Home আঞ্চলিক বিএনপির রাজনীতি জনতার জন্য, ক্ষমতার জন্য নয়: ডা. জাহিদ

বিএনপির রাজনীতি জনতার জন্য, ক্ষমতার জন্য নয়: ডা. জাহিদ

18

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেনা মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির রাজনীতি দেশ ও মানুষের উন্নয়ন, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ২৭ দফাকে গণতন্ত্র, সাম্য, মানবাধিকার ফিরিয়ে দেয়ার মুক্তির সনদ হিসেবে অভিহিত করেন তিনি।
বুধবার (১৫ মার্চ) খুলনায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা রূপরেখা শীর্ষক ব্যাখ্যা ও বিশ্লেষণ’ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিকেলে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সম্মিলিত পেশাজীবি পরিষদ খুলনার উদ্যোগে কর্মসূচি পালিত হয়।
ডা: জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ দেশকে বিভেদ, বিভক্তি, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, দুঃশাসন, অভাব, দূর্ভিক্ষ, টাকা পাচার ছাড়া অন্য কিছু দিতে পারেনি। বিপরীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অসামান্য রাজনৈতিক দর্শণ বাংলাদেশী জাতীয়তাবাদ উপহার দিয়েছেন। নিজেদের শহীদ জিয়ার রাজনীতির উত্তরাধিকার দাবি করে তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এ জন্যই রেইনবো নেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বিএনপি।
ওয়ান-ইলেভেনের সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার এবং তারেক রহমানকে নির্যাতন চালিয়ে পঙ্গু করার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হোসেন। কিন্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম জিয়া দেশেই রয়েছেন এবং বহু দূরে অবস্থান করেও তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা। তবে ক্ষমতা দখল করে যারা গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট করেছেন প্রচলিত আইনে তাদেরকে বিচার করা হবে। আওয়ামী লীগ চোখে ঘোর অন্ধকার দেখছে দাবি করে তিনি বলেন, তাদের কাছে লুটের টাকা থাকতে পারে। কিন্ত জনগন পাশে নেই।
২৭ দফা রূপরেখা সম্পর্কে পেশাজীবি সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা দাঁড় করানোর আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় পেশাজীবি পরিষদের সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, সরকারের ব্যর্থতায় দেশ আজ খাদের কিনারে পৌঁছেছে। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া বাংলাদেশকে খাদের কিনার থেকে তুলে আনতে তারেক রহমান ২৭ দফা রূপরেখা দিয়েছেন।
দেশে এক শ্রেণীর মানুষ ব্যাংক, বীমা, শেয়ার বাজার, মেগা প্রজেক্ট লুটপাট করে বিপুল অর্থের মালিক হচ্ছে। আর বৃহৎ জনগোষ্ঠী কিডনি বিক্রি করে সন্তান বিক্রি করে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। যারা কিছুদিন আগেও দান করতেন তারা এখন টিসিবির লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যে পণ্য কিনছে।
কাদের গনি বলেন, দুটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আর ১৮ সালে দিনের ভোট রাতেই হয়ে গেছে। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব, ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, নির্বাচনকালীর নিরপেক্ষ সরকার ছ্ড়াা আগামীতে নির্বাচন হতে দেয়া হবেনা। কোন সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, আওয়ামী লীগে সাধারণ সম্পাদকের এই মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সে সময় ১৭৩ দিন হরতাল করেছিলেন। নাশকতা সহিংসতা চালিয়েছিলেন।
জাতীয় সংসদ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমপিরা শুধু হাত তুলে পাশ পাশ বলা ছাড়া অন্য কোন ভূমিকা পালন করেন না। এজন্য সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অসংখ্য কালাকানুন পাশ হয় জানিয়ে তিনি বলেন, অকার্যকর সংসদকে কার্যকর করতে বিএনপি দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছে।
কর্মসূচি থেকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে ভোট গ্রহণকালে কর্মরত সাংবাদিকদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক অধ্যক্ষ মো: মাজহারুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মো: রফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো: জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও বিশিষ্ট শিক্ষাবিদ নারী নেত্রী সৈয়দা রেহানা ঈসা।
স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা: সেখ মো: আখতার উজ জামান।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রফেসর ড. হারুন অর রশীদ খান, ডা: রফিকুল হক বাবলু, কৃষিবিদ এস এম ফেরদৌস, অধ্যাপক মনিরুল হক বাবুল, ইঞ্জিনিয়ার এম কওসার আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মফিজ, সাংবাদিক এহতেশামুল হক শাওন ও শিক্ষাবিদ কবির হোসেন। অধ্যাপক খালিদ হোসেনের সঞ্চালনায় কর্মসূচীর শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডা: তারেক মোহাম্মদ শাহজাহান।