Home আঞ্চলিক উন্নয়নের স্বার্থে সকলকে মিলেমিশে কাজ করতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

উন্নয়নের স্বার্থে সকলকে মিলেমিশে কাজ করতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

66

 

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি- জেপি’র উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে দলের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেন,বৈষ্যিক আর্থনৈতিক কারনে ‘দেশের পরিস্থিতি ভালো না। তাই সবাইকে মিলেমিশে থাকতে হবে। উন্নয়নের স¦ার্থে সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা ভালো থাকব।’

 

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টি-জেপি’র উপজেলা কার্যালয় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জল, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মাহিবুল ইসলাম মাহিম, জেপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মৃধা, ওসি এনামুল হক এনাম, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি এইচ.এম. ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, জেপি’র সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ করিম ইমন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, ইউপি চেয়ারম্যান শাওন তালুকদারসহ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টি- জেপি’র নেতৃবৃন্দ প্রমুখ দোয়া মোনাজাত পরিচালনা করেন পক্তাশী ইউনিয়ন জেপির সভাপতি মোঃ এনামুল হক ।