নওয়াব আলী মাগুরা।।
শালিখা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,জেলা সাব-রেজিস্টার মোঃ সেলিম মল্লিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,সহ সভাপতি মুন্সী আবুল কালাম আজাদ,সহ সভাপতি মোঃ রমজান আলী,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ,সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কাসেম মীনা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল,সেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সী,শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবলু মোল্লা ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিকু প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস ও চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর।
চার তলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলা নির্মান করা হবে। আয়োজনে ছিলো শালিখা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।











































