মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের লিডার্স
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
মধ্যপ্রাচ্যর জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার ২০২৩ পেল বাংলাদেশের শ্যামনগর উপজেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স। ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২:০০ টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার ২০২৩ লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের হাতে তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, দক্ষিণ কোরিয়া ও মোজাম্বিক সহ আরও সাতটি দেশের রাষ্ট্রপতি ও অন্যান্য দেশের প্রতিনিধিবৃন্দ সহ পাঁচটি বিভাগে নির্বাচিত সেরা দেশের প্রতিনিধিবৃন্দ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরষ্কার। জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরষ্কার হল সহনশীলতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত এর সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২০০৮ সালের বিশ্ব ভবিষ্যত শক্তি শীর্ষ সম্মেলনে পুরস্কারটি চালু করেন। এই পুরস্কারটি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মানবতাবাদের উত্তরাধিকার এবং টেকসইতার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাস্বরুপ।
জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ অলাভজনক সংস্থা, ছোট ও মাঝারি আকারের উদ্যোগ এবং স্বাস্থ্য, খাদ্য, শক্তি, পানি এবং গ্লোবাল হাই স্কুলের বিভাগগুলিতে তাদের উদ্ভাবনী এবং অনুপ্রেরণামূলক টেকসই সমাধানের জন্য স্বীকৃতি দেয়। প্রতিবিছর পুরস্কারস্বরুপ ৩ মিলিয়ন ইউরো বিজয়ীদের মাঝে প্রদান করে থাকে।
উপকূলীয় পানি সংকট নিরসনে কাজ করার স্বীকৃতিস্বরুপ লিডার্স এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। লিডার্স বিভন্ন ধরণের পানি প্রযুক্তি স্থাপনের মাধ্যমে উপকূলীয় মানুষের পানি সংকট নিরসনে ২০০৩ সাল থেকে কাজ করছে। সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, পিএসএফ, এমএআর, বায়োস্যান্ড ফিল্টার স্থাপন ও পুকুর খনন করেছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনায় উন্নতি ঘটিয়ে কৃষি উৎপাদন বাড়াতে গভীর নলকূপ স্থাপন, খাল খনন এবং মিনি পুকুর খনন করেছ।
লিডার্স বিশ্বাস করে এই পুরস্কার প্রাপ্তি লিডার্স এর কার্যক্রমকে আরও মানুষের মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করবে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার জলবায়ুপীড়িত মানুষের জীবন মান উন্নয়নে লিডার্স অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য যে, লিডার্স ২০১৫ সালে পৃথিবীর মধ্যে তৃতীয় সংগঠন হিসাবে ওয়ার্ল্ড ওয়াটার শোকেজ পুরষ্কার প্রাপ্ত এবং ২০২০ সালে দুর্যোগ যোদ্ধা হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রাপ্ত। এছাড়াও লিডার্স সেন্টার অন এ্যাডাপটেশন (এঈঅ) কর্তৃক লোকাল এ্যাডাপটেশন চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড ২০২২ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছিল।
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকের সুস্থতা কামনায় দোয়া
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার আশুরোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠান সোমবার (১৬ জানুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশ, শেখ তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশ তার বক্তব্যে বলেন, ‘আমাদের সহকর্মী সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা একজন কর্তব্য নিষ্ঠ স্বচ্ছ মানুষ, তিনি কলেজের সূচনা লগ্ন থেকে বিভিন্ন কাজের সাথে জড়িত। ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি। এদিকে সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা দুরারোগ্য লিভার সেরোসিজ জনিত জটিলতায় ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন(পিকেএ)।
বাগেরহাটের প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের বিভিন্ন উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চল হতে হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য। আর সেই সাথে বিলুপ্ত হতে বসেছে খেজুর গাছও। এই খেজুর রস ও গাছের ঐতিহ্য ধরে রাখতে সরকারী ভাবে যেমন তালের বীজ ও চারা রোপনের উদ্যোগ গ্রহন করা হয়, তেমনী খেজুর গাছের বীজ ও চারা রোপনের উদ্যোগ গ্রহন করা জরুরী হয়ে পড়েছে।
জানা যায়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া, পিলজংগ, বেতাগা, বাহিরদিয়া, নলধা, মুলঘর, রামপালের সোনাতুনিয়া, গোবিন্দপুর, চুলকাটি ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এক সময় বাংলার ঐতিহ্যের অহংকার ছিল এই খেজুর গাছ। সেই সময় এলাকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তখন মাছ-ভাতের বাইরে ছিল এ অঞ্চলের মানুষের বিভিন্ন সখ ও উৎসবের বাহার। শীতের কনকনে ঠান্ডার খেজুরের রস ও রসের পিঠা ছিল ঐতিহ্যের ধারক ও বাহক। এ সময় রস সংগ্রহ, রস থেকে মিঠা তৈরি , আর রস চুরির মতো কতো না কান্ড। এলাকার প্রবীণ ব্যক্তিরা এখনও বলে থাকেন, এইতো এসব সেই দিনের কথা। কালের বিবর্তনে ব্যস্তায় যেন মানুষের অনেক প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। ৮/১০ বছর আগে এ সময় গ্রামে গ্রামে যে সব ব্যস্ততা ছিল, এখন তার কিছুই চোখে পড়ছে না। নেই প্রত্যান্ত গ্রামে রস সংগ্রহের উৎসব। নেই রস থেকে গুড় তৈরির ব্যস্ততা। সেই সাথে হারিয়ে গেছে খেজুর গাছও। অনেক গ্রামে এখন খেজুর গাছ খুজে পাওয়াও দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। এই সময়ে গ্রামের অধিকাংশ বাড়িতে রসের পিঠা উৎসব চলতো। কিন্ত এখন তার কিছুই চোখে পড়ে না। কথা হয় এলাকার বিভিন্ন প্রবীণ ব্যক্তির সাথে। তারা অত্যন্ত দু:খের সাথে বলেন, এখন সবাই ব্যস্ত। গাছ নেই, গাছি নেই। যাদের খেজুর রসের সখ আছে , তারাও পাচ্ছে না। যাদের সামর্থ আছে অধিক টাকা দিয়ে অন্য জায়গা থেকে মনের আশা মেটাচ্ছেন। কারণে-অকারণে কেটে ফেলা হচ্ছে খেজুর গাছ। তাছাড়া এক সময়ে ইট ভাটার জন্য ব্যাপক হারে এলাকা থেকে খেজুর গাছ কাটা হয়েছে। এখনো কৃষি জমি বা রাস্তার পাশে খেজুর গাছকে অপ্রয়োজনীয় ভাবা হয়। আগের মত এখন আর গাছে খেজুর পাকে না। তাই নতুন গাছও আর হচ্ছে না। সচেতন মহলের দাবী, কৃষি অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি এলাকায় খেজুর গাছ রোপনে জনগণকে উদ্বুদ্ধ করতে সক্ষম হলে ফিরে আসতে পারে সেই হারানো ঐতিহ্য।
বাগেরহাটে হত্যা মামলার পলাতক ০৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মোজাহের মোল্লা হত্যা মামলার পলাতক ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (সোমবার)রাত সাড়ে বারো টার দিকে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন , বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার মোঃ ইসমাইল শেখ (২৫), একই উপজেলার ধোপাখালী গ্রামের মোঃ ইউনুস আলী (৩৪)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যমতে একই তারিখ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে মামলার অন্যতম পলাতক আসামী মোঃ রাসেল শেখ (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ০৭ জানুয়ারি বাগেরহাট জেলার কচুয়া ধানাধীন আলীপুর এলাকায় মোজাহের মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মোজাহের মোল্লাকে স্থানীয় লোকজনের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাহের মোল্লাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে মোজাহের মোল্লার ছেলে বাদী হয়ে বাগেরহাট জেলার কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির অভিযোগে ২ চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত ফায়ার স্টেশনের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তামার তার কাটার সরঞ্জামাদি ও ৬ কেজি তামার তার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: ইফাজুল ইসলাম (১৮) এবং কুষ্টিয়ার খাড়ারা এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে মো: আবু হানিফ (১৮)। তারা উভয়েই দুই দিন আগে কাজের উদ্দেশ্যে কেন্দ্রে এসেছিলো।
তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তামার তারসহ চোরাই চক্রের দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামীদ্বয়কে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ৯ মাসে ৫০টির অধিক অভিযানে ৫৩ লক্ষ তিন হাজার আটশত টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার ব্যাটালিয়ানের সদস্যরা।
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে, নারীদের কাজের সুযোগ দিতে হবে
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
নারী মুক্তির অন্যতম পথ হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ডে তাদের জড়িত করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকান্ডের অংশগ্রহন থাকলে নারীরা আত্মবিশ্বাসী হবেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করতে দেওয়া হয় না। ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে, নারীদের কাজের সুযোগ দিতে হবে। কাজের সুযোগ না দিলে নিজেদের প্রমান করবে কিভাবে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দ্যা হাই কমিশন অফ কানাডা বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত নারীদের সক্ষমতা, নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে বাগেরহাট শহরের ধানসিড়ি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কর্মশালায় আরও বক্তব্য দেন, কানাডা সরকারের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ব্রাডলি কোটস, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদার নিলুফা আক্তার ইতি, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আল আমিন সরদার, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুল প্রমুখ। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারী, রাজনৈতিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
জীবন দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক দক্ষতা, রাজনীতিতে নারীর অংশগ্রহন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিত করন, তথ্য উপস্থাপন, জেন্ডার, জেন্ডার ভিত্তিক বৈষম্যতা নিরসন, সমাজ গঠনে নারীর ভূমিকা, এ্যাডভোকেসি কি, নির্বাচনী প্রচারণা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
কচুয়ায় মোজাহার হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় মোজাহার মোল্লা হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাঃপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। সোমবার (১৬ জানুয়ারি) ভোরে গোপালগঞ্জ ও নারায়নগঞ্জ জেলা থেকে এই আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কচুয়া উপজেলার মোঃ ইসমাইল শেখ (২৫), মোঃ ইউনুস আলী (৩৪) ও রাসেল শেখ (২৫)। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ৭ জানুয়ারি সকালে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কচুয়া উপজেলার আলীপুর গ্রামের মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরে ৯ জানুয়ারি নিহতের ছেলে রফিকুল ইসলাম মোল্লা বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামকে করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় কচুয়া থানা পুলিশ ৫জনকে গ্রেফতার করে। তারা বর্তমানে উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনার পর থেকে কচুয়া থানা পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর ছিল। আমরা ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলাম। তারা জামিনে রয়েছেন। এছাড়া র্যাব-৬ খুলনা এই মামলার ৩ আসামীকে কচুয়া থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।
একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম-সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৩ টায় স্থানীয় ইখড়ী কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পাঁচ দিন ব্যাপী জাতীয় শিক্ষাক্রম বিস্তারন বিষয়ক প্রশিক্ষণ ২০২৩ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শিদী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করেছেন। তিনি দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরো বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষকদের নিবেদিত প্রাণ হয়ে যার যার অবস্থানে থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমিন, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু ও উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহেলা সুলতানা রুপসা উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যনন্দ মন্ডল,প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা সারাফাত হোসেন, সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নাজিবুল ইসলাম। অনুষ্ঠানে এছাড়া অন্যান্য শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন। পরে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।প্রকাশ থাকে যে ৫ দিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে তেরখাদা, দিঘলিয়া, রুপসা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪৬৮ জন শিক্ষক অংশ নেন।
কপিলমুনিতে বীর মুক্তিযোদ্ধা ইমরানুল চাকলাদারের উদ্যোগ কম্বল বিতরণ
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা) ঃ
কপিলমুনি পার্শ্ববর্তী হরিঢালীর বায়তুল মা’মুর জামে মসজিদ (মুন্সিবাড়ী নগর শ্রীরামপুর) ৬ শতাধিক অসহায় ও দুস্থদের উপস্থিতিতে সোমবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আনোয়ার আলদীন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ সামসুল আলম পিন্টু, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, সিনিয়র সাংবাদিক জিএম আসলাম হোসেন, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক একে আজাদ, নিরাপদ সড়ক চাই সংগঠনের উপজেলা সভাপতি মোঃ শফিউল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার প্রমুখ। এদিকে নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত মানুষেরা। শ্রীরামপুর গ্রামের জাহানারা নামের একজন বলেন, বাড়িঘর তেমন কিছুই নেই। শীতে অতি কস্টে আছি। নিদারুন কস্ট শীতের পোশাক খুব সামান্য। শীতে শরীর কাঁপে ঠনঠন করে। এই কম্বল পেয়ে বড় উপকার হলো। আর ষাটোর্ধ্ব আশা রহিমা বলেন, কাজ নাই, খুবই অসহায়। আমাদের খোঁজ নেওয়ার কোনো মানুষ নেই। শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বলখানা পেলে খুব ভালো হলো।
সলুয়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধা সখিনা বলেন, আমরা খুবই গরিব। অসহায় মানুষ, যে ঠান্ডা পড়েছে কম্বল খুব দরকার ছিল। কিন্তু কম্বল দেয়নি। প্রথম একটা কম্বল পেলাম। কম্বল পেয়ে আমি খুশি।খুবই খুশি। কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী হতদরিদ্র সুমাইয়া ও রুপা কম্বল পেয়ে খুবই আনন্দিত।
কপিলমুনিতে আর্তমানবতার সেবায় ‘বন্ধু- ৮৩’ ব্যাচ সংগঠন
নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি(খুলনা)ঃ
কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ১৯৮৩ সালের এস এস সি ব্যাচের সংগঠন ‘বন্ধু- ৮৩’ র পক্ষ থেকে সুবিধা বঞ্চিত হাউলী গ্রামের চারটি যৌথ পরিবারের জন্য ১৩ হাজার টাকা ব্যায়ে ১টি টিউবওয়েল বসিয়ে আর্তমানবতার সেবা নিয়ে পাশে দাড়ালো বন্ধু -৮৩’ র সংগঠন। সদস্যদের গন্ডি পেরিয়ে এবার প্রতিবন্ধি সহ অসহায় মানুষের সেবা দিয়ে চলেছে। শুধু টিউবওয়েল নয়, যখন অসহায় মানুষ শীতের তীব্রতায় জবুথবু ঠিক তখন বন্ধু -৮৩ ফাউন্ডেশনের সকল বন্ধুদের পক্ষ থেকে সাহায্েযর হাত বাড়িয়ে দিল ডাঃ স,ম,গোলাম আজম। ২০ জন গরীব, অসহায় প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ ছাড়া বিধবা বৃদ্ধা বীণা রায় মানুষের কাছে হাত না পেতে জীবন জীবিকার তাগিদে কপিলমুনি প্রাইমারী স্কুলের পাশে কাঠের তৈরী ছোট্ট একটি দোকান দিয়ে সেখানে কলম, খাতা, পেনসিল, বিস্কুট, চকলেট বিক্রয় করেন। দুটি মেয়ের বিবাহ দিয়ে খুপড়ি দোকানটি যখন বন্ধ হওয়ার উপক্রম তখনই পাশে এসে দাড়ালো বন্ধু-৮৩ ‘র সংগঠন। ৭ হাজার টাকা দিয়ে তার দোকানে মাল তুলে আবার তার দোকানটি সচল করে দেওয়া হয়। এমনি করেই ধীরে ধীরে সংগঠনটি আর্তমানবতার সেবা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রজেক্ট বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগীতা করে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ স, ম গোলাম আজম।
খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল কে।
রবিবার (১৫ জানুয়ারী) রাতে খুলনা গোয়ালখালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মাহবুবুল আলম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, বিডিআর আল আমিন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, আব্দুস সবুর, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহাদী হাসান মুন্না, সংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি আবু তাহের, সোনাডাঙ্গা সভাপতি মোঃ ইমরান হোসাইন, সেক্রেটারী রবিউল ইসলাম তুষার, দৌলতপুর থানার সেক্রেটারি নিজাম উদ্দিন মল্লিক, খালিশপুর থানার সেক্রেটারি হাফিজুর রহমান, লবণচরা থানার সভাপতি দ্বীন ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদের পক্ষ থেকে মেয়র এর নাম ঘোষণা করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, যাহা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পুলিশের বাঁধার মুখে বটিয়াঘাটা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ভন্ডুল
বটিয়াঘাটা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপি বিএনপির ডাকা তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করলে মিছিলটি শুরুতেই পুলিশের বাঁধায় ভন্ডুল হয়ে যায়। বেলা ১২ টার দিকে স্থানীয় দলীয় কার্যালয় থেকে প্রায় শতাধিক নেতা-কর্মী নিয়ে পুরাতন ফেরীঘাট অভিমূখে রওনা দিলে থানা পুলিশের বাঁধার সন্মূখীন হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মিছিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, উপজেলা বিএনপি নেতা মোঃ খায়রুল ইসলাম খান জনি, মোঃ ফারুক খন্দকার, মোঃ কামরুল ইসলাম, সাইফুর রহমান, এজাজুর রহমান শামীম, মোঃ রাশেদ কামাল, আঃ সালাম, মোঃ ইমরান হোসেন, মোঃ নিরু, বাহাদুর মুন্সী সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খুলনাস্থ সাতক্ষীরা সমিতির শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত খুলনা মহানগরীর গরীব অসহায়, দরিদ্র, দুস্থ, গরিব, দুঃখী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পাচ্ছেন। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলেছে। শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে খুলনাস্থ সাতক্ষীরা সমিতি। সোমবার বিকেলে সমিতির নেতৃবৃন্দ খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়স্থ সোনাপোতা স্কুল মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় সমিতির সভাপতি ডা. সৈয়দ আবু সাইদ, সহ-সভাপতি সৈয়দ এরশাদ আলী, ডা. এস এম আবদুল ওহাব, শেখ এশারুল হক ও ডা. মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান তুহিন ও ডা, আ. রশিদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফাহাদ, মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। নতুন কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, আমাদের খোঁজ নেওয়ার কোনো মানুষ নেই। শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বল পেয়ে খুব ভালো হলো।
কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আগামী ১৬ জানুয়ারীর বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪জানুয়ারি) সকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মারুফুল ইসলাম মারুফ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম আহবাযক প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সাংগঠনিক নুরুজ্জামান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল হালিম অটল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাস্টার আবুল কাসেম, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভয়নগরে অজ্ঞাত লাশটি ফরিদ গাজীর: পাওনা টাকা না দেওয়ায় দুই বন্ধু মিলে গলা কেটে হত্যা
স্টাফ রিপোর্টার ও অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে সরিষাক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম ফরিদ গাজী(১৯) পিতা মৃত আফিল উদ্দীন গাজী, মাতা আম্বিয়া বেগম। তিনি উপজেলা পরিষদ এলাকার গুয়াখোলা শাহীবাগ সংলগ্ন বস্তির বাসিন্দা। লাশের পরিচয় শনাক্ত করার পর আজ সোমবার সকাল ১১ টায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
পুলিশ ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। আসামীরা হলো নড়াইল সদর থানার যদুনাথ পুর গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে শান্ত(২১) ও একই গ্রামের ছবুর মোল্যার ছেলে সাকিব মোল্যা(২১)। নিহত ফরিদ ও গ্রেফতার হওয়া আসামীরা তিন জন মিলে নওয়াপাড়ার বেঙ্গল মিলের পাশে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করতো।
আসমীদের আটকের পর পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়,
নিহত ফরিদ গাজীর নামে ধর্ষণ মামলা রয়েছে। সে জেলে থাকা কালিন ওই দুই আসামীর সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তিন জন একটি রুম ভাড়া নিয়ে নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় বসবাস করতো। তারা জাহাজের স্কট এর কাজ করতো। কখনো অন্য কাজও করতো। মাঝে মাঝে ছিচকে চুরি করতো। ফরিদ ওই দুই বন্ধুর কিছু টাকা আত্মসাত করে। আসামীরা দুইজন মিলে ঘটনার দিন সন্ধ্যা রাতে স্যালো ম্যশিন চুরির লোভ দেখিয়ে ফরিদকে ভৈরব ব্রিজের কাছে এনে জবাই করে ও গলায় চাকু ঠুকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক বাসার পাশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফরিদ গাজী বাদি হয়ে থানায় অভিযোগ করে তার অভিযোগের ভিক্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামী আটক করে।পরে মামলা হয়।মামলা নং- ১৩ তারিখ ১৬/১/২৩।
রবিবার দুপুর ২ টায় স্থানীয় লোকজন ভৈরবব্রীজের পাশে দক্ষিন দেয়াপাড়া গ্রামে মাটি কাটা শ্রমিকেরা বালির ডিপোর ওপর থেকে ফরিদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল ৪ টার সময় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে লাশের আঙ্গুলের ছাপ শন্ক্ত করণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে লাশের পকেটে একটি চিরকুটে পাওয়া মোবাইল নং ধরে লাশের পরিচয় শনাক্ত এবং আসামী গ্রেফতার হয়।
নিহত ফরিদ গাজীর বোন আসমা বেগম জানান, তার ভাই জাহাজে কাজ করতো কখনো অন্য কাজও করতো। ফরিদ নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের পাশে ভাড়া বাড়িতে বসবাস করতো। ওই বাসায় তার আরো দুই বন্ধু ভাড়া থাকতো। টাকা নিয়ে ওদের মধ্যে বিবাদ ছিলো। এ কারনে তার ভাইকে পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করেছে ওই বন্ধুমিলে।
কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা
সংবাদ বিজ্ঞপ্তি
দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা সোমবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি’র সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারী দপ্তর এ সভার আয়োজন করে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্ল্যানের জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের সকল জেলায় ৩ রাউন্ড এমডিভি কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, খুলনা সিটি কর্পোরেশন এর ভেটেরিনারী দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগত শতাধিক জনবল মাঠ পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করবে। কার্যক্রমের আওতায় সারাদেশে ইতোমধ্যে প্রায় ২৫ লক্ষ ৩৩ হাজার ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরী এলাকায় আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩য় রাউন্ড কুকুরের ঠিকাদান কর্মসূচি পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমোরী সুফিয়া রহমান শুনু, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল ও কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার রতন কৃষ্ণ রায়। কুকুরের ভ্যাক্সিনেশন বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন এমডিভি এক্সপার্ট ও ভেটেরিনারিয়ান ডা. মোঃ কামরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।
অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, জেড এ মাহমুদ ডন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, আশফাকুর রহমান কাকন, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, কাজী তালাত হোসেন কাউট, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ ডালিম হাওলাদার, শেখ মোহম্মদ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শাহিদা বেগম, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, মাহমুদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারসহ ওয়ার্ড অফিসের সচিবগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
সেরা করদাতা হিসেবে নির্বাচিত হলেন খুলনার আইয়ান জুট মিলস লিঃ
মোঃ জাহিদুর রহমান
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত ২০২১-২২ অর্থ বছরের করবর্ষে পাট শিল্পে খুলনা ফুলতলার স্বনামধন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান আইয়ান জুট মিলস লিঃ আবারও ৪র্থ বারের মতো সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হলেন। এ উপলক্ষে গত ২৮শে ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর নিকট থেকে আইয়ান জুট মিলস লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শিল্পপতি মোঃ জহির উদ্দিন ভূঁইয়া রাজিব (সিআইপি) জাতীয় ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন। সেরা করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় গত ১৪ ই জানুয়ারি সকাল ১১ টায় উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করা হয়।
এ সময় আইয়ান গ্রুপের পরিচালক ও রাজিব ভূঁইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন ভূঁইয়া (রাজিব) বলেন, দেশের উন্নয়ন ও রাজস্ব বাড়ানোর জন্য ট্যাক্স দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সকলে যদি ট্যাক্স দিতে উৎসাহী হয় এবং ট্যাক্স প্রদান করে তাহলে খুব দ্রুতই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে তিনি জানান। এ ছাড়াও দেশের ছোট বড় সকল স্তরের প্রতিপ্রতিষ্ঠান কে নিয়মিত কর পরিষোধ করার আহ্বান জানান । আইয়ান গ্রুপের প্রতিষ্ঠানের পরিচালক এসময় তার রাজিব ভুঁইয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের কথাও তুলে ধরেন। মত বিনিময়ের সময় সেখানে উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জাহিদুর রহমান । খুলনা জেলার আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এস এম মমিনুর রহমান, সাংবাদিক মোঃ মাসুদ রানা ভূঁইয়া, সহ আরও অনেকে।
ডুমুরিয়ায় প্রয়াত বিএনপি নেতা খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রয়াত খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ডুমুরিয়া হাইস্কুল মাঠে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা ও ডাঃ গাজী আব্দুল হক। বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন ও শেখ শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, সরদার আঃ মালেক, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ ফরহাদ হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, হেমায়েত রশিদ খান, আঃ রব আকুঞ্জি, মোল্যা মশিউর রহমান, মাষ্টার আয়ূব আহমেদ, মাহাবুর রহমান, শেখ শাহিনুর রহমান শাহিন, পরিতোষ কুমার বালা, দেলোয়ার হোসেন, পারভেজ গাজী,খান জিয়াউর রহমান জীবন, আবেদা বেগম, আরজিনা বেগম,মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মতিয়ার রহমান।
ইন্দুরকানীতে হনুমান হত্যা করে রাতের আধারে মাটিচাপা একদিন পর উদ্ধার করল বনবিভাগ কর্মীরা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
ইন্দুরকানীতে হনুমান হত্যা করে রাতের আধারে মাটিচাপা দেয়ার একদিন পর উদ্ধার করল বনবিভাগ কর্মীরা। জানা যায়, গত রোববার রাতে উপজেলার চন্ডিপুর গ্রামের নিকাহ রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলামের বাড়িতে দুইটি হনুমান গিয়ে ছোটছুটি করতে থাকে। পরে বিরক্ত হয়ে হনুমান দুইটিকে তাড়ানোর জন্য নুরুল ইসলাম ও ফারুক হোসেনে সহ কয়েকজন লোক শাবল দিয়ে আঘাত করে। এতে একটি পুরুষ হনুমান গুরুতর আহত হয়ে মারা যায়। ঘটনাটি আড়াল করতে নুরুল ইসলাম রাতের আধারেই তার নিজ বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রাখে। কিন্তু ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাটি জেনে পিরোজপুর বন বিভাগকে খবর দিলে সোমবার দুপুরে তারা এসে হনুমানটিকে মাটিচাপা থেকে তুলে ইন্দুরকানী উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসেন।
অভিযুক্ত নুরুল ইসলামের ফোনে একাধিবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মাষ্টার মোঃ ফোরকান উদ্দিন জানান, দুইট হনুমান কয়েকদিন ধরে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছি।
ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন জানান, হনুমানটির পিঠে ও মুখে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু স্বাভাবিক ভাবে হয়নি। এব্যাপারে পিরোজপুর বন বিভাগের জেলা কর্মকর্তা নির্মল কুমার দত্ত জানান, নিহত হনুমানটিকে উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। হনুমান হত্যা করা একটি মারাত্মক অপরাধ। কেউ এসব প্রাণি হত্যা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্মার্ট বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ১৬ জানুয়ারি (সোমবার) ‘টিচিং লার্নিং বেইজড অন ওবিই ফরম্যাট কারিকুলা’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ৬ মাসে অনেক পরিশ্রম করে ওবিই কারিকুলা প্রণয়ন করেছেন। যা ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুসরণ শুরু হয়েছে। এটি একটি মাইলফলক। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের দু-একটি বিভাগের ওবিই কারিকুলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়েই প্রথম ওবিই কারিকুলা প্রণীত হয়েছে এবং তা একাডেমিক কাউন্সিলের অনুমোদন পেয়েছে। এক্ষেত্রে এ বছর একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে অনার্স-মাস্টার্স পর্যায়ে ওবিই কারিকুলায় পাঠদান শুরু করা হয়েছে।
উপাচার্য বলেন, সময়ের সাথে সাথে ওবিই কারিকুলার ইমপ্রুভমেন্ট হবে। সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতার সাথে ওবিই কারিকুলার সংমিশ্রণ হলে বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাবে। খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষকদের সবসময় শেখার মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, পুরো কোর্সে কি কি করতে হবে- এ বিষয়ে শিক্ষার্থীদের জানার অধিকার রয়েছে। সিলেবাসের বাইরেও তাদের জানার আগ্রহ থাকবে। এজন্য ওবিই কারিকুলার সাথে লেটেস্ট কোনো তথ্য থাকলে সে বিষয়েও পড়ানো যেতে পারে। সেশনাল ট্যুর এবং ফিল্ডওয়ার্ক যথোপযুক্তভাবে করতে হবে। এখন সবকিছুই প্রযুক্তি নির্ভর। আমাদেরও প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জবাবদিহিতা সবচেয়ে বেশি। কারণ, আমরা যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তার পেছনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে না পারলে দেশ তার স্বপ্নের পথে এগোতে পারবে না। আমাদের নিজেদেরও নিজেদের স্বপ্নের মতো হতে হবে। সময়ের সাথে খাপ খাইয়ে নিজেদের এগিয়ে নিতে হবে। এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য উপাচার্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মতিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক ৪টি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর শিক্ষক প্রফেসর ড. মো. আহসান হাবীব। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। পরে বিকালে একই স্থানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
মাঘের শীতে বোর ধান রোপনে ব্যস্ত কৃষক
শামীম খান জনী, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
পৌষের শেষ দিক থেকে হঠাৎ করেই বেড়েছে কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট। মাঘের শুরু থেকেও ঘন কুয়াশা ও হাড়কাপানো শীত পরতে শুরু করেছে। অতিরিক্ত ঠান্ডায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সকালে দেরি করে খুলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আবার সন্ধ্যা পরপরই অধিকাংশ দোকানপাট বন্ধ হওয়ায় চারপাশ হয়ে যাচ্ছে জনমানবহীন। কিন্তু যারা মাঠে সোনা ফলাবে তাদের স্থবিরতা নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এ বছর বোর আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে ২৪২০০ হেক্টর জমি। যা থেকে ১,৫৩,৩৩৪ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে ধারণা করছেন কৃষি অফিস। গত বছর লক্ষমাত্রা ছিলো ২০৭৫০ হেক্টর জমি। ধান উৎপাদন হয়েছিলো ১৩১৫৩৫ মেট্রিকটন। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর বোর ধানের আবাদ লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি অফিসের।
হাড়কাপা শীত আর ঘন কুয়াশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাকডাকা ভোরে উঠে কাদাঁ মাঠে নেমেছেন গ্রামবাংলার কৃষকরা। শীত সবসময় তাদের কাছেই যেন হারমানে। মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামে গিয়ে দেখা গেছে, ভোরবেলায় প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যেও কৃষকেরা দলবেঁধে মাঠে বোরো ধানের চারা লাগাচ্ছে। কৃষক লুৎফর মোল্লা বলেন, শীতের ভয়ে বসে থাকলে চলবে, চলবে কি করে। আমরা এসময়ে বসে থাকলে আমাদের পরিবার ও দেশের মানুষদের পেটে ভাত জুটবে কি ভাবে। অন্য এক কৃষক টিটু মিয়া বলেন, আমরা বসে থাকলে সমস্যা শুধু আমাদের হবে না গোটা দেশের সমস্যা হবে। মাঠের পর মাঠ ফসল না লাগালে মানুষ খাবে কি।
বেলা সাড়ে ১২টায় মহেশপুর হুদোড় মোড় এলাকায় মাথায় বোরো ধানের চারা নিয়ে মাঠের উদ্দেশে যাচ্ছিলেন মনির ও কাদের নামের দুই কৃষক। তারা বলেন মনে হচ্ছে এখনই মাঘের শীত শুরু হয়ে গেছে বিকেল থেকেই কুয়াশা শুরু হয়।
রাতেও টিনের চালে টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে যায় চারপাশ। তবে কুয়াশা বা শীত আমাদের দমিয়ে রাখতে পারবে না। প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন না হলে ক’দিন পরেই মাঠের পর মাঠ হয়ে যাবে সবুজ ধান ক্ষেত। আর তারপরেই সোনার ফসলে শুরু হবে হাসির ঝিলিক।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী জানান, বোর আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। সুসম সার ব্যবহার,প্যচিং পদ্ধতি ও লাইন করে ধান লাগালে বোর ধানের ফলন বৃদ্ধিতে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। তিনি আরও বলেন আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর বোর ধানের আবাদ লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে।
খুলনার সভায় গণতন্ত্র মঞ্চ
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে জীবন যাত্রার ব্যয় বাড়বে
খবর বিজ্ঞপ্তি
গণতন্ত্র মঞ্চ’র স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি কার্যকর হলে সকল ক্ষেত্রে উৎপাদন ব্যায় বাড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ঘরভাড়া ও প্রাইভেট যানবাহনের ভাড়া বাড়বে। জীবনযাত্রার ব্যায় বাড়লে মানুষের নাভিশ্বাস উঠবে।
আজ দুপুরে স্থানীয় হাদিস পার্কে এক সভায় নেতৃবৃন্দ এ দাবি তোলেন। নেতৃবৃন্দ বলেন খোঁড়া যুক্তি দেখিয়ে সরকার বিদ্যুতের মূল্য বাড়াচ্ছে। যার দূর্ভোগ জনগণকে পোহাতে হবে। সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কে,এম আলী দাদ। সভায় সর্বসম্মতিক্রমে জেএসডি’র নগর সভাপতি মোঃ লোকমান হাকিমকে আহবায়ক ও গণসংগতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেলকে সদস্য সচিব করে জেলা ও নগর গণতন্ত্র মঞ্চ’র কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন জেএসডি’র জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক, জেলা সম্পাদক স.ম. রেজাউল করিম, নগর সম্পাদক রাশিদুল আহসান বাবলু, নগর নাগরিক ঐক্য’র আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পাট্যির কেএম আলী দাদ, শরিফুল আলম, গণসংহতি আন্দোলনের ওলিয়ার রহমান ও ভাসানী অনুসারি পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল হালিম।
ডুমুরিয়ায় ১৯ জানুয়ারি থেকে ৫ দিনব্যাপি জলাতঙ্ক নিরাময়ে কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যেগে জলাতঙ্ক নির্মূলে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুীয়ারি পর্যন্ত ডুমুরিয়া উপজেলা জুড়ে সকল কুকুরকে টিকাদান করা হবে। উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৩৩ টি টিম ৫ দিন ধরে এ কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি টিমে ৫ জন সদস্য থাকবেন। সদস্য ৫ জন হচ্ছেন ২’জন কুকুর ধরা বিশেষজ্ঞ, ১ জন টিকাদান কর্তা, একজন লোকাল ব্যক্তি এবং একজন ডাটা বেজ তৈরিকারক। এ উপলক্ষে এক অবহিত করণ সভা সোমবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সভাকক্ষে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রোস্তম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপারভাইজার মোঃ আজহারুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মনির মুন্সী, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব হাসান, সাব ইন্সপেক্টর আবু হাসান, ডাঃ মোঃ নাইম, ডাঃ রিফাত রহমান প্রমুখ। ১৮ জানুয়ারি ৩৩টি টিমের ট্রেনিং করা হবে বলে সভায় অবহিত করা হয়।
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপির ১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে জেলা বিএনপি এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে দলটির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাম কমানো ও তাদের দেওয়া ১০ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।
দাকোপে পূজা উদ্যান পরিষদের প্রস্তুতি সভা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা সদর চালনা ডাক বাংলো মোড়ে সাবেক সংসদ ননী গোপাল মন্ডলের কার্যালয় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিষদের উপদেষ্টা ও খুলনা -১ আসনের সাবেক সাংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিষদের সাধারণ সাম্পাদক সঞ্জয় কুমার মোড়ল, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, উমাশংকর রায়, অধ্যক্ষ দিবাকর মন্ডল, চালনা পৌরসভার সভাপতি অতিন মন্ডল, সম্পাদক সুকৃতি রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়, শচীন্দ্রনাথ মন্ডল, অমিত সাহা, বিধান চন্দ্র ঘোষ, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, মাখন লাল চক্রবর্তী, প্রসেনজিৎ রায়, মুরারী মোহন থান্দার, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, আধ্যাপক রঞ্জন রায়, অচিন্ত্য সাহা, মুরারী হালদার, নিমাই মন্ডল, স্বপন কুমার মন্ডল, অগংদ বাইন, বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্ত্রী, শিবেন্দ্র প্রসাদ রায়, দূর্গপদ রায়, প্রভাষ রায়, নিহার রায়, সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, বিলাশ বিশ্বাস, কমলেশ রায়, হরিপদ রায়, সুরঞ্জন রায়, সমর বিশ্বাস, আশোক কুমার রায়, কৃষ্ণ পদ গোলদার, দেবান্দ মন্ডল, অনুপ বাকচী প্রমুখ।
১০ দফা ও বিদ্যুতের মূল্যে কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা ও বিদ্যুতের মূল্যে কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরে থানা নওয়াপাড়া পৌর বিএনপি’র আয়োজনে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে নওয়াপাড়া বাজার বিএপিন কার্যালয়ে নওয়াপাড়া পৌর বিএনপি’র আহবায়ক আবু নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা বলেন, ১০ দফা দাবি আদায়সহ বিদ্যুতের মূল্যে কামাতে হবে। নিজেদের ক্ষুদ্রস্বার্থ পরিত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং এ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, যশোর জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,অভয়নগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গোলাম হায়েদার ডাব্লু, মশিয়ার রহমান মশি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মাহামুদুল হাসান লিপু, এফ এম গিয়াস উদ্দিন, নওয়াব আলী,এস এম মুজিবর রহমান, মাসুদ রানা, আসাদুল্লাহ আসাদ জিএম বাচ্চু, কামাল হোসেন, বাকিউদ্দিজ্জামান রানা, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম মান্নু, মাসুদ পারভেজ সাথী, সম্রাাট হোসেন, আলতাফ হোসেন, ইকবাল সরদারসহ অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চলনা করেন বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি। অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের ভূমিকা অনস্বীকার্য : এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আওয়ামীলীগ।দেশ গড়তে আঃলীগের অবদান অনস্বীকার্য। পৃথিবীর যে কোন দেশের তুলনায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে শেখ হাসিনা সরকারের জুড়ি নেই। সারা বিশ্বে যখন বৈশ্বিক মন্দা দেখা দিয়েছে ঠিক তখনও দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। তিনি বলেন আওয়ামীলীগ এদেশের জনগণকে নিয়ে কাজ করে। আওয়ামীলীগেরে শক্তি এদেশের তৃনমূল পর্যায়ের জনসাধারণ। বিএনপি জনগনের টাকা লুটপাট এবং ধ্বংসাত্মক রাজনীতীতে মেতেছিলো বিধায় জনগন তাদের বার বার বয়কট করেছে। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সকল স্তরের নেতাকর্মীকে আওয়ালীগের পতাকা তলে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে এগিয়ে নিতে হবে। তিনি গতকাল ১৬ জানুয়ারী বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুছা মোল্লা সবুজের সভাপতিত্বে আলোকিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফর মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক খায়রুল আলম, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অমিত মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সরদার ফেরদৌস আহম্মেদ, ইমদাদুল ইসলাম, এস এম হাবিব, খান শাহজাহান কবির প্যারিস, এম ডি রকিব উদ্দিন, সোহেল জুনায়েদ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মনির হোসেন মোল্লা, আল মামুন সরকার, আশরাফ আলী রাজ, রাজীব দাস টাল্টু, আবু আহাদ হাফিজ বাবু, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, আজিজুল মোল্লা, সরদার নুর ইসলাম, আ: গফফার, ইমলাক মল্লিক, আ: জব্বার, সোহেল পারভেজ প্রমুখ।
সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই
-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সোমবার সন্ধ্যায় খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
পুরস্কার বিতরণকালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এ ধরণের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কেসিসি’র ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শামসুদ্দীন আহম্মেদ প্রিন্স, পাবলা সবুজ সংঘ ক্লাবের উপদেষ্টা এসএম আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম শরীফুল ইসলাম খোকাসহ ক্লাবের উপদেষ্টা, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় বিএনপির বিক্ষোভে পুলিশি লাঠি চার্জঃ আহত ৫
নিজস্ব প্রতিনিধি
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠি চার্জে ৫ জন আহত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুরাতন পরিবহন কাউন্টারের সামনে আসতেই পুলিশ তাতে লাঠি চার্জ করে।এ সময় আহত হয় বিএনপি নেতাবিলু খা,পলাশ সানা,যবদল নেতা আলমগীর মোল্যা,ছাত্রদলেরব উপজেলা সদস্য সচীব সাদ্দাম হোসেন,ও ছাত্রনেতা টিপু সানা।তাদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ। ১০ দফা দাবি ও বিদ্যুতের ম্যু কমানোর দাবীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ।প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। বিশেষ অতিথি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম নেওয়াজ। পৌর বিএনপির সিনিয়র
যুগ্ম-আহ্বায়ক এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহমেদ লাল, সাজ্জাদ আহমেদ মানিক, কাউন্সিলর ইমরান সরদার , যজ্ঞেশ্বর কার্ত্তিক, রুস্তম হোসেন, সাদ্দাম হোসেন, আনারুল ইসলাম, আবদুল্লাহ আল গালিব।
পাইকগাছা থানার ওসি বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন বিএনপির সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়ভ
কেডসের ভেতর মিললো ১০ সোনার বার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ১০টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। কেডসের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ১৬৪ গ্রাম।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় দর্শনা সীমান্তবর্তী এলাকার নাস্তিপুর কবরস্থানের কাছ থেকে পাচারকারীসহ বারগুলো উদ্ধার করে বিজিবি।
আটক ব্যক্তির নাম রিমন হোসেন। তিনি দর্শনা নাস্তিপুর গ্রামের গোরস্তানপাড়ার মতিয়ার রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক সোনার বার উদ্ধার ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে বারাদী সীমান্ত ফাঁড়ির হাবিলদার জুলহাসের নেতৃত্বে টহল দল নাস্তিপুর গ্রামের কবরস্থানের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে একটি ইজিবাইক নাস্তিপুর সীমান্তবর্তী এলাকায় যাচ্ছিল। বিজিবির টহল দল ইজিবাইকের গতিরোধ করে পাচারকারী রিমন হোসেনকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে সোনার বার পাওয়া যায়নি। পরে দুই পায়ের কেডসের ভেতরে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি করে ১০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। যার বাজারমূল্য ৯২ লাখ টাকার বেশি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা করা হবে। জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
এক খেজুরগাছের ২২ মাথা!
ঝিনাইদহ প্রতিনিধি
একটি খেজুরগাছের ২২ মাথা। ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লিতে এমনই এক গাছের সন্ধান মিলেছে।
কোটচাঁদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বহরমপুর গ্রামের অবস্থান। গ্রামটির পাশ দিয়ে চলে গেছে ‘আমেরিকান’ সড়ক। সড়কের পাশের মাঠে জন্মেছে অস্বাভাবিক সেই ২২ মাথার খেজুরগাছ।
গাছটির খবর এখন এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। অনেকেই গাছটি একনজর দেখতে ছুটে আসেন কোটচাঁদপুরের ওই গ্রামে।
গাছটির মালিক ওই গ্রামের সলেমান মুন্সি। তিনি বলেন, ‘খেজুরগাছটি আমার বাবা আবু তালেব মুন্সি লাগিয়েছিলেন। পাশে আরও খেজুরগাছ ছিল। এসব খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হতো। অন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে অস্বাভাবিক এই গাছটি রেখে দেওয়া হয়েছে।’
সলেমান মুন্সি আরও বলেন, ‘গাছটির বয়স প্রায় ৩০ বছর। গাছটি এখন এলাকার মানুষের বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।’
উপজেলার বহরমপুর গ্রামের কৃষক জুয়েল জানান, গাছটিতে অতিরিক্ত সাপ থাকত। এ কারণে গাছটি থেকে রস সংগ্রহ করা হতো না। সাপের ভয়ে গাছ থেকে খেজুর পাড়া হতো না।
ওই গ্রামে ঢাকা থেকে বেড়াতে আসা শিপন বলেন, ‘এটি একটি বিরল গাছ। ব্যতিক্রমী নিদর্শন। এই গ্রামে এলে একবার হলেও গাছটি দেখতে যাই। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে গাছটি দেখতে আসেন।’
শিপন আরও বলেন, ‘খেজুরগাছটি দেখে মনে হয়, কোনো শিল্পী বুঝি নিপুণ হাতে গাছে মাথাগুলো বসিয়ে দিয়েছেন। অবাক করার বিষয়, গাছটির মূলের চেয়ে ২২ গুণ মাথা নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি।’
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী বলেন, এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে। এ ক্ষেত্রে সেটিই ঘটেছে। তবে এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়।











































