ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ”লীগের সভাপতি এ্যাড.এম মতিউর রহমান। এছাড়াও বক্তাব্য রাখেন আ”লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম,ওসি এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা মোশাররেফ হোসেন,আ”লীগ নেতা মনিরুজ্জামান মৃধা, কামরুল ইসলাম,কবির হোসেন বয়াতী,যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর,সাধারন সম্পাদক শাহীন গাজী,ছাত্রলীগের সাধারন সম্পাদক ইস্রাফিল খান নেওয়াজ,ছাত্রসমাজের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ । পরে চিত্রাংকন ও ৭ই মার্চের ভাষনের উপর বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । উক্ত চিত্রাংকন ও ৭ই মার্চের ভাষনের উপর ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেন ।











































