Home আঞ্চলিক খুলনায় জাতীয় পার্টির সম্মেলন ২ ও ৩ মার্চ

খুলনায় জাতীয় পার্টির সম্মেলন ২ ও ৩ মার্চ

13

স্টাফ রিপোর্টার।।
দীর্ঘদিন পর খুলনায় সম্মেলনের উদ্যোগ নিয়েছে জাতীয় পার্টি। আগামী ১ মার্চ মহানগর এবং ৩ মার্চ জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, দলীয় কার্যালয়ের সামনে নগরীর ডাকবাংলো বেবীস্ট্যান্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ২০১৮ সালে তাদের সবশেষ সম্মেলন হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে জাতীয় পার্টির খুলনা জেলা ও মহানগরের সম্মেলন উপলক্ষে শনিবার রাতে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। পরিচালনা করেন মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন।

সভায় বক্তৃতা করেন জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মহানন্দ সরকার, যুগ্ম আহ্বায়ক অচিন্ত্য কুমার দাস, কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবুল কাশেম, ওদুদ মোড়ল, শাজাহান আলী সাজু, রহমত আলী খান, নাজমুল কবির সাদী, আকরামুজ্জামান খান, আশরাফুল ইসলাম সেলিম, মাসুম হায়দার, কাজী হাসানুর রশীদ রাসেল, প্রিন্স হোসেন কালু, সহিদুল কাদির উৎসব, মহানগর যুব সংহতি সভাপতি শেখ মো. তোবারেক হোসেন তপু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।