Home আঞ্চলিক পশুর হাটে বিপুল পরিমানে পশু উঠলেও ক্রেতা স্বল্পতায় কারনে বিক্রেতারা চিন্তিত

পশুর হাটে বিপুল পরিমানে পশু উঠলেও ক্রেতা স্বল্পতায় কারনে বিক্রেতারা চিন্তিত

5

পি কে অলোক,ফকিরহাট।।
বাগেরহাটের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বেতাগা পশুর হাটে বিপুল পরিমানে পশু উঠতে শুরু করলেও ক্রেতা স্বল্পতার কারনে বিক্রেতারা চিন্তিত হয়ে পড়েছেন। খড় কুটা ও অন্যান্য গো-খাদ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে এই পবিত্র ঈদে যদি ব্যবসায়ী ও খামারীরা তাদের ক্রয়কৃত ও লালন-পালনকৃত পশুগুলি সঠিক সময়ে বিক্রয় করতে না পারেন তাহলে তারা অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়বেন।
জানা গেছে, বেতাগা পশুর হাট দক্ষিন-পশ্বিমাঞ্চলের মধ্যে একটি সর্ববৃহৎ পশুর হাট হিসাবে দেশের বিভিন্ন স্থানে এই হাটের সুপরিচিতি রয়েছে। ১২মাস সমান তালে এই হাটে পশু ক্রয়-বিক্রয় হয়ে থাকে। রাজধানী ঢাকা থেকে শুরু করে মাদারীপুর টেকেরহাট গোপালগঞ্জ পিরোজপুর বরিশাল কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ দুর দুরান্ত থেকে পিকআপ ট্রাক ও টেম্ফুতে করে শতশত দেশীয় পশু এই হাটে উঠে। বাজার ব্যবস্থাপনা সন্তোষ জনক হওয়ায় ক্রেতা ও বিক্রেরা একপ্রকার আগ্রহ করেই এখানে ক্রয়-বিক্রয় করতে আসেন। কিন্তু বাজারে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পশু উঠেতে লক্ষ্য করা গেছে। কিন্তু ক্রেতা তেমন একটা না থাকায় ক্রেতা-বিক্রেতারা চিন্তিত।
ব্যবসায়ী ইকরামুল হক বলেন, পবিত্র ঈদুল ফিতরের ঈদ আসন্ন। তার পরেও বাজারে তেমন একটা ক্রেতা লক্ষ্য করা যাচ্ছেনা। তবে আগামী সোমবার হতে ক্রেতারা বাজারে আসবেন বলেও তিনি জানান। আব্দুল করিম নামের একজন বিক্রেতা বলেন, তিনি মাদারীপুর হতে ১টি গরু বিক্রয় করতে নিয়ে এসেছেন। ৩লক্ষ টাকা মূল্য চেয়েছেন, কিন্তু খরিদ্ধাররা তাকে ২লক্ষ ১৫হাজার টাকা বলেছেন। বাজারে পশুর মূল্য অনেক কম বলেও তার দাবী। সিএন্ডবি বাজারের কামরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী বলেন, ২লক্ষ ৫০হাজার টাকা মূল্যে একটি গরু তিনি ১লক্ষ ৬৫হাজার টাকায় ক্রয় করেছেন ঈদের দিন জবাই করে মাংস বিক্রয় করবেন। বাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম কর্মকর্তা ও ইউপি সদস্য অসিত কুমার দাশ বলেন, আমাদের খাজনা নেওয়ার নিয়ম রয়েছে, ১শত টাকায় ৬টাকা, ১লক্ষ টাকায় ৬হাজার টাকা, কিন্তু আমরা সেখানে নিচ্ছি ১শত টাকায় ৩টাকা ও ১লক্ষ টাকায় ৩হাজার টাকা। কিন্তু তার পরেও যদি তার চেয়ে আরো বেশি মূল্যে গরু বিক্রয় হয়, সেক্ষেত্রে খাজনার পরিমান আরো কম নিয়ে থাকি। যার কারনে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীরা আমাদের বাজার ব্যবস্থাপনা কমিটির উপর খুশি।
বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ এর সাথে আলাপ করা হলে তারা বলেন, প্রতি বছর পবিত্র ঈদের সময় তারা বাজারে বেশ কিছু বাড়তি ব্যবস্থা গ্রহন করে থাকেন। তার মধ্যে জাল টাকা স্বনাক্তের মেশিন, পশুর চিকিৎসায় সার্বক্ষনিক ডাক্তারের ব্যবস্থা, চুরি ছিনতাই রোধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ মোতায়েন করা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহন করায় ক্রেতা-বিক্রেতারা উৎসাহী হয়ে এই পশুর হাটের পশু ক্রয়-বিক্রয় করতে আসেন বলেও তারা জানান। ##