Home আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের দায়িত্ব : উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের দায়িত্ব : উপাচার্য

12

খবর বিজ্ঞপ্তি।।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় রানার্সআপ খুলনা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপহার হিসেবে ব্লেজার প্রদান করা হয়েছে। ৫ জুন (সোমবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে ব্লেজার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দলে কোচ ও টিম ম্যানেজারকে ব্লেজার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণার পাশাপাশি এখন খেলাধুলায়ও বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় একটা অর্জন। শিক্ষার্থীরা কোনো পুরস্কার বা অ্যাওয়ার্ড পেলে শিক্ষা প্রতিষ্ঠানও গর্বিত হয়।
তিনি বলেন, সুস্থ থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। একজন খেলোয়াড় বহির্বিশ্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। সে দেশকে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির প্রচেষ্টার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রায় ১০ বছর পর এবার অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থীদের। এখান থেকে শিক্ষায় নিয়ে তোমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীরা খেলাধুলার এই সাফল্য ধরে রেখে আগামীতে আরও বড় কিছু অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিম ম্যানেজার ও সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, রানার্সআপ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ

খবর বিজ্ঞপ্তি।।

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই শ্লোগানকে সামনে রেখে ৫ জুন (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে কৃষ্ণচূড়ার চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি খানজাহান আলী হল এলাকায় জারুল গাছের চারা রোপণ করেন।

এসময় উপাচার্য বলেন, বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে দেশ সবুজে সবুজে ভরে উঠবে। এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে। মনে রাখতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই।

বৃক্ষরোপণকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।