Home আঞ্চলিক খুলনা বিএনপির আরও ১৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

খুলনা বিএনপির আরও ১৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

17

স্টাফ রিপোর্টার।।
দলের সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে খুলনা মহানগর বিএনপি। রবিবার (১১ জুন) মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। মহানগর বিএনপির দপ্তর সেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কেসিসি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হওয়ায় দলের ৯ জন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় ।

নোটিশ প্রাপ্তরা হলেন, ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সাবু খন্দকার, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সাহেব আলী, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন বাচ্চু, ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ জামাল হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সদস্য ওয়াদুদ, মহানগর যুবদলের সদস্য মোঃ রাসেল, সদস্য, মহানগর মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহানাজ বেগম লুসাই, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ পলাশ, ১৪ নং ওয়ার্ড বিএনপির খান মাহবুবুর রহমান, মহানগর শ্রমিক দলের ইব্রাহিম খলিল মাছুম, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহিন শেখ।

এরআগে ৮জুন নোটিশ প্রাপ্তরা হলেন- মহানগর বিএনপির সদস্য নাসির খান, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস ফকির, ২০নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাবু খন্দকার ও রিপন শিকদার, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন বাবলু, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য আবুল কালাম আজাদ বাবু, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সোহরাব হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সেলিম ও ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য জিহাদ আল আমিন।

নোটিশে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে খুলনা মহানগর বিএনপি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না। অথচ আপনি দায়িত্বশীল পদে থেকে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যার প্রমাণ ইতিমধ্যে খুলনা মহানগর বিএনপি’র দপ্তরে এসেছে। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।