বেনাপোল প্রতিনিধি।।
যশোরের শার্শা ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ কসমেটিকস পণ্যসহ দুই নারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় আড়াই লাখ টাকার মতো।
শুক্রবার ৭ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ উপজেলার মান্দারতলা জেলেপাড়া মোড় থেকে এসব কসমেটিকস পণ্যসহ তাদেরকে আটক করে।
আটককৃত নারী দুজন হলো, যশোর কোতয়ালী থানার শংকরপুর ইসহাক সদর এলাকার আক্তার হোসেনের মেয়ে নীলা খাতুন ও শংকরপুর পশ্চিম পাড়া বটতলা এলাকার মো: ইদ্রিস আলীর মেয়ে আফরোজা খাতুন।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











































