Home আঞ্চলিক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ পুর্ণপ্যানেল নির্বাচিত

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ পুর্ণপ্যানেল নির্বাচিত

16

খানজাহান আলী থানা প্রতিনিধি।।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ২০২৩-২০২৪ মেয়াদের খুলনা কেন্দ্রের চেয়ারম্যান পদে কুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌঃ সোবহান মিয়া এবং সন্মানী সম্পাদক পদে কুয়েটের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসানসহ মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ থেকে ২৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের পুর্ণপ্যানেল নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, গত ৯ ফেব্রুয়ারী দেশব্যাপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্যান্ত উৎসবমুখর ও শান্তিপুর্ণভাবে আনন্দঘন পরিবেশে খুলনা কেন্দ্রের নির্বাচনও খালিশপুরস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়। নির্বাচনে ২০২৩-২০২৪ মেয়াদের খুলনা কেন্দ্রের চেয়ারম্যান পদে কুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সন্মানী সম্পাদক পদে কুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে খুলনা বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী প্রকৌঃ মোঃ আব্দুর রাজ্জাক, প্রফেসর ড. প্রকৌ মোঃ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছে। এছাড়াও সদস্য পদে প্রকৌঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, প্রকৌঃ কে এইচ মাহফুজ-উজ-দারাইন, প্রকৌঃ সৈয়দ কামরুল ইসলাম, প্রকৌঃ দিলুয়ারা, প্রকৌঃ মোঃ শাহ নওরোজ, প্রকৌঃ মোসাঃ ফেরদৌসী সুলতানা, প্রকৌঃ মোবাশ্বিরা সুলতানা মনিরা, প্রকৌঃ ড. মোঃ রাফিজুল ইসলাম, প্রকৌঃ মোঃ জুলফিকার হোসেন, প্রকৌঃ আসিফ রুবায়েত হোসেন, প্রকৌঃ শেখ মারুফুল হক, প্রকৌঃ শরীফ মাহমুদ ভূইয়া, প্রকৌঃ আবু তারেক সাইফুল কামাল, ড. প্রকৌঃ পিন্টু চন্দ্র শীল. প্রকৌঃ মো. রুহুল আমীন, প্রকৌঃ মোঃ মতিউর রহমান, প্রকৌঃ নিবিড় মন্ডল, প্রকৌঃ শেখ মহিদুল হক শোভন, প্রকৌঃ খান জাবিদ হাসান নির্বাচিত হয়েছেন।