Home জাতীয় ৭০ টাকায় চি‌নি, সয়াবিন তেল ১০০

৭০ টাকায় চি‌নি, সয়াবিন তেল ১০০

19

ঢাকা অফিস।।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তি‌ কে‌জি ৭০ টাকায় চি‌নি বিক্রি করবে। পাশাপাশি ৭০ টাকা কেজি দরে মসুর ডালও বি‌ক্রি করা হ‌বে।
মঙ্গলবার থেকে মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করা হবে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে জুন মাসের বিক্রয় কার্যক্রম ১৩ জুন থেকে শুরু হবে।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।