Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

40
গোলপাতার চাহিদা কমলেও এ পেশায় রয়ে গেছেন কিছু মানুষ। সুন্দরবন থেকে আসা গোলপাতা নৌকা থেকে নামাচ্ছেন বাওয়ালিরা। গোলা পর্যন্ত আনতে প্রতি পোনে (৮০টি) খরচ প্রায় ২৫০ টাকা। গোলা থেকে এ গোলপাতা বিক্রি হয় ২৮০ থেকে ৩০০ টাকায়। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনা, ৫ মার্চ-ছবি: সাদ্দাম হোসেন

ভোট কাস্টের উদ্বেগ ও লজ্জাজনক ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে: সুজন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য চাই রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা শীর্ষক শীরোনামে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন বিভাগীয় কমিটির সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, সুজন মহানগর কমিটির নেতা সোহরাব হোসেন, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসনে বাবলু, হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা খাতুন, ছায়াবৃক্ষের নির্বাহী প্রধান মাহবুব আলম বাদশা, অবকাশ গণগ্রন্থগারের সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, একুশের আলোর নির্বাহী প্রধান মাহবুবুল হক, সুজন মহানগর কমিটির নেতা শাহ মামুনুর রহমান তুহিন, আইনুল হক, হেদায়েতুল্লাহ, সুপ্রিয়া মন্ডল, লাভলী মন্ডল, সংগীতা মন্ডল, আশালতা মল্লিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নাগরিকবৃন্দ।
বক্তারা বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে। স্বাধীন মতামত প্রকাশের অন্যতম ভাল মাধ্যম হলো ভোট। অথচ আজ আমাদের দেশে সেই উৎসবমুখর ভোট নেই। আছে দিনের ভোট রাতে হওয়ার কালচার। আছে ২৫ ভাগ ভোট কাস্ট হওয়ার লজ্জাজনক ইতিহাস। আছে ১০৫ ভাগ ভোট কাস্ট হওয়ার উদ্বেগজনক নজির। এসব দুর্বৃত্তায়ন কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোট কাস্টের উদ্বেগজনক ও লজ্জাজনক ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে তুলতে হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।

ডুমুরিয়ায় শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল এর মৃত্যুর সংবাদ শুনে তার ডুমুরিয়ার গুটুদিয়াস্থ নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি তার মরদেহে খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, আবু সাঈদ সরদার, মোস্তফা সরোয়ার, কাজী আলমগীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, ইকবাল হোসেন, মোঃ আল আমিন, কাজী আব্দুল মজিদ, সুকৃতি মন্ডল, প্রফুল্ল মন্ডল, পরিতোষ সরকার, হাসনাহেনা, শীলা রানী মন্ডল, ইউপি সদস্য সরদার মাছুদ রানা, ইজ্জত আলী মোড়ল, আছাদুজ্জামান মিন্টু, মোঃ ইসমাইল মৃধা ইমন, বাপ্পি প্রমুখ। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খুলনা মহানগর যুবলীগ এর গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাঈনুল হোসেন খান নিখিল এর শ্বশুর হাজী মহিউদ্দিন আহমেদ হিরু(৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না……………রাজিউন)। গত ০৪ মার্চ শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খুলনা মহানগর যুবলীগ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারন সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ মহর্ষি যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকর্মীর জামিন লাভ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে গত ২৫ ফেব্রুয়ারী পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ আরো ৬ নেতাকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।রবিবার (৫ মার্চ) দুপুরে অঙ্গ সহযোগী সংগঠনের ৬ নেতা হাজির হয়ে জামিনের আবেদন করলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
বাগেরহাট জেলা বিএনপি অংঙ্গ সহযোগী সংগঠনের জামিনপ্রাপ্ত ৬ নেতারা হলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্র দলের সাধারণ সম্পাদক আলীসাদ্দাম দীপ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা বলাই, পৌর যুবদলের সদস্য সচিব শেখ ওমর আলী মুন্না, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমানুর মেম্বার, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেখ। নেতাদের জামিনের আবেদনকারী আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল।
জেলা বিএনপির সদস্য সচিব মোজ্জাফ্ফর রহমান আলম জানান, গত ২৫ জানুয়ারী পুলিশ লাঠর্চাজ করে বাগেরহাটে বিএনপির পদযাত্রা ভন্ডুল করে দেয়। পদযাত্রা থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালামসহ ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ৩০জনসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার (৫মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতিসহ ৬ নেতা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এর পূবে ওই মামলায় গত বুধবার (১লা মার্চ) দুপুরে জেলা বিএনপির দুই যুগ্ম আহবায়কসহ ১১ নেতাকে উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এ নিয়ে বিএনপির ১৭ নেতা কর্মীর জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত।

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বক্তারা
‘সুন্দরবনকে বাঁচাতে হলে বন্যপ্রাণীদেরও বাঁচতে দিতে হবে’
স্টাফ রিপোটার,বাগেরহাট
সুন্দরবনে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘সুন্দরবন শুধু মানুষের জীবন জীবিকার উৎস নয়, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বসসহ প্রাকৃতিক দূর্যোগের সময় সুন্দরবন বুক আগলে নিজে লন্ডভন্ড হয়ে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোকে থেকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনসহ মানব সৃষ্টি প্রতিবন্ধকতার কারণে আজ সুন্দরবনের বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। এসব কারনে ইতিমধ্যেই সুন্দরবন হতে দুই প্রজাতির গন্ডার, দুই প্রজাতির হরিণ, মিঠাপানি প্রজাতির কুমির ও বন্য প্রজাতির মহিষ বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের রাজা রয়ের বেঙ্গল টাইগার, ইরাবতী ডলফিন, বাটাগুর বাচকা কচ্ছপও অস্তিত্ব সংকটে পড়েছে। সুন্দরবনকে বাঁচাতে হলে সুন্দরবনের বন্যপ্রাণীদের বাঁচতে দিতে হবে।’
রবিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অফিসে বিশ্ব বন্যপ্রাণী দিবসে ‘সকলের অংশ গ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যে নিয়ে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিশ^ ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সুন্দরবনের সুন্দরী-পশুরসহ ৩৩৪ প্রজাতির গাছ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড, ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে হলে ধ্বংস করা করা যাবেনা এই ম্যানগ্রোভ বনকে। সুন্দরবনসহ দেশের সব সংরক্ষিত বনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।’
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান, চাঁদপাই সিএমসি সভাপতি শেখ শফিকুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মো. আল আমীন মোছাল্লীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিগত ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে মার্চ মাসের প্রথম রবিবারকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

বাগেরহাটে স্বর্ন ব্যবসায়ির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে এক স্বর্ন ব্যবসায়ির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন হালিমা আক্তার নামে এক মহিলা। ফকিরহাট সদর উপজেলার আট্টাকী গ্রামের সোহাগ মিনার স্ত্রী হালিমা আক্তার। তিনি ফকিরহাট বাজারের স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমারের বিরুদ্ধে ১ শতক জমি দখলের অভিযোগ করেছেন। ভবোতোষ কুমার আট্টাকী গ্রামের মৃত যুগোল কিশোর ঘোষের ছেলে।
হালিমা আক্তার বলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী মৌজায় আমার দখলকৃত ১ শতক জমিতে জোর পূর্বক ইট দিয়ে সিমানা প্রাচীন দিয়েছেন স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমার। আমার পাশের্^ই ভবোতোষ কুমার ২.৯০ শতক জমি রয়েছে। সে নিজের জমি ছাড়া বেআইনিভাবে আমার ১ শতক জমি এবং অতিরিক্তি আরো ২.১৬সহ মোট ৫.০৬ শতক জমি ঘেরাও করেছে। আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও সে তা কর্নপাত না করে সে বিভিন্ন উপায়ে আমার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। আমি তার সঠিক বিচার চাই।
প্রতিবেশী উন্নতী রানী সাহা বলেন, এক সময় জায়গাটি হালিকা বেগমের দখলের ছিল। ভবোতোষ কুমার জোরপূর্বক এই জায়গাটি দখলে নিয়েছেন। এটা সত্যিই দুঃখ জনক।
হালিমা আক্তারের ভগ্নিপতি সাগর আহম্মেদ কামাল বলেন, আমার ছোল শালীর সম্পত্তিতে জোর পূর্বক ফকিরহাট বাজারের স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমার জোর পূর্বক ঘেরাউ করেছে। ফকিরহাট থানাকে বিষয়টি জানালে পুলিশ কাজ বন্ধ করে দেয়। এত সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন লোকজনকে দিয়ে হুমকী ধামকী প্রদান করে। আদালতের নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও ভবোতোষ কুমার নতুন করে ইট এনে আবারো জায়গাটি দখলের চেষ্টা করছে। কামাল আরো বলেন, এই ভবোতোষ সাধারন দরিদ্র মানুষের কাছ থেকে স্বর্নের বিনিময়ে চড়া সুদে ঋন দেন। তার বিরুদ্ধে এলাকায় অনেক মানুষের স্বর্ন আত্মসাতেরও একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভবোতোষ কুমার বলেন, আমি ২.৯০ শতক জমির মালিক। বাকি ২.১৬ শতক জমির রেষ্ট্রিমূলে মালিক। আমি কারো সম্পত্তি দখল করিনি আমার মোট ৫.০৬ শতক জায়গায় ইট দিয়ে সিমানা দিয়েছি।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ধেকে চোর আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ডি ব্লকের পিচের রাস্তার মোড়ের মাথা থেকে ৪ মণ লোহার এঙ্গেল ও অন্যন্যমালামালসহ মোহাম্মদ আলী মোল্লা (৩৫) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা। শনিবার (৪মার্চ) রাতে এ ঘঠনা ঘেেটছে বলে নিশ্চিত করেছে ওখানে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশের কাছে হস্তান্তরকরা হয়।
এ বিষয়ে বাগেরহাট জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চঃদাঃ) মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমাদের আনসারের পিসি মো: লিয়াকত আলী ও ক্যাম্পের কয়েকজন আনসার সদস্য মিলে রামপাল তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের আনসার ক্যাম্পের বি ব্লকের দ্বীগরাজ বাজার এলাকার মৃত অজেত আলি মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লাকে আটক করে। তার কাছ থেকে ৪-৫ মণ ওজনের চোরাই লোহার এঙ্গেলসহ মালামাল জব্দ করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

যশোরের অভয়নগরে প্যান্ডল ক্লিপ বিহীন স্লিপার
স্টাফ রিপোর্টার
খুলনা-কোলকাতা, ঢাকা, রাজশাহী, সৈয়দপুর রেলপথের গুরুত্বপূর্ণ ষ্টেশন নওয়াপাড়া। প্রতিদিন হাজারো যাত্রী বন্ধন, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস , আন্ত:নগর ও সীমান্ত এক্সপ্রেস সহ লোকাল ট্রেনে যাওয়া আশা করে থাকে। নওয়াপাড়া ষ্টেশনের অর্দূরে ভাঙ্গাগেট আলীপুর অংশের রেলপথের স্লিপার অটকানোর প্যান্ডল ক্লিপ না থাকায় ঝুঁকির্পূণ হয়ে পড়েছে এ অংশের রেলপথ।
গতকাল রবিবার সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া রেল ষ্টেশন থেকে যশোর অভিমুখে ভাঙ্গাগেট আলীপুর অংশের একাধিক স্লিপারের প্যান্ডল ক্লিপ নেই। যে কোনো সময় দূরত্ব¡গামী রেল গাড়ি লাইনচুত হতে পারে এতে প্রাণহানি সহ বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাবাসি।
রেলের প্রয়োজনীয় কি মেন, ওয়ে মেন ও গেং (যারা তদারকি করে তাদের পদবী) থাকার পরও রেল লাইনের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক।
নওয়াপাড়া রেল ষ্টেশন মিস্ত্রি আলমগীর স্লিপারে প্যান্ডল ক্লিপ না থাকার বিষয়ে বলেন, আমার কাছে মালামাল না থাকার জন্য কাজ করতে পারছি না। এবিষয়ে আমার উধ্বর্তন কর্মকর্তাদের জানানো আছে।
রেলের ইঞ্জিনিয়ার মো.মাহাবুবুর রহমানের নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেলগাড়ি চলাচলের ফলে অনেক সময় ঢিলা হয়ে প্যান্ডল ক্লিপ খুলে যায়, অনেক স্লিপার পুরাতন হয়ে গেছে সেগুলোতে প্যান্ডল লাগানোর কোন যায়গা নেই। আমাকে ১৬টি গেং দেখতে হয় কোথাও এধরনের সমস্যা হয়ে থাকতেও পারে এছাড়াও মালামাল সংকট রয়েছে। দুই একটা স্লিপারে না থাকলে দূর্ঘটনা হওয়ার আশংকা নেই। একই স্থানে একাধিক স্লিপারে প্যান্ডল ক্লিপ না থাকার বিষয়ে তিনি বলেন, আমি লোক পাঠিয়ে স্থানটি দেখছি।
এবিষয়ে নওয়াপাড়া ষ্টেশন মাষ্টারের মুঠোফোনে অনেক বার চেষ্টা করেও পাওয়া যায় নাই।

ফকিরহাটের কে আলী মাঃ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রোববার (৫ই মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন, ফেষ্টুন ও কবুতর উড়য়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এসএমসি’র সভাপতি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত’র মভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, এসএমসি’র সদস্য ফকির দাউদ হায়দার বাবূ, আব্দুস ছালাম, আমিরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শেখ সুমনসহ বিভিন্ন শিক্ষক, এসএমসি’র সদস্যবৃন্দ, অভিভাবকগন ও শিক্ষার্থী। ##

কালিগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে,উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ আজহার আলীর।কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইবাদ আলী।উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আর খানম।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান।কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।যুগ্ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্চু। কালিগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার শেখ মনির আহমেদ,অর্থ কমান্ডার কালীগঞ্জ শেখ আব্দুর রউক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনোলজিস্ট কর্মকর্তা শেখ মশিউর রহমান। উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, তাপস কুমার ঘোষ ও শিমুল হোসেন প্রমুখ।সভায় জানানো হয় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার,বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বড়দিয়া হাজী আরিফ প্রা. বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের বড়দিয়া হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার সকাল ৮ টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গোবিন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজ সেবক শেখ সাইফুজ্জান। মো. আজম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহন সরকার, বিশ্বজিৎ পাল, ক্রীড়াবিদ মোল্লা হাফিজুর রহমান প্রমুখ।

যশোরে ইজিবাইক চালক রাশেদ হত্যায় জড়িত আটক, ইজিবাইক উদ্ধার
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মাছের ঘের থেকে ইজিবাইক চালক রাশেদ হত্যায় জড়িত একজনকে আটক করেছে র্যাব। একইসাথে লুট করা ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বেল্লাল হোসেন (৪৫) মাগুরার শালিখা উপজেলা সদরের একিন মোল্লার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার রাশেদ উদ্দিন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত ২ মার্চ সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে অভয়নগর উপজেলার ধোপাদী এলাকার একটি মাছের ঘের থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় রাশেদের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরপর আজ দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অভিযান বেল্লাল হোসেনকে আটক ও তার হেফাজত থেকে রাশেদের ইজিবাইকটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ৬ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে ছয় বছর শিশুকে ধর্ষণের পরে হত্যা ও মরদেহ গুমের দায়ে নাজমুল বান্দা আলী নামে এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রবিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিচারক গোলাম কবীর এই রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি সেতারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল বান্দা আলী যশোরের বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের শের আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাটি গ্রামের কৃষি শ্রমিক মুক্তার আলী বিশ্বাসের সাথে প্রতিবেশী নাজমুল বান্দা আলীদের পারিবারিক শত্রুতা ছিল। ২০২১ সালের ২০ নভেম্বর সকালে মুক্তার আলীর মেয়ে রিক্তা বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নাজমুলদের বাড়ির উঠোনে গেলে নাজমুল সজোরে তাকে চড় মারে। এতে রিক্তা জ্ঞান হারায়। পরে তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটিকে বস্তাবন্দি করে তার খাটের পাশে রাখে। এরপর তাদের বাড়ির পাশে পুকুরের ধারে গর্ত খুঁড়ে রাখে মরদেহ পুঁতে রাখার জন্য। এদিকে, মেয়েকে না পেয়ে স্বজনরা তাকে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। এমনকী নাজমুলও তাদের সাথে খোঁজে। বাড়ির পাশের পুকুরে সে জালও টানে। লোকজন পুকুরের ধারে গর্তের কারণ জানতে চাইলে নাজমুল বলে সেখানে সে আলু লাগাবে। লোকজনের সন্দেহ হলে তারা নাজমুলের ঘর দেখতে চান। কিন্তু সে ঘরে ঢুকতে দিচ্ছিল না। একপর্যায়ে তারা ঘরে ঢুকলে নাজমুল সেখানে থেকে পালিয়ে যায়। পরে ঘরের ভেতর খাটের কোনায় তারা বস্তাবন্দি মধ্য দেখতে পায়। বস্তা খুলে তার ভেতরে শিশু রিক্তার পোশাকহীন মরদেহ পাওয়া যায়। তার গোপনাঙ্গ রক্তাক্ত ছিল। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ওইদিনই নিহত শিশুর বাবা মুক্তার আলী বিশ্বাস বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘারপাড়া থানার ইন্সপেক্টর মকবুল হোসেন ২০২২ সালের ১৭ মে নাজমুলকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণশেষে আদালত আজ আসামি নাজমুল বান্দা আলীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা রায় দেন। রায়শেষে আদালত আসামিকে কারাগারে নির্দেশ দেন।

কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
এইচ এম এ হাশেম, কপিলমুনি ঃ
স্বতস্ফুর্ত ভাবে বয়স ভিত্তিক অনূর্ধ ১৪, ১৭ এবং ১৯ বছর বয়সের শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ গ্রহন করছে। শুধু শিক্ষার্থীদের মধ্যে নয়, অভিভাবকদের মধ্যেও যেন স্বস্তি ফিরে এসেছে, সন্তানদের অনাগত ভবিষ্যতের চিন্তায় যখন তারা দিশেহারা ঠিক সেই মূহুর্তে কেকেএসপি’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সন্তানরা দিন দিন মোবাইল গেমের প্রতি যখন আসক্ত হয়ে পড়ছিল সেই সময় টুকু তাদের সন্তানদের খেলার মাঠে দেখে অভিভাবকরা উদ্বিঘ্নতা কাটিয়ে কিছুটা স্বস্থি ফিরে পেয়েছেন। প্রশিক্ষণের প্রথম দিনেই ১ শত ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ শত ৫০ জন। প্রতিদিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ৩ টা থেকে শুরু হয় এই প্রশিক্ষণ, চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। এলাকায় খেলাধুলার প্রচলন যখন শূন্যের কোটায় ঠিক সে সময় সহচরী বিদ্যা মন্দির মাঠের খোলার এমন দৃশ্য সকলকে আকৃষ্ট করেছে। আনন্দের বন্যা বইছে ক্রীড়ামোদিদের মাঝে। জাতীয় ফুটবল দলের স্বনামধন্য সাবেক কোচ শামসুদ্দোহা চাঁদ তাঁর দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শতভাগ আন্তরিকতা দিয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। সার্বিক তত্ত্বাবধানে আছেন কেকেএসপি’র সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক এম বুলবুর আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
একজন প্রশিক্ষনার্থীর অভিভাবক এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ বলেন, এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। তিনি বলেন, আমরা দেখেছি ২০১০ সালে কেকেএসপি প্রথম প্রশিক্ষণ কোর্স চালু করে, কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার পর খেলাধুলা অব্যাহত না থাকার কারণে খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে সস্তানরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে। তাই এবার যেন এমনটি না হয় সেটাই কেকেএসপির নিকট প্রত্যাশা করি।
এ ব্যাপারে সভাপতি শেখ আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা কালিন খেলাধুলা অব্যাহত ছিল এবং আমাদের টিম বিভিন্ন জায়গায় খেলা করে তারা বিজয় অর্জন করেছে। তবে এবার শুরু যখন করেছি খেলা অব্যাহত থাকবে এমনটাই আশা আমাদের।
সাধারণ সম্পাদক এম বুলবুল আহম্মেদ বলেন, এলাকার নতুন প্রজন্মকে আবার মাঠে ফিরাতে চাই, খেলাধুলা করাতে চাই, এমন উদ্দেশ্য মাথাই নিয়েই আমরা এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি, বেশ সাড়াও পেয়েছি।

কপিলমুনির সাংবাদিক কন্যা প্রাপ্তি’র বৃত্তি লাভ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
৫নং সলুয়া গোলাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী আনিকা কর্মকার প্রাপ্তি ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কপিলমুনি প্রতিনিধি পলাশ কর্মকার ও গৃহিনী রুপা রায়ের বড় মেয়ে। প্রাপ্তি ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের আশির্বাদ ও দোয়া কামনা করেছে।

স্বামী সন্তানহীন হালিমার এক অনন্য পশু প্রেম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
হালিমা বেগম, বয়স ৫৫। স্বামী ও সন্তান নেই। থাকেন মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বস্তিতে। পরিবারে তিনি ছাড়া অন্য কেউ না থাকায় নিজেই চেয়ে চিন্তে জীবিকা নির্বাহ করেন। সন্তান না থাকায় চেয়ে চিন্ত আনা খাবার নিজে খান এবং পশুদের যত্ন করে খাওয়ান। উচ্ছিষ্ট খাবার দেন প্রতিবেশী দরিদ্রদেরকেও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিঃস্ব হালিমা চলে যান মোংলা নদী পার হয়ে স্থায়ী বন্দর এলাকার পিকনিক কর্ণারে। সেখানে দেশের দুরদুরান্ত থেকে পিকনিকে আসা পর্যটকদের কাজ কর্মে সহায়তা করেন। পর্যটকদের পিকনিকের রান্নাবান্নায় সহায়তা করেন তিনি। দিন শেষে সেখান থেকে যে খাবার পান তাছাড়াও অন্যান্যদের কাছ থেকে চেয়ে নিয়ে আসেন খাবার। সেই খাবারের একটা অংশ তিনি নিজেই খান, একাংশ প্রতিদিন কুকুর ও বিড়ালকে নিজ হাতে খাওয়ান। তারপরও যা উচ্ছিষ্ট থাকে তাকে তাও দিয়ে দেন তার বস্তির মানুষকজনকে।
প্রতিদিন রাত ৮টার দিকে পিকনিক কর্ণার থেকে নদী পার হয়ে মামার ঘাটে আসতেই তারা পিছু নিতে শুরু করে তার খাওয়ানো কুকুর-বিড়াল। তাকে দেখা মাত্রই তার গা বেয়ে উঠতে থাকে প্রাণীগুলো। এরপর শহরের কমিশনার সিরাজুল ইসলাম সড়কের রিজেকশন মার্কেটে এসে তিনি খাবারগুলো বের করে পলিথিন বিছিয়ে তাতে খাবার দিয়ে থাকেন কুকুর-বিড়ালকে। প্রতিদিন ১০/১২টি কুকুর-বিড়ালকে সন্তানের মত করে খাবার খাওয়ান তিনি। এভাবেই টানা তিন বছর ধরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এ প্রাণীগুলোকে নিয়মিত রাতে খাবার খাইয়ে আসছেনহালিমা। তিনি ছাড়া অন্য কেউ সেখানে থাকা কুকুর-বিড়ালকে খাবার দিলেও তা খাওয়ানা এ পশুগুলো। এ কুকুর-বিড়াল প্রতিদিনই হালিমার খাবারের অপেক্ষায় থাকেন।

হালিমা বেগম বলেন, আমার স্বামী, সন্তান, বাপ-মা, ভাই-বোন কেউ নেই। খুব কষ্টে চলি। তাই রাস্তার কুকুর-বিড়াল নিয়ে সময় কাটাই, খাবার দিই। রিজেকশন গলিতে থাকা কুকুর-বিড়ালগুলোকে আমি তিন বছর ধরে খাবার খাইয়ে আসছি। কখনও কখনও তরকারি ও ভাত, আবার কখনও শুধু সাদা ভাত খাওয়াই, যখন যা পাই। কুকুর বিড়ালগুলোকে নিজ হাতে মেখে মেখে খাবার দিই। পেট ভরে খায় কুকুর ও বিড়ালগুলো।
এর আগে শহরের তালুকদার আব্দুল খালেক সড়কের বাংলাদেশ হোটেলের পাশে এভাবে ১০বছর ধরে খাবার খাইয়েছি কুকুর বিড়ালকে। রাস্তার এসব কুকুর-বিড়ালকে সবাই লাথিঝাটা মারে। কেউতো আর খাবার দেয়না। তাই আমি রাস্তার এসব কুকুর বিড়ালকে ১৩ বছর ধরে খাবার খাইয়ে আসছি। আমার সন্তান নেই, সন্তান থাকলে তো তাদেরকেও খাবার খাওয়াতে হতো। তাই এগুলোকে সন্তান ভেবেই খাবার খাওয়ায়ে আসছি। এরা আমাকে দেখলে সন্তানের মত ছুটে আসে আমার কাছে। তাই আমারও ভাল লাগে। এগুলোকে আমি আমার সন্তানের মত ভেবেই খাবার খাওয়ায়ে যাচ্ছি।
রিজেকশন গলির ব্যবসায়ী রতন মিয়া ও ফারুক হোসেন বলেন, তিন বছর ধরে হালিমা বেগম পিকনিক কর্ণারে কাজ করে ও অন্যের কাছ থেকে খাবার চেয়ে এনে এখানকার কুকুর বিড়ালগুলোকে খাওয়াচ্ছেন। হালিমা তরকারী ছাড়া খালি ভাত এনে দিলেও এ প্রাণীগুলো খেয়ে থাকে। অন্য কেউ ভাত-তরকারী দিলেও খায়না এ কুকুর বিড়াল। সে আসলেই তার কাছে ছুটে আসে রাস্তার কুকুর-বিড়ালগুলো। কোন কোন সময় এ প্রাণীগুলো অপেক্ষায় থাকেন হালিমার। হালিমা নিজেই হাতে মেখে এ কুকুর বিড়ালকে অত্যন্ত যত্ন ও আদর করে এ খাবার খাওয়ান। তিনি এ প্রাণীগুলোকে সন্তানের মতই আদর যত্ন করেন এবং খাবার খাওয়ান। এটা অবশ্যই ব্যতিক্রম একটা বিষয়। যেখানে নিজের খাওয়া নিয়েই সমস্যা তার, সেখানে তিনি প্রতিদিনই এ কুকুর বিড়ালগুলোকে খাবার দেন। একদিনও বাদ যায়না তার এ প্রাণীগুলোকে খাবার দিতে। যতই রাত কিংবা আবহাওয়া খারাপ থাকুক না কেন তিনি নিয়মিতই খাবার খাইয়ে আসছেন, আর কুকুর-বিড়ালগুলোও তার অপেক্ষায় থাকেন।

 

 

কয়রায় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের চেক বিতরন করেন এমপি বাবু
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ জন অসুস্থ ও অসচ্ছণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে প্রতি পরিবারের জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আলহাজ¦ আঃ সামাদ গাজী,অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়,এস এম জিয়াদ আলী,বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, ওবাইদুল্যাহ গাইন প্রমুখ।

মহেশপুরে ডাঃ আতিবুর রহমানের দূর্নীতি প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার দেড় লাখ টাকা কোথায় গেলো
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
হাতে গোনা কয়েকটি প্রাণী নিয়ে শুরু হয় ঝিনাইদহের মহেশপুরে দায়সারা ভাবে (এলডিডিপি) প্রকল্পের আওতায় প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা। সরকারী ভাবে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা নামে ১২ টি খাতে আড়াই লাখ টাকার বাজেট দেওয়া হয়। সেই প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার সিংহভাগ টাকা কোথায় গেলো।
প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার বাজেটকে তোয়াক্কা না করে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিবুর রহমান নিজের ইচ্ছামত এ মেলার আয়োজন ও সমাপ্তি করেন। দায়সারা ভাবে মেলার আয়োজনে ফিতাকেটে ও মেলা প্রাঙ্গন ঘুরে আলোচনা সভা উপস্থিত না থেকে মেলা প্রাঙ্গন ত্যাগ করেন মেলার প্রধান অতিথি এমপি শফিকুল আজম খান চঞ্চল ও মেলার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের কয়েকজন খোভ প্রকাশ করে বলেন,প্রানী সম্পদ কর্মকর্তা কোনো বিষয়ে তিনি এ অফিসের কারো সাথে শিয়ার করেন না। এমনকি এ অধিদপ্তরের অনেককে বলাই হয়নি মেলার বিষয়টি। তিনি যেটা বোঝেন তার ইচ্ছামতই করে থাকেন।
এ বছর (এলডিডিপি) প্রকল্পের আওতায় প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার জন্য বাজেট ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। বাজেটে ১২টি খাতে (১) ২টি ব্যানার বাবদ ধরা হয়েছে ৩ হাজার টাকা, (২) প্যান্ডেল,স্টেস,চেয়ার,ত্রিপল,ফ্যান,সাইন্ড,ডেকোরেশন ও ৫০টি চেয়ার বাবদ ধরা হয়েছে ৬৯ হাজারটাকা, (৩) দাওয়াতী চিঠি বাবদ ৫ হাজার টাকা,(৪) চিপ গেস্ট সম্মানী ৯ হাজার টাকা, (৫) ভিআইপি খাবার ৪ শ’ টাকা করে ৫০ জনের জন্য ২০ হাজার টাকা,(৬) সাধারন খাবার ২০০ টাকা করে ৩শ’ জনের জন্য ৬০ হাজার টাকা,(৭) ২০০ টাকা করে ৫০টি পশু খাবারের জন্য ১০ হাজার টাকা,(৮) ২০০ টাকা করে ৫০টি পশুর জন্য ঔষধ ৫ হাজার টাকা, (৯) ২৫০ টাকা করে ৫০টি পশুর জন্য খাদ্য পাত্র বাবদ ১২ হাজার ৫ শ’ টাকা, (১০) ৩টি পুরস্কার বাবদ ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা, (১১) পুশু পরিবহন ও যাতায়াত বাবদ ২০ হাজার টাকা ও (১২) মেলায় আসা সাধারন জনগনের আপ্পায়নের জন্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। বাজেটের একমাত্র চিপ গেস্ট সম্মানী ছাড়া সব ক্ষেত্রেই ভুয়া বিল ভাউচার দেখিয়ে দূর্নীতির মাধ্যমে বাজেটের সিংহভাগ অর্থ নিজেই আত্নসাৎ করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিবুর রহমান।
বিভিন্ন সুত্রে জানাগেছে, মেলার ডেকোরেশন বাবদ ৬৯ হাজার টাকার বরাদ্দ থাকলেও তিনি মাত্র ১৬ হাজার টাকায় কন্ট্রাক করেন খান ডেকোরেটরের মাধ্যমে ডেকোরেশন করা হয়। ৫০ জনের জন্য ভিআইপি ও ৩০০ জনের জন্য সাধারন খাবার বাবদ ৮০ হাজার টাকা বরাদ্দ থাকলেও তিনি ক্যাফে মদিনা নামক বিরানী হাউজ থেকে ১৩০ টাকা দরে ১৬৪ পেকেট সাধারন খাবার ক্রয় করেন।
ক্যাফে মদিনা বিরানী হাউজের সত্তাধীকারী রিপন এ প্রতিবেদককে জানান,গত শনিবার (২৫ ফেব্রুয়ারী) পশু হাসপাতালে ১৩০ টাকা দরে ১৬৪ পেকেট খাবার দেওয়া হয়েছে। ভাউচারের মাধ্যমে বিল করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন,কোন ভাউসার কর হয়নি,ওনারা বিলাংক ভাউচার নিয়ে গেছেন।
পুশু খাবার,পরিবহন,ওষুধ,পশু খাদ্য পাত্র ও মেলায় আসা সাধারন জনগনের আপ্পায়নের বরাদ্দ থাকলেও তিনি ব্যায় না করে সম্পুর্ন অর্থ নিজেই আত্নসাৎ করেছেন। মেলায় ৩ জনকে পুরস্কারের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ থাকলেও প্রথম পুরস্কার বাবদ ৪ হাজার টাকা,দ্বীতিয় পুরস্কার বাবদ সাড়ে ৩ হাজার ও তৃতীয় পুরস্কার বাবদ দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে।
দ্বীতিয় পুরস্কার প্রাপ্ত শাহীন জানান, ১৫শ’ টাকা গাড়ি ভাড়া দিয়ে গরু নিয়ে মেলায় অংশগ্রহন করেছিলাম। মেলা শেষ হওয়ার ২ দিন পর পশু হাসপাতাল থেকে আমাকে জানানো হয় আপনি দ্বীতিয় হয়েছেন। আপনি এসে পুরস্কার নিয়ে যান। তিনি আরো জানান,পুশু খাবার ও পরিবহনের জন্য কিছুই দেওয়া হয়নি, ২৭ ফেব্রুয়ারী আমাকে ১টা হলুদ খাম দিয়ে কাগজে সই করতে বলেন। খাম খুলে দেখি খামের ভেতর ৬টি ৫০০ ও ৫টি ১০০ টাকার নোট মোট ৩৫শ’ টাকা পুরস্কার হিসেবে আমাকে দেওয়া হয়।
তৃতীয় পুরস্কার হিসেবে দেড় হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করলেও রাজনৈতিক কারন দেখিয়ে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তৃতীয় পুরস্কার প্রাপ্ত ব্যাক্তি।
মেলা শেষ হওয়ার ৩দিন পর প্রাণী সম্পদ অফিসে সাংবাদিকদের উপস্থিতি দেখে হাসপাতালের পাশে বসবাসকারী আছিয়া খাতুন জানান, মেলায় ৪/৫টি ছাগল নিয়ে এসেছিলাম। আমাকে কিছুই দেওয়া হয়নি। আমার ছাগল গুলো সারাদিন না খেয়ে অসুস্থ্য হয়ে গেছে। পরের দিন আবার হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দিয়ে নিয়ে গেছি। তিনি আরো জানান,আমি নিজে অসুস্থ্য মেলায় আসবোনা,আমাকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। তার পরও খাবারতো দূরের কথা ১টা টাকাও আমাকে দেয়নি। সাংবাদিকদের কাছে প্রশ্ন করে বলেন আমি পাইনে এ গুলো ?
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিবুর রহমানের নিকট মেলার বাজেট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ প্রতিবেদককে জানন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার সভাপতি,ওনার দিক নির্দেশনা মোতাবেক সব ঠিকমত করা হয়েছে। ওনার সাথে কথা বলতে পারেন। মেলায় কত টাকার বাজেট এসেছে তিনি জানেন। বক্তব্য নেওয়ার জন্য অনুষ্ঠানের সভাপতি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর মুঠো ফোনে (০১৭৩৩-০৭৪৬৩৮) একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিফ করেননি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মনোজিৎ কুমার জানান, মেলা করার জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। সে টাকা যদি কেউ মেরে খায় তাহলে উদ্ধর্তন কর্মকর্তারা দেখবেন। খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ লুৎফর রহমান জানান, প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার টাকা যদি কেউ আত্নসাৎ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরও বিষয়টি আমি নিজে দেখবো। তার পর ব্যবস্থা।

খুলনায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
৭ মার্চ সকাল আটটায় শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সুবিধাজনক সময়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চে প্রদত্ত ভাষণ প্রচার করা হবে। জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দিবসটি উপলক্ষ্যে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি পালন করবে। ৬ ও ৭ মার্চ সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা ও ঐতিহাসিক ৭ই মার্চ সম্বলিত তোরণ স্থাপন করা হবে।
৭ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৬ মার্চ সকাল সাড়ে নয়টায় শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হবে। ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে বিকাল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর সাজে-সজ্জিত হয়ে ১৯২০ জন ক্ষুদে বক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশন করবে।
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসমূহ দিবসটি উদযাপন করবে।

‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় কর্মশালা খুলনায়
উন্নয়ন সাংবাদিকতায় গণমাধ্যমকর্মীদের আগ্রহী হতে হবে
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের প্রাণিসম্পদ ও ডেইরি খাতের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চায় প্রাণিসম্পদ দপ্তর। প্রাণিসম্পদ খাতের সমস্যা সম্ভাবনা চিহ্নিত ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে তথ্য প্রচারের মাধ্যমে উৎপাদন-বিপনন ব্যবস্থায় ইতিবাচক পরিবেশ তৈরি সুযোগ রয়েছে। এক্ষেত্রে উন্নয়ন সাংবাদিকতায় আগ্রহী হতে হবে গণমাধ্যমকর্মীদের। একই সাথে প্রাণিসম্পদ দপ্তরকেও তথ্য প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে।
রবিবার (৫ মার্চ) খুলনায় দিনব্যাপী ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত, সমস্যা ও সম্ভাবনা : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘পরিপ্রেক্ষিত’ আয়োজিত কর্মশালায় খুলনাসহ ১১টি জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রাণিসম্পদ দপ্তর, খুলনার বিভাগীয় পরিচালক ডাঃ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএলএস পরিচালক (বাজেট) ড. মো. আবু সুফিয়ান, ডিএলএস পরিচালক (উৎপাদন) ড. এবিএম খালেকুজ্জামান।
কর্মশালায় ‘এলডিডিপি এবং বাংলাদেশে প্রাণিসম্পদ খাত’ ‘প্রাণিসম্পদ খাত, সমস্যা ও সম্ভাবনা : গণমাধ্যমের ভূমিকা’ ‘এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ন বিষয়সমূহ’শীর্ষক গবেষনা প্রবন্ধ উপস্থাপন করা হয়। তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী, পরিপ্রেক্ষিত এর নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ বোরহান কবীর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সৈয়দ বোরহান কবীর বলেন, অনেক ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সংবাদে উঠে আসছে না, প্রানিসম্পদ কর্মকর্তাদের মধ্যে গণমাধ্যমকর্মীদের তথ্য দিতেও আড়ষ্ঠতা বা ভীতি কাজ করে। ফলে পারস্পরিক আস্থার অভাবে তথ্যে ঘাটতি থেকে যায়। এ অবস্থা থেকে উত্তোরনের জন্য প্রাণিসম্পদ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে উন্নয়ন সাংবাদিকতায় গণমাধ্যমকর্মীদের আগ্রহী হতে হবে।
এলডিডিপি প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী বলেন, প্রানীসম্পদ ও ডেইরী খাতে উন্নয়নে প্রকল্পের আওতায় খামারীদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি ব্যবহার ও বিপণন ব্যবস্থায় ‘মার্কেট লিংকেজ’ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এ খাতের উন্নয়নে সংবাদকর্মীদের ইতিবাচক সহায়তা ও প্রচারনার সুযোগ রয়েছে।

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু
কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়ায় পানিতে ডুবে মরিয়ম নামে (৩) এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। স্থানীয়রা জানায়, শনিবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে সকলের অজান্তে ৩ বছরের অবুঝ শিশু মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ধারে যায়। এক পর্যায়ে পাইলিং করা পুকুরে ধারে গেলে সে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির কিছুক্ষণ পর দেখতে পাই মরিয়মের দেহ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষনিক তাকে পানি থেকে তুলে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। মরিয়ম লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুস সালাম গাজীর মেয়ে। শিশু মরিয়মের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কৃষক হক আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুর ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হল, হরিনাকুন্ডু উপজেলার কালাপাড়িয়া আবাসনের বাসিন্দা এলেম মন্ডলের ছেলে আসাদুল হক, মান্দিয়া গ্রামের দরাপ আলীর ছেলে খাকচার আলী ও তার ছেলে আনিচুর রহমান। রায় ঘোষণার পর তাদের তিন জনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ জুলাই বিকালে মোবাইল ফোনে কৃষক হক আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কালাপাড়িয়া আবাসনের বাসিন্দা আসাদুল হক। এরপর হক আলী আর বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে ৯ জুলাই সকালে মান্দিয়া গ্রামের কলাবাগানের ভিতর থেকে মাটি চাপা থাকা হক আলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই দুপুরে নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে হরিনাকুন্ডু থানায় আসাদুল হক ও তোয়াজ উদ্দিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে থানা পুলিশের পক্ষ থেকে ২০১৫ সালের ১ মার্চ ৪ জনকে আসামি করে আদালতে সেই মামলার চুড়ান্ত চার্জশিট দাখিলে করা হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসাদুল হক, খাকচার আলী ও তার ছেলে আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদেরকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার অপর আসামী তোয়াজ উদ্দিন বিচারচলাকালীন ২০১৯ সালের ১০ মার্চ মৃত্যু বরণ করেন।

 

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদরাসা সুপার অবরুদ্ধ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদরাসার সুপার আবু জাফরের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৫ মার্চ) সকালে স্থানীয় লোকজন ও অভিভাবকরা সুপারের বিচারের দাবিতে তাকে একটি কক্ষে অবরুদ্ধ করেন।

খবর পেয়ে পুলিশ মাদরাসার সুপার আবু জাফরকে তালা ভেঙে উদ্ধার করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, গত বৃহস্পতিবার মাদরাসা সুপার আবু জাফর নবম শ্রেণির এক ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। বিষয়টি ওই ছাত্রী তার সহপাঠী ও অভিভাবককে জানায়। এ ঘটনার বিচার দাবিতে রোববার সকালে শিক্ষার্থী ও অভিভাবকরা মাদরাসা ঘেরাও করে সুপারকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে গাংনী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে সুপারকে উদ্ধার করে হেফাজতে নেয়।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদরাসা সুপার আবু জাফর তাদের কাছ থেকে ফোন নম্বর নিয়ে কুপ্রস্তাব দেন। তবে নিজেদের সম্মানের কথা ভেবে কেউ এতদিন মুখ খোলেনি। গত বৃহস্পতিবার নবম শ্রেণির এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন সুপার। এরপর অন্য ছাত্রীরাও তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে।

করমদি গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক সাইদুর রহমান বলেন, সুপার আবু জাফর চরিত্রহীন। তিনি ছাত্রীদের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে কুপ্রস্তাব দেন। এর আগেও এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তাকে জুতার মালা পরিয়ে মাদরাসা চত্বর ঘোরানো হয়। তারপর ক্ষমা চাওয়ায় তাকে মাদরাসায় আসার সুযোগ দেয় কর্তৃপক্ষ। এবার আর কোনো সুযোগ দেওয়া হবে না।
করমদি গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের মাধ্যমে খবর পাই। ছাত্রীর মুখে ঘটনার বিস্তারিত শোনার পর অন্য অভিভাবকদের জানানো হয়। পরে মাদরাসায় আসলে সুপার আবু জাফর ঘটনাটি অস্বীকার করেন। এতে অন্য শিক্ষার্থী ও অভিভাবকরা ফুঁসে উঠে মাদরাসা ঘেরাও করে সুপারকে তালাবদ্ধ করে রাখে।

তবে মাদরাসা সুপার আবু জাফর দাবি করেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা এবং সব সাজানো নাটক। তাকে অপসারণের জন্য স্থানীয় লোকজন পরিকল্পিতভাবে এ অভিযোগ করছেন।

করমদী দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদরাসার সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগ এবং কয়েকটি ভিডিও ক্লিপ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক ভাইস চেয়ারম্যানকে ইউএনও’র থাপ্পড়ের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের থাপ্পড় ও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

রোববার (৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আরিফুল ইসলাম। তবে, প্রতিবেদনে তদন্ত কমিটি কী বলেছে বা অভিযোগের সত্যতা মিলেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেছি। জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘বিভাগীয় কমিশনার অফিস, জনপ্রশাসন ও মন্ত্রীপরিষদ বিভাগে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে সততার সঙ্গে তদন্ত করেছি। ঘটনায় যার যতটুকু সম্পৃক্ততা তা উঠে এসেছে।’

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া মা’কে পাঁচ বছর পর খুঁজে পেল সন্তান
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আব্দুস সালাম খান ৫ বছর পর তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছেন। রোববার তার মাকে দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়। চলতি মাসের ৪ তারিখে বরিশালের উজিরপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

আব্দুস সালাম খান জানান, তার মা একজন মানসিক ভারসাম্যহীন রোগী। ২০১৮ সালের মার্চ মাসে বাড়ী থেকে হটাৎ তার মা কোথাও চলে যায়। ৫ বছর যাবত আত্বীয়স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তিনি মায়ের সন্ধান পাননি। সেসময় তিনি মাকে খুঁজে পেতে মায়ের নিখোঁজ হওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ কুমারখালী থানায় একটি সাধারণ ডায়রী করেন। হটাৎ বরিশাল জেলার ইসলামদি থানার উজিরপুরে থাকা তাদের হোগলা গ্রামের অবিলাশ নর সুন্দরের ছেলে খোকন তাকে মোবাইল ফোনে তার মায়ের সন্ধান জানান। পরবর্তীতে তিনি বরিশাল গিয়ে মাকে সাথে নিয়ে আসেন বলে জানান।

আব্দুস সালাম খান আরও জানান, অনেক খোজাখুজি করেছি মা’কে। আল্লাহর কাছে বলেছিলাম ‘যতদিন বেঁচে থাকবো ততদিন মা’কে খুজেই বেড়াবো’। আজ আমি মা’কে পেয়েছি, সব সময় আগলায় রাখবো। আর কখনো মাকে হারাতে দিবো না।