স্টাফ রিপোর্টার:
“আলাহ তুমি নেভীর ভালা করিও”- খুলনা শহরের অলিতে গলিতে শোনা যায় দুঃখী ও দুস্থ মানুষের দোয়া। আর সেই দোয়ার প্রানজুড়ে রয়েছে আমাদের প্রিয় নৌবাহিনী। আমরা সকলের মঙ্গল কামনা করছি। খুলনা শহরে দরিদ্র, ছিন্নমূল ও দুস্থদের মাঝে বিগত দুই মাস যাবৎ ত্রাণ সামগ্রী ও প্যাকেটজাত খাবার বিতরণ করে আসছে আমাদের নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ একযোগে খুলনায় খালিশপুর ও লবণচরায়, মোংলা উপজেলা ও দিগরাজ বাজারে, বরগুনা সদর এবং বিএন কলেজ খুলনা ও মংলায় একসাথে প্রায় ২০০০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজকের ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তৈল ছাড়াও ঈদ উপহার হিসেবে সেমাই, দুধ ও চিনি ছিল যা সকলের মাঝে বিতরণ করা হয়। ইতিমধ্যে খুলনা নৌ অঞ্চলে প্রায় ৯০০০ পরিবারের পারিবারিক রেশন ও ১০০০০ ব্যাক্তিকে প্যাকেটজাত খাবার বিতরণ করে মানবতার কান্ডারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।











































