Home আঞ্চলিক যশোরে অজ্ঞান পার্টির গডফাদার রাজু ওরফে জামাল ডিবির ধরা: দুটি ইজিবাই মোটরসাইকেল...

যশোরে অজ্ঞান পার্টির গডফাদার রাজু ওরফে জামাল ডিবির ধরা: দুটি ইজিবাই মোটরসাইকেল উদ্ধার

29

শহিদুল ইসলাম দইচ।।
আলী রেজা রাজু ওরফে জামালের কাজ হচ্ছে ইজিবাই ভাড়া করা শহর ও শহরতলির বিভিন্ন যায়গায় ঘোরা। মোড়ে মোড়ে চায়ের দোকানে চা বিস্কুট খাইয়ে প্রথমে বিশ্বাস স্থাপন করে। এক পর্যায় চেতনা নাশক ওষুধ খাইয়ে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাই নিয়ে পালিয়ে যায় জামালকে বরিশাল গ্রেফতার করেছে পুলিশ। জামাল  বরগুনা জেলার মৃত রফিজ মোল্যার ছেলে।
১৯৯৭ সালে ২৫ বছরে যশোরে আসে জামাল। যশোরে এসে নিজের আসল নাম গোপন রেখে  আলী রেজা রাজু নাম প্রচার করে।  একই সঙ্গে শুরু করে প্রতারনা চুরি ছিনতাই। এর পরে একে একে বিয়ে করে চারটি। প্রথম স্ত্রী বিয়ে করেন হিনা মনিকে, দ্বিতীয় বিয়ে করেন জবিরনকে, তৃতীয় স্ত্রীর নাম লিপি।  এবং চতুর্থ স্ত্রী ঝর্না বেগম। এই ঝর্না বেগম ঝিকরগাছা উপজেলা একটি ইউনিয়নের জনপ্রতিধি। বাংলাদেশের বিভিন্ন জেলায় তার রয়েছে বাসা বাড়ি। জামাল একটি হত্যা ও একটি দসু্্যতা মামলা আসামি।
গতকাল রাতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম দুটি ইজিবাইক ও একটি মটরসাইকেল চুরি ঘটনার চুরির তদন্তকালে প্রযুক্তি ব্যবহার করে এই অজ্ঞান পাটির সন্ধান পান। যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন আজ ১৮ এপ্রিল বেলা ১২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বেলাল হুসাইন বলেন, জামাল আন্তজেলা অজ্ঞান পার্টির গডফাদার তাকে আটক করা হয় শহরেমাই পট্টি থেকে।জিজ্ঞাসাবাদে শহরের পূর্ববারান্দী পাড়া থেকে ইজিবাইকের অংশ উদ্ধার করা হয়।

পরে তাকে সাথে নিয়ে মাগুরা জেলার মোহাম্মাদপর আড়পাড়া গ্রাম থেকে দুটি ইজিবাইক ও একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনটি ঘটনায়ই থানায় মামলা রয়েছে।
এঘটনায় জামালের সহযোগি মাগুরার আড়পাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে নজরুল ইসলাম (৪৮) কে ও আটক করা হয়েছে। তাদের কাছে ইজিবাইক বিক্রির নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
প্রেম ব্রিফিংয়ের সময় ডিবির ওসি রুপন কুমার সরকার ও ডিআইও ওয়ান উপস্থিত ছিলেন।