Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

34
ভুট্টাখেতে রাখা বিষ মেশানো মিষ্টি খেয়ে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা

ডুমুরিয়ায় দাবিকৃত চাদাঁ না দেয়ায় মার্কেটের কাজ বন্ধ!
ডুমুরিয়া প্রতিনিধি
দাবিৃকত চাদাঁ না দেয়ায় ডুমুরিয়ার নতুনরাস্তার মোড়ে মার্কেট নির্মানে বাধাঁ দেয়ার অভিযোগ উঠেছে। প্রথম দফায় ৯৯৯ এ ফোন করে প্রতিকার পেলেও দ্বিতীয় বারে আবারও কাজ বন্ধ করা হয়েছে। নিরুপায় হয়ে ভ’ক্তভোগি বিচারের দাবিতে নানা দরজায় ধর্ণা দিচ্ছেন। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানা যায়। জানা যায়, উপজেলার নতুনরাস্তা গ্রামে জুবায়ের ফকিরের ৫ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে মার্কেট নির্মানের জন্য প্লান পাস করতে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম এবং ইউপি সদস্য মহাসীন শেখ এর কাছে আবেদন করেন জুবায়ের ফকির। সকল প্রকার কাগজ পর্যালোচনা করে উপজেলা চেয়ারম্যান উপচেকা/ইমাঃ/অনুঃ/প্রতিঃ/ডুমু/খুলনাঃ২০২২-৭০(২)৯৩ নম্বর স্বারকে গত বছর ২২ ডিসেম্বর মার্কেট নির্মানের অনুমোদন দেয়। ফলে সকল প্রকার নিয়ম মেনে জুবায়ের ফকির নিজ মার্কেটের কাজ শুরু করে গেল ২৪ মার্চ ১ম রমজান শুক্রবারে। এলাকার একটি সংঘবন্ধ চক্র কাজ শুরু করায় জুবায়ের ফকিরের কাছে ২ লাখ টাকা চাদাঁ দাবি করে। চাদাঁ না দেয়ায় তারা কাজ বন্ধ করে দেয়। এ সময়ে জুবায়ের ফকির ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ায় ওই চক্রটি ছটকে পড়ে। গেল ১৩ দিন নির্বিঘ্নে মার্কেটের কাজ হলেও গত ৬ এপ্রিল সকালে পূনরায় ওই চক্রটি আবারও চাদাঁর দাবিতে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। জুবায়ের ফকির জানান, তার ভগ্নিপতি শাহিন সরদারের কাছে ওই চক্রের দু’ সদস্য জুয়েল ফকির ও সাইফুল্লাহ ফকির মোবাইল ফোনে চাদাঁর টাকা দাবি করেছে। এ ব্যাপারে শাহিন মেম্বর বলেন, ০১৯১৪২৭৫৮৪৫ নম্বর ফোন দিয়ে জুয়েল ফকির বলেন, কাজ পূণরায় চালু করলে দু’লাখ টাকা চাদাঁ দিতে হবে। অন্যথায় তারা তার শ্যালক জুবায়েরকে নানা ধরনের ক্ষতি করার হুমিক দিচ্ছেন। জুবায়ের ফকির বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে ০১৯১৪২৭৫৮৪৫ নম্বর মোবাইলে কল দিলেও কোন ব্যক্তি ফোনটি রিসিভ করেননি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কণি মিয়া বলেন, চাদাঁর দাবিতে মার্কেটের কাজ বন্ধ এ রকমের কোন ঘটনা তার জানা নেই। কোন অভিযোগও এখনও কেউ করেনি বলে তিনি জানান।

রামনাথপুরে যজ্ঞানুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী প্রদীপ দত্তের কুশল বিনিময়
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
হরিঢালী ইউনিয়নের রামনাথপুর সার্বজনীন পূজা মন্দিরে ১৬ প্রহর ব্যাপী ৫০ তম মহা নামযজ্ঞানুষ্ঠানে ভক্তদের সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দত্ত কুশল বিনিময় বিনিময় করেছেন। শুক্রবার রাত ৯ টার দিকে ধর্ম প্রাণ সনাতনী ভক্তদের সাথে এ কুশল বিনিময় করেন এবং নাম শ্রবন ও প্রসাদ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, শংকর চন্দ্র, অমিত চন্দ্র, হারান চন্দ্র, সুজন দত্ত, আকবর হোসেন প্রমূখ।

ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধ ও শিশুদের পাশে এসএসসি-৯২ খুলনা
খবর বিজ্ঞপ্তি
শড়ি, লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, মেক্সি, ফতুয়া, বিছানার চাঁদরসহ বিভিন্ন ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধা ও শিশুদের পাশে দাড়ালো এসএসসি-৯২ খুলনা। শনিবার বিকালে নগরীর পিটিআই মোড়ে সেবার আলো বাংলাদেশে পরিচালিত অসহায় বৃদ্ধ ও পথশিশুদের আশ্রয়স্থল সেবার আলো সুখের নীড়ে হাজির হয় এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা। পরে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এছাড়া শয্যাশায়ী বৃদ্ধাদের জন্য ডায়াপারও প্রদান করা হয়।
পোশাক ছাড়াও ইফতারীর অনুসঙ্গ নানা খাবার তাদের সরবরাহ করা হয়। এছাড়া অসহয়ায় বৃদ্ধরা যাতে আগামী এক সপ্তাহ খেতে পারে সে জন্য তাদের বিভিন্ন ধরনের মৌসুমী ফল ও মুড়ি চিড়াসহ বিভিন্ন শুকনা খাবার সরবরাহ করা হয়। পরে আরও শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় নতুন পোষাক ও রকমারি খাবার পেয়ে আবেগে আপ্লুত হন অসহায়রা।
উপস্থিত ছিলেন ’৯২ ব্যাচের কাজী মফিজুর রহমান, আবু সুফিয়ান, ইফতেখার আলম, প্রবীর কুমার বিশ্বাস, ওয়াহিদুল হক মিন্টু, রিয়াজ আহমেদ, সেকেন্দার আলী, হুমায়ুন কবির, শেখ রাফিজুর রহমান তপু, এস এম ফেরদৌস, শিকদার আব্দুল আলিম লাবু, ইদিয়ামিন ইজারাদার, মোঃ সেকেন্দার হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ আওরঙ্গজেব, মোঃ মিজানুর রশীদ, মাজেদা খাতুন, সানজিদা নাহার সুরভী, খাদিজাতুল কোবরা, ফারজানা জান্নাত প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের পরিচালক তালহা জুবায়ের উপস্থিত ছিলেন।
সবশেষে ময়লাপোতাস্থ আজমিরী গ্রীল এন্ড বারবিকিউতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও পরে ইফকার মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আস্থা থাকুক বন্ধুতায় এই শ্লোগানে এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও পরিবেশিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে করোনাকালীন অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা, শীতার্ত মানুষকে গরম কাপড় প্রদান, রোগীদের রক্ত ও ওষুধ সরবরাহ করেছে সংগঠনটি। পরিবেশ উন্নয়নেও আমরা নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে তারা।

খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে স্কাউট দিবস-২০২৩ উদযাপিত
আসাদ, দিঘলিয়া:
“স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে গতকাল উদযাপিত হয় এবারের বাংলাদেশ স্কাউট দিবস – ২০২৩।

গতকাল ৮ এপ্রিল দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে স্কাউট দিবসের কর্মসূচি শুরু হয়। দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের স্কাউট ও কাব স্কাউসদের অংশগ্রহণে আলোচনা সভা, বিশেষ ডেক্যাম্প, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মাধ্যমে দিবসটি উদযাপিত হয় এবং ইফতারি বিতরনীর মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা জেলা শাখার কমিশনর সেখ মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোঃ আমিরুল ইসলাম। অনুষ্টানে আরাও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাখোয়াত হোসেন, দিঘলিয়া উপজেলার স্কাউটস এর কমিশনার হুমায়ুন কবির, সম্পাদক মেহেদী হাসান, সহ সভাপতি শেখ আল মামুন, সহকারী কমিশনার, মোঃ ইসরাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ইউনিট লিডার শফিকুল ইসলাম ও সজল মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের স্কাউটনেতৃবৃন্দ।

খুলনা জেলা স্কাউটস সম্পাদক জনাব শেখ মোঃ আমিরুল ইসলাম জানান খুলনা জেলা নয়টি উপজেলায় এবং বিভিন্ন ইউনিটে গতকাল ৮ এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস – ২০২৩ অনুরূপ ভাবে উদযাপিত হয়েছে।

কেশবপুরে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শহরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা শাখা ও কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির কমিটি পুনঃগঠনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবদুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আলা ও পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস। অন্যান্যের মধ্য বক্তব্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু প্রমুখ।

মহানগর যুবলীগ সভাপতি পলাশের পক্ষে থেকে টিএসবি ইউনিয়নে ইফতার বিতরণ
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশনায় খুলনা মহানগর যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশের পক্ষ থেকে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান ৮ এপ্রিল বিকাল ৫টায় রূপসা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এসময় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফ,ম আয়ূব আলী,জেলা কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক,সমাজসেবক মোঃ মকসেদ আলী,উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হোসেন মানিক, ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজিজুল ইসলাম,সাংবাদিক চিত্ত রঞ্জন সেন,আবদুল্লাহ আল মামুন এলিচ, এসএম সেলিম খান,ছাত্রলীগ নেতা আবুল হাসান ফারাজী,ফেরদৌস সরদার,হানিফ বিশ্বাস প্রমূখ।

খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হেলাল
সরকার সংবিধানকে কাটাছেড়া করেছে, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
খবর বিজ্ঞপ্তি
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সরকার বিএনপিকে নির্বাচনে চাচ্ছে, আবার সংবিধান সম্মত নির্বাচনের দাবি করছে। তারা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করেছে। সামরিক স্বৈরশাসকের পতনের লগ্নে ১৯৯১ সালের জাতীয় নির্বাচন সংবিধান সম্মতভাবে হয়নি, হয়েছিল সময়ের প্রয়োজনের দাবিতে। ৯৬ সালেও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে বিএনপিকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান স্বীকৃত দাবি করে তিনি বলেন, সরকার সংবিধানের দোহাই দেবে, আবার দিনের ভোটে রাতে করবে। সুপ্রিম কোর্টের নির্বাচনে ব্যালট ভরে রাখবে, প্রতিদ্বন্দী প্রার্থীকে পুলিশ দিয়ে মারপিট করবে। এটা সংবিধানের কোথায় আছে, প্রশ্ন রাখেন তিনি?
সংযমের মাস রমজানে বিএনপি জনদূর্ভোগ দূর করার দাবিতে জনসম্পৃক্ত ও নিরীহ আন্দোলন কর্মসূচি পালন করছে। কিন্ত ফ্যাসিবাদী সরকার সেই শান্তিপূর্ণ কর্মসূচিও সহ্য করতে না পেরে পুলিশ লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও মিথ্যা মামলা দিযে হয়রানি করছে বলে অভিযোগ করেন হেলাল। তিনি বলেন, বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচি উত্তুঙ্গ রূপ নেবে এবং সরকারের পতন না ঘটা পর্যন্ত আন্দোলন চলবে।
শনিবার (৮ এপ্রিল) খুলনায় মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপি কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব চত্বরে কর্মসূচির শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
আজিজুল বারী হেলাল বলেন, অভাবের তাড়নায় মানুষ মাছ, মাংস ও চাউলের স্বাধীনতা চাচ্ছে। এতে নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সরকার ভাবমূর্তির খেলায় নেমেছে। অথচ কিছুদিন আগেও সরকার প্রধান বারবার দেশে দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে বলে হুশিয়ার করেছিলেন। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান মানুষের কষ্টের কথ্ াতুলে ধরায় তাকে আইন শৃঙ্খলা বাহিনী গুম করে। দেশব্যাপি প্রতিবাদ সৃষ্টি হলে ৩৬ ঘন্টা পরে তাকে প্রকাশ্যে আনা হয়। র্যাবের হেফাজতে নওগাঁয় ভূমি অফিসের নারী কর্মকর্তা খুন হন। ডয়েচে ভেলে এবং নেত্র নিউজ র্যাবকে ডেথ স্কয়াড হিসেবে চিহ্নিত করে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। সারা দেশের নজর যখন র্যাবের বিচার বর্হিভূত হত্যাকান্ডের দিকে, ঠিক সেই সময় পরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন দিয়ে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে। এই সরকার মাইন্ড ডাইভারশনে পারদর্শী দাবি করে হেলাল বলেন, এটি ফ্যাসিস্ট সরকারের একটি কমন চরিত্র। তাদের অপকর্ম নিয়ে দেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে তারা নতুন একটি ঘটনার অবতারণা করে মানুষের নজর সেদিকে ঘুরিয়ে দেয়। এর আগেও এভাবে দেশের বিভিন্ন রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছিল। আজকে সরকার প্রথম আলো নিষিদ্ধ করতে নায়ক নায়িকাদের রাস্তায় নামিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আজ যারা প্রথম আলোর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তাদের উচিৎ আগে মেরিল-প্রথম আলো পদক ফিরিয়ে দিয়ে তারপর রাস্তায় নামা।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ পরাস্ত হয়েছে দাবি করেন হেলাল। বলেন, তাদের পক্ষে পরিবারের কয়েকজন লোক আর হাসান মাহমুদ ছাড়া আর কেউ কথা বলে না। এটার ফ্যাসিবাদী সরকারের শেষ পরিণতি।
সরকারের স্মার্ট বাংলাদেশ প্রক্রিয়ার সমালোচনা করে আজিজুল বারী হেলাল বলেন, ৭ম, ৮ম ও ৯ম শ্রেুিণর পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করে এই প্রজন্মকে সুপরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেয়া হচ্ছে।
বিএনপির আজকের অবস্থান কর্মসূচি বানচাল করতে গত কয়েকদিনে ১২ নেতকার্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ রাশেদ, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, যুবদল নেতা জাহিদ হোসেন, গাজী সালাহউদ্দিন সহ গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। #

চুলকাটির রসুলপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের দরি রসুলপুর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতদেরকে মুমুর্য অবস্থায় উর্দ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ই এপ্রিল) সকালে দরি রসুলপুর গ্রামে এঘটনা ঘটে। এলাকাবাসি ও ভুক্তভোগী মরহুম সাহেব আলীর পুত্র শেখ আনিছুর রহমান জানান, তিনি পার্শ্ববর্তী বাড়ীর আমির আলী ও আরব আলী গংদের নিকট হতে একটি জমি ক্রয় করেন। কিন্তু দির্ঘদিন অতিবাহিত হলেও তারা তাকে সেই জমি বুজ করে না দেওয়ায় তিনি স্থানীয় চেয়ারম্যানের সরনাপন্য হন। সে মোতাবেক চেয়ারম্যান দু’পক্ষের উপস্থিতিতে জমি মেপে বুঝ করে দিলেও আমির আলী গংরা তা মানতে না রাজ। এনিয়ে ঘটনার দিন সকালে কথা কাটাকাটি হলে আমির আলী তার ভাই আরব আলী পুত্র মহারাজ, নাহিদ ও ফরিদা বেগম তাদের উপর চড়াও হয়ে হামলা চালায়। হামলায় শেখ আনিছুর রহমান (৫১) ও তার স্ত্রী আমেনা বেগম (৪০) গুরুত্বর আহত হয়েছেন। তারা এখন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ফকিরহাটে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৪
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে একজন সাজাপ্রাপ্ত, দুইজন নাশকতার মামলা ও একজন মাদকদ্রব্যসহ মোট ৪জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (৭ এপ্রিল) রাতে আট্টাকী এলাকা থেকে মাদক মামলায় এক বছর সাজাপ্রাপ্ত পালাতক আসামী লিটন শেখ (৩৫)কে আটক করে। অপরদিকে, রাতে কাটাখালী এলাকা থেকে নাশকতা মামলায় রামপালের পার-গোবিন্দপুর গ্রামের মোস্তাফা কামাল ওরফে হালিম পাটোয়ারী (৬৪) এবং একই উপজেলার ঝনঝনিয়া এলাকার কাজী জাহিদুল ইসলামকে আটক করা হয়। এছাড়া, একই রাতে শ্যামবাগাত এলাকায় অভিযান চালিয়ে ৭৫গ্রাম গাজাসহ নুর ইসলাম (৪০) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করেছেন পুলিশ। সে পিলজংগ গ্রামের মৃত কালাম শেখের ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন কুমার রায় আটকের বিসয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের শনিবার (৮ই এপ্রিল) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। #

ফকিরহাটে টেইলার্সের দোকানে দুর্ধষ চুরি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা এলাকায় সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের পশ্চিম পাশে অবস্থিত অপু টেইলার্সের দোকান ঘরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ই এপ্রিল) দিবাগত গভীর রাতের কোন এক সময় চোর চক্রের সদস্যরা দোকানের সাটারের কড়া ও তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে। এসময় একটি সেলাই মেশিন, ১৩টি শার্ট, ৩টি প্যান্ট, ৪টি ত্রিপিচ সেট, ৮০টি শার্ট ও প্যান্টের পিচ, নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৬০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অপু টেইলার্সের মালিক মো. আবুদুল্লাহ জানান। বিষয়টি পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিতের অবগত করেছে বলেও তিনি জানান।

কয়রায় স্কাউটস দিবসে বিশেষ ডে-ক্যাম্প পালিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২য় বারের পালিত হলো কয়রা উপজেলাতে বাংলাদেশ স্কাউটস দিবসের ডে-ক্যাম্প। শনিবার (৮ই এপ্রিল) বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা এর আয়োজনে সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে স্কাউটস সদস্যরা দিবসটি উৎযাপনের কর্মসূচি শুরু করে। দিবসটি উৎযাপনে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্তর ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালী পরবর্তী কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, ও স্কাউটারদের অংশ গ্রহনে স্কাউট পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত পরিবেশন ও গ্র্যান্ড ইয়েল প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলা শাখার সহ-সভাপতি ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কাউটের সহকারি কমিশনার বিদেশ রঞ্জন মৃধা, জেলা রোভার মিজানুর রহমান, সুপার লক্ষী রাণী, এস্কেন্দার আলী, কানাইলাল মন্ডল, দীপক কুমার, রমেশ চন্দ্র মন্ডল, আঃ হালিম, খুকুমনি, নুরুল আমিন পলাশ, প্রদীপ মন্ডল সহ বিভিন্ন স্কুলের কাব স্কাউট ও রোভার স্কাউটবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি স্কাউট দিবসের তাৎপর্য তুলে ধরে স্কাউটদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহবান জানান। বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা সহ-সভাপতি খায়রুল আলম বলেন, বাংলাদেশকে উন্নত রুপান্তরের লক্ষ্যে দেশের তরুন প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে গড়ে তোলার আহবান জানান।

মহেশপুরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯নং যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়ীয়া গ্রামে মেহগনি গাছের ডাল ঝুড়তে দিয়ে গাছ থেকে পড়ে বাবলু মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ধান্যহাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি দুই সন্তানের জনক ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, মেহগুনি গাছের ডাল কাটতে যেয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হন বাবলু। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। পরে উন্নয়ন চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাগেরহাটে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্র ঘোষিত বাগেরহাট সদর উপজেলার কর্মসূচী বাস্তবায়ন কারী দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এর নেতৃত্বে শনিবার সকাল ১০ টায় বাগেরহাট খানজাহান আলী মাজারের পুরাতন মোড়ে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে বাগেরহাট সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ অবস্থান কর্মসূচীতে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর সভাপতি সাহেদ আলী রবি,সবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, শ্রমিকদলের সদর থানা সদস্য সচিব মোঃ আমিনুর, যুবদলের সাবেক সম্পাদক আইউব আলী মোল্লা বাবু, ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, পৌর যুবদলের আহবায়ক সরদার জসিম উদ্দিন, সদস্য সচিব ওমরআলী মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল সদর থানা সদস্য সচিব হাবিবুল্লা ওয়াহেদ, যুবদল নেতা নাসির উদ্দিন, বাপ্পি আহম্মেদ বাবু, মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন আসাদুল ইসলাম সৌদি, সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.মাছুম, পৌর শ্রমিকদলের আহবায়ক আব্দুল হাকিম প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে নেতারা বলেন, এই সরকার জনগণের সাথে না পেরে পুলিশকে দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করাচ্ছে। অবস্থান কর্মসূচি বানচাল করার জন্য বাগেরহাট পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানি করছে। রাজপথে নামতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারন মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে আমরা রাজ পথে থাকবো হামলা মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবেনা।

কালাবগী যুব ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
দাকোপ উপজেলার সামাজিক সংগঠন কালাবগী যুব ফাউন্ডেশন সুসংগঠিত করার লক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকেল চারটার দিকে খুলনা কেসিসি মার্কেটের দ্বিতলায় সংগঠনের উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কালাবগী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গাজী আবুল বাশার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এসএম আনিসুর রহমান, মো. সোহেল আহম্মেদ, মো. সোহারাব হোসেন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান কামরুল, সদস্য মো. জাহাঙ্গীর আলম মোল্যা, মো. সাইফুল ইসলাম, মো. বদিয়ার শেখ, মো. মোস্তাফিজুর রহমান, সুমন খান, মিনতাজ মিনা, মো. নজরুল ইসলাম প্রমূখ।

সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সরকারি কালিগঞ্জ পাইলট স্কাউটস গ্রুপ
কালিগঞ্জ প্রতিনিধি
জাতীয় স্কাউট দিবসে সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একদল কোমলমতি স্কাউট গ্রুপ। স্কুলের দশম শ্রেণির ছাত্র ও স্কাউট রুদ্রনীল অর্কের একটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছিল। সে শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।তার চিকিৎসার জন্য বিভিন্ন পেশাজীবীর মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপ জাতীয় স্কাউট দিবসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ২৬ মার্চ উপজেলা অভিবাদন মঞ্চে অবস্থানরত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের পক্ষ হতে ঐন্দ্রিলা আহমেদ তাথৈ চিকিৎসাধীন স্কাউট রুদ্রনীল অর্কের জন্য আর্থিক সহযোগিতা চায়। উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে এই চৈত্রের রোদে কোমলমতি স্কাউট এবং গার্লস ইন স্কাউট গ্রুপ বিভিন্ন অফিস, নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড় , কালিগঞ্জ উত্তর পার বাজারের বিভিন্ন বিভিন্ন পেশার মানুষের কাছে যেয়ে আর্থিক সহযোগিতা চায়। সকলের অল্প অল্প সহযোগিতায় ৩০০০০(ত্রিশ হাজার) টাকা সংগ্রহ হয়।
যে সকল কোমলমতি স্কাউট অর্থ সংগ্রহ কার্যক্রমে ছিল তারা হল সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটস প্রাক্তন সিনিয়র উপদল নেতা প্রেসিডেন্ট স্কাউটস মোঃ মারুফ হাসান, গার্লস ইন স্কাউটস উপদল নেতা ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, সহকারি উপদল নেতা শাহারিয়া তাহসিন বৃষ্টি, শারমিন আক্তার তমা, সিনিয়র উপদল নেতা শেখ আব্দুল কাদের, উপদল নেতা বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন বাপ্পি, মোঃ সজিব হোসেন, আসিফ রহমান রানা, হাবিবা ফেরদৌস প্রত্যাশা, জ্যোতিষ্ক কুমার মন্ডল, ফারদিন, প্রমুখ।
৮ এপ্রিল শনিবার দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে কালেকশনকৃত ৩০০০০ টাকা রুদ্রনীল অর্কের মায়ের হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল বিদ্যালয় স্কাউট ইউনিট লিডার মোঃ শাহিনুর রহমান ও গার্লস ইন স্কাউট ইউনিট লিডার শিরিনা সুলতানা, স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্কাউট গ্রুপ ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য ঘটনাটি ঘটেছে গত ২২ মার্চ বৃহস্পতিবার বেলা আনুমানিক বারোটার দিকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের সময়।
কালিগঞ্জ সরকারি স্কুলের একজন সহকারি শিক্ষক জানান ওই স্কুলের এক ছাত্রর ছোড়া প্লাস্টিকের পাইবের আঘাতে রুদ্রনীলের ডান চোখে পাইপের আঘাতে চোখের মনি ফেটে যায় রক্তাক্ত জখম হয়। রুদ্রনীল অর্কের উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন এজন্য সকলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন।রুদ্রনীল এর পিতা প্রণব মজুমদার একজন চাউল ব্যবসায়ী ও তার মা রঞ্জিতা রানী দাস কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

হরিণ শিকারের ফাঁদ, নৌকা ও জালসহ তিন জেলে আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অবৈধভাবে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন অসাধু জেলেকে আটক করেছেন বনবিভাগ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বনের করমজল সংলগ্ন ৮ নম্বর খাল থেকে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নৌকা, নেট জাল ও হরিণ শিকারের ফাঁদ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক মোঃ মাহবুব হাসান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮নম্বর খালে গিয়ে দেখা যায় সেখানে একটি নৌকা অবস্থান করছেন। পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে ২৫টি হরিণ শিকারের ফাঁদ, ২টি নেট জাল জব্দ করা হয়। এছাড়া বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনে প্রবেশ ও মাছ এবং হরিণ শিকারের প্রস্তুতির দায়ে নৌকায় থাকা তিন অসাধু জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন, অসিম শেখ (৩৫), জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। এ সকল জেলেদের বাড়ী মোংলার চিলা ও দক্ষিণ কাইনমারী এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা মাহবুব। #

নড়াইলে নিখোঁজের ২১ দিন পর যুবতী উদ্ধার
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে ১৭ বছরের ওই কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করে নড়াইল সদর থানা পুলিশ।
ওই কিশোরী নড়াইল সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় সব তথ্য সংযুক্ত করে একটি
সাধারণ ডায়েরি (জিডি) করেন। নড়াইল জেলা পুলিশের একাধিক টিম ঔ যুবতীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী অবস্থান শনাক্ত করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো: আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামের এক মেয়ে বান্ধবীর বাসা থেকে শুক্রবার ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ জিডির পরপরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন, ওই পরীক্ষার্থীকে মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক করা হয়েছে তরুণীকে যেন বাল্যবিবাহ দেওয়া না হয়। পরীক্ষার্থীকে উদ্ধার করতে ২১ দিন সময় লাগার কারণ জানতে চাইলে পুলিশ সুপার বলেন, মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। মেয়েটি পড়াশোনা করতে চায়, এই মুহূর্তে সে বিয়ে করবে না সেজন্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। ফেসবুকের মাধ্যমে পরিচিত হওয়া তার ঢাকার বান্ধবীকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।

ডুমুরিয়া উপজেলা বিএনপির গণ-অবস্থান কর্মসূচি পালন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজনে আওয়ামী লীগ সরকারের দূর্নীতির প্রতিবাদ এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে গণ-অব¯’ান কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ৩ টায় শ্রাবন্তি মার্কেটে দলীয় কার্যালয়ে সামনে উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহিনুর রহমান এর সঞ্চালনায়-বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সরদার আঃ মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল,খান আফজাল হোসেন, মাষ্টার আমিরুল ইসলাম হালদার, শহিদুল ইসলাম মোড়ল,শাহাদাত হোসেন হালদার,খান শফিকুল ইসলাম,সরদার দৌলত হোসেন,আজমল হুদা মিঠু,গাজী শাহেদুজ্জামান বাবু, শহিদুজ্জামান শহিদ,শেখ মাহবুবুর রহমান,সরদার বিল্লাল হোসেন,আঃ মজিদ জোয়াদ্দার,আবুল হোসেন, আশরাফ হোসেন,হাফেজ মতিয়ার রহমান,শেখ আরিফ,আবুল কালাম আজাদ,মোঃ কালাম,শহিদুল ইসলাম,মোঃ রিপন,ইব্রাহিম খান টুটুল,মোঃ তিতাস,মোঃআমিনুল,হাবিবুর রহমান,গোলাম রসুল,হামিদুর রহমান বাবু, মন্টু রহমান,আজিজুর রহমান প্রমুখ।

কালিয়ায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামাচাপা দিতে প্রতিপক্ষের সেচযন্ত্র ভাংচুরের অভিযোগ
নড়াইল প্রতিনিধি:

কালিয়ায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামাচাপা দিতে প্রতিপক্ষের সেচযন্ত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সরজমিন ঘুরে জানা যায়, কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো: গফফার শেখের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলা হয় এতে গুরুত্বর আহত হয় গফফার শেখ। এ ঘটনায় তার চাচা আনোয়ার হোসেন নড়াগাতী থানায় একটি অভিযোগ করেছেন। গফফার শেখ গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিন এবং গ্রাম্য সালিশ বিচার করেন। অভিযোগ সুত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে গত (১৪ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে, রহমান খাকীর ছেলে আমিনুর খাকী (৩২) এবং বাবলু খাকী(৪২), ছবুর খাকীর ছেলে সোয়েব খাকী(৩০), মালেক খাকীর ছেলে মরফুদুল খাকী(৩০), মিজানুর খাকী (৪০), মনিরুল খাকী (৩৬)সহ অজ্ঞতদ্বয়। এরা সামুরা, রামদা, চাইনিচ, কুড়াল, বল্লব, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে গফফার শেখকে অতর্কিত হামলা করে। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশী আক্তার শেখ (৬০), হাবিবুর রহমান শেখ (২৫), নাইম শেখ (১৭), নাছিমা খাতুন (৪৫) সহ আরো অনেকে ছুটে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। গফফার শেখকে কালিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে নিলে তার অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তেলিডাঙ্গার ওহিদুল গাজী বলেন, এই ঘটনাকেই দামাচাপা দিতে অভিযুক্ত আমিনুর খাকী গং সেচযন্ত্র ভাংচুর মটরচুরির নাটক সাজিয়েছে যা সুম্পর্ণ মিথ্যা। এদিকে পল্লি চিকিৎসক আমিনুর খাকী বলেন, গ্রামে দলাদলি আছে আমি একটা দলের নেতৃত্ব দেই এজন্যই আমার বিরুদ্ধে এই অভিযোগ। তবে এ ঘটনায় আমি জড়িত নয়। ওই সময় আমি একটি ডেলিবারি রুগির বাড়িতে ছিলাম। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুইপক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করছি।

মোরেলগঞ্জের যুবক ডুমুরিয়ায় আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অভিজিৎ ঢালী (৩৬) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে মোরেলগঞ্জ উপজেলার মাহিচরানিয়া ধুলিগাতি এলাকার রনজিত কুমার ঢালীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর দাস পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলকো ফার্মা নামে ওষুধ কোম্পানিতে চাকুরিরত অভিজিৎ ঢালী চাকরির সুবাদে উপজেলা সদরে পঞ্চানন দাসের বাড়িতে ভাড়াটিয়া থাকতেন।
ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক এসে দেখে জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল থেকে মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

সুন্দরবনের গহীনে সাড়াশি অভিযানে নিষিদ্ধ চিংড়ি শুঁটকি, টোনাজাল ও তিনটি নৌকা আটক
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
গভীর রাতে গহীন সুন্দরবনে সহকারী বন সংরক্ষক মাহবুব হাসানের শ্বাষরুদ্ধকর অভিযানে নিষিদ্ধ চিংড়ি শুঁটকি, টোনাজাল ও তিনটি নৌকা আটক। বন বিভাগ সূত্রে জানা যায় রাত ১ টা ৪৫ মিনিটের সময় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পার্শ্ববর্তী চারাখালি খাল হতে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ ধরে শুটকি তৈরি করে পাচারের সময় তিনটি নৌকা , চারটি টোনাজাল ও তিন বস্তা শুটকি মাছ জব্দ করা হয়। জব্দকৃত শুঁটকি চিংড়ি মাছের আনুমানিক ওজন ৫০ থেকে ৬০ কেজি, মূল্য আনুমানিক এক লাখ টাকা । দুস্কৃতিকারীরা সহকারী বন সংরক্ষক মাহবুব হাসানের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে বনের ভেতর ঢুকে পড়ে। অনুসন্ধান করে ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে নৌকা তিনটি কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের খোকন, মনিরুল ও একই উপজেলার বাগালি ইউনিয়নের সাঈদের।তারা শেষ রাতে ঢাংমারী নদী পার হয়ে রেখামারী গ্রামের মিজান ওরফে শুঁটকি মিজানের আশ্রয়ে নিরাপদে সটকে পড়েছে। দীর্ঘদিন ধরেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতায় একটি চক্র বনের ভিতর শুঁটকি মাছ তৈরির অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। এই শুঁটকি কারবারিদের অবৈধ অর্থের দাপটে সাধারণ জেলে ও মৌয়ালরা ছিল দারুন অসহায়। নবাগত বন সংরক্ষক মাহবুব হাসানের যোগদানের পর থেকে তার নেতৃত্বে গত এক সপ্তাহে জোংরা, ঘাগড়ামারি ও করমজল থেকে অন্তত দশটি নৌকা, বিষ, নিষিদ্ধ টোনাজাল , শুঁটকি চিংড়ি মাছ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান থেকে জব্দ করা নিষিদ্ধ মালামাল সকাল ১০ টায় চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার অফিস কম্পাউন্ডে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দাকোপে ১০ বছরের কণ্যা শিশুকে ধর্ষণের চেষ্টা; প্রধান পলাতক আসামীকে গ্রেফতার
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের কালাবগী এলাকায় ১০ বছরের কণ্যাশিশু তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যায়। গত ০৫ এপ্রিল ২০২৩ তারিখ সকালে ভিকটিম তার নানার বাড়িতে ঘুমান্ত অবস্থায় থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামী দেলোয়ার গাজী উক্ত ঘরে প্রবেশ করে ভিকটিমকে ঘুম থেকে জাগিয়ে কাপড়-চোপড়, মেহেদী ও জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার চেষ্টা করে। ভিকটিম চিৎকার করলে আসামী দেলোয়ার গাজী দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। ভিকটিমের মা ভিকটিমের নিকট থেকে ঘটনার বিষয়ে জানতে পারে তিনি নিজে বাদী হয়ে দাকোপ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং – ৫, তাং ইংরেজি ০৫-০৪-২০২৩। ঘটনার বিষয় র্যাব জানতে পেরে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, শিশুকণ্যা ধর্ষণ চেষ্টা মামলার আসামী কেএমপি খুলনার লবনচরা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ এপ্রিল শুক্রবার ২০২৩ তারিখ মধ্যরাতে কেএমপি খুলনার লবনচরা থানাধীন সাচিবুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ দেলোয়ার গাজী(৪৫), থানা-দাকোপ, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ৮ এপ্রিল শনিবার সকালে থানা পুলিশ জেল হাজ্বতে প্রেরণ করে।

 

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি বার্ষিক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে প্রেসক্লাবের সদস্যদের ভোটে দুটি কমিটির নির্বাচন সম্পন্ন হয়ছে। একটি প্রেসক্নাবের কমিটি অন্যটি সাংবাদিক সমিতির কমিটি। প্রেসক্লাবের নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি জাহিদুল ইসলাম,সহ সভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান যুদ্ধ, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ,
দপ্তর সম্পাদক ইমতিয়াজ রয়েল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক,কার্যনির্বাহী মদস্য যথাক্রমে হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু ও আওয়াল হোসেন। অন্যদিকে
সাংবাদিক সমিতির নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি ইকরামুল হক পিপুল, সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সহ সাধারণ মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ আঃ হান্নান, দপ্তর সম্পাদক বাধন ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলীম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারেক, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ ওসমান আলী,এফ এ আলমগীর ও ফরহাদ হোসেন। উল্লেখ্য প্রেসক্লাবের গঠননুযায়ী দ্বিতীয় বছর সাংবাদিক সমিতির কমিটি প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে অপরদিকে প্রেসক্লাবের কমিটি সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করবেন।

প্রবাসীর সঙ্গে বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী
নড়াইল প্রতিনিধি
নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে নড়াইল সদর থানা পুলিশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে। সে সদর উপজেলার একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে বলে জানা যায়। নিজের বিয়ে ঠেকাতে বাড়ি থেকে পালিয়েছিল ওই স্কুলছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। মেয়েটি পড়াশোনা করতে চায়, এখন সে বিয়ে করবে না সেজন্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।

নড়াইল জেলা পুলিশের একাধিক টিম এসএসসি পরীক্ষার্থীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামে এক মেয়ে বান্ধবীর বাসা থেকে শুক্রবার ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজের জিডির পর পরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, ওই পরীক্ষার্থীকে মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক করা হয়েছে তাকে যেন বাল্যবিবাহ না দেওয়া হয়।

 

 

মাগুরার মহম্মদপুরে মাটি খুঁড়ে পাওয়া মানবকঙ্কাল রাজাকারদের বলে দাবি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে মাটি খোঁড়ার সময় মানবকঙ্কালের যে অংশবিশেষ উদ্ধার হয়েছে, তা একাত্তরে নিহত রাজাকারদের বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উপজেলা পরিষদে এলে মুক্তিযোদ্ধারা তাঁকে এই তথ্য জানান। মুক্তিযোদ্ধাদের দাবি, একাত্তরের ১৯ নভেম্বর মহম্মদপুর সদরে যুদ্ধে পাকিস্তানিদের এ দেশীয় দোসর ও রাজাকার যারা মারা গেছে, উদ্ধারকৃত কঙ্কালগুলো তাদেরই হয়ে থাকবে। সে সময় ২১ জন মতান্তরে ২৩ জন রাজাকারকে হত্যার পর বর্তমান উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পুঁতে দেওয়া হয়।

গত ৪ এপ্রিল উপজেলা পরিষদের পুরোনো হলরুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের স্টোররুম নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার সময় দুটি মানবকঙ্কালের বিভিন্ন অংশ উঠে আসে। বিষয়টি নিয়ে কয়েকটি মিডিয়ায় ভিন্নরকম খবর প্রকাশ হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। স্টোররুম নির্মাণ কার্যক্রম স্থগিত রাখারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি সরেজমিন খতিয়ে দেখতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উপজেলা পরিষদে আসেন। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে চান। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন, আব্দুল হাই মিয়াসহ কয়েকজন একাত্তরের সেই ঘটনার বর্ণনা দেন। এ সময় মহম্মদপুরের ইউএনও রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন টিটিডিসি ভবনে (বর্তমান উপজেলা পরিষদ) রাজাকার বাহিনী ক্যাম্প স্থাপন করেছিল। ১৯ নভেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের তুমুল যুদ্ধ হয়। সে যুদ্ধে মহম্মদপুর উপজেলার নাগড়ীপাড়া গ্রামের যুবক আহম্মদ ও তাঁর ভাই মহম্মদ শহীদ হন। এ যুদ্ধে আরও শহীদ হন যশোর সদর উপজেলাধীন সতিঘাটার কামালপুর গ্রামের ইপিআর সদস্য মহম্মদ উল্লাহ। পরে মহম্মদ উল্লাহ বীরবিক্রম উপাধিতে ভূষিত হন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে উদ্ধার হওয়া মানবকঙ্কালের বিভিন্ন অংশ একাত্তরে মারা যাওয়া রাজাকারদের। আমরা সে অনুযায়ী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

ভুট্টাখেতে রাখা বিষ মেশানো মিষ্টি খেয়ে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

বাড়ির পাশেই ভূট্টা খেত। সেখানে কাঠবিড়ালির বেশ উপদ্রব। কাঠবিড়ালি নিধনের জন্য খাবারের সাথে আঁখের গুড় ও বিষ মিশিয়ে মিষ্টির প্যাকেটে করে খেতের জমিতে রেখেছিলেন এক কৃষক। খেলার ছলে সেই বিষ মিশানো খাবার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

কৃষকের অবহেলায় এমন মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা করেছেন ওই শিশুর বাবা। মামলায় অভিযুক্ত কৃষক ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে।

নিহত শিশু নোভা (৩) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মো. ইবাদুল ফকিরের মেয়ে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. শাওন (৩)। শিশু দুই জন সম্পর্কের চাচাতো ভাই বোন।

অভিযুক্ত ওই কৃষক একই এলাকায় মৃত গফুর শেখের ছেলে মো. আবু তালেব (৪৮) তার স্ত্রীর নাম মোছা. ঝর্ণা খাতুন (৪০)।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কৃষক আবু তালেব ভূট্টা খেতে কাঠবিড়ালি নিধনের জন্য খাবারের সাথে গুড় ও বিষ মিশিয়ে মিষ্টি জাতীয় খাবার বানিয়ে রেখেছিলেন। খেলার ছলে গত বৃহস্পতিবার বিকেলে শিশু নোভা ও শাওন ওই বিষ মিশানো খাবার খেয়ে অসুস্থ হলে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় শিশু নোভা মারা যায়। আর অসুস্থ শাওন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তারের ভয়ে পালিয়েছেন কৃষক ও তার পরিবার।

মামলার বাদী ইবাদুল ফকির বলেন, কৃষক আবু তালেব গোপনে ভুট্টা খেতে বিষ মিশানো খাবার রেখেছিলেন। তা খেয়ে তার মেয়ের অকাল মৃত্যু হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর বিচার চেয়ে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত কৃষক আবু তালেব গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, তার ফসলে কাঠবিড়ালের উপদ্রব ছিল। তা নিধনের জন্য তিনি আখের গুড়ের সাথে বিষ মিশিয়ে রেখেছিলেন। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে তিনি তা বুঝতে পারেননি।

কুমারখালী থানার উপ – পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আলী আজাদ জানান, অবহেলায় মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে এক শিশুর বাবা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত।

জেলায় গত কয়েকদিন ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা আটকে থাকলেও শনিবার (৮ এপ্রিল) তা অতিক্রম করে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
এদিকে, টানা মৃদু তাপপ্রবাহে কাহিল এ অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষ। শনিবারও বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত আছে। শনিবার জেলায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এটাই ষষ্ঠদিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ টানা ছয়দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল বলেন, শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এটা।

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। টানা বৃষ্টিপাত না হওয়ায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

কুষ্টিয়ার বক্ষব্যাধি ক্লিনিক যেন নিজেই রোগী
কুষ্টিয়া প্রতিনিধি
দুজন চিকিৎসকের বিপরীতে বছরের পর বছর দায়িত্ব পালন করছেন একজন মাত্র চিকিৎসক। এক্সরে করার জন্য একটি এনালগ মেশিন থাকলেও রেডিওগ্রাফার পদে লোক না থাকায় বন্ধ সেটি। ১৭টি পদের বিপরীতে লোকবল আছে ১২ জন। একমাত্র ডিজিটাল এক্সরে মেশিনটি স্থাপন করার পর থেকেই বিকল। যক্ষা রোগ শনাক্তের জন্য অপরিহার্য একমাত্র জিন এক্সপার্ট মেশিনটিও নষ্ট। এমনকি ভবনটিও রুগ্ন। বর্ষা শুরু হলেই প্রবেশ পথে এমনকি ক্লিনিকের ভেতরে হাঁটুপানি জমে।

যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে চিকিৎসকসহ স্টাফরা রুটিন মাফিক অফিসে এলেও গল্প-গুজব করেই সময় কাটান। এমন অবস্থায় রোগ শনাক্ততো দূরের কথা নিজেই মুমূর্ষু রোগীতে পরিণত হয়েছে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত সরকারি বক্ষব্যাধি ক্লিনিক।
জানা যায়, ১৯৬০ সালে শহরের সাহিত্যিক মীর মোশাররফ হোসেন রোড (কাটাইখানা মোড়) এলাকায় কুষ্টিয়া বক্ষব্যাধি ক্লিনিকের যাত্রা শুরু হয়।
সরেজমিনে বক্ষব্যাধি ক্লিনিকে গিয়ে দেখা যায়, বহু আগের তৈরি একতলা ক্লিনিক ভবনটি বর্তমানে একবারেই রুগ্ন হয়ে পড়েছে। ভবনটি বসবাসের সম্পূর্ণ অনুপোযোগী এবং কোনো অবস্থাতেই রোগীবান্ধব নয়।

ক্লিনিকে কর্মরত মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, বর্তমানে এখানকার জিন এক্সপার্ট মেশিনটি নষ্ট থাকায় যক্ষা রোগী শনাক্ত করা যাচ্ছে না। মেশিনটি ২০১৩ মডেলের। ওই বছরই এটি স্থাপন করা হয়। স্থাপন করার পরপরই একের পর এক মেশিনটির মডিউলার নষ্ট হতে থাকে। মাত্র একটি সচল মডিউলার দিয়ে কাজ চলছিল। সেটিও গত ২-৩ মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে।

তিনি জানান, এখানে একটি এনালগ এবং একটি ডিজিটাল এক্সরে মেশিন রয়েছে। প্রায় এক বছর আগে ডিজিটাল এক্সরে মেশিনটি স্থাপন করা হয়। কিন্তু স্থাপন করার পর থেকেই এটি নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। এনালগ এক্সরে মেশিনটি সচল থাকলেও রেডিওগ্রাফার পদে লোক না থাকায় প্রায় ৪ মাস যাবৎ এক্সরে বন্ধ। নিয়ম মেনে আমরা স্টাফরা ক্লিনিকে যাচ্ছি কিন্তু সেবা প্রত্যাশীদের সেবা দিতে পারছি না।

ক্লিনিক ভবনটির প্রয়োজনীয় সংস্কারের জন্য কয়েক দফায় কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর এবং এলজিইডি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না বলে জানান এই চিকিৎসক।

জানা যায়, বক্ষব্যাধি ক্লিনিকে লোকবলের সংকট রয়েছে। ১৭টি পোস্টের বিপরীতে বর্তমানে এখানে ১২ জন কর্মরত। এর মধ্যে দুজন চিকিৎসকের বিপরীতে দীর্ঘদিন ধরে একজন দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে এখানকার মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ফিরোজ মাদক সংক্রান্ত মামলার কারণে বরখাস্ত হয়ে রয়েছেন। এরপর থেকে তার জায়গায় আর অন্য কাউকে পদায়ন করা হয়নি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা নির্মূলে নানা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও কুষ্টিয়ায় যক্ষ্মারোগীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। তবে কর্তৃপক্ষের দাবি রোগ নির্ণয়ে শতভাগ নির্ভুল পদ্ধতি অবলম্বন এবং জনসচেতনা বৃদ্ধি পাওয়ার কারণে জেলায় যক্ষ্মারোগী শনাক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের গত ছয় বছরের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, জেলায় প্রতি বছরই যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে।
জেলার ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিগত ছয় বছরের যক্ষ্মা রোগে আক্রান্ত রুগীর সংখ্যা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৭ সালে জেলায় যক্ষ্মারোগীর সংখ্যা ছিল ৪১৬৪ জন। পরের বছর ২০১৮ সালে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪৫৩৬ জন। ২০১৯ সালে যক্ষ্মারোগীর সংখ্যা ছিল ৪৮৬৮ জন। তবে ২০২০ সালে যক্ষ্মারোগীর সংখ্যা কমে দাঁড়ায় ৩৯৯৩ জন।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হয়নি।
গত বছর কুষ্টিয়া জেলায় ২০২২ সালে রেকর্ড সংখ্যক ৪৩ হাজার ৬৭৯ জনের যক্ষ্মা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২৬৯ জন যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৪৬ হাজার ১৬৯ জনের যক্ষ্মা পরীক্ষা করা হয়। শানাক্ত হয় ৪৯৮৪ জন। আর চলতি বছর ২০২৩ সালের প্রথম দুই মাসে ৮৩৭০ জনের পরীক্ষার বিপরীতে যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ৬৯৫ জন।
স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার মধ্যে যক্ষ্মারোগীর সংখ্যা এক সময় সবচেয়ে বেশি ছিল দৌলতপুর উপজেলায়। এরপর কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী উপজেলায়। আর সবচেয়ে কম যক্ষ্মারোগী রয়েছে খোকসা উপজেলায়। তবে বিগত দুই-তিন বছর ধরে দৌলতপুর উপজেলার চেয়ে কুষ্টিয়া সদর উপজেলায় যক্ষ্মা রোগী শনাক্ত বেশি হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এএইচএম আনোয়ারুল ইসলামের মতে, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে আসছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মারোগী শনাক্তের জন্য পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মারোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা ও কার্যকরী পরিষদের সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের পক্ষ থেকে প্রাপ্ত পদত্যাগ পত্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এবং আগামী ১৯ এপ্রিল কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় নগরীর আওয়ামী লীগ কার্যলয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা কৃষক লীগের চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আনোয়ার হোসেন, এড. মনজিলুর রহমান, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে এসএম জাহিদুল ইসলাম, এমদাদুল হক সুমন ও মোঃ হাতেম শেখ, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এড. শেখ আব্দুর রশিদ, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, তেরখাদা উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম নাজমুল ইসলাম, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, দাকোপ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, পাইকগাছা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম, কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান (শাহিন), বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান, দাকোপ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুরারি মোহন মন্ডল, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, ফুলতলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তুরান, জেলা কৃষক লীগের সদস্য আসমা বেগম, আনিছুর রহমান মাসুম, খান মোশারেফ হোসেন কুটি, আব্দুল মান্নান খান মনা, নিরঞ্জন সরদার, আব্দুর রাজ্জাক সোহেল, নাজমুল তারেক তুষার, মোঃ ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ মনিরুল ইসলাম, কমলেশ গোলদার, খায়রুজ্জামান লেলিন, মোঃ জাহিদুল মল্লিক, মোঃ জাকারিয়া, শেখ বিল্লাল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ এপ্রিল শনিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ে পরবর্তী সভার দিন ধার্য করে চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলম সভার মূলতবি ঘোষণা করেন।#

জেলা বিএনপি’র নেতা সেলিম ও বাবু’র সুস্থতা কামনা নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ফুলতলা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক সেলিম সরদার এবং জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম বাবু অসুস্থ্য হয়ে পৃথক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার (০৮ এপ্রিল) জেলা বিএনপি নেতাদ্বয়ের শয্যা পাশে যেয়ে চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন জেলার আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
তাদের আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির আলোচনা সভা , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
প্রধান অতিথি অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ডঃ মো: আক্তারুজ্জামান ও আলহাজ্ব শেখ আব্দুল কাদের। সভাপতিত্ব করেন ডুমুরিয়া কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবুল কাশেম।
প্রধান অতিথি ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতিকে খুলনার উন্নয়নে পাশে থাকার আহবান জানান। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ডঃ মুফতি আব্দুর রহিম।

জেলা যুবলীগ নেতার শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ সভাপতি-শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা যুবলীগের সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়ের পিতা বাবুল চন্দ্র রায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ( ইন্না.. … রাজিউন)। মৃত্যুর সংবাদ শুনে গতকাল সকাল ১০.৩০ টায় মরহুমের নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।এসময়ে তিনি মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন এবং গল্লামারি মহা স্মাশানে সংকার এ উপস্থিত থাকেন।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো:কামরুজ্জামান জামাল,সদস্য পাপিয়া সরোয়ার শিউলী, মো: জামিল খান,সরদার জাকির হোসেন,মহানগর পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুন্ডু,জেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী বিমান সাহা,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো:ইমরান হোসেন, সোনাডাঙ্গা থানা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী রাম প্রসাদ পোদ্দার,জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা,তাপস জোয়াদ্দার,ছাত্রনেতা মো:আল-আমিন এহসান ইমু,দীপ পান্ডে তানভীর রহমান আকাশ,কাজী নাজিব,চিশতী নাজমুল বাশার সম্রাট,আহসান আহম্মেদ পাভেল,আবিদ হাসান ফাহিম,মো:ইসমাইল মৃধা ইমন,চঞ্চল,বিপ্র,সালমান,রাহাত প্রমুখ।

যশোরে চাকু সহ ০৬ অপহরণকারী পুলিশের খাচায়
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে রাব্বি (২০), রায়হান @ জাহিদুল (১৯), অপূর্ব হাসান (২২) মোঃ শাকিল হোসেন (২০), দ্বীপ আহম্মেদ @ আরাফাত (১৯), তোহিদ (৩৪), ছয়জন অপহরনকারীদের আটক করেছে পুলিশ। আটক ছয়জন কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছ থেকে কোতয়ালী থানা পুলিশ উদ্ধার হয়েছে ৫টি বার্মিজ চাকু। আটক রাব্বির পিতার নাম সুরুজ, সে ঘোপ সেন্ট্রাল রোড, বাসিন্দ, রায়হান @ জাহিদুল শহরতলির শেখহাটির মোঃ আব্দুল কাদেরের ছেলে, অপূর্ব হাসান একই এলাকার মৃত বাবুর ছেলে, মোঃ শাকিল হোসেন সাতমাইল দোহর পাড়া মৃত বাবুলের ছেলে। দ্বীপ আহম্মেদ @ আরাফাত রাজু আহম্মেদের ছেলে তোহিদ ঝুমঝুমপুর এলাকার আয়ুবের ছেলে।
কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল আটককৃতরা বুরহান ও নাজমুল নামে দুইজনকে মুক্তিপনের দাবীতে অজ্ঞাত স্থানে আটক রেখেছে। এসময় পুলিশের একাধিক টিম পৃথক পৃথক ভাবে বিভক্ত হয়ে অভিযান চালায়। এক পর্যায় অপহৃত ওই দুইজনকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।