খুলনাঞ্চল রিপোর্ট।।
বজ্রপাতে জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকায় একটি তালগাছে বজ্রপাতে তালগাছ টিতে আগুন ধরে যায়। রবিবার গত রাত ১১টায় শহরে বৃষ্টি শুরুর পর এই বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রথমে একটু ধুলিঝর আসে ,তারপর একটু বৃষ্টি হয়ে থেমে যায়। এর পর রাত ১১ টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু হয়।
হঠাৎ প্রচন্ড শব্দে আকাশ বজ্রপাত হয়। সবুজ নগর এলাকায় একটি কবরস্থানের সামনের রাস্তায় অনেকগুলো তালগাছ আছে, সেই তালগাছেই বজ্রপাত পড়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যেই গাছটি পুড়ে যায়।
এলাকাবাসী বাড়ি থেকেই দৃশ্যটি অবলোকন করে। একটি ভীতির সৃষ্টি হয়। এলাকার একজন সাংবাদিক এই দৃশ্যটি ধারণ করে।
স্থানীয়দের বক্তব্য, এজন্যই পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা তাল গাছ ও খেজুর গাছ লাগাতে বলেন। তাল গাছ ও খেজুর গাছ বজ্রপাতে সহায়ক ভুমিকা রাখতে পারে জয়পুরহাটের বজ্রপাত তারই একটি উদাহরণ।










































