Home আঞ্চলিক দুই কিশোরীকে লঞ্চের কেবিনে ডেকে নিয়ে সর্বনাশ

দুই কিশোরীকে লঞ্চের কেবিনে ডেকে নিয়ে সর্বনাশ

26

খুলনাঞ্চল রিপোর্ট।।

লঞ্চে করে ঢাকায় আসছিলো দুই কিশোরী। পেশায় তারা দুজনই পোশাক শ্রমিক। দুই কিশোরীকে ডেকে নিয়ে লঞ্চের কেবিনে নেন লস্কর। তখনও ওই তুই কিশোরী জানতেন না কি হতে চলেছে। মধ্য রাতে লস্কর মফিজ কৌশলে কেবিনে ঢুকে হত্যার ভয় দেখিয়ে তাদের সর্বনাশ করেন।
ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট-ঢাকা নৌরুটের এমভি জাহিদ-৭ লঞ্চের স্টাফ কেবিনে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লঞ্চের লস্কর মো. মফিজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজ উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী কিশোরীদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগী এক কিশোরীর বাবা বাদী হয়ে লঞ্চের লস্কর মফিজকে আসামি করে চরফ্যাশনের দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে ওই দুই কিশোরী ঘোষেরহাট ঘাট থেকে এমভি জাহিদ-৭ লঞ্চে ঢাকায় আসার সময় ডেকে বিছানা করে। সন্ধ্যায় লঞ্চের লস্কর মফিজ তাদেরকে কেবিনে থাকার প্রস্তাব দেন। রাজি হয়ে দুই কিশোরী ইঞ্জিনরুমের পাশে একটি স্টাফ কেবিনে ওঠে। সেখানেই ধর্ষণ করে মফিজ।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক বলেন, এক কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর লস্কর মফিজকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।