Home জাতীয় ৭ মার্চ বিএনপির নতুন কর্মসূচি

৭ মার্চ বিএনপির নতুন কর্মসূচি

13

ঢাকা অফিস||
রাজধানীর নয়াপল্টনে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) ১০ দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ ঘিরে মাইক ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও সবধরনের সহযোগিতা চেয়ে শনিবার (৪ মার্চ) পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি।

সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

শনিবার সারাদেশে দলটির মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি তুলে ধরা হয় এই পদযাত্রায়।

২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলেভেনের সরকার গ্রেফতার করেছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই থেকে এদিনকে কারাবন্দি দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।