সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অবৈধ ভাবে কয়লা তৈরির কারখানা করার অপরাধে অর্থদণ্ড ও কয়লা তৈরির ৫টি অবৈধ চুল্লি ভেঙ্গে দিল ভ্রাম্যমান আদালত। ৬ই জানুয়ারী বিকাল ৫টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৪ নং গয়ড়া গ্রামের দক্ষিণ গয়ড়া মাঠে অবৈধ ভাবে কয়লা তৈরির কারখানায় শার্শা উপজেলার গাতির কায়বা গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামের পরিচালিত অবৈধ কয়লা তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা (ভূমি)
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসাবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এ,ডি) সরদার শরিফুল ইসলাম সাতক্ষীরা, কলারোয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, ভূমি অফিসের অফিস সহকারী প্রণব বাবু । বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন ১৯৯৫/৬ গ ধারা ১৫/১ ৬ নং ক্রমিক ১০ হাজার টাকা জরিমানা করেন দ্বিতীয় দফায় অবৈধ ভাবে কয়লা তৈরির কারখানা না করার অঙ্গীকার করার প্রথম ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জানান, কলারোয়া উপজেলায় কেউ অবৈধভাবে কয়লা তৈরির কারখানা পরিচালনা করলে তাকে আইনের বিধি মোতাবেক শাস্তির সম্মুখীন হতে হবে।বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আইন কানুন মেনেই প্রতিষ্ঠান পরিচালনা জন্য আহবান জানান।











































