বৃহত্তর বরিশাল ব্যবসায়ী কল্যাণ সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর বরিশাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার বিকেলে খালিশপুর জুট ওয়ার্কার্স ইন্সটিটিউটে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আল মামুন ফারুকের সভাপতিত্বে সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসেন, বিশেষ অতিথি ছিলেন খুলনা রিজিওনাল ট্যুরিস্ট পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিন, কাঁচা পাট রপ্তানীকারক নুরুল ইসলাম বাবুল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হাওলাদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মুন্সী আঃ ওয়াদুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, এ্যাংকর প্যালেসের পরিচালক মোঃ কবির হোসেন, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এসএম গিয়াস উদ্দীন, সংগঠনের বিভাগীয় কমিটির সাঃ সম্পাদক রুহুল আমিন হাওলাদার ও সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন মোঃ মনিরুল ইসলাম চাপলু, জামাল হোসেন, সুজন মালাকার, মোঃ খোকন, রিপন,ফখরুল আজম প্রমূখ।
মোরেলগঞ্জের যুবকের ডুমুরিয়ায় আত্মহত্যা
মোরেলগঞ্জ প্রতিনিধি
অভিজিৎ ঢালী (৩৬) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডুমুরিয়ায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে মোরেলগঞ্জ উপজেলার মাহিচরানিয়া ধুলিগাতি এলাকার রনজিত কুমার ঢালীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর দাস পাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলকো ফার্মা নামে ওষুধ কোম্পানিতে চাকুরিরত অভিজিৎ ঢালী চাকুরির সুবাদে উপজেলা সদরে পঞ্চানন দাসের বাড়িতে ভাড়াটিয়া থাকতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক এসে দেখেন জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, শনিবার সকালে উপজেলা সদরের দাসপাড়া এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের জানালার সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি ঝুলে ছিল। শুক্রবার রাতে যে কোন সময়ে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত অভিজিৎ ঢালীর সাথে এক নারীর প্রেমজ সম্পর্ক ছিল। আবার অভিজিতের আগে একটি বিয়ে ছিল, তবে আগের স্ত্রী মারা গেলেও তার একটি সন্তান আছে। মুলতঃ এই নিয়ে অভিজিৎ ও সেই নারীর সম্পর্কের টানাপোড়নে সে আত্মহত্যা করতে পারে। আমরা লাশের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করেছি।
বটিয়াঘাটা ইফতার সামগ্রী বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার কাশিয়ারডাঙ্গা হামিউসসুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী, মাদ্রাসা কতৃপক্ষ, অসহায় শতাধিক বয়ষ্ক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল। গতকাল রবিবার বেলা ৫ টায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ শেখ, মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা মানসুর আহমেদ, সুপার মাওলানা লোকমান হাকিম, নাঈম ফারহান, ইমরান হোসেন ইমু, সমীর দাস প্রমূখ। রাহুল এ সময় বলেন তিনি সব সময় অসহায় মানুষের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন।
চিত্র সাংবাদিক সাগরের মায়ের মৃত্যুতে নগর যুবলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক তথ্য পত্রিকার চিত্র সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাগর সরকার এর মাতা মাকুলেট সরকার(৫৮) পরলোক গমন করেছেন। রবিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। দুপুরে সেন্ট জোসেফ গীর্জায় তার শেষকৃত্যের প্রার্থনা শেষে সাহেবের কবর খানায় কবর দেওয়া হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা। বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
অতিদ্রুত বাজার বনিক সমিতির নির্বাচনের দাবি ব্যবসায়িদের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১৭ রামাদ্বান ৯ এপ্রিল ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শিরোমণি বাজার সম্মিলিত ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোমণি জমজম হোটেল সংলগ্নে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও শিরোমণি আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শেখ আবিদ হোসেন। শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক রাজ, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার আলী আহমদ, আলহাজ্জ শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, মুফতি আব্দুর জব্বার, মাও. আতাউর রহমান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন. শিরোমণি বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিল। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাফেজ আবুল বাশার জিহাদী । অনুষ্ঠানে বক্তার বলেন বর্তমান বাজার কমিটি একদিকে ব্যবসায়িদের কাছ থেকে খাজনা আদায় করে, আবার কেডিএ ও খাজনা আদায় করে ্এক ব্যবসায়ি দুইজনকে খাজনা দিয়ে তাদের ব্যবসা চালাতে হিমশিম থেতে হচ্ছে। অনেক ব্যবসায়ির উপর জুলুম করা হচ্ছে। অনেক ব্যবসায়িদের উপর নিরব জুলুম নির্যাতন করা হচ্ছে। অতিদ্রত বাজার বনিক সমিতির নির্বাচনের জোর দাবি জানান বাজারের সকল ব্যবসায়িবৃন্দ । এ ব্যাপারে মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী , খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র চন্দ ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বানরগাতী ঘোষ গলির মো. হামেদ শেখের ছেলে মো. কামরুল শেখ (৪৫), আড়ংঘাটা গাইকুড় এলাকার মো. সরোয়ার গাজীর ছেলে মো. শোভন গাজী (৩০) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর পাখীমারা গ্রামের আব্দুর রহমান শিকদার এর ছেলে মো. বেলাল হোসেন (২৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৩৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
ঈদের আগে সাংবাদিকদের বোনাসসহ বেতন পরিশোধের আহ্বান কেইউজে’র
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল ফিতরের ছুটির আগেই সাংবাদিকদের বেতন ও বোনাসসহ বকেয়া সকল পাওনাদি পরিশোধে পত্রিকা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। ৯ এপ্রিল (রবিবার) প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
সাংবাদিক ইউনিয়নের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সদস্য ও দৈনিক তথ্যের চিত্র সাংবাদিক সাগর সরকারের মাকুলেত সরকার (৫৮) মৃত্যুবরণ করেছেন। তিনি রবিবার নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধান অকস্থায় মৃত্যুবরণ করেন। সাংবাদিক সাগর সরকারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেইউজে নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন, কেইউজে সভাপতি ফারুক আহমেদ,সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,আলমগীর হান্নান,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধক্ষ্য দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
ফকিরহাটের শুভদিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া এলাকা থেকে পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ মো. আরফিল হোসেন টুটুল (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (৮ই এপ্রিল) রাতে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুভদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) সঞ্জিব কুমার পালের নেতৃতে পুলিশের একটি দল তেকাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আরফিল হোসেন টুটুলকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মো. আরফিল হোসেন টুটুল তেকাটিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) স্বপন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে রোববার (৯ই এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##
বাদামতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তালেব মোড়লের দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাদামতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুস সাত্তার এর ভাই ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোঃ তালেব মোড়ল ৮ এপ্রিল বেলা ২ টায় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি – ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ১০ টায় বাদামতলা মোড়ল মার্কেটের সামনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন , সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মোড়ল আনিসুর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয় রিপন, সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪ নং ওয়ার্ড সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৫ নং ওয়ার্ড সভাপতি খান হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ আঃ হক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী, কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক , ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আঃ সালাম, আজিজুর রহমান স্বপন, মাষ্টার শাহাজান হাওলাদার, জনতা ব্যাংক ম্যানেজার (দৌলতপুর শাখা) মিজানুর রহমান, শাকিল আহম্মেদ, এফ এম জাহিদ হাসান জাকির, আবু হেনা বাবলু, মোঃ মানিক , নাসির, কৃষকলীগ নেতা মফিজুর রহমান সহ এলাকার ঠিকাদার ব্যবসায়ি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু হাইস্কুলের নির্বাচিত সভাপতি হলেনর অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন। রোববার বিকার সাড়ে ৩ টায় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে সভায় কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহবান করেন। এসময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা, নির্বাচিত দাতা এড. মু. আব্দুল্লাহ আল-ইয়ামিন, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক মু. হারুনুর রশিদ, বিজন কুমার মন্ডল, জেবুন্নেছা, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম খোকন, মোসলেম উদ্দীন সানা, আব্দুল মজিদ সানা ও সংরক্ষিত মহিলা সদস্য খালেদা খাতুন প্রমূখ। সভায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন ছাড়া আর প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বা উপস্তিত কেহ অন্য কোন ব্যক্তির নাম প্রস্তাব না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন সভাপতি নির্বাচিত হন।
প্রসঙ্গত. উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে বিধি মোতাবেক নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম তফসিল ঘোষনা করেন। সে মোতাবেক মনোনয়ন জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার সব শেষে গত ১৪ মার্চ’২৩ তারিখে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। বিকাল ৪.০৫ মিনিটে হঠাৎ আবু সাইদ মোড়ল কর্তৃক দায়েরকৃত সহকারি জজ আদালত, আশাশুনি, সাক্ষীরার দেওয়ানী ৬৭/২০২৩ নং মামলার সাময়িক স্থগিতাদেশ নোটিশ জারি হলেই প্রিজাইডিং অফিসার আদালতের সন্মার্থে নির্বাচনী ভোট গননা বন্ধ রেখে বক্স সিলগালা অবস্থায় থানা হেফাজতে রাখেন। গত ২৭ মার্চ সিনিয়র সহকারি জজ আদালতের সহকারি জজ মু. জাহিদুর রহমান দোতরফা শুনানীঅন্তে বাদীর অভিযোগ নামঞ্জুর করত রায় ও আদেশ দেন। সে মোতাবেক গত বুধবার (৫এপ্রিল) গননাকার্য সম্পন্ন ও বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়। #
রূপসায় তিন লাখ টাকার মাছ লুট ও ঘের জবর দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলার আমদাবাদ গ্রামে তিন লাখ টাকার মাছ লুট, জীবননাশের হুমকি ও ঘের জবর দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৯ এপ্রিল বেলা ১টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমদাবাদ গ্রামের মোঃ সামছুর রহমান শিকারীর ছেলে মোঃ সুমন শিকারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন আমদাবাদ গ্রামের মধ্য থেকে প্রবাহিত ছিরু খাল নামে একটি মরা খাল রয়েছে। যা বিভিন্ন ব্যক্তি খন্ড খন্ড আকারে ভোগ দখল করছে। আমাদের বাড়ি লাগোয়া এখালের একটি অংশ রয়েছে। যার বিআরএস খতিয়ান নং ১/১, দাগ নং ২৪৯। জলাশয়ের পরিমাণ ১৮ শতাংশ। উক্ত ১৮ শতাংশ জলাশয় আমার দাদা মৃত ইউসুফ শিকারীর আমল থেকে ৬০ বছর যাবৎ আমাদের ভোগ দখলে রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে আমার পিতা মোঃ সামছুর রহমান শিকারী, চাচা ফজলুর রহমান শিকারী ও নজরুল ইসলাম শিকারী মাছ চাষ করছে। সরকারি খাস খতিয়ানভুক্ত উক্ত জলাশয় বন্দোবস্ত আনার জন্য আমরা খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করে রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড অফিসে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। কিন্তু বর্তমানে খাস জমি বা জলাশয় বন্দোবস্ত বন্ধ থাকায় আমাদেরকে আপাতত শান্তিপূর্নভাবে উক্ত জলাশয় ভোগদখলের মৌখিকভাবে অনুমতি দেন উপজেলা প্রশাসন। সে মোতাবেক আমরা তা ভোগ দখলে রয়েছি। কিন্তু আমাদের ভোগদখলীয় উক্ত জলাশয়ের উপর কূ-দৃষ্টি পড়ে আমদাবাদ গ্রামের শহিদুল গাজী পিতা মৃত আঃ রহিম গাজী, মনিরুল গাজী, রেজাউল গাজী, আনোয়ারুল গাজী, আলামীন গাজী ওরফে আলা গাজী সর্ব পিতা শহিদুল গাজী।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, দুষ্টচক্র নৈহাটী ইউনিয়ন পরিষদের ০৮নং ওযার্ড মেম্বর কামরুজ্জামান সোহেলের নেতৃত্বে গত ইং ২২-০৭-২০২২ তারিখ বিকালে সঙ্গবদ্ধ হয়ে ঘের জবর দখল ও মাছ লুটের চেষ্টা চালায়। এসময় আমাদের প্রতিরোধের মূখে তারা ব্যর্থ হয়ে গোটা পরিবারকে খুন ও গুম করার হুমকি প্রদান করে চলে যায়। এঘটনার পর আমরা আদালতে ১০৭ ধারা মামলা দায়ের করি। মামলা দায়েরের পর তারা আমাদের ভোগদখলীয় জলাশয়ের বা আমাদের কোন ক্ষতি করবেনা মর্মে আদালতে বন্ড দেয়। তথাপি গত ১৬/০৩/২৩ তারিখ আমার পিতা মোঃ সামছুর রহমান শিকারী, চাচা ফজলুর রহমান শিকারী ও নজরুল ইসলাম শিকারী বাদী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ‘মোকাম খুলনার বিজ্ঞ রূপসা সহকারী জজ আদালতে’ মামলা দায়ের করেন। যা চলমান রয়েছে। মামলা দায়েরের তিন দিন পর ২২/০৩/২০২৩ তারিখ সকালে স্থানীয় ইউপি মেম্বর কামরুজ্জামান সোহেলের নির্দেশে উক্ত বিবাদীরা দলবদ্ধ হয়ে আমাদের জলাশয়ের তিনলাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পাশাপাশি ১০৭ ধারা মামলায় আদালতে বন্ড দেওয়ার পরও আমাদের মাছ লুটের ঘটনা নিয়ে গত ০৪/০৪/২০২৩ তারিখ আমরা আবারো আদালত অবমাননার মামলা দায়ের করি।
এদিকে গত ০৫/০৪/২৩ তারিখে আমাদের বাড়ির একটি মরা গাছ কাটার ঘটনায় অভ্যন্তরিন দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ০৮/০৪/২০২৩ তারিখ থানায় বসাবসি হয়। বসাবসির একপর্যায় থানার সামনে আমাদের জলাশয়ের মাছ লুটের সাথে প্রত্যক্ষভাবে জড়িতরা তাদের বিরুদ্ধে আদালতে কেন মামলা করা হলো এ নিয়ে আমাদের শাসাতে থাকে। এমতাবস্থায় সেখানে ইউপি মেম্বর কামরুজ্জামান সোহেল উপস্থিত হয়ে তিনিও আমাদের হুমকি-ধামকি দিতে থাকেন। এসময় শালিস বৈঠকে থাকা ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেশমা আক্তার প্রতিবাদ করলে সোহেল মেম্বর তাকেও অশ্লীল ভাষায় গালিগালাজসহ হুমকি দিতে থাকেন। এছাড়া ঈদের পর আমাদের তিনি মেরে এলাকাছাড়া করবেন বলে হুমকি প্রদান করেন। তিনি দাম্ভিকতার সাথে বলেন আমার নামে মামলা করবি? কয়টা মামলা করবি। মামলার জন্য আমি রেডি আছি। তার এমন হুমকিতে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি।
রূপসায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ৯৫ হাজার টাকা জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি ঃ
মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা মৎস্য দপ্তর, রূপসা ও বাংলাদেশ কোস্টগার্ড, রূপসা স্টেশন কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৯৫,০০০/- জরিমানা করা হয় এবং ৮৫০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি বিনষ্ট করা হয়। খাদ্যে ভেজাল মিশ্রণ একটি ঘৃণ্য অপরাধ। সামাজিকাভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব বাপী কুমার দাশ।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
অভয়নগরে ফলন্ত ধানে ব্লাস্ট
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বিভিন্ন বিলের ধানে ব্লাস্টরোগ দেখা দিয়েছে। রোগাক্রান্ত ধানের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সিদ্ধিপাশা ইউনিয়নের এক হাজার ৯৭০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। যার মধ্যে ব্লাস্টরোগে আক্রান্ত হয়েছে প্রায় পাঁচ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ জন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উত্তম দত্ত জানান, সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা বিলের ১০ বিঘা জমিতে তিনি বোরো ধান রোপন করেছিলেন। সম্প্রতি ধানের ফলন আসার পর থেকে ব্লাস্টরোগ দেখা দিয়েছে। বর্তমানে প্রায় তিন বিঘা জমির ধানে ব্লাস্টরোগ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
কৃষক ত্রিনাথ দত্ত জানান, চলতি বোরো মৌসুমে তিন বিঘা জমিতে তিনি ধান রোপন করেছেন। যে ধান তার পরিবারের এক বছরের খাবারের যোগান দিয়ে থাকে। ওই জমির এক বিঘা ধানে ব্লাস্টরোগ আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহযোগিতা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন।
উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সিদ্ধিপাশা ইউনিয়ন) শেখ অলিয়ার রহমান জানান, সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা মৌজায় বোরো ধানে ব্লাস্টরোগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে এবং তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। রোগাক্রান্ত ধানের রোগ প্রতিরোধে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ ও ধান ক্ষেতে এক ইঞ্চি পরিমান পানি রাখা এবং ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, ইতোপূর্বে ব্লাস্টরোগ প্রতিরোধে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। প্রতিকুল আবহাওয়ার কারণে ধানে এবার ব্লাস্টরোগ দেখা দিয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে প্রণোদনার আওতায় এনে সরকারিভাবে সহায়তা প্রদাণের চেষ্টা করা হবে।
খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
তথ্য বিবরণী
‘সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল রবিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম মুরাদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অতিথিরা বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। জনগণের এই চাহিদা পূরণ করতে চিকিৎসক, নার্স ও সংশি¬ষ্টদের ওতপ্রোতভাবে কাজ করে যেতে হবে। এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়।
কেসিসি নির্বাচনে তালুকদার আব্দুল খালেকের মনোনয়ন ফরম সংগ্রহ
স্টাফ রিপোর্টার
গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপদফতর সম্পাদক সায়েম খান। এদিন প্রার্থীদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ছাড়া ৩টি উপজেলা পরিষদ ও ৫টি পৌরসভা নির্বাচনেরও মনোনয়ন ফরম বিক্রি চলছে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মনোনয়ন প্রত্যাশীরা। গত সোমবার (৩ এপ্রিল) এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফসিল অনুযায়ী, গাজীপুর সিটিতে ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং সিলেট ও রাজশাহী সিটিতে ২১ জুন ভোটগ্রহণ হবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন। আর তৃতীয় ধাপে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে।
ইসি জানিয়েছে, গ্রীষ্মকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। শতভাগ ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম); প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা। যদিও আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।
রূপসায় তুচ্ছ ঘটনায় মহিলা আ’লীগের সভাপতি রেখাসহ আহত-৪
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নিকলাপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের মারপিটে নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রেখা আক্তারসহ চার জন আহত হয়েছে। ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহত অপর তিন জন হলো রেখা আক্তারের বোন রিনা আক্তার, মেয়ে সুমা ও ভাইয়ের স্ত্রী মুসলিমা বেগম চম্পা।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত রেখা জানায়, গত ৭ এপ্রিল বিকালে পার্শ্ববর্তী হাফিজ শেখের বাড়ির কুকুরের কামড়ে রেখার পায়জামাসহ কাপড় ছিড়ে যায়। এ ঘটনায় রেখা কুকুরের মালিক হাফিজুরের স্ত্রী সাবিনার নিকট অভিযোগ করলে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে হাফিজুরের ভগ্নিপতি মো. জাকির এসে রেখাদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে। এসময় ঘটনাস্থলে ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা চলাতে থাকেন। একপর্যায়ে হাফিজুর শেখ তার স্ত্রী সাবিনা বেগম, মা তহমিনা বেগম, বড় বোন হাসনা বেগম, ছোট বোন রেশমা ও ভগ্নিপতি মোঃ জাকির উত্তেজিত হয়ে রেখা আক্তার, রিনা আক্তার, পুত্রবধূ মুসলিমা বেগম চম্পা ও রেখার মেয়ে সুমাকে বেধড়ক মারপিট করে।
মারপিটের সময় রেখার গলায় থাকা ১২আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের একটি আংটি, বিদেশ থেকে আনা একটি মোবাইল এবং তার মেয়ে সুমার গলায় হতে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অপরদিকে হাফিজুর শেখের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন আমার মাকে তারা মেরেছে। আমি মেম্বারকে ডেকে এনেছি। মেম্বার এসে আমাদের উভয়পক্ষকে শান্ত হতে বলেন। কিন্তু আমার মাকে মারায় পরিস্থিতি উল্টে যায়। স্বর্ণালংকারের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা।
শালিখাতে বাংলাদেশ কংগ্রেস শালিখা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখার আড়পাড়াতে বাংলাদেশ কংগ্রেস শালিখা উপজেলা শাখার আয়োজনে গতকাল এক ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা শাখার সভাপতি অশোক কুমার বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ্যাড.কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রয় কমিটির কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহম্মদ,জেলা কমিটির সদস্য মোঃ সালমান খান,মাগুরা পৌর কমিটির আহবায়ক মোঃ তারিকুল ইসলাম,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন কমিটির সভাপতি আরঙ্গ দফাদার,সাধারণ সম্পাদক উজ্জল সরকার,কুচিয়া মোড়া ইউপির মোঃআকবর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শালিখা উপজেলা শাখার সদস্য সচিব মোঃকাজল ইসলাম।
খুলনা-কোলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে যৌথ বাহিনীর অভিযানে লক্ষাধিক টাকার পন্যসহ আটক-৫
বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল রেল ষ্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ উপজেলা প্রসাশন ৩ জনকে জেল ও বেনাপোল পোর্ট থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
৯ এপ্রিল (রবিবার) সকালে বেনাপোল রেল ষ্টেশনে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লক্ষ টাকা ও বিজিবি ১০ লক্ষ টাকা এছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস আটক করেছে।
বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা ট্যাক্সফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নের্তৃত্বে যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ট্যাক্সফোর্স কর্মকর্তারা জানতে পারে ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা- খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বেনাপোল রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ী,থী-পিস, বিপুল পরিমান কাপড় ও কসমেটেক জাতীয় পণ্য জব্দ করা হয়।
যাত্রীরা জানান, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কোলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি এখন চোরাচালানীদের দখলে চলে গেছে। এ দু‘দিন ট্রেনের অধিকাংশ যাত্রীই চোরাচালানী পণ্য বহন করে থাকে। বেপোরোয়া হয়ে উঠেছে অবৈধ চোরাচালানীরা। ফলে ব্যহত হচ্ছে আন্তর্জাতিক রেল সেবাতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
উল্লেখ্য বিভিন্ন সময় কাস্টমস, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না চোরাকারবারিরা। একটি সিন্ডিকেটের সহযোগিতায় তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে । রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে। ৩ জনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। মোট ৫ জনকে আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেল ষ্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ বিপুল পরিমাণ কাপড় ও কসমেটেক জাতীয় পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হয়েছে।
অভয়নগরে প্রতারনা করে অর্থ হাতিয়ে পরিবার নিয়ে গা-ঢাকা
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে প্রতারণা করে এলাকাবাসির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে সপরিবার নিয়ে গা-ঢাকা দিয়েছে এক যুবক। ওই যুবকের নাম মো.ফরহাদ হোসেন রিংকু (৩৬)। সে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ৬ এপ্রিল অভয়নগর থানায় ভুক্তভোগীদের তিন জন অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন রিংকু তার হার্ডওয়্যার ব্যবসায় প্রতিবেশি সাইফুল ইসলামকে পাটনার করার কথা বলে ২০২০ সালের ৯মে দু’দফায় পঁচাত্তর হাজার টাকা নেয় কিন্তু তাকে ব্যবসায়ীক কোন লাভের টাকা দেয়নি, একই এলাকার আব্দুল খালেক এর ছেলে জসিম উদ্দিনকে বছরে ৩৭ মন ধান দেওয়ার কথা বলে ২০২২ সালের ২৫ জানুয়ারী একলক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় সে কিন্তু তাকে ধান বা টাকা কোনটাই ফেরত দেয়নি। সে লাভ দেওয়ার কথা বলে মোফাজ্জল হোসেনের নিকট থেকে দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে গা-ঢাকা দিয়েছে।
লক্ষীপুর গ্রামের যেয়ে জানা গেছে, ফরহাদ হোসেন রিংকু হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা। বিল্লাল হোসেন (৭০) জানান, ফরহাদ বিভিন্ন সময় ব্যবসার লাভের কথা বলে একলাখ বিশ হাজার টাকা নিয়েছে এক টাকাও লাভ দেয়নি, একই ভাবে পাঁচ মন ধান দেওয়ার কথা বলে তৈয়ব আলীর নিকট থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে,মাছের ঘেরের মালিক তুহিন হোসেন মল্লিকের একলাখ আশি হাজার টাকা হাতিয়েছে। গ্রামের মানুষ এ ধরনের আরো অনেক অভিযোগ করেছে। ভুক্তভোগীরা সকলে টাকা লেনদেনের নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র দেখান । চুক্তিপত্রে ফরহাদ হোসেন রিংকু ও তার পরিবারের স্বাক্ষর রয়েছে।
ফরহাদ হোসেন রিংকুর ভগ্নিপতি সোহাগ হোসেন বলেন, ‘আমার শ্যালক দেনার দায়ে বাড়ি ছেড়ে রাতের আঁধারে নীলফামারি পালিয়ে গেছে। তার কাছে গ্রামের অনেক লোক টাকা পাবে।’
অভয়নগর থানার পুলিশের উপ পরিদর্শক রিয়াজ হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেছে। যার তদন্তভার আমার ওপর পড়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্য এ কে এম শামীম হাসান বলেন, এ ঘটনার কোন অভিযোগ আমার কাছে দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুরে ইউপি চেয়ারম্যানের দূর্ণীতি ও অনিয়ম
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ৮নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর দূর্ণীতি ও অনিয়মে ফুঁসে উঠেছে ইউপি সদস্যগন। জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র দাখিল।
অভিযোগ সূত্রে প্রকাশ, বাঁশবাড়িয়া ইউপি সদস্যগন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের কাছে স্ব-শরীরে অভিযোগ জানালেও কোন সূরাহ না হওয়ায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। উক্ত ইউপির ৫ ও ৭ নং ওয়ার্ডের সদস্য যথাক্রমে শাহাজান আলী ও নাসির উদ্দিন জানান, চেয়ারম্যানের দূর্ণতি, অনিয়ম ও একতরফাভাবে পরিষদ পরিচালনার কারণে গত ৫ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদের ভিজিএফের কার্ড বাছাইয়ের মিটিং তারা বয়কট করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সাথে সরাসরি ১১জন সদস্য উপস্থিত হয়ে দূর্ণীতি ও অনিয়মের বর্ণনা দেন।
তারা আরো জানায়,২০২১-২০২২ অর্থ বছরে টিআর ২য় পর্যায়ে প্রকল্পে মতিলালপুর কবরস্থান ও বাঁশবাড়িয়া খবরস্থানে ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করলেও কবরস্থানে কোন কাজ করেনি। ২০২১-২০২২ অর্থ বছরে টিআর ২য় পর্যায়ে ভাবদিয়া খেজুরপাড়া মামুনের বাড়ি হইতে মজিদের বাড়ির অভিমুখে রাস্তা নির্মাণের ৫০ হাজার টাকা চেয়ারম্যান নিজেই প্রকল্পের সভাপতি সেজে উত্তোলন করে নিয়েছে কিন্তু কোন কাজ হয়নি। সুন্দপুর মেইন রাস্তা হইতে লক্ষির বিল খাল খনন ৪লাখ ৯৮হাজার ২শ ৯২ টাকা বরাদ্দ থাকলেও আংশিক ২৫% কাজ হয়েছে। বাকী কাজ না করে আত্মসাৎ করেছে। ২০২১-২০২২ অর্থ বছরে ভূমি উন্নয়নের ১% এর ২লক্ষ টাকার কোন হদিস পাওয়া যায়নি। ২০২১-২০২২ অর্থ বছরে এডিপির এর ২লক্ষ টাকার রেজুলেশন থাকলেও বাস্তবে কোন কাজ হয়নি। ২০২২-২০২৩ অর্থ বছরে কাবিখা ২য় পর্যায়ে সাড়ে ৫ টন গমের রেজুলেশন আছে কিন্তু বাস্তবে কোন কাজ নেই। চেয়ারম্যান ও ইউপি সচিব জহুরুল ইসলাম মেম্বারদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রকল্পের টাকা উত্তোলন করে নিয়েছে। সকল ইউপি সদস্যগন চেয়ারম্যানের বিরুদ্ধে এ সকল প্রকল্পে সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে মতিলালপুর কবরস্থানে সভাপতি ওসমানগনি ও বাঁশবাড়িয়া কবরস্থানের সভাপতি আবু তালেব বলেন, তারা চেয়ারম্যানের কবরস্থানে কোন টাকা পায়নি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা রবিবার দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি সিসা দূষণের বিষয়টি জনস্বাস্থ্যের জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে। এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, ঈদকে সামনে রেখে খুলনা জেলার সকল থানা এলাকায় পুলিশের চেকপোস্ট স্থাপন ও হাট-বাজার এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ভূমিদস্যুতা বন্ধ ও সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সাইবার ক্রাইম প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ইমরান বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভবন ও স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দেওয়া প্রয়োজন। রমজান ও ঈদকে কেন্দ্র করে যেকোন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে নগরীর মার্কেটগুলোর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ বিগত দুই মাসে বেশ কিছু চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী বলেন, ভূমিদস্যুতারোধে আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মহানগরীতে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আসন্ন ঈদকে সামনে রেখে ভেজাল, অস্বাস্থ্যকর ও মানহীন সেমাই যেন বাজারে বিক্রি না হয় সে জন্য বাজার তদারকি বৃদ্ধি করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মার্চ মাসে ২১৪টি মামলা দায়ের হয়েছে যা বিগত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৫৮টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মার্চ মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩৪টি বেশি।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৩ এপ্রিল
তথ্য বিবরণী
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে ১৩ এপ্রিল চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বাংলা নববর্ষ অসম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু। সকাল সাড়ে ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: বাংলা নববর্ষ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বৈশাখী মেলা, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: পাঁচ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য), বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।
১৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।
দাকোপের তরমুজে অজানা রোগের সংক্রমনে দুশ্চিন্তায় কৃষক
মোঃ শামীম হোসেন
বোরো ধান চাষের মৌসুম শেষে দেরি করে চাষ, সার সংকট এবং রোজা শেষ হয়ে যাওয়ায় গত বছর খুলনার চাষিরা লোকসান গুনেছিলেন। তাই এবার যেন লোকসান গুনতে না হয় সেজন্য আগে
ভাগেই নেমে পড়েছিলেন কৃষকরা।রমজান মাসে বিক্রি করাই তাদের লক্ষ্য।সে লক্ষ্যকে সামনে রেখেই আধুনিক প্রদ্ধতিতে খুলনার দাকোপ উপজেলার সকল বিলে চাষ কারকিত শেষ করে জমি তৈরির পাশাপাশি সকল কার্যক্রম শেষ করেছে কৃষকরা। কৃষকরা জিও এনজিও থেকে ঋণ নিয়ে তরমুজের চাষ করে উৎপাদিত তরমুজ বাজারে বিক্রি করে প্রতি বছর ওই ঋণের টাকা পরিশোধ করেন। কিন্তু এবারও গতবারের মত তরমুজ ক্ষেতের অবস্থা দেখে ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন এ কৃষকরা তরমুজ খেতে অজানা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে ত্রিপস জাতীয় শোষক পোকা ও মাকড়সা জাতীয় পোকার উপস্থিত লক্ষ্য করা গেছে। এ কারণে তরমুজ গাছের কচিপাতা শুকিয়ে যাচ্ছে। আক্রান্ত এলাকার কৃষকদের কীটনাশক ও মাকড়সা নাশক ঔষধ স্প্রের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া খেতে যে গাছ আক্রান্ত হয়েছে তা তুলে মাটিতে পুতে ফেলার ও পরমর্শ দেওয়া হয়েছে। এব্যাপারে বৈজ্ঞানী সহকারি স্বপন রায় বলেন মেঘলা এবং আকাশ কুয়াশাছন্ন জনীত কারনে ডাউনিমিলডিউ ছাত্রাক জর্নিত রোগের ব্যাপক আক্রমন লক্ষ করা যায় সেটাকে কৃষকরা ভাইরাস জনীত রোগ বলে আখ্যায়িত করেছে। যা প্রকৃত অর্থে ছত্রাক জনিত রোগ। ঠিক সমসাময়িক সময়ে তাপ মাত্রা বৃদ্ধির কারণে অতি দ্রুত গতিতে ত্রিপস পোকার আক্রমন লক্ষ্য করা যায় যা কৃষকদের কে উৎকন্ঠিত করে তুলেছে। এতে কৃষকরা দিকবিদিক হশে হারিয়ে একের পর এক ছত্রাক নাশক, কিটনাশক, মাকড় নাশক পিজিআর একত্রে মিশিয়ে স্প্রে করছেন।যেটি উপকারের চেয়ে বেশী ক্ষতি গ্রস্থ হচ্ছেন। এই সংক্রমন ছত্রাক নাশক ত্রিপস সংক্রমন রোগে ৯০ শতাংশ ক্ষেতে বিস্তার করেছে। তরমুজ অচিরেই বাজারজাত করার পরিকল্পনা ছিল কৃষকদের। কিন্তু এ অবস্থায় অজানা রোগের কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। মোট অবাদি ২০ হাজার ৮৮০ হেক্টর লবন অধ্যুষিত হওয়ায় শতভাগ জমি আমন চাষের আওতায় আসে। দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক ফসল হিসাবে তরমুজ চাষ ধারাবাহিক ভাবে বেড়ে যায়। গত বছর উপজেলায় ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল চলতি মৌসুমে কমে গিয়ে ৬ হাজার ৩২০ হেক্টর জমিতে তরমুজ হয়েছে। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় অধিকাংশ চাষি পুঁজি ফিরে পাবেন না বলে ধারণা করছে।
দাকোপে পুলিশী অভিযানে চোলাইমদ ও গাজাসহ ৪ যুবক আটক
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে দেশীয় তৈরী চোলাই মদ ও গাজাসহ ৪ জন যুবক থানা পুলিশের হাতে আটক। থানা পুলিশ সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারেন,গত রাত আনুঃ ৯ টায় উপজেলার বাজুয়া ইউনিয়নের বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর দাড়িয়ে কয়েক জন যুবক অবৈধ মাদক গাজা সেবন ও ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত এমন সংবাদের ভিত্তিতে খানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের নিদ্দেশ ক্রমে থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার,এ এস আই রাজ কুমার, এ এস আই আজমীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স তৎক্ষনিক ঘটনা স্থলে অভিযান চালিয়ে হাতে নাতে ৩ জন যুবককে ৫০ গ্রাম গাজাসহ আটক করেন। আকটকৃতরা হলেন উপজেলার পূর্ব বাজুয়া গ্রামের বাসিন্দা আমিরুল হকের ছেলে মোঃ রনি শেখ(৩০),বাজুয়া দাশ পাড়া গ্রামের বাসিন্দা বাবু দাশের ছেলে হৃদয় দাশ(২২) বাজুয়া ইউপি পরিষদের পাশে মৃত রবিন দাশের ছেলে প্রসেনজিত দাশ(২৮)। অপর দিকে গভীর রাতে অত্র উপজেলার ৯নং বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা গ্রামস্থ জনৈক শাহজাহান মীরের বাড়ির সামনে বেড়িবাঁধের কাঁচা রাস্তার উপর শিমন অরফে ছোট্ট হলদারের ছেলে মার্টিন হালদার কালু (২৭) কে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ৫ লিটারের পানির পাত্রের মধ্যে দেশীয় তৈরী ৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে সকলকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
দাকোপে চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় পেলেন স্মৃতি পদক
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ও দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান দাকোপ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় পেলেন স্মৃতি পদক। সার্ক কালচারাল ফোরাম কর্তৃক দানবীর হাজী মোহাম্মদ মহসিন স্মৃতি পদক-২০২২ শের পদক পেলেন চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। ইং ৮ এপ্রিল ২০২৩ রোজ শনিবার বিশিষ্ট রাজনৈতিকবিদ সমাজ সেবক বার বার নির্বাচিত চেয়ারম্যান দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,
দাকোপ উপজেলার সাহসী মানুষ, গরীব অসহায় মানুষের দরদী বন্ধু বিনয় কৃষ্ণ রায়। এই সম্মান পাওয়ায় চেয়ারম্যানের কৃতিত্বে দাকোপ উপজেলা বাসি সকল শ্রেনীর মানুষ অভিনন্দন জানিয়েছেন। এবং চেয়ারম্যানের পরিবারের সকল সদস্যদের দীর্ঘ আয়ু কামনা করেছেন।
আগুয়ান-৭১ এর চলমান নির্বাচনী প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে খুলনা শহরজুড়ে আগুয়ান-৭১ এর নির্বাচনী প্রচারণা অব্যহত রয়েছে। গণসংযোগের ধারাবাহিকতায় বিকাল ৪ টায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে আগুয়ান-৭১ তাদের নির্বাচনী বার্তা নিয়ে গণসংযোগ করবে। সংবাদকর্মী হিসেবে আপনার উপস্থিতি কামনা করছি।
চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগুয়ান-৭১ ইতোপূর্বে খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রয়েলের মোড়, সাতরাস্তা মোড়, পিটিআই মোড়, সোনাডাঙা, শেখপাড়া, গোয়ালখালী কবরস্থান, খালিশপুরের চিত্রালী, পিপলস গোল চত্বর, দৌলতপুর জুট মিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নির্বাচনী বার্তা পৌঁছে দিয়েছে।
আগুয়ান-৭১ সিটি কর্পোরেশন থেকে বেহাত হতে চলা অধিকারগুলোকে পুনরুদ্ধারের লক্ষ্যে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আগুয়ান-৭১ এর মনোনীত প্রার্থী মোঃ আব্দুল্লাহ চৌধুরী উক্ত নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা করবেন। বিগত ৫০ বছরের গতানুগতিক রাজনীতি এবং দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে আগুয়ান-৭১ এর তীব্র আপত্তি থাকলেও আমরা মনে করি উক্ত নির্বাচনকে তরুণদের একটি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিৎ। আমরা বিশ্বাস করি এই নির্বাচনকে কেন্দ্র করে তরুণদের ঐক্যবদ্ধতা খুলনার রাজনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। সিটি কর্পোরেশনে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণ, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও নাগরিকদের ভোগান্তি কমিয়ে নগরীর উন্নয়ন আগুয়ান-৭১ এর মূল লক্ষ্য।
৩৯ বিঘা জমি নিয়ে বিরোধে মুখোমুখি মা-ছেলে
যশোর অফিস
যশোরের চৌগাছায় ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধে মুখোমুখি অবস্থানে রয়েছেন ব্যারিস্টারপুত্র একেএম মর্তুজা রাসেল ও তার মা লতিফা হায়দার। পাল্টাপাল্টি মামলার পর এবার তারা সংবাদ সম্মেলনও করেছেন।
মা লতিফা হায়দারের অভিযোগ, ছেলে মর্তুজা রাসেল পিতার ৩৯ বিঘা জমি লিখে নেওয়ার জন্য মাসহ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পিতা হায়দার আলীকে বাড়ি থেকে নিয়ে গেছেন।
অন্যদিকে ছেলে ব্যারিস্টার মর্তুজা রাসেলের দাবি, তার মাসহ অন্য ভাইবোনেরা সম্পত্তির জন্য তার পিতার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে মৃত্যুমুখে নিয়ে গেছে। পিতার প্রাণ রক্ষার্থে তিনি তাকে নিয়ে গেছেন।
লন্ডনে আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার রাসেল যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে এবং লতিফা হায়দার ব্যারিস্টার রাসেলের মা। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে পাল্টাপাল্টি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মা লতিফা হায়দার অভিযোগ করেন, রাসেল তার বাবার জমি লিখে নিতে মাসহ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বাড়ি ছাড়া হয়ে সন্তানদের নিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। তার স্বামী হায়দার কোথায় তা জানেন না। হায়দারের জমি ট্রাস্টে লিখে দিতে চান না। কিন্তু তাকে জমি লিখে দিতে বাধ্য করছেন রাসেল। এসব কাজে ঢাল হিসেবে ব্যবহার করছেন তার লন্ডন প্রবাসী সনদ ও সেখানকার ব্যারিস্টারি সনদ।
সংবাদ সম্মেলনে মা লতিফা হায়দার আরও বলেন, যে সন্তানকে জীবনের সবটুকু দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ব্যারিস্টার করেছেন, সেই সন্তানই আজ মাকে কারাগারে পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এরমাঝে তার স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে তার নামে দুটি মামলা করেছে। তার অপর পাঁচ সন্তানকেও এ মামলার আসামি করেছে। মামলার কারণে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে।
তিনি অভিযোগ করেন, সুচিকিৎসার জন্য তার স্বামীকে লন্ডনে নেওয়ার কথা বলে কোথায় রেখেছে কেমন রেখেছে তা নিজেও জানেন না।
তিনি বলেন, ২০০৭ সালে মুর্তজা লন্ডনে যান। তার পেছনে পরিবারের খরচ হয় ২০ লাখ টাকা। ২০১১ সালে গোপনে দেশে এসে বিয়ে করেন। এসব বিষয় নিয়ে মনোমালিন্য হয়। সর্বশেষ ২০১৬ সালে উচ্চ শিক্ষার জন্য আরও ৩৭ লাখ টাকা দেয়া হয়। যা ফেরত দেওয়ার শর্তে। কিন্তু ওই টাকা ফেরত না দেয়ায় গোলযোগ শুরু হয়। পরে ২০২২ সালে দেশে এসে জমি লিখে নিতে চান। না দেওয়ায় ট্রাস্টে সব জমি দানের ষড়যন্ত্র করেন। আর ওই ট্রাস্টের সভাপতি তিনি নিজে হতে চান। এতে বাধা দেয়ায় আজ এ করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে গোটা পরিবারকে।
তার বড় মেয়ে স্নেহলতা পারভীন বিউটি বলেন, তার বাবা চৌগাছার মাকাপুর ধনীবাড়ির হায়দার আলী এখন মানসিক ভারসাম্যহীন। ১০০ বিঘা জমির মধ্যে ৫০/৬০ বিঘা জমি ইতোমধ্যে মুর্তজা হজম করেছেন। বাকি আছে ৩৯ শতক জমি দখলে নিতে এখন মরিয়া হয়ে উঠেছেন।
এদিকে মা লতিফা হায়দারের সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার একেএম মর্তুজা রাসেল। তিনি দাবি করেন, লন্ডনে আইন পেশায় তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। ফলে দেশের এই সামান্য জমি নিয়ে তার কোনো লোভ নেই। বরং তার মাসহ অপর পাঁচ ভাইবোন ওই সম্পত্তির জন্য প্রতিনিয়ত তার পিতা হায়দার আলীর ওপরে নির্যাতন চালাচ্ছে। বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেছে সেই নির্যাতনের দৃশ্য দেখে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। তার দেশে ফেরার খবরে পিতা হায়দারকে নিয়ে তার মা ও ভাইবোনেরা বাড়ি ছেড়ে চলে যায়। পরে আদালতের মাধ্যমে বাবাকে উদ্ধার করে নিজের জিম্মায় নিয়েছেন। ওই নির্যাতনের ঘটনায় তার ভাই ও বোন কারাগারে গেছেন।
ব্যারিস্টার একেএম মর্তুজা রাসেল অভিযোগ করেন, সুস্থ অবস্থায় তার পিতার কাছ থেকে কেউ সম্পত্তি লিখে নিতে পারবে না। এজন্য তার মা ও ভাইবোন মিলে নির্যাতন করে স্লো পয়জন দিয়ে তার বাবাকে অসুস্থ করে ফেলেছে। এখন তাকে পেলে ওই জমি লিখে নেবে। এতে বাধা হয়ে পিতাকে নিয়ে যাওয়ায় মরিয়া হয়ে তার মা ও ভাইবোন তার বিরুদ্ধে মামলা দিয়ে হেনস্থা করতে মাঠে নেমেছেন।
মুর্তজার পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবীব, মোর্তুজার ফুফু হামিদা বেগম ও শাহিদা বেগম প্রমুখ।
অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে পায়ুপথের নালী কাটলেন চিকিৎসক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে চিকিৎসকের ভুলে জীবন যেতে বসেছে বৃদ্ধ কুদ্দুস আলীর (৭০)। অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে গিয়ে তার পায়ুপথের নালী কেটে ফেলেছেন এক চিকিৎসক। পরবর্তীকালে ফের অস্ত্রোপচার করেও সুস্থ হতে পারেননি তিনি।
বর্তমানে অর্থসংকটে নিরুপায় হয়ে নিজ বাসায় মৃত্যুর প্রহর গুনছেন কুদ্দুস আলী। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের বাসিন্দা।
জানা গেছে, হালকা পেটে যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন কুদ্দুস। পরীক্ষা করে জানা যায়, তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে। গত ২ মার্চ ১০ হাজার টাকার বিনিময়ে মেহেরপুর শহরের মেহেরপুর ক্লিনিকের ডা. মিজানুর রহমান তার অ্যাপেন্ডিক্স অপারেশন করেন। কিন্তু অস্ত্রোপচারের পরদিন অসুস্থ হয়ে পড়লে ৫ মার্চ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।
কুষ্টিয়ায় গেলে ভুল চিকিৎসার কথা জানতে পারে আবদুল কুদ্দুসের পরিবার। ভুলে তার মলদ্বারের পথ কেটে গেছে বলে জানিয়ে ফের অস্ত্রোপচার করেন কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে অপারেশন করলেও এখনো সুস্থ হতে পারেননি কুদ্দুস। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে এখন মৃত্যুর প্রহর গুনছেন তিনি।
কুদ্দুস আলীর মেয়ে শিউলি খাতুন বলেন, গত ২৭ ফেব্রুয়ারি আমার বাবার পেটে ব্যথা শুরু হলে গাংনীর রাজা ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হয়। বাবাকে আমার ফুফুর পরামর্শে মেহেরপুর ক্লিনিকে ভর্তি করি। ২ মার্চ ক্লিনিকে ডা. মিজানুর রহমান আমার বাবার অপারেশন করেন। অপারেশনের পর ক্লিনিকে ভর্তি থাকা অবস্থায় আমার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন ক্লিনিক কর্তৃপক্ষ বাবাকে চিকিৎসা না দিয়ে জোর করে রেফার্ড করে দেয়। পরে বাবাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে কর্তব্যরত চিকিৎসক সার্জন ডা. ইমরান আমার বাবার দ্বিতীয় দফা অপারেশন করেন। অপারেশন শেষে তিনি জানান, প্রথম অপারেশনটি ভুল ছিল, অ্যাপেন্ডিক্সের নালী কাটার পরিবর্তে পায়খানার নালী কেটেছেন চিকিৎসক। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
কুদ্দুস আলীর ছেলে জামাল উদ্দীন বলেন, বাবার চিকিৎসার জন্য প্রতিদিন ৫/৬ হাজার টাকা করে খরচ হচ্ছিল; যা আমাদের পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছে না। বাবার অপারেশনের টাকা ছিল না। বিভিন্নজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে অপারেশন করা হয়। এমন কোনো সম্পদ নেই যা বিক্রি করে তার চিকিৎসা করাবো।
তিনি বলেন, মেহেরপুর ক্লিনিকের ডাক্তার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব মেলেনি। বাধ্য হয়ে গত ২৫ মার্চ বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে বাধ্য হয়েছি। তিনি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। এ বিষয়ে আমি ৩০ মার্চ মেহেরপুর সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ করেছি।
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ বলেন, কুদ্দুস আলী অত্যন্ত অসহায় মানুষ। স্থানীয়দের সহায়তা নিয়ে বাঁচার আশায় অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছিলেন। কিন্তু সুস্থ হওয়ার পরিবর্তে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা ডা. মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও সেইসঙ্গে ভুক্তভোগী পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি করছি।
মেহেরপুর ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মিজানুর রহমান বলেন, অপারেশনের সময় ভুলবশত মলদ্বারের নালী কেটে গিয়েছিল। রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। যেহেতু আমার কাছে ভুলক্রমে কেটে গেছে তাই এই দায়ভার সম্পূর্ণ আমার।
সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের পলেস্তারা খসে রোগীর স্বজন আহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভিআইপি কেবিনের ছাদের পলেস্তারা খসে মোছা. সীমা খাতুন (৩৮) নামের রোগীর এক স্বজন আহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের দোতলার ৩ নম্বর কেবিনে এ দুর্ঘটনা ঘটে। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনার জন্য রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত সীমা খাতুনের ছেলে প্রান্ত আলী জানান, তারা কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস আদর্শপাড়া এলাকায় বসবাস করেন। গত ৬ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে আমার বাবা রিপন আলীকে (৪৫) হার্টের সমস্যা জনিত কারণে প্রতিদিন তিন হাজার টাকা ভাড়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। ওই কেবিনে থেকে তার চিকিৎসা চলছিল। হাসপাতালে আমার মা সার্বক্ষণিক রোগীর পাশে অবস্থান করছিলেন।
রোববার (৯ এপ্রিল) সকালে হঠাৎ হাসপাতালের কেবিনের ছাদের পলেস্তারার কিছু অংশ খসে পড়ে তার মাথায় পড়ে। এতে তিনি জখম হন। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে মাথার ক্ষতস্থানে ছয়টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের স্টাফ কেবিনে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ও মেরামতের জন্য চিঠি দেওয়া হয়। তারা সে সময় কিছু সংস্কার কাজ করছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শার্শায় বিএনপির কর্মসূচিতে হামলা, কেন্দ্রীয় নেতাসহ আহত ১০
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে অতর্কিত এ হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর হাসপাতালে নেওয়া হয়।
আহত অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
বিএনপির অভিযোগ, যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে উপজেলা যুবলীগের নেতারা দাবি করেছেন, এ হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।
উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহির বলেন, ‘পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেই আমরা কর্মসূচি করছিলাম। দুপুরের দিকে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
তবে হামলার সঙ্গে যুবলীগের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারামারি হতে পারে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
এদিকে, খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা নেতারা শার্শা হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর নিয়ে আসেন।











































