স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদ্্যাপিত হয়েছে। ০৭ মার্চ সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি ও খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের (প্রাথমিক ও মাধ্যমিক শাখা) পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “বঙ্গবন্ধুর হাত ধরেই এসেছে বাংলার স্বাধীনতা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এতাটা সম্মোহনী ভাষণ ছিলো যে, বাঙালী স্বাধীনতার মন্ত্রে উজ্জিবিত হয়েছিলো”। বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া বলেন, “বঙ্গবন্ধু মানে শ্রদ্ধা, বঙ্গবন্ধু মানে ভালোবাসা। বঙ্গবন্ধুর অবদান স্বাধীন বাংলাদেশ। ৭ই মার্চই হলো স্বাধীনতার প্রারম্ভিক প্রেক্ষাপট।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্র্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম।
পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, শিক্ষার্থীদের পক্ষ থেকে নিহার রঞ্জন রায়, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি এস. এম. সাজ্জাদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শিত হয়।











































