Home আঞ্চলিক নড়াইল করোনা পরবর্তী ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

নড়াইল করোনা পরবর্তী ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

21

মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল করোনা পরবর্তী ত্রাণ সামগ্রী (চাউল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জুন) দুপুরে নড়াইল জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চোধুরী।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. মোঃ লুৎফার রহমান, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, শাহিন সাজ্জাদ, শাহিনুর আক্তার রুমা, জেসমিন খানমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় জেলার মোট ১৯১৯ জন অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হবে।