Home আঞ্চলিক বর্তমান সরকার সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

বর্তমান সরকার সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

10

ফুলবাড়ীগেট প্রতিনিধি||
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি , বলেছেন, বর্তমান সরকার সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে , এ সরকারের উন্নয়নের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যা পূর্বের কোনো সরকারের আমলে তা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে তিনি গতকাল বেলা ৩ টায় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নিজস্ব অর্থ থেকে গরীব দুস্থ ও অসহায় ও সাধারন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ¦ শেখ শাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। বক্তৃতা করেন ইউসুফ আলী খলিফা, এফ এম জাহিদ হাসান জাকির, মাষ্টার শাহাজান হাওলাদার, শাকিল আহম্মেদ, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, ওহাব আলী, আঃ রউফ খান খোকন, আবু হেনা বাবলু সহ এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।