Home আঞ্চলিক “ছিন্নমূল শ্রমজীবী ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ”

“ছিন্নমূল শ্রমজীবী ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ”

6

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার উদ্যেগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে রবিবার, বিকেল ৫:০০ মিনিটে ময়লাপোতা মোড় মসজিদের পিছনে ষাট গম্বুজ মসজিদের রেপ্লিকার সামনে ছিন্নমূল শ্রমজীবী ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ডা. গাজী মিজানুর রহমান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সহ-সভাপতিবৃন্দরা হলেন ডা. আর. কে নাথ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. মো: মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, সমাজ কল্যান সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ^াস, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. আবু মো: মঈনউদ্দিন-আল-আমিন, কার্যকরী পরিষদের সদস্যগণ ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. চন্দন কুমার সাহা, ডা. অনুপ কুমার দে, ডা. নুরসেরাত আহমেদ, ডা. আরিফা রহমান, ডা. নাজদান লস্কর ও ডা. মো: রকিবুল ইসলাম সহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ।