বিজয়’৭১ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
রবিবার বিজয়’৭১ (একটি সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সংগঠন) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও ২০২৩-২০২৫ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমি’র কনফারেন্স রুমে প্রফেসর ড. তুহিন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার জনাব সুজিত কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতি মহোদয় আগামী ০২ (দুই) অর্থবছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন। উপদেষ্টামণ্ডলীতে আছেন, ড. তুহিন রায়, মোঃ কওছার আলী, সাইফুল ইসলাম মল্লিক, সাবিত্রী গাইন নীলিমা, সালেহ উদ্দিন সবুজ। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি’র সভাপতি নির্বাচিত হন সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও উপস্থাপক সেলিম মাহবুব, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট রবিন্দ্র সংগীতশিল্পী স্বাগতা কুণ্ডু, সহ সভাপতি সহকারী অধ্যাপক আফরোজা নাসরিন ও আবৃত্তিশিল্পী হাওলাদার আঃ হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক জন সরকার, সহ সাধারণ সম্পাদক অনামিকা সাহা তিন্নি, অম্লান বিশ^াস, সাংগঠনিক সম্পাদক অসীম হালদার, কোষাধ্যক্ষ কেয়া ভৌমিক, দপ্তর সম্পাদক বিপ্লব কবিরাজ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক স্মৃতি কণা মণ্ডল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাপস কুমার বিশ^াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বাধীন বৈষ্ণব, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইয়াসিন শেখ, নির্বাহী সদস্য আশরাফুল আলম, সেকেন্দার মিয়া, আমিন আহমেদ পিকুল, উত্তম কুমার দাস, রবিউল ইসলাম, জাহিদ হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন কাকলী রায়, সুলতান মাহমুদ শ্রাবণ, সালমান মেহেদী মুকুট, হিমাংশু বিশ^াস, শাহানারা খানম, তুহিন হোসেন, জাফরিন নেওয়াজ, শেখ সাইফুল ইসলাম, আব্দুস সালাম ইডেন, সুকান্ত রায়, অসীমা হালদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ সংস্কৃতি বিকাশে, মানবতার কল্যাণে ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণে বিজয়’৭১ এর প্রচেষ্টা প্রশংসার দাবিদার। নবনির্বাচিত কমিটি ঘোষণা ও আলোচনা শেষে বিজয়’৭১ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
খুলনাসহ সারাদেশের ১৫টি জেলায় ও মহানগরের পাঠাগার উদ্বোধনকালে মির্জা ফখরুল
বর্তমান সরকার পাঠাগারগুলো ধ্বংস করে দিয়েছে
।। খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান সরকার পাঠাগারগুলো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যারা রাজনীতি করবে তাদেরকে অবশ্যই বেশি করে বই পড়তে হবে। জাতিকে পরিচালনা করতে তাদেরকে ভালো পড়াশোনা করে, জ্ঞান অর্জন করতে হবে।
রোববার (৪ জুন) বিকেলে জিয়া স্মৃতি পাঠাগার পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ভার্চুয়ালে খুলনাসহ সারাদেশের ১৫টি জেলায় ও মহানগরের পাঠাগার উদ্বোধন করে সংগঠনটি। জিয়া স্মৃতি পাঠাগার পরিষদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির দীপ্তির সঞ্চালনায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন বই পড়ি না। শুধু আমাদের ছেলেদের কথা বলছি না। আমরা সবাই এখন ইন্টারনেটে থাকি, ইউটিউব দেখি। বই পড়াতে সময় দিতে চাই না।’ ‘এই পাঠাগারের মধ্য দিয়ে আমাদের নেতারা বই পড়ে, আগামীতে রাষ্ট্র পরিচালনায় যেন কাজ করতে পারে- এটাই প্রত্যাশা,’ বলেন তিনি। বর্তমান সরকার কিন্তু পাঠাগারগুলো ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জেলা ও মফস্বলে পাঠাগারগুলো ছিল তা বন্ধ করে দিয়েছে। তা আর নেই। আমি রাজনৈতিকভাবে বলছি না, সব ক্ষেত্রে রাজনীতি ঢোকানো ঠিক না। জিয়া স্মৃতি পাঠাগারের মধ্য দিয়ে আমরা যেন গর্ব করে বলতে পারি, আমাদের দল বিএনপির প্রত্যেকটি জেলায় পাঠাগার আছে।’ রুহুল কবির রিজভী বলেন, ‘জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে একটা আলোকনির্ভর তরুণের সন্নিবেশ ঘটেছে। এটা প্রাতিষ্ঠানিক পাঠাগার। এখানে এসে রাজনীতিবিদরা পড়াশোনা করবেন, আলো ছড়িয়ে দিবেন- এটাই প্রত্যাশা। মানুষ জন্মের সময় স্বাধীনভাবে জন্ম নেয়, জন্ম নেয়ার পর কিন্তু হাত-পায়ে শিকল পরানো হয়। এখান থেকেই কিন্তু গণতন্ত্র বিষয়টি চলে আসে। এ সময় ভার্চুয়ালে অংশগ্রহন করেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। খুলনা থেকে ভার্চুয়ালে মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, কে এম হুমায়ূন কবীর, হাফিজুর রহমান মনি, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখি, আহসান উল্লাহ বুলবুল, অ্যাড. মো. আলী বাবু, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, সরদার শফিকুল আমিন লাভলু, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, ইস্তিয়াক আহমেদ ইস্তি, নুর ইসলাম বাচ্চু প্রমূখ।
শ্রমিক লীগের ৩১ নং ওয়ার্ড শ্রমিক লীগের নির্বাচন পরিচালনা কমিটি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ এর নেতৃত্বে ৩১ নং ওয়ার্ড শ্রমিক লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রবিবার নগরীর ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এ সময় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম খান, সহ সাধারণ সম্পাদক কিংকর সাহা, খুলনা মহানগর যুবলীগ নেতা মোঃ কামরুল ইসলাম, খুলনা মহানগর শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ও ৩১ নং ওয়ার্ড শ্রমিক লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ রমজান, খুলনা মহানগর যুব শ্রমিক লীগের সাধারন সম্পাদক সঞ্জয় কর্মকার, ৩১ নং ওয়ার্ড শ্রমিক লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন, নাসরিন বেগম, মোঃ বাবু, শেখ জুয়েল, মোঃ সোহেল, সীমা বেগম, মোঃ হুমায়ূন, মোঃ আল আমিন, মোঃ মুন্না, মোঃ সগীর, মোঃ ফারুক, মোঃ সুজন, মোঃ কামাল, ক্বারী মোঃ হাসান, মোঃ আরিফ, মোঃ শাহজামাল, মোঃ শাহীন, মোঃ সজীব, মোঃ রাজন, মোঃ ইশান, মোঃ দিপু, মোঃ দুদু, মোঃ বাপ্পি, মোঃ ডালিম, মোঃ কাজল প্রমুখ নেতৃবৃন্দ।
১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু’র গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু – বয়রা বাজার, বেতার খুলনা, ছোট বয়রা গণসংযোগ কালে বলেন – আমি আপনাদেরই সন্তান ও ভাই। রাত-দিন ২৪ ঘণ্টা আমার দরজা আপনাদের জন্য খোলা। আমার কাছে যেতে কোন মাধ্যমের দরকার হবে না। আমি সুখ-দুঃখে আপনাদের পাশে থেকে সত্যিকারের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। চটকদাররা বাড়ি বাড়ি যেয়ে বিভিন্ন প্রলভন দেখাচ্ছে, কালো টাকা দিচ্ছে।
আমি কাউন্সিলর হতে পারলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, গৃহহীনদের ভুমির ব্যবস্থা করে দিবো । মিথ্যা প্রলোভনে ভোটের খেয়ানত হলে পিছিয়ে যাবে উন্নায়ন, বঞ্চিত হবে ওয়ার্ড বাসি। আমি জীবনের শেষ মুহুর্তে পযর্ন্ত ১৬ নং ওয়ার্ড বাসির সুখে-দুঃখের সাথী হয়ে নগন্য খাদেম হিসেবে থাকবো ইনশাআল্লাহ।
গতকাল রবিবার সকাল ও বিকাল নগরীর ১৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু নিজের ‘ ঠেলাগাড়ী ‘ মার্কার পাশাপাশি আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘ নৌকা ‘ প্রতিকের লিফলেট বিতারন করেন।
এসময়ে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট ও দোয়া প্রার্থানা করেন। গণসংযোগ কালে ১৬ নং ওয়ার্ড বাসি ও ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মী ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।
সাবেক ছাত্রলীগ ফোরামের নির্বাচনী প্রচারণা: গতকাল ৪ জুন, ২০২৩ রবিবার বিকাল সাড়ে পাঁচটা থেকে নগরীর সাত রাস্তার মোড় থেকে ইকবাল নগর, ওহাব এভিনিউ, রায়পাড়া, রায়পাড়া ক্রস রোড, দোলখোলা, শেরে বাংলা রোড, মুসলমান পড়া সহ ২৪ ও ২৭ নং ওয়ার্ড এলাকা পর্যন্ত জনসংযোগ ও পথসভায় প্রচারণা চালান সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭০/৮০/৯০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, শেখর রঞ্জন দেবনাথ, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃনাল কান্তি বিশ্বাস, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, ইসরাত আরা হীরা, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, শেখ নাজমুল হাসান, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নরুন্নাহার এ্যানি, সোনিয়া আক্তার, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ,মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, ওয়ালিমা জেরিন প্রমুখ।
রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু এর পিতা মোহাম্মদ আজিজুর রহমান ৭০ গত ০৩/০৬/২৩ ভোর ৪.২৫ মিনিটে স্টোক করে ইন্তেকাল করেছেন,তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।। বিবৃতিদাতারা হলেন রুপসা উত্তর উপজেলা আহবায়ক শেখ হৃদয় আহমেদ রিপন,সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন,যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ মল্লিক মিরাজুল ইসলাম শুভ,আশিকুর কবির সাজিদ,শেখ ইমাম হাসান,সাব্বির হোসেন টিটু,মোঃ হোসেন শেখ,রবিউল ইসলাম,রফিকুল ইসলাম,মারুফ মল্লিক,সাইন হোসাইন,সৌরব হোসেন সহ নেতৃবৃন্দ।
খুলনার দর্পণের সম্পাদকের পিতার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনার দর্পণের সম্পাদক মিনা অছিকুর রহমান দোলনের পিতা নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা মিনা পাড়া নিবাসী
বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাহিত্যিক মিনা আব্দুল হালিম (৭৩) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০.০০ মি: শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর গিলাতলা মিনা পাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, এটিএম গাউসুল আযম হাদী, অধ্যাপক গোলাম কুদ্দুস, মানবাধিকার কমিশন খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় প্রতিনিধি মো: অহিদুজ্জামান খোকন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেসিসি নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে জেলা ছাত্রলীগের গণ-সংযোগ
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর নৌকা প্রতিকের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণ-সংযোগ করেন খুলনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের আয়োজনে গণ-সংযোগে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য মোছাঃ সামছুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, ফারজানা নিশা, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, ছাত্রনেতা আমেরুল মোমেনিন রানা, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, আরিফুল ইসলাম কাজল, চিশতি নাজমুল বাসার সম্রাট, আব্দুর রহমান, কবিরুল ইসলাম, রাকিব মাহমুদ, সম্পদ, মফিজুর রহমান মুন্না, আবিদ হাসান ফাহিম, রায়হান জামান অয়ন, শেখ মাসুদ, ফাইমিন সরদার, হুমায়ুন কবির, নাজমুল হুদা অঞ্জন, ইসমাইল মৃধা ইমন, শেখ ফাহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সাথে কথা বলে নৌকা প্রতিকের জন্য ভোট প্রাথনা করেন।
ফকিরহাটের ডহর মৌভোগ স্কুলে চেঞ্জ রুমের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বয়ঃসন্ধিকাল চেঞ্জ রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩রা জুন) বিকেল ৫টায় বিদ্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেঞ্জ রুমের শুভ উদ্ভোধন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রহলাদ চন্দ্র হীরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। সহকারী শিক্ষক অজামিল ঢালীর সঞ্চলনায় মানপত্র পাঠ করেন প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। এসময় জনপ্রতিনিধি, অভিভাবক, ্এসএমসির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতার শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিক ভাবে অসুস্থ হয়ে খুলনাস্থ বাসভবনে চিকিৎসাধীন পাইকগাছার সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মহাসিনুর রহমানকে রবিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় দেখতে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, শিমুল দেবনাথ, মনিশংকর মন্ডল, রবিউল ইসলাম টিটু, রাজিব সরকার রাহুল, মোহাইমিনুল ইসলাম মাহিন, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত প্রমুখ।#
২নং ওয়ার্ডে ঘুড়ি প্রতিকের প্রার্থী মুকুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল গতকাল রবিবার সকাল দশটায় নির্বাচনী প্রচারণা উপলক্ষে মিরেরডাঙ্গা শিল্প এলাকা থেকে গনসংযোগ শুরু করে রেলীগেটে এসে শেষ করেন । গনসংযোগ শেষে ২ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে পথসভায় বক্তৃতাকালে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল বলেন, আমি নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডে বেকারত্ব দুরীকরনে কাজ করবো। আধুনিক স্মার্ট ২ নং ওয়ার্ড গঠন, এলাকার মসজিদ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাকিল আহম্মেদ, সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা , মোঃ শাহাজান ভাষান, মোঃ বাবুল হোসেন, আঃ রাজ্জাক, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ, বাপ্পি, রাতুল, হাদী, সহ এলাগার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফুলবাড়িগেটে মেয়র প্রার্থী আব্দুল খালেকের গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ী গেট শহীদ মিনার চত্বরে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক রবিবার বেলা সাড়ে ১২ টায় জনসংযোগ ও পথসভা করনে। এ সময় তিনি ফুলবাড়ীগেট বাজারে বিভিন্ন ব্যবসায়ীদরে সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করনে। ফুলবাড়িগেটে পথ সভা শেষ করে তিনি সোনালী জুট মিল গেটে পথসভা করনে। খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও ২ নং কেসিসি ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে এ পথসভায় উপস্থতি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগরে শ্রম বষিয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসনে, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,দৌলতপুর থানা আওয়ামী লীগরে সভাপতি শেখ সৈয়দ আলী, আলী থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ৬ নং যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ও ঘুড়ি প্রতিকের কাউন্সলির প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল, খুলনা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তালুকদার আব্দুল খালকে তার বক্তব্য বলনে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২ ই জুন ২০২৩ ইং অনুষ্ঠতি হব। আপনারা সবাই ভোটকন্দ্রে যাবেন। ভোট আপনাদরে একটি মূল্যবান সম্পদ। সবাই নৌকা প্রতীক এ ভোট দিয়ে খুলনা সিটি র্কপোরশেনকে একটি আধুনকি স্মাট নগরী হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান ।
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৪
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ব্যাটারীচালিত ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারিয়া নামে ৯ মাসের এক শিশু মারা গেছে। আহত হয়েছেন শিশুটির মা নাসরিন বেগমসহ (৩১) আরো চার জন।
শনিবার (৩জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর-আমড়াগাছিয়া সড়কের শহিদ মুন্সির বাড়ির সামনে এ দুর্ঘটনাটি। নিহত মারিয়া মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের জুয়েল সরদারের একমাত্র সন্তান। আহত অন্যরা হলেন উপজেলার রাজাপুর গ্রামের ভ্যানচাল আ. লতিফ (৬৮), তার মেয়ে এলমা আক্তার (২৬) এবং একই গ্রামের বাদল খলিফার ছেলে মোটরসাইকেল চালক সিয়াম সরদার (২৩)। এদের মধ্যে গুরুতর আহত শিশুটির মা নাসরিন বেগম খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। আহত অন্যদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাসরিন বেগম শিশু সন্তানসহ ভ্যানচালক নানা আ. লতিফের বাড়ি রাজাপুর গ্রামে বেড়াতে আসেন। সেখান থেকে নানার ভ্যানেই ফিরছিলেন খোন্তাকাটা গ্রামে বাবা নজরুল হাওলাদারের বাড়িতে। ওই ভ্যানে লতিফের মেয়ে এলমাও ছিলেন। ভ্যানটি রাজাপুর থেকে ছেড়ে শহিদ মুন্সির বাড়ির সামনে এলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৫ জন আহত হন। এসময় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই খুলনায় নিয়ে যাওয়া হয়। শিশু মারিয়ার অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিটি মেডিক্যাল থেকে ঢাকায় নেওয়ার পথে রবিবার (৪জুন) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কুয়েট কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ৪ জুন রবিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘কুয়েট কর্মচারী সমিতি’এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠান শেষে কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পল্টু’র পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু’র পিতা আলহাজ্ব মোঃ আমির হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৫ জুন)। এ উপলক্ষে আজ বাদ যোহর খুলনা জেনারেল (সদর) হাসপাতাল জামে মসজিদ সহ নগরীর ২১ নম্বর ওয়ার্ডের কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।#
নাগরিক সুবিধা ও নগরবাসীর ভাগ্যের পরিবর্তনসহ সার্বিক উন্নয়নে নৌকাকে বিজয়ী করুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিক সুবিধা ও নগরবাসীর ভাগ্যের পরিবর্তনসহ সার্বিক উন্নয়নে নৌকাকে বিজয়ী করুন। নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নতি হয়, সেটি আজকে প্রমাণিত। স্বাধীনের পর থেকে আওয়ামী লীগই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে এসেছে। আওয়ামী লীগের বিজয় হলে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও দরিদ্র, অসহায়, অসচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনারা সেবা করার সুযোগ দিয়েছিলেন। আমি আপনাদের পাশে সব সময় ছিলাম। নির্বাচিত হলে আবারও আপনাদের পাশে থাকবো। খুলনা উন্নয়নে যে সার্বিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি, সেগুলো বাস্তবায়িত হবে। তাই নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।
গতকাল রবিবার সকালে দৌলতপুরের ১,২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, নেতা খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, শেখ দাউদ হায়দার, মো. শাহাবুদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মনিরুর ইসলাম, জাকারিয়া রিপন, সেলিম আহমেদ, আজিজুল হাসান অশ্রু, এ্যাড. সাহারা ইরানী পিয়া, জব্বার আলী হীরা, মাহমুদুল ইসলাম সুজন, সোহান হাসান শাওন, মাহমুদুল হাসান রাজেস, নিশাত ফেরদৌস অনি, রাহুল শাহরিয়ার প্রমুখ। ##
আশাশুনির খেড়ুয়ারডাঙ্গায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৩
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনির খেড়ুয়ারডাঙ্গায় জমি জমা কেন্দ্রিক প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে। থানায় লিখিত অভিযোগ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানাগেছে, উপজেলার চাম্পাখালী মৌজায় এসএ ১৬৭ নং খতিয়ানের ৩৯৪ নং দাগের ২৫ শতক জমিতে খেড়ুয়ারডাঙ্গা- গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার খোকন ফকির গংরা এবং এসএ ৩১৩ নং খতিয়ানে ১৭২ নং দাগে ৬৪ শতক জমিতে ওই গ্রামের নজরুল ইসলাম গংরা এওয়াজ সূত্রে দীর্ঘ ৭০ বছরাধিক বসতবাড়ি করে শান্তিপূর্ণভাবে ভোগদখালি রয়েছে। এরই মধ্যে সম্প্রতি সাত্তার ফকিরদের কু-নজর পড়ে রহমত উল্লাহ ফকিরের বসতভিটার উপর। জবর দখলের হীন মানুষিকতা নিয়ে আব্দুস সাত্তার ফকিররা রহমত উল্লাহ ফকিরের বসতভিটা থেকে ২১ শতক জমি পার্শ্ববর্তী মসজিদে দান করে দেন। দানপত্র মোতাবেক গোপনে মসজিদের নামে হাল রেকর্ডও করিয়াছেন। রেকর্ড করার পর থেকে আব্দুস সাত্তার গংরা ও মসজিদ কমিটির লোকজন একসাথে হয়ে মসজিদের নামীয় জমি জবর দখল করার জন্য হুমকি-ধমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে চলেছে দীর্ঘদিন। এরই ধারাবাহিকতায় গত ১ জুন বেলা সাড়ে ১১টায় আব্দুস সাত্তার ফকির, কবিরুল ফকির, রেজাউল ফকির, এনামুল ফকির, আব্দুল হামিদ ফকির সহ ১০/১২ জন দা, লোহার রড, জিআই পাইপ, শাবল ও বাসের লাঠি সোটা নিয়ে রহমত উল্লাহ ফকিরের বড় ভাই নজরুল ইসলাম ফকিরের বাড়িতে অনধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। নজরুল ইসলাম মৌখিকভাবে প্রতিবাদ করলে হঠাৎ দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে পরিবারের লোকজন ছুটে গেলে ছোট ভাই আহসান ফকির ও তার স্ত্রী জরিমন খাতুনকেও মারপিট ও রক্তাক্ত যখন করে। একপর্যায়ে ডরিমনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তার পরনের কাপড়-চোপড় টেনে হিঁচড়ে বেআবরুম করে শ্লীতাহানির চেষ্টা চালায়। এছাড়া তার ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। উপায় অন্ত না পেয়ে নজরুল ইসলাম ফকিরের পরিবারের লোকজন ৯৯৯ এ রিং করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখম নজরুল ইসলাম ফকির, আহসান ফকির ও জরিমন খাতুনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। গুরুতর আহত আহসান ফকিরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলাম ফকিরের ভাই রহমত উল্লাহ ফকির বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ-পূর্বকসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় এজাহার দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বা কোন আসামী গ্রেপ্তার হয়নি। নজরুল ইসলাম ফকির ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। ভুক্তভোগী নজরুল ইসলাম ও তার পরিবার দ্রুত পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।
কুমিল্লায় স্কুলছাত্র হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি
খুলনাঞ্চল রিপোর্ট
কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যার ঘটনায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দুইজনকে কারাদণ্ড ও একজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। তাদের ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
এছাড়াও একই রায়ে আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস দেওয়া হয় মো. সোহেলকে।
রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আকিমুল হক মধু, আবদুর রহমান ও খালাস পাওয়া সোহেল ছাড়া বাকি আসামিরা পলাতক ছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১২ সালে আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই সময় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে আশিকুর রহমান আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত আশিকের বাবা মো. হারুন ভূঁইয়া বলেন, উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে; পাশাপাশি রায় যেন দ্রুত কার্যকর করা হয়।
কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
পানি উঠছে না নলকূপে, প্রাদুর্ভাব আর্সেনিকের
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ৫০ ভাগ অগভীর নলকূপে পানি উঠছে না। তীব্র তাপদাহের কারণে পানির স্তর নেমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী।
ভূগর্ভস্থ পানি সংকটের পাশাপাশি অনেক এলাকায় আর্সেনিকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখানকার প্রায় শতভাগ মানুষই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে, দৌলতপুরের প্রায় ৫০ হাজার টিউবওয়েল বা অগভীর নলকূপ এবং প্রায় সাড়ে ৬ হাজার গভীর নলকূপ রয়েছে। এসব নলকূপের মাধ্যমে উত্তোলিত পানি খাওয়াসহ প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকেন এলাকার মানুষ। চাষাবাদের জন্যও ভূগর্ভস্থ পানি কৃষকদের একমাত্র ভরসা।
গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর শুকনো মৌসুমে নলকূপ দিয়ে স্বাভাবিকের তুলনায় কিছুটা পানি কম পাওয়া গেলেও তেমন সমস্যা হয়নি। কিন্তু এ বছর ভূগর্ভস্থ পানির বেশ সংকট দেখা দিয়েছে। গ্রামের প্রায় ৫০ ভাগ নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। অনেক চাপাচাপির পর এসব নলকূপ দিয়ে স্বাভাবিকের তুলনায় ১০ ভাগও পানি তোলা যাচ্ছে না। এই সামান্য পানি দিয়ে প্রয়োজনীয় চাহিদা মিটছে না। সাধারণ মোটর (সাবমার্সিবল ব্যতীত) দিয়ে যাঁরা পানি উত্তোলন করে থাকেন, তাঁদের অবস্থা আরও করুণ। টিউবওয়েল দিয়ে সামান্য কিছু পানি উঠানো গেলেও প্রায় ৯০ ভাগ সাধারণ মোটর দিয়ে পানি তোলা যাচ্ছে না। এ ছাড়া শতকরা ৫-৮ ভাগ নলকূপ একেবারে অকেজো হয়ে পড়েছে। ফলে পানির অভাবে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার মথুরাপুর, প্রাগপুর, আদাবাড়িয়াসহ কয়েকটি ইউনিয়নে নলকূপে পানি সংকটের পাশাপাশি আর্সেনিকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পানি সংকটের কারণে গ্রামের মানুষ আর্সেনিকযুক্ত পানিই পান করছেন।
মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের আল আমিন রিন্টু বলেন, টিউবওয়েলের সঙ্গে মোটর লাগিয়ে তিনি পানি উত্তোলন করেন। পাইপে পানি ধরে রাখা যাচ্ছে না। মোটর চালু করে দুই থেকে এক মিনিট পানি উঠানোর পর আর পানি উঠছে না। ১০-১৫ মিনিট চেষ্টার পর সামান্য কিছু পানি ওঠে।
একই ইউনিয়নের বাগোয়ান গ্রামের আকরাম হোসেনের ভাষ্য, তাঁদের গ্রামের বেশ কয়েকটি টিউবওয়েলের পানিতে আর্সেনিক ধরা পড়েছে। আর্সেনিকের নানা লক্ষণ থাকার পরও গ্রামের মানুষ সচেতন না হওয়ায় ওই পানিই পান করছেন।
আদাবাড়িয়ার সিরাজুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর টিউবওয়েলটি অকেজো। টিউবওয়েলের পাইপে কোনো পানি থাকে না। অনেক চেষ্টা করেও পানি তোলা যাচ্ছে না।
খাস মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন, গ্রামের অধিকাংশ টিউবওয়েলে ভূগর্ভস্থ পানি উঠছে না। পানি সংকটের পাশাপাশি তাঁর ইউনিয়নে আর্সেনিকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরা হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে মানুষের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী খাদিমুল ইসলাম বলেন, শুষ্ক মৌসুমে পানির স্তর কিছুটা নিচে চলে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। বর্ষা শুরু হলে নলকূপগুলো ফের স্বাভাবিক হয়ে যাবে। আর্সেনিক বিষয়ে এই কর্মকর্তা বলেন, পানি পরীক্ষার মাধ্যমে আর্সেনিকযুক্ত নলকূপগুলোকে চিহ্নিত করে সেগুলো ব্যবহার না করতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এ বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হীরাডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা আহত হয়েছেন অন্তত ৮ জন। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে হাসানুজ্জামান, হায়দার আলী, আব্দুল গফুর, আনসার মোল্লা ও খয়বার মণ্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা ও সদর থানা আওয়ামী লীগ সদস্য ফিরোজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে শনিবার উভয়পক্ষের সমর্থকরা হীরাডাঙ্গা গ্রামে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত আট জন আহত হয়। পরে তাদের মধ্যে পাঁচ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। কয়েকজন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কতগুলো বাড়ি তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি, থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহনাজ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ও লাঠির আঘাত আছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা বলেন, ‘ফিরোজ যুবলীগ বা আওয়ামী লীগের কোনো সদস্য না। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিছুদিন আগে এলাকায় গরু লুটপাটের ঘটনা ঘটেছিল। তারই জেরে এ ঘটনা ঘটে। তবে এলাকায় সকলের সমর্থকই থাকে। আমার সমর্থকও ছিল।’ এ বিষয়ে ফিরোজ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দর্শনায় ডলারসহ যুবক আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ শেখ তপন (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ডলার ও ইউরোসহ তাকে আটক করা হয়। শেখ তপন ঢাকার যাত্রাবাড়ি এলাকার ভাঙ্গাপ্রেস গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান।
বিজিবি-৬ জানায়, দর্শনা আইসিপির চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডলার আনা হবে- এমন তথ্যের ভিত্তিতে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইসিপি চেক পোস্টে অবস্থানরত যাত্রী শেখ তপনের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়।
এ সময় ব্যাগের ভেতর থেকে এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটকের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। এছাড়া উদ্ধারকৃত ডলার ও ইউরো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তালুকদার আব্দুল খালেকের বিজয় মানে খুলনাবাসীর বিজয়: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তিনি খুলনা নগরীর উন্নয়নে ২৫শ কোটি টাকা দিয়েছেন। এসব উন্নয়ন কার্যক্রমগুলোর অধিকাংশই শেষ হয়েছে। বাকি কাজগুলো অচিরেই শেষ হবে। তিনি বলেন, খুলনার উন্নয়নে আওয়ামী লীগ সরকারই কেবল কাজ করে। খুলনাকে মডেল নগরী হিসেবে গড়তে আরো বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে খুলনায় আবারও তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করার কোন বিকল্প নেই। তালুকদার আব্দুল খালেকের বিজয় মানে খুলনাবাসীর বিজয়। তাই খুলনার উন্নয়নে কর্মবীর তালুকদার আব্দুল খালেককে ভোট দিন।
গতকাল রবিবার সকালে খালিশপুরের ৯ ও ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, কাজী এনায়েত আলী আলো, খসরুল আলম, মোল্লা হায়দার আলী, শাহাজান জমাদ্দার প্রমুখ নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় তীব্র গরমে মরছে মাছ, লোকসানে চাষিরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
তীব্র দাবদাহে খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই। ফলে বাড়ছে পানির তাপমাত্রা। এতে করে বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার মাছচাষিরা। এই তীব্র গরমে চুয়াডাঙ্গার জলাশয়ের মাছ মরে যাচ্ছে। এতে করে লোকসানের মুখে পড়ছেন চাষিরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত হয়নি। তাপমাত্রা থাকছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আর মাছ চাষের জন্য ২৫ থেকে ৩২ ডিগ্রি আদর্শ তাপমাত্রা। বিধায় মাছ মারা যাচ্ছে।
সরেজমিনে জেলার বিভিন্ন পুকুরে গেলে দেখা যায়, মাছ চাষিরা তাদের মাছ বাঁচানোর পানি সেচসহ নানাভাবে আপ্রাণ চেষ্টা করছেন। তারপরও অতিরিক্ত তাপে মরে যাচ্ছে মাছ।
দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের হরকত আলীর ১০ বিঘারও বেশি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের হালদারপাড়ার মদন হালদার। গত দুইদিনের গরমে তার প্রায় ৩০০ মণ মাছ মারা গেছে। তিনি শ্রমিক দিয়ে সেই মাছ পুকুর থেকে তুলছেন।
মদন হালদার বলেন, এই দুইদিনে গরমের কারণে আমার প্রায় ৩০০ মণ মাছ মরে গেছে। এই গরমে মাছ তো দূরের কথা, মানুষেরও জীবনযাপন কষ্টকর হয়ে গেছে। একটু বৃষ্টি হলে আবহাওয়া ঠান্ডা হতো। আর যদি ঠিকমতো বিদ্যুৎ থাকতো, তাহলে সমস্যা এত তীব্র হতো না।
তিনি আরও বলেন, গরমে গত দুইদিনেই আমাদের ১৫-২০ লাখ টাকা লোকসান হয়েছে। জেলার অন্য চাষিদেরও আমার মতো অবস্থা।
আলমডাঙ্গার ফুলবগাদী গ্রামের জব্বার আলী ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন। তিনি চুয়াডাঙ্গার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার শহরের মাছপট্টিতে এসেছেন মাছ কিনতে। জব্বার আলী বলেন, ‘মাছ মইরে যাইছে, মাছ পাওয়া যাইছে না। গরমে পুকুরের পানির অবস্থা ভালো না, পানি নাই। আবার দাম বেশি।’
বাজারে আসা এক মাছ ব্যবসায়ী বলেন, পুকুরে জাল দিয়েও গরমের কারণে মাছ উঠছে না। সব মাছ গভীরে চলে যাচ্ছে। বৃষ্টি হবে তারপর মাছ ভাসবে। এখন মাছ ভাসছে না, একদম গভীরে চলে যাচ্ছে।
মাছচাষি মো. আমানউল্লাহ বলেন, আমার দুটি পুকুর আছে। গরমে মাছ ছটফট করছে। মাছ বাঁচাতে স্যালোমেশিন দিয়ে পুকুরে পানি দিচ্ছি। সময় না হলেও কিছু মাছ তুলে বিক্রিও করে দিয়েছি।
চুয়াডাঙ্গা মাছপট্টির আড়তদার জামিরুল ইসলাম বলেন, বর্তমান গরমের কারণে ইলিশ মাছ খুব একটা আসছে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাছগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। দামও কম পাচ্ছি। তবে অন্য মাছের দাম ঠিক আছে। লোডশেডিং ও গরম কমে গেলে বাজার স্বাভাবিক হবে।
চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১১ হাজারের বেশি পুকুর রয়েছে। আর ৬৫ হাজার হেক্টরের বেশি জলাধার রয়েছে। এছাড়া এ জেলায় ১২টি নদী ও ১০টি বাওড় আছে। যেখানে চাষ ছাড়াও প্রাকৃতিকভাবেই মাছ পাওয়া যায়। চুয়াডাঙ্গায় ২০২২-২০২৩ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার ৭৪১ মেট্রিক টন। তবে এবার গরমের কারণে উৎপাদন কম হতে পারে।
চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, সারাদেশে প্রচণ্ড গরম পড়ছে। এতে প্রাকৃতিক জলাশয়সহ চাষের পুকুরেও মাছের সমস্যা হবে। গরমের কারণে পুকুরের পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হয়ে যেতে পারে। তীব্র গরমের ফলে পুকুরে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এসময়ে মাছ ভেসে ওঠে। এছাড়া পরিবেশগত চাপ সহ্য করতে না পেরে মাছ মারাও যেতে পারে।
তিনি বলেন, মাছ ভেসে উঠলে কিছু কৌশল প্রয়োগ করতে হবে। সকালে মাছ ভাসলে প্রতি শতকে ২০০ থেকে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করতে হবে। আবার দুপুরের পর ভাসলে একই হারে লবণ প্রয়োগ করতে হবে। তাহলে রাসায়নিক সমস্যা থেকে সহজেই রক্ষা পাওয়া যাবে। এসময় বিশেষ পরিচর্যার মধ্যে অন্যতম হলো মাছের খাবার কমিয়ে আনতে হবে। পরিমিত খাবার দিতে হবে। হররা টেনে পুকুরের তলার গ্যাস বের করে দিতে হবে। এটি মাছ চাষের অত্যাবশ্যকীয় একটি করণীয়।
দীপক কুমার পাল বলেন, অক্সিজেনের ঘাটতির জন্য প্রতি শতকে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা যেতে পারে। তবে এটি খুবই ব্যয়বহুল। সম্ভব হলে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। ১৫ দিন অথবা ১ মাসের মধ্যে পানি প্রবেশ করানো খুব ভালো। কিন্তু এখন অপরিকল্পিত পুকুর খননের কারণে এটি সম্ভব হচ্ছে না। তাই পুকুরে মাছের ঘনত্ব কমাতে হবে। এছাড়া স্থায়ী সমাধান হিসেবে এরেটর (পানিতে অক্সিজেন সরবরাহের যন্ত্র) সেট করতে হবে। এছাড়া পুকুরে সেচের মাধ্যমে পানি প্রবেশ করানো যেতে পারে। গরমে মাছ চাষে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলেই অনেকাংশে দুর্ঘটনা কমানো যায়। মাছ চাষে বছরব্যাপী পরিকল্পনা রাখতে হবে। তাহলে এসব সমস্যা হবে না।
চুয়াডাঙ্গার বিভিন্ন নদ, নদী, খাল, বিল, হাওড়, বাওড়ে প্রচুর পরিমাণে দেশীয় জাতের মাছ পাওয়া যায়। তবে গরম অব্যাহত থাকলে এ প্রাকৃতিক মাছও হারিয়ে যাবে। এছাড়া বিভিন্ন জলাশয়ে পাঙাশ, সিলভারকার্প, তেলাপিয়া, মাগুর, কইসহ প্রায় ১৮-২২ প্রজাতির মাছ চাষ হয়। অব্যাহত তাপপ্রবাহে এই চাষও ঝুঁকিতে।











































