
শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নয়ন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের টেংরা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নয়নসহ সাত জন শ্রমিক শহিদুলের বাড়ির দ্বিতীয় তলার ছাদে রড সেটিংয়ের কাজ করছিল, এ সময় একটি রড ওই বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারের উপর পড়লে নয়ন বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে যায়। নয়নের সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টেংরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, এটি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিল। তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিল। এখন নয়নকে হারিয়ে তার পরিবার পাগল প্রায়।
করোনা বিএফ-৭: দর্শনা সীমান্তে বাড়তি সতর্কতা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
মহামারি করোনার নতুন উপধরন বিএফ-৭ ঠেকাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আর্ন্তজাতিক চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে এ সংক্রান্তে নির্দেশনা পাওয়ার পর চেকপোস্টে সতর্ক অবস্থায় রয়েছে হেলথ স্ক্রিনিং বুথ।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সূত্রে জানা যায়, ভারতফেরত নাগরিকদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টসহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যাদের বুস্টারডোজ নেওয়া আছে শুধু তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে।
চেকপোস্ট সূত্রে আরও জানা যায়, দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এছাড়া ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো মালবাহী ট্রেন ভারত থেকে দর্শনা বন্দরে আসে। স্থলপথে যেসব ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন শুধু তাদেরই সতর্কতার সাথে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।
দর্শনা সীমান্ত চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য সহকারী শামীম আহমেদ জানান, সম্প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে করোনার নতুন উপধরন বিএফ-৭ সনাক্তে সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে। সে মোতাবেক কাজ করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের পরিদর্শক মীর্জা কামরুল হাসান জানান, দর্শনা স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন যাতায়াত করে। দর্শনা স্টেশনে মাত্র ১৫ মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র খাবার পরিবেশন ও ত্রুু বদলানোর কাজ শেষে স্টেশন ত্যাগ করে মৈত্রী এক্সপ্রেস। এছাড়া ভারতীয় মালবাহী ট্রেনে যারা চালক ও সহকারী হিসেবে আসেন তারা আধঘণ্টার মধ্যেই দর্শনা ছেড়ে চলে যান।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, হেলেনা আক্তার নিপা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতার সাথে সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও জানান, দর্শনা চেকপোস্টে স্বাস্থ্য বিভাগ থেকে বর্তমানে ৩ জন পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
শোকজ নোটিশের পর প্রধান শিক্ষকের ‘আত্মহত্যা’
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পাওয়ার পর কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকার ভাড়া বাসায় গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহতের ভাই মো. আবুল খায়ের জানান, জটিল অপারেশনের কারণে কয়েক দিন ধরে আবুল বাসার ছুটিতে ছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান কমিটির সভাপতির স্বাক্ষরিত শোকজ নোটিশ পান। সেখানে অর্থ তছরুপের অভিযোগ এনে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া পৌনে ১ কোটি টাকা ফেরত দিতে বলা হয়। দ্রুত সে টাকা না দিলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। এর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
আবুল খায়ের আরও বলেন, ষড়যন্ত্র করে ভাইকে টাকা আত্মসাতের সঙ্গে জড়ানো হয়েছে। আমরা সভাপতিসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবো।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আগের কমিটির কাছে টাকা দিয়ে চাকরি না হওয়া কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়। আগের কমিটির সভাপতি সব টাকা হাতিয়ে নেওয়ায় প্রধান শিক্ষক বেকায়দায় পড়েন। এখন নির্বাচনে পরাজিত প্রার্থী ঘটনার দায় আমার ওপরও চাপাতে চেষ্টা করছেন।
তবে সাবেক সভাপতি রেজাউল করিম বলেছেন, দুই সহকারী শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল মজিদসহ বর্তমান সভাপতি প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে সরাতে নানা ষড়যন্ত্র করছেন। তারা মামলার হুমকি ও শোকজ করার মাধ্যমে তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষক আবুল বাসারের পরিবার অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রূপসায় অবৈধ ইটের পাজা বিনষ্টে ফের অভিযান
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নেহালপুর আশ্রয়ন প্রকল্পের সন্নিকটে গড়ে তোলা অবৈধ ইটের পাঁজায় ফের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৪ জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। উপজেলা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাসহ এলাকাবাসী।
ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রূপসা এলাকার এক সাংবাদিকের প্রত্যক্ষ মদদে ওই এলাকার আবু তালেব নামের জনৈক ব্যক্তি উপজেলার নেহালপুর মল্লিকপাড়া এলাকায় আশ্রয়ন প্রকল্প এলাকায় অবৈধভাবে ইটের পাঁজা গড়ে তোলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়াই কাঠ দিয়ে ইটের পাঁজা পোড়াতে থাকে। ইটের পাঁজার প্রচন্ড ধোঁয়ায় আশ্রয়ন প্রকল্পবাসী এবং নেহালপুর গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। ৩ জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন আকস্মিক আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসেন। এসময় আশ্রয়ন প্রকল্পের বাসবাসকারীদের অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে পৌঁছে প্রাথমিকভাবে পাঁজা পোড়ানো বন্ধসহ আংশিক বিনষ্ট করেন। পরে ৪ জানুয়ারী ফায়ার সার্ভিসের একটি টিমসহ তিনি ঘটনাস্থলে পৌছে সমুলে ধ্বংস করেন। এসময় তার সাথে ছিলেন-উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ। এদিকে অবৈধ ইটের পাজা বিনষ্ট হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, ইটের ভাটা বা ইটের পাঁজা করতে গেলে সরকারের বিভিন্ন দপ্তরের বেশ কিছু বিধি মানতে হয়। যা এখানে মানা হয়নি। এছাড়া কোনপ্রকার অনুমতিপত্রও নেই। অপরদিকে ঘনবসতি এলাকায় এধরণের কাজ করায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে এঅভিযান পরিচালিত হয়। তিনি বলেন-অভিযানকালে ঘটনার সাথে জড়িত উক্ত সাংবাদিককে ঘটনাস্থলে না পাওয়ায় তাকে শাস্তির আওতায় আনা যায়নি।
রাইজিং সান হেলথ্ ক্লাবের শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক নিরঅহংকার নির্লোভ সাংবাদিক অরুন সাহার অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন রাইজিং সান হেলথ্ ক্লাব এর নেতৃবৃন্দ। সেইসাথে শোকাহত পরিবারবর্গের প্রতি সমদেনা জ্ঞাপন করেছেন।প্রয়াত অরুন সাহার অসুস্থতার সংবাদ পাওয়া মাত্রই ক্লাবের সাবেক সভাপতি অসীম আনন্দ দাস খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে ছুটে যান ও চিকিৎসার খোজখবর নেন। পরবর্তীতে প্রয়াত অরুন সাহার মরদহে দোলখোলাস্থ বাসভবনে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদেরকে সান্তনা দেন।
সাংবাদিক অরুন সাহার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাইজিং সান হেলথ্ ক্লাবের সভাপতি মোঃ কবীর হোসেন মৃধা, সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস, সাবেক সভাপতি অধক্ষ্য খালিদ আহমেদ, তাপস কুমার সরকার(শিব), অসীম আনন্দ দাস, গোপাল চন্দ্র সাহা, মোঃ শফিকুর রহমান ও সহ-সভাপতি খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, শেখ আবুল বাশার, বদরুল আনাম, কাজী মঞ্জুরুল ইসলাম, প্রদীপ কুমার সাহা, সহ-সাধারন সম্পাদক মিন্টু আঢ্য, মোঃ মফিজুর রহমান, শেখ শোয়েবুর রহমান, কোষাধক্ষ্য অরুন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শ্যামল সাহা, সেখ নাসিরউদ্দিন জামাল, মোঃ শেখ আইয়ুব আলী, বিরেন কুমার দত্ত, অসীত চক্রবর্ত্তী, মোঃ শেখ শওকত আলী, শংকর কুমার ঘোষ, মোঃ ফারুক হোসেন, মোঃ আইয়ুব আলী হাওলাদার ও মাফজুল ইসলাম মোল্ল্যা।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সিটি মেয়র
‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে অতীতের ন্যায় ছাত্রলীগ সর্বাত্মক ভূমিকা পালন করবে
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সকল গণতান্ত্রিক আন্দলন সংগ্রাম সহ দেশের সকল উন্নয়নে অগ্রনী ভূমিকায় ছিল বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ^ দরবারে মাথা উচুকরে দাড়িয়েছে। এই অর্জনে অতীত ও বর্তমানে ছাত্রলীগ সর্বদা অগ্রভাগে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। আগামী দিনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ স্থির করেছে মাননীয় প্রধানমন্ত্রী। অতীতের ন্যায় আগামী দিনেও দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষে বাংলাদেশ ছাত্রলীগই মূল ভূমিকা পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড সাইফুল ইসলাম, অসিত বরণ বিশ^াস, সফিকুর রহমান পলাশ, শেখ মো: ফারুক হাসান হিটলু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন বাচ্চু, এমএ নাসিম, চৌধুরি মোহাম্মদ রায়হান ফরিদ, ফয়েজুল ইসলাম টিটো, দেব দুলাল বাড়ই বাপ্পি, ভিপি তরিকুল ইসলাম সুমন। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, এস.এম মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জুবি ওয়ালীয়া টুই, পাপ্পু সরকার, বোরহান উদ্দীন সজিব, তায়েজুল ইসলাম তাজ, দিদারুল আলম, সৌরভ আঁশ, সুমন শেখ, সাব্বির হোসেন, মাহামুদুল ইসলাম সুজন, মো: কামাল হোসেন, রিপন মোড়ল, শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, আরাফাত মিয়া, রেজওয়ান মোড়ল, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, ফারহান অভি, এমএ হোসেন সবুজ, আলামিন হাওলাদার, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, মো: সুমন শেখ, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ড, ইমরান হোসেন বাবু, দিপ্র দাশ, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাশ, চয়ণ হোসেন, গালিব হোসেন, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, শেখ সামি হোসেন, আবু তালেব, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদি, মুক্তাজুল ইসলাম সোহাগ, তুহিস মোড়ল, মহাদেব গাইন, জনি বসু, মামুনুর রহমান, নিশাত ফেরদৌস অনি, আতিকুর রহমান সোহাগ, রুমান আহমেদ, ইব্রাহীম বন্দ, মুরাদ হাওলাদর, চয়ন চৌধুরি, ফয়সাল আহমেদ ওপল, সাইফুল ইসলাম মিরাজ, বরকত হাওলদার, আবিদ আল হাসান, রায়হান শেখ, রাকিব আহমেদ রাব্বি, সাজ্জাদ সাজু।
খুলনা সদর থানার গায়েবী মামলা
উচ্চ আদালত থেকে জামিন পেলেন বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সস্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম।
বুধবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যরিষ্টার কায়সার কামাল এবং তাঁকে সহযোগিতা করেন এ্যাডভোকেট আনিসুর রহমান খান। শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য রাজপথের নেতাকর্মিদের বিশ্বস্ত অভিভাবক নজরুল ইসলাম মঞ্জু। উল্লেখ্য, ২০২২ সালের ১৩ ডিসেম্বর খুলনা সদর থানায় পুলিশ স্পেশাল পাওয়ার এ্যাক্টে গায়েবী মামলায় দায়ের করে যার নং-১০। ওই দিন অধ্যক্ষ তারিকুল ইসলাম ঢাকায় ছিলেন।
এদিকে অধ্যক্ষ তারিকুল ইসলামসহ বিএনপি নেতা-কর্মিদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে তাদের হয়রানি ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দ।
শরণখোলা আ.লীগের সম্পাদক মিলনের বাবা আর নেই
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিলনের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজউন)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় উপজেলা সদরের মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বুধবার বাদ জোহর মহিলা মাদরাসা মাঠে জানাজা শেষে দক্ষিণ রাজাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাষ্টার আনোয়ার হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
যুব সমাজ জাতির ভরসার স্থল: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুব সমাজ জাতির ভরসার স্থল। দেশের যে কোন সংকট থেকে উত্তরনে যুব সমাজের ভূমিকা সবচেয়ে বেশী প্রয়োজন।
সিটি মেয়র বুধবার বিকেলে নগরীর আলমনগরে ২য় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও বিজয় মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহান বিজয় দিবস এবং মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় সামজিক সংগঠন ‘উদীয়মান যুব সমাজ’ এ টুর্ণামেন্ট ও মেলার আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে টুর্ণামেন্ট ও বিজয় মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র উদীয়মান যুব সমাজের এ ধরণের আয়োজনের প্রশংসা করে বলেন, ক্রীড়া চর্চা বা ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সঠিক পথ প্রদর্শনে ভূমিকা রাখে। তিনি বলেন, সুন্দর সমাজ বিনির্মাণ সরকারের একার কাজ নয়। সরকারের পাশাপাশি যুবরা দায়িত্বশীল ভূমিকা রাখলে সম্মিলিতভাবে আমরা দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবো বলে তিনি উল্লেখ করেন।
উদীয়মান যুব সমাজ-এর সভাপতি সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু ও বিশ্বাস প্রোপার্টিজ-এর প্রধান নির্বাহী আজগর আলী বিশ্বাস তারা। অন্যান্যের মধ্যে উদীয়মান যুব সমাজের উপদেষ্টা কেসিসি’র সাবেক কাউন্সিলর মফিজুর রহমান পলাশ, উপদেষ্টা কাজী শামীম, সামছুল আলম লিপন, সাধারণ সম্পাদক আশিক খান রাজা, মেহেদী হাসান শুভ, শাফিন আল মামুন, রনি গাজী, ইমতিয়াজ ইসলাম রকি, শেখ ফারদিন আলিফ, শাহিন, আরিফ, নাহিন গাজী উৎস প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন শেখ আমিরুল ইসলাম পিন্টু।
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।বুধবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে কেক কাটা ও উপজেলা ছাত্রলীগের অয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক রবীন হীরা। এ ছাড়া র্যালিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মাহাতাব শেখ, ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, ওয়ালিউজ্জামান জুয়েল খলিফা, শেরে বাংলা কলেজ ও উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ছাত্রলীগের শত শত নেতৃবৃন্দ।
রামপালে জেলা প্রশাসকের সংবর্ধনা পেল কৃতি শিক্ষার্থীরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলে হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষাই শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করবে। ডিজিটাল শিক্ষার নামে শিক্ষার্থীদের হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তান কি করে ? কোথায় যায় ? কার সাথে মেসে ? এগুলো লক্ষ রাখতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দিকে ঝুঁকছে কি না সেটি খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ও জিপিএ – এ পাওয়া কৃতি শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি)’র শেখ সালাউদ্দিন দিপু, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্জয় কুমার পাল, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ।
অনুষ্ঠান শুরুর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানের শেষে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড এবং ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। শুধুমাত্র কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সর্বশেষ উজলকুড় ইউনিয়নের ১৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিজুর রহমান।
রূপসায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রূপসা প্রতিনিধি
শিক্ষা শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঘাটভোগ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গত ৪ জানুয়ারী দুপুরে আলাইপুর বাজার ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমাইন অয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভীর। প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মোল্লা তাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রতন মন্ডল, যুবলীগ নেতা মুছা লস্কার, আবুল হাসান, সদস্য সচিব সজিব পালের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোল্লা রুবেল হোসেন, হিরন শিকদার, রুপম দাস, মাহফুজুর রহমান মানিক, ডলার মাহামুদ, আলাইপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক রকি, ছাত্রলীগ নেতা সজিব, নাইম, তারেক, মামুন, রিয়াজ, শুভ্র, ইনজামুল হক, মেহেদী হাসান, আমান, খালিদ, আশিক, জিহাদ, রিয়াজ প্রমুখ। তাছাড়া আলাইপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান এস এম মোস্তফা রশিদী সুজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের আহবায়ক রকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক আল মামুন সরকার। অধ্যক্ষ এস এম আবু সাইদ, প্রভাষক এ্যাড মনিশংকর নাগ, বিশ^জিত শীল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোল্লা রুবেল হোসেন, হিরন শিকদার, রুপম দাস, মাহফুজুর রহমান মানিক, ডলার মাহামুদ, আলাইপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক রকি, ছাত্রলীগ নেতা সজিব, নাইম, তারেক, মামুন, রিয়াজ, শুভ্র, ইনজামুল হক, মেহেদী হাসান, আমান, খালিদ, আশিক, জিহাদ, রিয়াজ প্রমুখ।
সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিন্দ্রায় শায়িত হলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন, নাগরিক নেতা, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো: আনিসুর রহিম।বুধবার সকাল ৯টায় আনিসুর রহিমের মরদেহ আনা হয় তাই প্রতিষ্ঠান সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এরপর তাঁর মরদেহ নেয়া হয় তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রিয় শিক্ষককে শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিক আনিসুর রহিমের মরদেহ আনা হয় দীর্ঘদিন নেতৃত্ব দেয়া তার প্রিয় রিক্রিয়েশন ক্লাব সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শোকার্ত মানুষের ঢল নামে সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে। শ্রদ্ধার ফুলে ভরে যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক নেতা মানবাধিকার সংগঠক আনিসুর রহিমের কফিন।সাংবাদিক আনিসুর রহিমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয় সাতক্ষীরা প্রেসক্লাব সহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি,জেলা ওয়ার্কার্স পার্টি,জেলা জাসদ, জেলা বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাতক্ষীরা প্রেসক্লাব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা গণফোরাম, জেলা সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা নাগরিক কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, আসমানী শিশু নিকেতন, তালা-কলারোয়া-১ আসনের এমপির পক্ষে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), দৈনিক পত্রদূত পরিবার, দৈনিক কালেরচিত্র পরিবার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা শাখা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, দৈনিক দক্ষিণের মশাল পরিবার, উদীচী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সুলতানপুর আজাদি ক্লাব সংঘ, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাশ রায়, স্বদেশ, বারসিক, দ্যা এডিটসর, উত্তরণ, এমএসএফ, প্রথম আলো বন্ধুসভা, তালা প্রেসক্লাব, মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এসময় শোকার্ত মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের চত্ত্বর।জানাজা নামাজের আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক মৎস প্রতিমন্ত্রী ডাঃ আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম।জানাজা নামাজ শেষে সাংবাদিক ও শিক্ষাবিদ আনিসুর রহিমকে সাতক্ষীরা কামালনগর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।উল্লেখ্য, সাতক্ষীরা জেলার নাগরিক নেতা সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুর রহিম মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) দুপুর ১টার দিকে স্বপরিবারে সুন্দরবন ভ্রমনে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় এই ছাত্রনেতা সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতা শুরু করেন। আপোষহীন সাহসী সাংবাদিকতা করার কারণে অসংখ্যবার তিনি হামলা-মামলার শিকার হন।আগামী বৃহস্পতিবার সকাল ১১ টায় তার নিজস্ব বাসভবনে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।একই সাথে আগামী ১১ই জানুয়ারি সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে তার স্মৃতি নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
রামপালে জেলা প্রশাসকের সংবর্ধনা পেল কৃতি শিক্ষার্থীরা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলে হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষাই শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করবে। ডিজিটাল শিক্ষার নামে শিক্ষার্থীদের হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তান কি করে ? কোথায় যায় ? কার সাথে মেসে ? এগুলো লক্ষ রাখতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দিকে ঝুঁকছে কি না সেটি খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ও জিপিএ – এ পাওয়া কৃতি শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি)’র শেখ সালাউদ্দিন দিপু, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্জয় কুমার পাল, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ।
অনুষ্ঠান শুরুর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানের শেষে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড এবং ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। শুধুমাত্র কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সর্বশেষ উজলকুড় ইউনিয়নের ১৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিজুর রহমান।
ডুমুরিয়ায় ভূমিদস্যু ও দুই সহোদরের অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বাগআঁচড়ায় বহিরাগত ভূমিদস্যু ও দুই সহোদরের অত্যাচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইস্রাফিল গাজী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত দুই যুগ ধরে বাগআঁচড়া মৌজায় ৩ একর জমি ডিসিআর সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছি। যেখানে উৎপাদিত ফসল ও মাছ ওই পরিবারের জীবন জীবিকার একমাত্র সম্বল। সম্প্রতি ¯’ানীয় নাসিম-মাসুম নামের দু সহোদর কয়রা উপজেলায় বসবাসরত আশরাফ ও তার স্ত্রী পারভীন বেগমকে ওই জমি পাইয়ে দেবে বলে তাদের আশ্বস্ত করে। এতে সোনালী স্বপ্নে বিভোর হয়ে আশরাফ আলী ও তার স্ত্রী পারভীন বেগম কয়রা ছেড়ে ডুমুরিয়ায় অব¯’ান নিয়ে নাসিম-মাসুমের সহায়তায় ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠে। এ নিয়ে বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছে ইস্রাফিল গাজী ও তার ভাই ইলিয়াস গাজীর পরিবার। ইতোমধ্যে তারা নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা সংবাদও প্রকাশ করিয়েছে। তিনি আরো বলেন, গত এক মাস পূর্বে নাসিম নামের ওই সাংবাদিক সনাতন ধর্মের স্কুল ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। সুচতুর ওই দুই সহোদর ¯’ানীয় জনপ্রতিনিধির সহায়তায় সেটি ধামাচাপা দেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আশু তাদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় উপ¯ি’ত ছিলেন সহোদর ইলিয়াস গাজী,স্ত্রী মাহফুজা বেগম, সমাজসেবক সালাম সরদার, ইজিবাইক চালক সমিতির সভাপতি বাবলু বিশ্বাস, সম্পাদক ফারুক হোসেন শেখ, সদস্য শেখ ছালাম সহ অনেকে।
ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তা মোড় বাজারে দূর্ধর্ষ চুরি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তা মোড় বাজারে এক মুদি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার বিষ্ণুপদ পাল জানান, প্রতি রাতের ন্যায় ঘটনার দিন মঙ্গলবার বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে যাই। বুধবার সকালে খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানে চালের টিন কেটে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ ১৬ হাজার টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। উল্লেখ্য গত ৩/৪ দিন পূর্বে খর্ণিয়া এলাকায় একই রাতে পাঁচ বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে বলে জানা গেছে।
খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
খবর বিজ্ঞপ্তি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের চলতি সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ইংরেজী বিভাগের প্রধান ও কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকীর সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ঢাকা আহছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে ঢাকা আহছানিয়া মিশন তথা এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেন এবং আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুফী সাধক হযরত খান বাহাদুর আহছানউল্লা (র:) এর বর্নাঢ্য কর্মজীবনের তথ্য-চিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ডেপুটি রেজিস্ট্রার ড. কাজী মোকলেছুর রহমান। এসময় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও অনুষদের ডিন প্রফেসর ড. আর্শেদ আলী মাতব্বর, ইইই ও সিএসই বিভাগের প্রধান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দ, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া খন্ডকালীন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, ইইই বিভাগের অধ্যাপক ড. নরোত্তম কুমার রায়, সিএসই বিভাগের অধ্যাপক পিন্টু চন্দ্র শীল, খুবি বাংলা বিভাগের শিক্ষিকা শাকিলা আলম প্রমূখ। নবাগত শিক্ষার্থীদের কোরান তেলাওয়াত করেন মোঃ মাহবুবর রহমান ও গীতা পাঠ করেন তপু রক্ষিত মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন মোঃ মুজাহিদুল আলম, জান্নাতুল ফেরদাউস রাইসা ও ইবাদত শিখারী। বক্তারা দক্ষিণবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়াও এ বিশ^বিদ্যালয় সুদীর্ঘ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর অভিষ্ট লক্ষ্যে পোঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একাডেমিক বিষয়ের সার্বিক বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারি রেজিস্ট্রার ড. প্রদীপ দে।
কালীগঞ্জে বর্ষিয়ান শ্রমিক নেতা বদিউজ্জামান নেদুর আর নেই
বিশেষ প্রতিনিধি ॥
বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বর্ষিয়ান শ্রমিক নেতা বদিউজ্জামান নেদু (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রজেউন)।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামের মৃত জামাত আলীর পুত্র।
মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক নেতা মরহুম বদিউজ্জামান নেদু বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির দুই বারের সাধারন সম্পাদক ও মোচিক শ্রমিক ইউনিয়নে একাধিকবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১১ টায় তার কর্মস্থল মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে ১ম জানাজা ও জোহরবার সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্টিত হয়। এরপর আছরবাদ তার গ্রামের বাড়ি আনন্দবাগ গ্রামে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজায় স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতবৃন্দরা অংশ নেন।
কালীগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বাষিকী পালন
বিশেষ প্রতিনিধি ॥
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বাষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালীর বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর জন্মদিনের বিশাল এক কেক কেটে জন্মদিন পালনের শেষে সন্ধ্যায় মনোজ্ঞ ব্যান্ড শোর আয়োজন করা হয়।
এ উপলক্ষে ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা মুমতারিন ফেরদৌস ডরিনের সভাপতিত্বে দিনব্যাপি অনুষ্ঠিত নানা কর্র্র্র্র্র্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু,কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শিবলী নোমানী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন শাহানাজ পারভীন, আ’লীগনেতা ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, মনির হোসেন সুমন,রিয়াজ মোল্যা প্রমূখ। সর্বশেষ সন্ধ্যায় প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশ গ্রহনে এক ব্যান্ড শো অনুষ্ঠিত হয়।
কুয়েটের ছাত্রীদের জন্য নবনির্মিত সেমি-পাকা ভবনের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ছাত্রীদের জন্য নবনির্মিত সেমি-পাকা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত সেমি-পাকা ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. সোবহান মিয়া ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও রোকেয়া হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের আবাসন সংকট কমানোর জন্য এই ভবনটি দ্রুততম সময়ের মধ্যে নির্মিত হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আট দিনের সফরে বুধবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ জানুয়ারি সন্ধ্যায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের খুলনাস্থ বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ৫ জানুয়ারি সকাল ১১টায় খুলনার দৌলতপুর রেলিগেটস্থ এ্যাডামসে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের যৌথ সভায় যোগদান করবেন।
তিনি ৬ জানুয়ারি দুপুর দুইটায় খুলনার দিঘলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিতে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ৭ জানুয়ারি মাগরিব বাদ নিজ বাসভবনে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ৮ জানুয়ারি দুপুর দুইটায় খুলনা বিভাগীয় শ্রম দপ্তর পরিদর্শন এবং মাগরিব বাদ নিজ বাসভবনে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ১০ জানুয়ারি দুপুর ১২টায় খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন অফিস পরিদর্শন এবং বিকাল তিনটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১১ জানুয়ারি দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খানের সফরসূচি
তথ্য বিবরণী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) তিন দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি ৫ জানুয়ারি সকাল ১০টায় খুলনা সিএসএস আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। নির্বাচন কমিশনার ৭ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় যশোরের চৌগাছা সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।
গ্র্যাচুইটি, পিএফের টাকা থেকে হাজার হাজার শ্রমিক বঞ্চিত হচ্ছেন
খুলনার রুগ্ন জুট মিলে সক্রিয় কম মজুরিতে কাজ করানোর সিন্ডিকেট চক্র
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অনেকদিন পর রুটির সঙ্গে ডাল জুটেছে আটরা শিল্পাঞ্চলের আফিল জুট মিলের শ্রমিক নাজমুলের পরিবারের। আফিল মিলের মালিক দির্ঘদিন মিলটি বন্ধ রাখার পর ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন হ্যামকো কোঃ কাছে। ডাল খাওয়াও এখন বিলাসিতা। খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, রোজগার কমছে নাজমুলদের । নেই জীবিকার নিশ্চয়তা। তিনি জুটমিলে কাজ করছেন ৩৩ বছর । এই বন্ধ এই খোলা এখন একেবারেই বন্ধ হয়ে গেছে তার কর্মসংস্থান । মিলে তাঁর দৈনিক মজুরি ছিল ১৮০ টাকা। মিল বন্ধের পর কিছুদিন নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। অনভ্যাস ও পরিশ্রমে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। শিরোমনি ওয়েভ জুট মিলে কাজ করে এখন রোজ মেলে ২৬০ টাকা। মাসে ১৮ থেকে ২০ দিনের বেশি কাজ পান না। যে বেতন পান তা দিয়ে বাজারে গিয়ে নুন আনতে পানতা ফুঁড়ায় । এভাবে অর্ধাহারে দিন কাটাচ্ছেন জুট মিলের শ্রমিকরা। কেউ কম মজুরিতে অন্য মিলে কাজ করছেন, কেউ বা হকারি বা নির্মাণকর্মীর কাজ করে কোনোক্রমে পেট চালাচ্ছেন। ফুলতলার ব্যক্তিমালিকানাধীন আইয়ান, সুপার, শিরোমনি এফআর দিঘলিয়ার সাগর ,মন্ডল সহ বিভিন্ন জুট মিলে শ্রম আইনের তোয়াক্কা না করে দেওয়া হচ্ছে শ্রমিকদের মুজুরী। শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিকদের অবস্থা আরো করুন। দির্ঘ ৮ বছর মিলটি বন্ধ এই মিলের শ্রমিক মোঃ সোহরাব ভ্যান রিকশা চালিয়ে রোজগার করছিলেন। মিল খোলায় আশার আলো দেখেছিলেন, কিন্তু সেটা যখন আর হলো না তখন দিন পার করছিলেন মারিকের কাছে তার পাওনা ৩ লক্ষ ৮০ হাজার টাকা কবে পাবেন। এ মিলের প্রায় ৮০ জন শ্রমিক বিনা চিকিৎসায় ইতিমধ্যে মারা গেছেন বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। শুধু আফিল নয় আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার প্রায় সব জুটমিলের এটাই এখন অবস্থা। মিল চালু রাখা, বন্ধ করা সবই চলে মালিকের মর্জি মাফিক। মাঝে মাঝে ঢাকঢোল পিটিয়ে কিছুদিনের জন্য মিল খোলে, আবার বন্ধ হয়। কারখানা বন্ধ থাকায় বেশিরভাগ শ্রমিকরা তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছে। শ্রম নিবিড় চটশিল্প কর্মসংস্থানের বড় উৎস ছিল। দেশের নানা প্রান্ত থেকে মানুষ খুলনার আটরা শিল্প এলাকার জুটমিলগুলোতে কাজের জন্য আসতেন। জুটমিলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নানা ভাষা, জাত, ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মিলনকেন্দ্র। এখন উল্টো। শ্রমিকের পরের প্রজন্ম মজুরের কাজ করতে পাড়ি দিচ্ছে খুলনা থেকে অন্য জেলাতে জুটমিলগুলোতে শ্রমিকের সংখ্যা অনেক কমেছে। বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক শ্রমিক নেতা সাইফুল্লাহ তারেক বলেন বর্তমানে বেড়েছে শ্রমিকদের খাটুনি এবং দৈনিক কাজের সময়। স্থায়ী শ্রমিকের সংখ্যা কমিয়ে, বাড়ানো হয়েছে নানা নামের কম মজুরির অস্থায়ী শ্রমিকের সংখ্যা। শ্রমিকদের কম মজুরিতে খাটিয়ে নেওয়া হয়। রয়েছে ছাঁটাই হওয়া বা কাজ না পাওয়ার আশঙ্কা। বন্ধ কারখানার সংখ্যা যত বাড়ে, তত চালু কারখানায় কম মজুরিতে কাজ করা লোকের সংখ্যা বাড়ে, জুটমিলগুলো পালা করে বন্ধ হয়। এদিকে গত কয়েকদিনে আটরা , মিরেরডাঙ্গা , শিরোমনি শিল্প এলাকার বিভিন্ন জুট মিলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজ দেওয়ার নামে গড়ে উঠেছে এক দালাল চক্র। ট্রেড ইউনিয়নগুলোর অনেক নেতা এই কাজের সঙ্গে যুক্ত। মালিকের বিরুদ্ধে শ্রেণিসংগ্রাম দূরের কথা মিল কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন, এলাকার বাহুবলীদের একাংশকে নিয়ে চলে কম মজুরিতে কাজ করানোর নিকৃষ্ট খেলা। এ -ও যেন এক সিন্ডিকেট।মালিকানা নিয়েও চূড়ান্ত অরাজকতা চলছে। অধিকাংশ মিলের নির্দিষ্ট মালিকানা নেই, লিজ বা সাব লিজে অনেক মিল চলছে। মালিক পাওনা না মেটালে অনেক ক্ষেত্রেই কাঁচাপাটের আড়তদার, মিলের পাওনাদারদের মিল লিজ দেওয়া হয়। এরা শিল্পপতি নয়, মিল স্থায়ীভাবে চালানোর বিশেষ ইচ্ছে থাকে না। বরং মিলের সম্পত্তি সরিয়ে নেওয়ার মতলব থাকে। এমন মালিকের অন্যতম উদ্দেশ্য কোনো না কোনো অজুহাতে মিল বন্ধ করে দেওয়া। মালিকানার ঘন ঘন পরিবর্তনে ত্রিপাক্ষিক চুক্তির গুরুত্ব থাকে না, যার কারনে নায্য পাওনা গ্র্যাচুইটি, পিএফ, পেনশনের টাকা থেকে হাজার হাজার শ্রমিক বঞ্চিত হচ্ছেন। শ্রমিকের অর্থ আত্মসাৎ করাই এখন স্বাভাবিক। যদিও পুজিপতি মালিকদের কাছে এসব ছোট ঘটনা। তাই মালিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় না।কাঁচা পাটের অভাব বা মূল্যবৃদ্ধি এখন জুটমিল বন্ধের অন্যতম অজুহাত। অথচ অনেক মালিক মিল চালানোর থেকে কাঁচা পাট মজুত করে রাখতেই বেশি উদ্যোগী। একদিকে পাটচাষিরা সঠিক দাম পান না, অপর দিকে মিল মালিক কাঁচা পাটের মূল্যবৃদ্ধির অজুহাত দেয়। চাষির থেকে কাঁচা পাট কেনা থেকে শুরু করে মিলে বিক্রি সবখানে সক্রিয় ফড়ে ও আড়তদাররা। এদের দাপটে পাটচাষিরাও বিপন্ন। কাঁচা পাটের বাজার ফড়ে ও আড়তদারদের দখলে চলে গেছে। সঠিক দাম না পাওয়ায় অনেকেই পাট চাষে আর উৎসাহ পান না। যার কারনে এখন পাট চাষ কমে যাচ্ছে। কোনো কোনো কৃষক পাট চাষ করছেন বহুদিনের অভ্যাসের বশে, কেউ বা জ্বালানির সংস্থানের জন্য। জুট কর্পোরেশন সঠিক ভূমিকা পালন করলে অবস্থা এত সঙ্গীন হত না বলে মনে করেন শ্রমিক নেতারা । কৃষক সঠিক দাম পেতেন, আবার কাঁচা পাট নিয়ে কালোবাজারি, মজুতদারিও বন্ধ হত। জুটমিলগুলোরও সমস্যা অনেকখানি লাঘব হত। খুলনার মিরেরডাঙ্গা ও আটরা শিল্প এলাকার জুটমিল শ্রমিকের সঙ্গে পাট চাষিদের স্বার্থ অঙ্গাঙ্গীভাবে জড়িত। চট শিল্প রুগ্ন হওয়ায়, একসময়ের লাভজনক পাট চাষেও এখন কৃষক লাভের আশা এখন আর করেন না। খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন শ্রম আইন মোতাবেক কারখানা চালাতে হবে এবং শ্রমিকের মুজুরি দিতে হবে। এরপরও যদি কোন কারখানার মালিক শ্রম আইন না মেনে তার প্রতিষ্ঠান চালায় এবং উক্ত মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
দেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানও উন্নয়ত করতে হবে-এমপি চঞ্চল
শামীম খান জনী মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে,তেমনি দেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে আপনাদেরকেও শিক্ষার মান উন্নত করতে হবে।
বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে অবস্থিত সাহাজদ্দিন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৪তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।
সাহাজদ্দিন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন হানিফের সভাপতিত্বে ভিত্তি প্রস্তুর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,ইউনিয় আওয়ামীলীগের সাধারন সম্পাদ কবীর,মুক্তিযোদ্ধা শহিদুর রহমান,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
খুবি উপাচার্যের সাথে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর শামসুল আজিজ। ৪ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালযের উত্তরোত্তর সমৃদ্ধি ও উপাচার্যের কুশল কামনা করেন। তিনি খুলনা শিপইয়ার্ডের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপাচার্যকে উপহার প্রদান করেন। উপাচার্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্প্রতি শিপইয়ার্ড সফরকালে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন। উপাচার্যও তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাব আয়োজিত পিঠা ও বস্ত্র মেলার উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনব্যাপী পিঠা ও বস্ত্র মেলার উদ্বোধন আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে। আজ ৫ জানুয়ারি বিকাল ৫টায় খুলনা প্রেসক্লাব চত্বরে প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন খুলনাস্থ এ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অব ইন্ডিয়া ইন্দ্রজিত সাগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সঞ্চালনা করবেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে খুলনা প্রেসক্লাবের আয়োজনে আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৭ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন এই মেলা খুলনা প্রেসক্লাব চত্বর এবং লিয়াকত আলী মিলনায়তনে চলবে। এবারের পিঠা ও বস্ত্র মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৩২টি স্টল অংশ নিয়েছে। মেলার স্টলগুলোতে চিতই, মালপোয়া, দুধ পুলি, ভাপা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ মজার মজার নামের বাহারী সব পিঠা পাওয়া যাবে। এছাড়াও স্টলগুলোতে থাকবে বস্ত্র ও বিভিন্ন রকমারী পণ্য।
আগামী ৭ জানুয়ারি এই মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া স্টলগুলোর পিঠার স্বাদ ও মান পরীক্ষা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হবে। গুড হেলথ পরিবারের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও মেলায় অংশ নেয়া সকল স্টল মালিকদের সনদপত্র প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিঘলিয়ায় আসছেন আগামীকাল
দিঘলিয়া প্রতিনিধি
আগামীকাল ০৬ জানুয়ারী শুক্রবার দিঘলিয়াতে হঠাৎ করে ব্যাক্তিগত সফরে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়াতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পরিদর্শনে আসবেন সল্প সময়ের জন্য, সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও আসবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
প্রধানমন্ত্রীর দিঘলিয়া আগমন সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গত ০৩ জানুয়ারি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দিঘলিয়া আসেন এবং স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন। ইতিমধ্যে এসএসএফ সহ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলো তৎপরতা শুরু করেছে। দিঘলিয়া উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। তিনি সড়ক পথে সকালে ঢাকা থেকে গোপালগঞ্জ এবং বিকালে গোপালগঞ্জ থেকে দিঘলিয়া আসবেন বলে জানা যায়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ গতকাল দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালন সভায় উপজেলা আওয়ামী লীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, দেশরত্ন শেখ হাসিনা ১৯ বার মৃত্যুর দুয়ার থেকে মহান সৃষ্টিকর্তার অসীম করুনায় ফিরে এসে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন, তা আমাদের কল্পনাতীত। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশর উন্নয়নের জাদুকর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ০৬ জানুয়ারি দিঘলিয়াতে ব্যাক্তিগত সফরে আসছেন বলে আমরা জানতে পেরেছি। এটা দিঘলিয়াবাসীর জন্য সৌভাগ্য। তাই আজ থেকেই নিজ নিজ এলাকায় সরব ভূমিকা পালন করার জন্য তিনি নেকাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। যে কোনো মূল্যে দিঘলিয়াতে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করা হবে।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততকালীন পাকিস্তান আমলে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনা জেলার ভৈরব নদীর পাড়ে ৪ বিঘা জমি কিনেছিলেন। বগম ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পত্তির মলিক হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন। বর্তমানে পুরাতন গুদাম ঘর ভেঙে একটি আধুনিক গুদাম ঘর ও একটি গেষ্ট হাউজ নির্মান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তার ব্যাক্তিগত আইনজীবীর মাধ্যমে এ সম্পত্তির বিষয়ে অবগত হন এবং তার পর থেকে বিভিন্ন সময় তিনি পরিদর্শনে আসছেন বলে গুনজন শোনা যায়, অবশেষে আগামীকাল ০৬ জানুয়ারি শেষ হচ্ছে দিঘলিয়াবাসির অপেক্ষা।
মোংলায় চিংড়ি ঘেরে ধান চাষাবাদে উদ্যোগী জমির মালিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ
মোংলা(বাগেরহাট)প্রতিনিধি
মোংলায় চিংড়ি ঘেরে ধান চাষাবাদে উদ্যোগী জমির মালিকদের উপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল রাসেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ফেলুরখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক এমন নারী-পুরুষসহ ৭জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অভিযোগ, উপজেলার চিলা ইউনিয়নের ফেলুরখন্ড গ্রামের জমির মালিকদের ফুঁসলিয়ে ২০০৮ সাল থেকে ৪৫ একর জমিতে লবণ পানি আটকে চিংড়ি চাষ শুরু করেন চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল। আর সেই থেকে আমন ধানের চাষাবাদ বন্ধ করে দেয়া হয়। জমির মালিক ও কৃষকদের বাৎসরিক হাঁরির (ইজারার) টাকা নিয়ে নয়-ছয় করে প্রায় ১৬ বছর ধরে ধান চাষাবাদের এ জমি জবরদখল করে রেখেছেন সাবেক ওই চেয়ারম্যান। এ ঘটনার প্রতিবাদসহ জমির মালিকেরা খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবাণে সমবায় ভিত্তিতে মৌসুমী আমন ধানের চাষাবাদের উদ্যোগ নেয় ওই চিংড়ি ঘেরে। এ বছর চিংড়িং মৌসুম শুরুর আগেই জমির মালিক ও কৃষকরা আপত্তি ও তাদের উদ্যোগের কথা জানালে ক্ষুব্ধ হয়ে উঠে নানাভাবে হুমকী-ধামকী দিয়ে আসছেন সাবেক চেয়ারম্যান রাসেল ও তার অনুসারীরা। এ বিষয় জমির মালিকেরা সম্মিলিতভাবে থানা পুলিশে অভিযোগ দায়ের করলে স্থানীয়ভাবে গত মঙ্গলবার সন্ধ্যায় ফেলুরখন্ড গ্রামে শালিসি বৈঠক বসে। এ বৈঠকে জমির মালিকদের হাঁরির (ইজারা) স্বাক্ষর জালিয়াতি ধরেন মালিকেরা। এক পর্যায় ধান ও মাছ চাষাবাদে নিজেদের জমি ফেরৎ নেয়ার আগ্রহ জানালে জমির মালিকদের উপর হামলা ও বেদড়ক মারধর করেন সাবেক চেয়ারম্যান রাসেল, তার ভাই সোহেল, শাহিন, তুহিন, চাচা ইস্রাফিল, আলম, হেমায়েত, আজম ও আলম হাওলাদারসহ অন্যান্যরা। তাদের অর্তকীত হামলায় জমির মালিক নারী-পুরুষসহ অনেকে জখম হয়। এদের মধ্যে রজিয়া বেগম (৫৫), ইমদাদুল হক টুকু (৪০), নজিমুল শেখ (২৮), গোলাম শেখ (৫৭), মমতাজ বেগম (৫০), আব্দুল মজিদ শেখ(৭৫), শেখ শাকিল (২৮) কে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ হামলা ও মারধরের প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জমির মালিকেরা। তাদের পক্ষে চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মজিবুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সুন্দরবনের সাবেক দস্যু বাহিনীর সদস্যদের ব্যবহার ও অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কৃষক ও জমির মালিকদের জিম্মি করে লবণ পানি আটকে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করছেন সাবেক চেয়ারম্যান রাসেল। এতে একদিকে জমির উরর্বরতা নষ্ট হচ্ছে অপর দিকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক ও জমির মালিকেরা। তিনি আরো বলেন, হামলার ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ সংবাদ সম্মেলনে স্থানীয় আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ আশা করছেন তারা।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল রাসেল বলেন, জমির মালিকদের কাছ থেকে হাঁরির (ইজারা) নিয়ে তিনি কয়েক বছর ধরে চিংড়ি ঘের করছেন। কিন্তু তার বিরুদ্ধে কতিপয় লোকজন অহেতুকক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
নড়াইলে সরকারি রাস্তার ইট বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে রাস্তার সরকারি ইট বিক্রির অভিযোগ উঠেছে। সরজমিন ঘুরে জানা যায়, ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের একটি রাস্তা নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। উক্ত রাস্তাটি আগে থেকেই ইট দ্বারা নির্মিত ছিল। রাস্তার বেহাল অবস্থা হওয়ায় সংস্কারের জন্য সম্প্রতি টেন্ডার হয়েছে। টেন্ডারের বিষয়টি নিশ্চিত হয়ে সুচতুর ইউপি চেয়ারম্যান রাস্তার সকল ইট তুলে বিক্রি করছেন। আর এই বিক্রির কাজে সার্বিক ভাবে সহায়তা করছে স্থানীয় ইউপি মেম্বার ইমান।মানসম্মত ইট গুলো গ্রামের বাসিন্দারা কিনে নিচ্ছেন। সেই সাথে ইটের ভাঙ্গা অংশ বিক্রি করছেন পার্শ্ববর্তী বাজারের স্যানেটারী ব্যবসায়ী সবুজের নিকট। সবুজের দোকানে গিয়ে দেখা যায় সবুজ তার দোকানে রাস্তার ইট স্তুুপ করে রেখে দিয়েছেন। ইউপি সদস্য ও চেয়ারম্যান এলাকায় প্রভাব বিস্তার করে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে রাস্তার ইট বিক্রি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, রাস্তার সরকারি ইট উত্তোলন করে বিক্রি করা মোটেও ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি। এ বিষয়ে ইউপি মেম্বার ইমান বলেন, আমরা মাত্র ৪ হাজার ইট বিক্রি করেছি। রাস্তার সরকারি ইট বিক্রির বিষয়ে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কিছু ইট বিক্রি করা হয়েছে। ইট বিক্রি করে রাস্তার শ্রমিকদের টাকা দেওয়া হবে। বাকি ইট গুলো দিয়ে এলাকায় রাস্তা সংস্কার করা হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি ক্রমে ইট বিক্রি করছেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন আমার ইউনিয়নের রাস্তার ইট আমি বিক্রি করছি অনুমতি লাগবে কার, আমি কেরও অনুমতি নেয়নি। নড়াইল সদর উপজেলার পি আই ও নাসরিন সুলতানা বলেন, রাস্তার ইট বিক্রি করছে চেয়ারম্যান এটা আমার জানা নেই। ঔ ইটের মালিক আমরা না, ইট চেয়ারম্যান কি করবে না করবে সেটা তার ব্যাপার তিনি আরও বলেন আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন।
ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার সকালে সরকারি কেসি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, রানা হামিদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়।
ঝিনাইদহ শিশু কিশোর নাট্য দলের কমিটি গঠন, সভাপতি জয়নাল ও সাধারণ সম্পাদক মান্নান
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শিশু কিশোর নাট্য দলের সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের ঢাকা রোডস্থ কুইন্স ফ্রেশ ক্যাফে নামের একটি রেস্তোরায় সভা শেষে শিশু কিশোর নাটক দলের তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক পদে মীর আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন ও আঞ্জলী রানী, সহ-সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আপন, কোষাধ্যক্ষ বিপি আক্তার, সদস্য রাকিব, মেহেরিন, সানজিদা খানম, নাইস আক্তারসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটিকে নানা শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কয়রায় শতভাগ বিদ্যুৎ সংযোগ লোড শেডিং নেই এ মহুর্তে
শাহজাহান, কয়রা(খুলনা)
খুলনার কয়রা উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ সহ এই মহুর্তে লোড শেডিং না থাকায় ব্যবসায়ীরা এবং সেচ ও ক্ষুদ্র শিল্প মালিকরা উপকৃত হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রতিশ্রুতির পর বিগত ৪ বছরে এ উপজেলায় নতুন করে ১০০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হয়েছে। ফলে নতুন করে ৩০ হাজার গ্রাহক বিদ্যুতের আলোয় আলোকিত। এছাড়া বর্তমানে বিদ্যুতের লোড শেডিং না থাকায় ৫৮২২২ জন গ্রাহক সার্বক্ষনিক বৈদ্যুতিক সেবা পাচ্ছে।
এছাড়া জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর প্রচেষ্টায় কয়রা সদরে নতুন করে আরও একটি ১০ এম,ভি,এ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কাজ চলমান সহ হাতিয়ারডাঙ্গা ৫ এম,ভি,এ বিদ্যুৎ উপকেন্দ্র টি ১৫ এম,ভি,এ তে উন্নীত করা হয়েছে। ফলে উপকূলীয় উপজেলা কয়রার ৪ লক্ষ মানুষ সার্বক্ষনিক বিদ্যুৎ সেবা পাচ্ছেন। জানা গেছে, এ উপজেলায় ১৩৫ টি গ্রামে ২৬৩ বর্গ কিলোমিটারের মধ্যে ১৬০০ কিলোমিটার বিদ্যুৎ লাইনে প্রায় ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করছেন। তবে ৪ বছর আগে এ উপজেলায় ৫৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ২৯০০০ গ্রাহক বিদ্যুতের সেবা পাচ্ছিল, যাহা ৪ বছরে দ্বিগুন হয়ে শতভাগ বিদ্যুৎতায়িত হয়েছে। এছাড়া এ উপজেলায় দীর্ঘদিন শুধুমাত্র ১ টি সেবা কেন্দ্রে ৫ জন কর্মচারি দিয়ে বিদ্যুতের কার্যক্রম চলছিল। কিন্তু ২০২২ সালের শুরুতেই কয়রায় পূর্ণাঙ্গ একটি জোনাল অফিস এবং সেখানে ৭০ জন কর্মকর্তা ও কর্মচারি সার্বক্ষণিক কাজ করছেন।
অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ বর্তমানে ৭৫ কিলোমিটার দূরত্ব সাতক্ষীরা গ্রীড থেকে কয়রায় বিদ্যুৎ সরবরাহ করায় ঝড় বৃষ্টির সময় লাইনে বিঘ্ন ঘটায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সেজন্য এলাকাবাসী প্রস্তাবিত পাইকগাছা গ্রীড উপকেন্দ্র দ্রুত নির্মাণ সহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দাবি জানিয়েছেন।
এ বিষয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু জানান, চলতি বছরেই পাইকগাছা প্রস্তাবিত গ্রীড উপকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে এবং টেন্ডার কার্যক্রম চলমান। তিনি বলেন, ২০২২ সালে ২১ শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় কয়রা পাইকগাছায় ঘরে ঘরে বিদ্যুুৎ পেীছে গেছে। তিনি আরও বলেন, কৃষি ও ক্ষুদ্র শিল্পে কয়রা উপজেলায় বর্তমান সরকার বিনামূল্যে ৬০০ এর অধিক ট্রান্সফারমা ও সেচ মিটার দেওয়ায় কৃষকরা কম খরচে ফসল উৎপাদন করছেন।
উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার বলেন, সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুসারে বিনামূল্যে ট্রান্সফারমা ও লাইন পাওয়ায় এ উপজেলায় কৃষকরা কৃষি কাজে সেচ ব্যবহার করে ব্যাপক লাভবান হচ্ছে।
সেচ মিটার ব্যবহারকারী কৃষক শাহাবাজ আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিনামূল্যে ট্রান্সফার ও লাইন পেয়েছি এবং কম খরচে পানি উঠায়ে ধান ও সবজি চাষ করে আমরা কৃষকরা লাহবান হচ্ছি।
৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মিঠুর নিজস্ব অর্থায়নে ফ্রি ‘মুক্তা এ্যাম্বুলেন্স’র উদ্বোধন সিটি মেয়র’র
খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠুর নিজস্ব অর্থায়নে ওয়ার্ডবাসির জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলর মিঠুর পিতা ও সাবেক ওয়ার্ড কাউন্সলর মোহাম্মদ হোসেন মুক্তার নামে, ‘মুক্তা এ্যাম্বুলেন্স’। বুধবার (৪ জানুয়ারি) মাগরিব বাদ ৩১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কাউন্সিলর মিঠুর সভাপতিত্বে এ এ্যাম্বুলেন্স এর ফিতা কেটে উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মিঠুর মা আসিয়া বেগম, এ্যাড. আইউব আলী, মুহা. মুস্তফা কামাল, শেখ মোঃ ফারুক হোসেন, শামীমুর রহমান শামীম, হাফেজ মাও. সেলিম রেজা, মাও. শাফায়েতুল ইসলাম, ওবায়দুল হক তালুকদার সহ আরও অনেকে।
উল্লেখ্য, এলাকার উন্নয়নের পাশাপাশি এ ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসটি কাউন্সিলর মিঠুর মহতী উদ্যোগের মধ্যে অন্যতম। এ্যাম্বুলেন্স এর সাথে জরুরী সেবার জন্য রয়েছে ফ্রি অক্সিজেন, নেবুলাইজারেশন। কাউন্সিলর মিঠু বলেন, ‘আমি কাউন্সিলর থাকি আর না থাকি, এ সার্ভিসটি সবসময় থাকবে’। এটি আমার বাবার নামে ছদকায়ে জারিয়া হিসেবে জনসাধারণের মাঝে উন্মুক্ত করা হলো। যার সার্বিক তত্বাবধানে থাকবো আমি নিজেই। ২৪ ঘন্টাই জনসাধারণের জন্য উন্মুক্ত। আমার ব্যবহৃত ০১৭১০-৯০১৩৭২ মোবাইল নাম্বারে কল করে এই সার্ভিস সবাই নিতে পারবেন। এছাড়াও অচিরে এরকম আরও কিছু সেবামূলক সার্ভিস এলাকাবাসির জন্য করার আশা আছে।
উন্নয়ন কমিটির সভাপতির মায়ের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর মাতা জরিনা খাতুন মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার দরগা মহল এলাকার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রুহুল কুদ্দুস, মো. রফিকুল ইসলাম রফিক, সাজ্জাদ চঞ্চল, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), আলাউদ্দিন, তৈয়বুর রহমান তপু, মো. মিকাইল হোসেন, আবু বক্কার, আজমল প্রমুখ।
নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী অনুষ্ঠান বুধবার চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখান এরিয়া টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
০৫ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ০৫ টি দল অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি ২-১ সেটে লেঃ কমান্ডার শাহিল রহমান কে পরাজিত করেন। টেনিস দ্বৈতে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও ক্যাপ্টেন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন জুটি কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার ও ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জুটি কে ২-০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন। এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও কমডোর এম আতিকুর রহমান জুটি রিয়ার এডমিরাল এম আশরাফুল হক ও রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান জুটিকে পরাজিত করে বিজয়ী হন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এম ইয়াসির আরাফাত, কমডোর সামশেদ মোহাম্মদ জামিল কে ৩-২ গেমে পরাজিত করেন।
খুনি এরশাদ শিকদারের বিলাসবহুল ‘স্বর্ণকমল’ ভেঙে ফেলা হচ্ছে
স্টাফ রিপোর্টার
‘আমি তো মরে যাবো, রেখে যাবো স্মৃতি/ আছিসনি কেউ সঙ্গী-সাথি/ সঙ্গে আমার যাবি’—আলোচিত এই গানটি যে ভবনে বসে গেয়েছিলেন খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদার, ‘স্বর্ণকমল’ নামের বিলাসবহুল সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। জমির মালিকরা সেখানে বহুতল ভবন করবেন। এ কারণেই গত কয়েকদিন ধরে ভব্নটি ভাঙার কাজ চলছে।
ভবন ভাঙার কাজে নিয়োজিত শ্রমিক আজিজুল, রহমানসহ অন্যরা জানান, স্বর্ণকমলের অর্ধেক ভেঙে ফেলা হচ্ছে। এরশাদ শিকদারে এক ছেলে ওই অংশের জমি বিক্রি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণিতে আলোচিত এই বাড়িটি নির্মাণের জন্য সেসময় বিদেশ থেকে আনা হয়েছিল সবধরনের সামগ্রী। নকশা হেরফের হওয়ার কারণে জীবন দিতে হয়েছিল রাজমিস্ত্রির।
২০০৪ সালের ১০ মে খুলনা জেলা কারাগারে ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে শেষ হয় এরশাদ শিকদার অধ্যায়। কিন্তু বিলাসবহুল ‘স্বর্ণকমল’ ঘিরে ছিল নানা রহস্য। নির্মিত হওয়ার পর দূর থেকেই দোতলা ভবনটি দেখেছে মানুষ।
ভনবটির প্রবেশদ্বারে সোনালি প্লেটের ওপর লেখা ছিল ‘স্বর্ণকমল’। কথিত আছে, বাড়িটি বানানোর সময় এরশাদ শিকদারের হাতে খুন হন নির্মাতা। বাড়ি নির্মাণের গোপন বিষয়গুলো যাতে কেউ জানতে না পারেন সেজন্য তাকে হত্যা করা হয়। আবার কেউ কেউ বলে থাকেন, এ বাড়িটি নির্মাণের সময় কিছু অংশ অন্যের জমিতে ঢুকে যাওয়ায় নির্মাতাকে খুন করেন এরশাদ শিকদার।
এরশাদ শিকদার যখন জীবিত ছিলেন তখন অবৈধ উপায়ে শত কোটি টাকা অর্জন করেছিলেন। বাড়িটিতে বসতো জলসা। সেই জলসায় অংশ নিতেন খুলনার রথি-মহারথিরা।
এরশাদ শিকদারের মৃত্যুর পরও কিছুদিন নামফলকটি থাকলেও পরে তা খুলে ফেলা হয়। এরপর আর কোনো নাম দেওয়া হয়নি ভবনটির। কিন্তু সম্প্রতি ভবনের একাংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ শিকদারের ছেলেরা। সেই সিদ্ধান্তের পর বাড়িটির ভেতরে ভাঙার কাজ শুরু হয়। অবশ্য এ বিষয়ে কথা বলতে চাননি বাড়িতে অবস্থান নেওয়া স্বজনরা।
এরশাদ শিকদারের জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার বাবা ছিলেন বন্দে আলী শিকদার। ৮ ভাইবোনের মধ্যে এরশাদ শিকদার ছিলেন দ্বিতীয়। ১৯৬৭ সালে জন্মস্থান নলছিটি ছেড়ে খুলনায় চলে যান। ঘাঁটি গাড়েন ৫ নম্বর ঘাট এলাকায়।
ছোটবেলা থেকেই ছিলেন দূরন্ত আর প্রচণ্ড সাহসী ছিলেন এরশাদ শিকদার। ১২ বছর বয়সে ৭০-৮০ কেজি ওজনের চাল, গমের বস্তা নিয়ে কার্গো থেকে লাফিয়ে ভৈরব নদ পেরিয়ে যেতেন অনায়াসে। ফলে তার নাম হয়ে যায় ‘রাঙ্গা চোরা’। একপর্যায়ে খুলনা রেলস্টেশনে নেন কুলিগিরির কাজ। এরপরই জড়িয়ে পড়েন নানা দুর্নীতির কাজে।
সেই সময়ে যারা তার সঙ্গে ছিলেন তাদের নিয়ে গঠন করেন একাধিক দল। এর মধ্যে ছিল শিক্ষিত আর অশিক্ষিত বাহিনী। একটি বাহিনীর নিয়ন্ত্রণ ছিল জামাই ফারুকের হাতে। অপর বাহিনীর নিয়ন্ত্রণ ছিল ল ম লিয়াকত লষ্করের হাতে। আর তার নিজের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন নুরে আলম।
মাত্র ১০ বছরের মধ্যেই ১৯৭৬ সালে এরশাদ শিকদার ‘রামদা বাহিনী’ নামে একটি দল গঠন করেন। যারা খুলনা রেলস্টেশন ও ৪ নম্বর ঘাট এলাকায় চুরি-ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এই রামদা বাহিনী নিয়েই এরশাদ শিকদার ১৯৮২ সালে ৪ ও ৫ নম্বর ঘাট এলাকা দখল করেন এবং একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করেন।
জাতীয় পার্টির (জাপা) রাজনীতির সঙ্গে জড়িয়ে খুলনা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচন করেন এরশাদ শিকদার। জয়ী হন বিপুল ভোটে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘাট এলাকায় এমন কোনো খারাপ কাজ নেই যা করেননি কুখ্যাত এই খুনি। খুলনার রেলওয়ের সম্পত্তি এবং জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল, মাদক ব্যবসা, নারী অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন।
৬০টিরও বেশি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এরশাদ শিকদার। ২৪টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন তার বডিগার্ড নুরে আলম। ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনার জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরশাদ শিকদারের।
দুদিন সূর্যের দেখা নেই, শীতে নাকাল যশোর
যশোর অফিস
টানা দুদিন যশোরে সূর্যের দেখা মেলেনি। কনকনে শীতে কাঁপছে জেলার মানুষ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন ব্পির্যস্ত। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন অনেকে।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, বুধবার (৪ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শহরের বেজপাড়া তালতলা এলাকার রিকশাচালক আলমগীর হোসেন বলেন, ‘গত তিন দিন ধরে যশোরে যে ঠান্ডা পড়ছে তাতে রিকশা চালাবার উপায় নেই। এরই মধ্যে রিকশা চালিয়ে ঠান্ডা লেগে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছি। তবে ঘরে শুয়ে থাকলে তো আর পেটে ভাত জুটবে না। বাধ্য হয়ে রিকশা নিয়ে বের হয়েছি।’
শহরের কাজীপাড়া এলাকার নুরুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকে যে কুয়াশা পড়েছে এবং যে শৈত্যপ্রবাহ বইছে তাতে বাচ্চাকে স্কুলে নিয়ে বের হতে ভাবতে হচ্ছে। ঠান্ডা লেগে যেতে পারে।’
এদিকে শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। হাঁচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের কারণে সারাদিনই গরম পোশাক পরে মানুষজনকে চলাচল করতে দেখা গেছে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার পিস কম্বল জেলার আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে আবার বিতরণ করা হবে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সামাদ বলেন, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। রোগীর চাপ থাকলেও হাসপাতালে চিকিৎসা দিতে কোনো সমস্যা হচ্ছে না।
ঘন কুয়াশা, শীতে কাহিল চুয়াডাঙ্গাবাসী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ঘন কুয়াশা আর তীব্র শীতের ভোগান্তিতে পড়েছেন চুয়াডাঙ্গার খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
সোমবার (২ জানুয়ারি) রাত থেকেই কুয়াশায় ঢেকে যায় চুয়াডাঙ্গা জেলা। ঘন কুয়াশায় বুধবার (৪ জানুয়ারি) সারাদিন সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। এর সঙ্গে বয়ে চলা উত্তরের হিমেল হাওয়া কাঁটা দিয়েছে জেলাবাসীর শরীরে।
তবে ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে সাত সকালেই বের হন শ্রমজীবী মানুষেরা। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল।
বুধবার সকাল ৯টায় জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরআগে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে শহরে মানুষের চলাচল কম দেখা গেছে। আবার বিকেল গড়াতেই ফাঁকা হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।
পৌর শহরের স্কুলমোড় এলাকার রিকশাচালক আলমগীর হোসেন বলেন, ‘গত কয়দিন ধরে যে ঠান্ডা পড়ছে তাতে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে।’
শহরের সিঅ্যান্ডবিপাড়ার বাসিন্দা শাওন জানান, সকাল ১০টা পর্যন্ত বেশ কুয়াশা ছিল। পরে কুয়াশাভাব কিছুটা কমলেও দুপুর ১টার পর থেকে আবারও কুয়াশা দেখা যায়। ভোর থেকে সূর্যের দেখাও মেলেনি।
দামুড়হুদা উপজেলার জয়লালসহ একাধিক সবজি ব্যবসায়ী জানান, সকাল থেকেই রোদ নেই। অল্প কয়েকজন ক্রেতা হাটে এসেছেন। সকাল সকাল বাজার করে চলে গেছেন।
স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘ভোরের দিকে ফোটা ফোটা কুয়াশা পড়েছে। এ সময় বৃষ্টি আর কুয়াশা বেশি হলে শস্যে আসা ফুল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ধানের জন্য বীজতলা করেছি। ভোরে এসে বড় লাঠি দিয়ে ধানের চারার ওপর জমে থাকা কুয়াশা ফেলে দিতে হচ্ছে।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েকদিন আকাশ কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে থাকতে পারে। এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সতর্কতার সঙ্গে যানচলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম হাসান বলেন, ‘ঘন কুয়াশার কারণে মঙ্গলবার চুয়াডাঙ্গায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঘনকুয়াশা ও উত্তর থেকে আসা হিমেল বাতাসের কারণে এ জেলায় বেশি শীত অনুভূত হচ্ছে।’
১৭ বছর পর শিক্ষক হত্যায় সাত আসামির যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৭ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এ মামলার আসামি গোলাম সরোয়ার ও রোবেল রানাকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রাজিত পুর গ্রামের মোকাদ্দেস আলীর দুই ছেলে ফিরোজ ও দেলবার, ফিরোজের ছেলে সবুজ, দেলবারের ছেলে মিজান, একই গ্রামের ইয়ার আলীর ছেলে হোসেন আলী, একই উপজেলার গজনবীপুর গ্রামের আফিউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সিরামপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে হেলাল।
আসামিদের অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিঠু শেখকে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হত্যা মামলা দায়ের হয়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল কুদ্দুস আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালের ৩১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।
১৪ বছরেও কাজে আসেনি ৬০ লাখ টাকার এক্স-রে মেশিন, ঢুকেছে ইঁদুর
ঝিনাইদহ প্রতিনিধি
১৪ বছরেও কাজে আসেনি ঝিনাইদহ সরকারি শিশু হাসপাতালকে দেওয়া ৬০ লাখ টাকার এক্স-রে মেশিন। এরই মধ্যে ইঁদুরে কেটেছে এক্স-রে মেশিনের তার। ফলে বছরের পর বছর অকেজো অবস্থায় পড়ে আছে মেশিনটি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারি শিশু হাসপাতালের জন্য ২০০৮ সালে লিসটেম-৫০০ মডেলের একটি অত্যাধুনিক এক্স-রে মেশিন পাঠায় সরকার। শিশুদের রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য এক্স-রে মেশিনটি খুবই জরুরি ছিল। ছয় বছর শিশু হাসপাতালের স্টোরে বাক্সবন্দি ছিল মেশিনটি। এরপর বহু চিঠি চালাচালি করে ২০১৪ সালে ঝিনাইদহ সদর হাসপাতালে এক্স-রে মেশিনটি আনা হয়।
এরই মধ্যে এক্স-রে মেশিনের মধ্যে ইঁদুর ঢুকে তার কেটে দিয়েছে। সেইসঙ্গে কম্পিউটারাইজড সিস্টেম নষ্ট করে দিয়েছে। মেরামত করে চালানোর চেষ্টা করা হলেও মেশিনটির সব অংশ সচল করা যায়নি।
সদর হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালের এক্স-রে বিভাগে সাত বছর ধরে অচল হয়ে পড়ে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। আগামী জুনে বরাদ্দ এলে এটি মেরামত করা হতে পারে।
হাসপাতালের এক্স-রে বিভাগের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম বলেন, ‘২০০৮ সালে শিশু হাসপাতালের জন্য মেশিনটি বরাদ্দ দেয় সরকার। লিসটেম-৫০০ মডেলের এক্স-রে মেশিনটির মূল্য আনুমানিক ৬০-৭০ লাখ টাকা। ওই সময় এক্স-রে মেশিনটি অত্যাধুনিক ছিল। কিন্তু ইঁদুর ঢুকে মেশিনের তার কেটে টুকরো টুকরো করে ফেলেছে। এক্স-রে মেশিনের ফ্লসকপি সাইট নষ্ট হলেও রেডিওগ্রাফি সাইটটি সচল ছিল। মেরামতের অভাবে এখন পুরোটাই অকেজো হয়ে পড়ে আছে। বরাদ্দ পেলে আগামী জুনে মেরামত করার চেষ্টা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ শিশু হাসপাতালের প্রধান চিকিৎসক আলী হাসান ফরিদ বলেন, ‘আমি ২০২১ সালে এই হাসপাতালে যোগ দিয়েছি। এ বিষয়ে কিছুই জানি না। তবে শিশু হাসপাতালের জন্য এক্স-রে মেশিনসহ বহু যন্ত্রপাতির চাহিদা মন্ত্রণালয়ে দেওয়া আছে।’
এক্স-রে মেশিনটি শিশু হাসপাতালে দীর্ঘদিন পড়েছিল জানিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ‘ভালো থাকা অবস্থায় এক্স-রে মেশিনটি শিশু হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই মেশিনের বিভিন্ন সাইট নষ্ট হয়েছে। এক্স-রে মেশিনটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ এলে সচল করা হবে।’
উল্লেখ করা আবশ্যক, বাংলাদেশ জ্বালানি তেল ও এলএনজির প্রায় ৮০ শতাংশ আমদানি করে থাকে সৌদি আরব, ইউএই ও কাতার থেকে। দেশের জনশক্তির প্রায় ৮০ শতাংশই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। বাংলাদেশ এ দুটো ক্ষেত্রেই সমধিক গুরুত্বারোপ এবং সহযোগিতা বাড়াতে সদিচ্ছুক। চলমান বৈশ্বিক সংকট মোকাবিলাসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি তদুপরি জনশক্তি রপ্তানির মাধ্যমে প্রবাসী আয় বৃদ্ধিতে বাংলাদেশের এই মধ্যপ্রাচ্য নির্ভরতা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হতে পারে বলে পর্যবেক্ষক মহলের অভিমত।










































