Home আঞ্চলিক মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় প্রাইভেট কার চাপায় নিহত ১, আহত ৪

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় প্রাইভেট কার চাপায় নিহত ১, আহত ৪

12

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় প্রাইভেট কার চাপায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বাবুল, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী বাস ষ্ট্যান্ড সংলগ্ন একটি গাছের সাথে ধাক্কা লেগে যুগলের চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় প্রাইভেটের নিচে পড়ে মহাসড়কের পাশে থাকা ভুষন মন্ডল (৫২) ঘটনাস্থলে নিহত হন। আহত হন চায়ের দোকান ও ভ্যানে বসে থাকা আরো ৪জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত বাবুরবাড়ী এলাকার ভেদু লাঠিয়াল (৩৫) কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল। তিনি বলেন, বাকী তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন, নিহত ভুষন বাগেরহাটের রামপালের ভেকটমারী গ্রামের পীযুষ কান্তি মন্ডলের ছেলে।