Home আঞ্চলিক খুবির শিক্ষা ডিসিপ্লিনে ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ

খুবির শিক্ষা ডিসিপ্লিনে ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ

35

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১৬ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়। শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সূচনা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক কল্যাণী বাইন।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২০ ব্যাচের তনামি হায়দার ও আবির হাসান, ২১ ব্যাচের উম্মে হুরায়রা প্রান্ত ও রাহুল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০ ব্যাচের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
উদযাপন উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
আগামীকাল ১৭ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯.০৫ মিনিটে র‌্যালি, ৯.১০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০.১৫ মিনিটে আলোচনা সভা, দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, বিকাল ৫টায় মুক্তমঞ্চে পুরস্কার বিতরণ, সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন এবং বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, মেইনগেট থেকে হাদী চত্বর পর্যন্ত রাস্তা, প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, হলসমূহ এবং উপাচার্যের বাসভবন আলোকসজ্জা করা হবে।