খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ^াস করে। সে কারণে ভোট যুদ্ধের জন্য সব সময়ই প্রস্তুত থাকে। যারা ভোট যুদ্ধে যেতে ভয় করে তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের বির্তকের সৃষ্টি করে।
সুতরাং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যহত রাখতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ভোট বিপ্লবের মাধ্যমে ১৯৭০ এবং ২০০৮ সালের নির্বাচনের মত পরাজিত করতে হবে। বিজয়ের মাধ্যমে প্রতিপক্ষকে বুঝিয়ে দিতে হবে বঙ্গবন্ধুর উত্তরসুরিরা দেশ ও জাতির জন্য রাজনীতি করে। আর সেই রাজনীতি হয় জাতি ও রাষ্ট্রের কল্যাণের জন্য। সে কারণেই আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, যে সব সহযোগী সংগঠনের কমিটি নাই তাদের নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ কমিটি এবং যেখানে সম্মেলন হয় নি সেখানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
এ সময়ে তিনি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে খুলনাসহ সারাদেশের কমিটি গঠনের জন্য নির্দেশ দেন। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় সংগঠনকে সুসংগঠিত করায় ব্যস্ত থাকতেন। কারন তিনি জানতেন শত্রু পক্ষ পরাজিত করতে হলে তৃণমুল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সে কারনেই বঙ্গবন্ধুকে কেউ কারারুদ্ধ করে রাখতে পারেনি। পারেনি বাংলাদেশকে দখল করে রাখতে। তিনি বঙ্গবন্ধুর দর্শনের কথা মনে করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে সংগঠনকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে বিভিন্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়ে কেন্দ্রিয় আওয়ামী লীগ আব্দুস সোবাহান গোলাপ,
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানা এবং খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী সহ রাজশাহী মহানগর ও জেলা, রংপুর মহানগর ও জেলা, গাইবান্ধা, বরগুনা, পাথরঘাটা, রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ সময়ে দলের সভাপতি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের সম্মেলন এবং যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেন।











































