
খুলনায় ছাত্রদলের ছাত্রসমাবেশ
সরকার দেশকে তছনছ করে দিয়েছে: শামসুজ্জামান দুদু
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার দেশকে তছনছ করে দিয়েছে। ছাত্রদের আশার আলো ফোটাতে হবে। তিনি বলেন, ছাত্ররা জেগে উঠলে এই সরকারের পতন নিশ্চিত। প্রধানমন্ত্রী বলেছেন- ভোট চোরদের মানুষ পছন্দ করে না, দুর্নীতিবাজদের মানুষ পছন্দ করে না। তাহলে আপনারা (আওয়ামী লীগ) কেন ক্ষমতায় আছেন? মঙ্গলবার (৩ জনিয়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত ছাত্রদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের খুলনা জেলা ও মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে রেখেছে। এটা কি মগের মুল্লুক? সময় থাকতে যদি পদত্যাগ না করেন, তাহলে যে গণআন্দোলন তৈরি হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে এ দেশে গণমানুষের রাজত্ব তৈরি হবে।
খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম মনা, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। সভা পরিচালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।
অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যানকে মারপিট ; গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাসানকে (৫০) মারপিট ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মীনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খান এ কামাল হাসান সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ব্যাপারে খান এ কামাল হাসান বলেন, ‘সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে মিনা বাজারে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপুর কবরস্থানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা মুখোশধারী দুই সন্ত্রাসী আমার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা দুইটি পাইপগান সদৃশ দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করে। অস্ত্র থেকে গুলি বের না হলে তাদের জাপটে ধরার চেষ্টা করি। তখন তারা মারপিট শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি অভয়নগর থানা পুলিশকে অবগত করি।’ এ ব্যাপারে সন্ধ্যায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান মুঠোফোনে জানান, সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান এ কামালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রূপসায় ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ ইটের পাজা বিনষ্ট
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নেহালপুর আশ্রয়ন প্রকল্পের পাশে অবৈধ ঈটের পাজা নির্মাণ করে এলাকার পরিবেশ দূষিত করার অপরাধে উক্ত ইটের পাজা বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। ৩ জানুয়ারী সন্ধ্যার পূর্বে রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন আকস্মিক নেহালপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান। সেখানে যাওয়ার পর তার নজরে পড়ে অবৈধ ইটের পাজা। এ সময় দেখা গেছে প্রচন্ড ধোঁয়া আশ্রম প্রকল্পবাসী এবং নেহারপুর গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। উক্ত অবৈধ ইটের পাজা রূপসার কোন এক সাংবাদিক এর নেতৃত্বে বানানো হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি ) মোঃ সাজ্জাদ হোসেন জানান ,ঘটনা সাথে জড়িত উক্ত সাংবাদিককে ঘটনাস্থলে না পাওয়ায় তাকে শাস্তির আওতায় আনা যায়নি। অভিযান কালে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার রেজাউল করিম , সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, লিপিকা রানী দাস । অবৈধ ইটের পাজা বিনষ্ট হওয়ার এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে ।
মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় শাহিনকে অভিনন্দন
খবর বিজ্ঞাপ্তি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল দৌলতপুর ও খানজাহান আলী থানার নেতৃবৃন্দ।
নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সিনিয়র সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ শফিকুল ইসলাম শাহিন দায়িত্ব পাওয়ায় ৩ জানুয়ারি (মঙ্গলবার) দৌলতপুর ও খানজাহান আলী থানার নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত সভাপতির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
মোঃ শফিকুল ইসলাম শাহিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, খুলনার গণ মানুষের নেতা খুলনা-৩ আসনের ধানে শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুন্তাসির আল মামুন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক হেলাল ফরাজী, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব আল আমিন সরদার রতন, খানজাহান আলী থানার সদস্য সচিব বেল্লাল হোসেন, দৌলতপুর থানার দপ্তর সম্পাদক কামরুজ্জামান রনি, আকরাম হোসেন প্রমুখ।
মোংলা পৌর কর্তৃপক্ষকে দেয়া হলো ভ্যান-ওয়েস্ট বিনসহ নানা উপকরণ সামগ্রী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য মোংলা পোর্ট পৌরসভাকে ৯টি ভ্যান, ১৫টি ওয়েস্ট বিন ও ৯টি বালতিসহ বিভিন্ন উপকরণাদি দিয়েছেন রুপান্তর। সুইজারল্যান্ডের অর্থায়নে রেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর মঙ্গল সকালে পৌর মার্কেট চত্বরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের কাছে এসব উপকরণাদী হস্তান্তর করেন রুপান্তরের স্ক্রীম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ।
পরে অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রচারাভিযানের বর্ণাঢ্য শোভাযাত্রা। পৌর চত্বর থেকে বের হওয়া এ শোভাযাত্রাটি মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় অনলাইন কুইজ প্রতিযোগিতা, ক্ষুদে মেয়র ভাবনা প্রতিযোগিতা ও রুপান্তরের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, রুপান্তরের প্রোগ্রাম কো-অডিনেটর অসীম আনন্দ দাস, রুপান্তরের স্ক্রীম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, স্ক্রীম প্রকল্পের জেলা অফিসার জার্জিসউল্লাহ, মাসুদ রানা, ফিন্যান্স কো-অর্ডিনেটর আরবারুল ইসকাম, মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা শবনমসুবহা, মোস্তাফিজুর রহমান রাসেল, রুপান্তরের ক্রেইন কর্মকর্তা তসলিম আহমেদ টংকার, শরিফুল বাসার ও রুপান্তরের তথ্য কর্মকর্তা আব্দুল হালিম।
রুপান্তরের স্থানীয় কর্মকর্তা সুনীতি ও বিপাসা বলেন, পৌর শহরের বাসিন্দাদের বাড়ীঘরের বর্জ্য সংরক্ষণ ও অপসারণে পৌর কর্তৃপক্ষকে ৯টি ভ্যান, ১৫টি ওয়েস্ট বিন, ৯টি বালতিসহ গামবুট, ভেস্ট, হ্যান্ডগ্লোবস, মাস্ক ও বেলচা দেয়া হয়েছে রুপান্তরের পক্ষ থেকে।
এদিকে রুপান্তরের এমন বর্জ্য ব্যবস্থাপনা উপকরণ সামগ্রী হস্তান্তরের বিষয়ে রুপান্তরকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
অনুষ্ঠানে সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক ও পরিবেশবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, মোংলা পোর্ট পৌরসভা একেবারেই সুন্দরবনের সন্নিকটে। তাই বর্জ্য ব্যবস্থাপনায় এ পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই সুন্দরবন সুরক্ষায় সহায়ক হবে। সকলে মিলে সুন্দরবনকে রক্ষা করতে হবে, এরজন্য প্রথম প্রয়োজন সুন্দরবনের পাশের এ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সুরক্ষিত করা। এজন্য বর্জ্য ফেলে দিয়ে নয় বরং সংরক্ষণ করে তা কাজে লাগানোর তাগিদ দেন তিনি।
গিলাতলায় শিক্ষককে মারপিটের অভিযোগে থানায় জিডি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন মাদরাসা মারকাজুল মুসলিমিন ডাক্তারবাড়ি শাখার শিক্ষক ও মাত্তমডাঙ্গা পুর্বপাড়া এলাকার মৃত গোলাম ফারুক এর স্ত্রী মোঃ মহিউদ্দিনকে বেধরক পিটিয়ে আহত করেছে কতিপয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগি খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন যার নং ৮১২ । জিডি করার পর স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একটি উভয়পক্ষকে নিয়ে শালিশী বৈঠকে বিষয়টি সমাধান হয়। গত ২৭ ডিসেম্ভর সকাল ১১ টায় মাত্তমডাঙ্গা এলাকার মৃত আবু খা এর পুত্র ইসরাইল খান ইসু ( ৩৩) ওলিয়ার রহমান এর পুত্র সোহেল (৪০) ও মোজাম হাওলাদারের পুত্র এসকেন শিক্ষক মহিউদ্দিনের কাছে থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে ১ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় শিক্ষক মহিউদ্দিন টাকা দিতে অস্বীকার করলে ইসু, সোহেল ও এসকেন মহিউদ্দিনকে প্রথমে একলাছ মুন্সির দোকানের সামনে এবং পরে গ্যারিশন গেদু মার্কেটের সামনে ব্যাপক মারপিট করতে থাকে এক পর্যায়ে হেলমেট দিয়ে তার মাথায় ব্যাপক আঘাত করা হয়। শিক্ষক মহিউদ্দিন বলেন বর্তমানে আমার মাথার অবস্থা খুবই খারাপ আমি সন্ত্রাসীদের ভয়ে এলাকার বাইরে ছিলাম ১ সপ্তাহ পর এলাকায় আসা মাত্র সন্ত্রাসীরা আমাকে বিভিন্নভাবে হুমকি ধাকমি দিচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগি শিক্ষক খানজাহান আলী থানার ওসি সহ এলাকার জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আইনজীবী সমিতির নির্বাচন ও সাধারণ সভায় আনীত সংশোধন সম্পর্কে আদালতের নোটিশ
নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ও সাধারণ সভায় গৃহীত প্রস্তাব সংক্রান্ত বিষয়ে কেনো নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না, সে মর্মে ৭দিনের মধ্যে লিখিতভাবে কারণদর্শানোর নোটিশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার খুলনা সদর আদালতের সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল এ আদেশ দেন।
আইনজীবীদের সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি নির্বাচনের নির্বাচন নিষেধাজ্ঞা ও সমিতির আয়-ব্যয়ের তথ্য জানতে চেয়ে আদালতে আরজি দাখিল করেন শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন ও একেএম শহিদুল আলম শহিদ নেতৃত্বাধীন প্যানেল। এতে বিবাদী করা হয়েছে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ লিয়াকত আলী মোল্যা ও সদস্য এ্যাড. আহাদুজ্জামান, সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম তারিক মাহমুদ তারাসহ তাদের নেতৃত্বাধীন প্যানেলের সকলকে। গতকাল এই আরজির বিপরীতে শুনানী অনুষ্ঠিত হয়। বাদীপক্ষে শুনানীতে অংশ নেন জেষ্ঠ্য আইনজীবী গাজী আব্দুল বারী, মোল্যা মাসুম রশিদ ও নুরুল হাসান রুবা প্রমুখ।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ লিয়াকত আলী মোল্যা বলেন, “শুনেছি ওরা আদালতে অভিযোগ করেছেন। আদালত শোকজ করেছে শুনছি, তবে কি আদেশে দিয়েছেন সেটা জানতে পারিনি এখনো। নিয়মতান্ত্রিকভাবে শোকজের জবাব দিতে হবে, এটুকুই বলতে পারবো। নোটিশ হাতে না পেয়ে এখনই আর কিছু বলতে পারছি না।”
প্রসঙ্গত্ব, গত বছরের ২৭ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। শুরুতেই দু’টি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। নির্বাচনের একদিন পূর্বে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন ও একেএম শহিদুল আলম শহিদ নেতৃত্বাধীন প্যানেলটি নির্বাচন থেকে সরে দাড়ান।
বাগেরহাটে এবার ছাত্রলীগের হামলায় হাত পা ভাঙলো যুবলীগ নেতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে দলীয় আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক নেতাসহ তার বাহিনীর সদস্যরা পিটিয়ে স্থানীয় যুবলীগ নেতা লিটন মল্লিক সুমনের (৩৫) হাত পা ভেঙ্গে দিয়েছে। এসময় যুবলীগ নেতাকে বাঁচাতে গিয়ে আরো একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে রামপালের ঝনঝনিয়া এলাকার চেয়ারম্যানের মোড়ে সড়কের উপর হামলার পর যুবলীগ নেতা লিটন মল্লিকসহ অপর আহত জিয়াউর রহমানকে (৩২) স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার খরব পেয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সসহ নেতৃবৃন্দ আহত যুবলীগ নেতা লিটনকে দেখতে উপজেলা হাসপাতালে ছুটে আসেন। সংঘর্ষের আশংকায় ঝনঝনিয়া এলাকার চেয়ারম্যানের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরআগে সোমবার রাতে এই উপজেলার পেড়িখালী ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হন।
রামপাল সদর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন মল্লিকের বাবা সিদ্দিক মল্লিক জানান, দলীয় বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রামপাল সদরের ঝনঝনিয়া এলাকার চেয়ারম্যানের মোড়ে সড়কের উপর আমার ছেলেকে জেলা ছাত্রলীগের সদস্য সিদ্দিকসহ তার বাহিনীর সদস্যরা রাম দা, রড, হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। এসময়ে আমার ছেলেকে বাচাঁতে গিয়ে জিয়াউর রহমান (৩২) নামে স্থানীয় এক যুবকও আহত হয়। স্থানীয়রা আমার ছেলেসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতলে পাঠানো হয়। সংঘর্ষের আশংকায় ঝনঝনিয়া এলাকার চেয়ারম্যানের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেসিসি ও ওজোপাডিকো’র মধ্যকার পারস্পারিক দেনা-পাওনা সম্পর্কিত মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিডেট-এর মধ্যকার পারস্পারিক দেনা-পাওনা সম্পর্কিত এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং ওজোপাডিকো লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামসহ উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ওজোপাডিকো লিমিটেড কর্তৃক কেসিসি’র মালিকানাধীন ৪৭.৫০ শতক জায়গার বকেয়া ভাড়া/লিজ মানি পরিশোধ এবং কেসিসি’র নিকট বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে উভয় সংস্থার পক্ষ থেকে একমত পোষণ করা হয়। এছাড়া শীঘ্রই লিজ মানি’র বকেয়া টাকার চেক কেসিসি’র অনুকূলে হস্তান্তর এবং ব্যবহৃত জমি নিয়মানুযায়ী অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে বলে ওজোপাডিকো’র পক্ষ থেকে জানানো হয়। দীর্ঘদিনের এ জটিলতা নিরসন হওয়ায় ওজোপাডিকো’র পক্ষ থেকে সিটি মেয়রকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, ১৯৩৫ সালে তৎকালীন খুলনা পৌরসভার মালিকানাধীন নগরীর শেরে বাংলা রোডস্থ কেসিসি’র বর্তমান গ্যারেজ সংলগ্ন জায়গা ভাড়া গ্রহণ সাপেক্ষে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম শুরু করা হয়, বর্তমানে যেখানে ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর কার্যালয় স্থাপন করা হয়েছে। কিন্তু চুক্তি অনুযায়ী দীর্ঘদিন জায়গার ভাড়া/লিজ মানি প্রদান না করায় জটিলতার সৃষ্টি হয়। জটিলতা নিরসনে বিগত ১১ এপ্রিল ২০২১ তারিখে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে (১) জেলা প্রশাসক, খুলনা; (২) সচিব, কেসিসি ও (৩) ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো লিমিটেড-এর সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ১৯৩৫ সাল হতে ২০২২ সাল পর্যন্ত বকেয়া ভাড়া ৬ কোটি ৮০ লক্ষ ৮ হাজার ৯’শ ৬৪ টাকা নির্ধারণ করে।
ওজোপাডিকোর’র নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌঃ মোহাঃ শামছুল আলম, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) প্রকৌঃ মোঃ আখেরুল ইসলাম, ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির নির্বাচন
গাজী মতিয়ার চেয়ারম্যান, শহীদুল্লাহ সাধারন সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে গাজী মতিয়ার- শহীদুল্লাহ পরিষদ পূর্ন প্যানেলে জয়লাভ করেছেন। চেয়ারম্যান পদে গাজী মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক পদে মো. শহীদুল্লাহ নির্বাচিত হয়েছেন। গতকাল মধ্যরাতে ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক শেখ আনছার উদ্দিন আহম্মেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য পদে, ভাইস চেয়ারম্যান শেখ কামাল উদ্দিন আহম্মেদ ও শেখ আবু জাফর, যুগ্ম সাধারন সম্পাদক কে এম আব্দুর রহমান খান, কোষাধ্যক্ষ মো. আব্দর রাজ্জাক, কোষাধ্যক্ষ শেখ শাফায়াত আলী, কার্য নিবার্হী সদস্যে শেখ মো. মহর আলী, আ. সামাদ গাজী, মল্লিক নজরুল ইসলাম, এস এম শহিদুল ইসলাম, মো. সাখাওয়াত হোসেন, শিবাজী রঞ্জন সেন, মো. আসাদুজ্জামান, অনাধী কুমার দাস, সাইফুন্নাহার বেগম ও মো. বরকত আলী নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে গাজী মতিয়ার- শহীদুল্লাহ পরিষদ ও হুমায়ুন কবির- নকীব সিরাজ পূর্ন প্যানেরে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
বাগেরহাটে মাছের ঘের দখলে গুলিবর্ষণ, জিলাম হাওলাদার গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়ীয়া এলাকায় একটি মাছের ঘের দখল করা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। আর এই বিরোধের জের ধরে ঘেরে মাছ থাকা স্বত্ত্বেও একপক্ষ সোমবার (২ জানুয়ারী) বিকেলে ভেকু মেশিন বসিয়ে ঘের পৃথক করতে গেলে অপর পক্ষ বাঁধাদান করে। এ ঘটনার এক পর্যায়ে জোর দখলে যাওয়া জিলাম হাওলাদার তাদের লাইসেন্সকৃত বন্দুক নিয়ে গুলিবর্ষণ করে। যা নিয়ে উভয়পক্ষে চরম উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা ও মাছের ঘের জোর দখলের ঘটনা নিয়ে ওই ঘেরের পার্টনার রামপাল উপজেলার বাশতলী ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল বাদী হয়ে মঙ্গলবার (৩ জানুয়ারী) বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছেন।
মামলায় আসামি করা হয়েছে, ডেমা বাশবাড়ীয়া এলাকার জুয়েল হাওলাদার ও জিলাম হাওলাদার, একই এলাকা কুদ্দুস হাওলাদার ও ফারুখ হাওলাদারসহ অজ্ঞাত আরো ৫/৬জনকে। পুলিশ এ ঘটনায় জিলাম হাওলাদার (৫০) নামের এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, ডেমা ইউনিয়নের বাশবাড়ীয়া এলাকায় একটি মাছের ঘের জোরপূর্বক দখল চেষ্টা, মাছ লুট ও পোনা মাছের ক্ষতিসহ বাদীকে গুলি করে হত্যার চেষ্টা করার অভিযোগ এনে ওই মাছের ঘেরের পার্টনার ইউপি চেযারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল মামলা করেছেন। আমরা জিলাম হাওলাদার নামের এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে, আসামি পক্ষ থেকে জানানো হয় তাদের জমিতে ভেকু মেশিন বসিয়ে ঘেরের বাধ দেয়ার ঘটনা বাঁধা দিলে আত্মরক্ষার্থে লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ফাকা গুলি করা হয়।
পাইকগাছায় বিআর ডিবি এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা ও ঋন বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় বাংলাদেশ পল¬ী উন্নয়ন বোর্ডের আওতাধীন গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পে উপকার ভোগীদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লস্করের খড়িয়া ঢেমশাখালী গুচ্ছগ্রামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পল¬ী উন্নয়ন কর্মকর্তা রাজীবুল হাসান। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মান উন্নয়নের জন্য গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পের আওতায় লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমশাখালী গুচ্ছগ্রামের ৮ জন পুরুষ ও ৯ জন মহিলা মোট ১৭ জন উপকার ভোগীদের ২০ হাজার করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল¬ী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মলি¬ক সহ সুফলভোগীরা।
খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকীর উদযাপন উপলক্ষে স্মারক লোগো উন্মোচন
নিজস্ব প্রতিনিধি
২০২৩ সালে বর্ষব্যাপী অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (১৯২৪-২৯), বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকা আহ্ছানিয়া মিশন ইংরেজী নববর্ষ উদযাপন অনুষ্ঠানে স্মারক লোগ প্রকাশ করেছে।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে এই স্মারক লোগো’র উন্মোচন করা হয়।
স্মারক লোগো মোড়ক উন্মোচন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, সহ-সভাপতি প্রফেসর ড. কাজী শরিফুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.এফ.এম গোলাম শরফুদ্দিন, নির্বাহী পরিচালক মো: সাজেদুল কাইয়ুম দুলাল এবং স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়া মিশন ২০২৩ সালে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্মরণে বিভিন্ন উপরকণ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুমাত্রিক মানব ছিলেন খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)। তিনি একাধারে সুফি-সাধক, সাহিত্যিক, দার্শনিক ও সমাজ সংস্কারক ছিলেন। পাশাপাশি সকল মানুষকে ভালো বেসেছেন, ধর্ম প্রচার করেছেন। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সবসময় জ্ঞানের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদানের কথা ভুলবোনা। সাতক্ষীরা জেলার (তদানীন্তন খুলনা জেলা) নলতা শরীফে ১৮৭৩ সালে ডিসেম্বর মাসের কোন এক শনিবার প্রত্যুষে খানবাহাদুর আহ্ছানউল্লা জন্মগ্রহণ করেন।
চিত্রশিল্পী মিলন বিশ্বাস বাংলাদেশের নবীনদের বেকারত্ব দূর করার জন্য জীবন যুদ্ধ করছেন
থবর বিজ্ঞপ্তি
খুলনা নগরীর ৩০৮,শেরে বাংলা রোডে অবস্থিত খুলনা আর্ট একাডেমি ২০১০সাল থেকে নবীন শিক্ষার্থীদের জীবনে আলোর সন্ধান দিতে নিজে জীবনের সাথে সংগ্রাম করে শিল্পী গড়ে তুলছে। গাও গ্রাম থেকে স্বপ্ন নিয়ে উঠে আসে শিল্পী হওয়ার জন্য।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কি সকাল থেকে রাত ৪টা পর্যন্ত ক্লাস করাবার রেকর্ড করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সহযোগীতা করে আসছে।চারুকলায় অনার্স পড়ার প্রশিক্ষণ দিয়ে খুলনা শহরের স্বনামধন্য ব্যক্তিদের হাত থেকে একাধিকবার সম্মাননা স্মারক গ্রহণ করেন। তাতে শিল্পীর জীবন সার্থক বলে জানান।এবং বলেন আমি শিল্পী হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমার পিছনে সহযোগিতা করার মত কোন ব্যক্তিকে পাইনি। সেই কষ্টের জায়গা থেকে আমি চেষ্টা করি আমার কাছে যারা আসে তাদের পিতা-মাতার স্বপ্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন দুটোই পূর্ণ হয় ।তাই চেষ্টা করে যাচ্ছি ২০১০ সাল থেকে ২১৮ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পড়ছেন বাংলাদেশ এবং ভারত সহ সকল চারুকলায়।ইতোমধ্যে সেই সুনাম ছড়িয়ে পড়েছে দেশের গুণীজনদের মাঝে তাই খুলনায় কোন গুণীজন আসলে খুলনা আর্ট একাডেমিতে আসেন। এটা জীবনের বড় পাওয়া যদিও করোনার সময় ঝড় উঠেছিল প্রতিষ্ঠান রক্ষা করার বিষয় নিয়ে।মিলন বিশ্বাস তার পিতার জমি বিক্রি করে প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন এবং যতদিন বাঁচবে এই শিল্পচর্চার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চায়।২রা জানুয়ারী সকালে ১৩তম ব্যাচের নবীনদের নিয়ে যাত্রা শুরু করেন। এসময় উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেন শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেটিং এর পরিচালক এ এইচ এম জামাল উদ্দিন ও পরিমল কুমার বৈরাগী,সহকারি পরিচালক শিলা বিশ্বাস, এ সময় মিলন বিশ্বাস সবার সম্মুখে প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করেন।যুগের পরিবর্তনের সাথে সাথে চারুকলার কর্মক্ষেত্রের কতটা বিস্তার ঘটছে তা আমাদের অধিকাংশের ধারনার বাইরে।সরকারি বেসরকারি সকল পর্যায়ে চারুকলার ব্যাপক চাহিদা বর্তমান যুগে।শিক্ষা ক্ষেত্রে জীবনে ক্যারিয়ার গড়তে নেই কোন বাধা।বিসিএস (সাধারণ ক্যাডার) ভুক্ত যেকোন পদে। যেমন: প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস প্রভৃতি, বিসিএস (সাধারণ শিক্ষা)- বর্তমানে চারুকলার শিক্ষার্থীদের টেলিভিশন মিডিয়া, অ্যাড ফার্ম, সংবাদপত্র, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন হাউস, অ্যানিমেশন ও গেম তৈরির প্রতিষ্ঠান, ইন্টেরিয়র ডিজাইন, সিরামিক শিল্প ইত্যাদি ছাড়াও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার বহু সুযোগ আছে।বিভিন্ন চাকরিতে চারুকলার স্টুডেন্টদের ব্যাপক চাহিদা এবং ক্যারিয়ার গঠনের বিস্তর সুযোগের কারনে দিনদিন চারুকলা শিক্ষার চাহিদা বাড়ছে। চারুকলা ইনস্টিটিউট এর যেকোন বিষয়ে অনার্স-মাস্টার্স শেষে ক্যারিয়ার গঠনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের বাইরে অন্যান্য ক্রিয়েটিভ সাবজেক্ট এর মত চারুকলা ব্যাপক সমাদৃত।
বিভিন্ন দেশে চারুকলায় উচ্চশিক্ষার ব্যাপাক সুযোগ।
সব ধরনের সাধারণ চাকরিতে যেমন চারুকলার শিক্ষার্থীদের সুযোগ রয়েছে এছাড়া চারুকলার স্পেশাল চাকরির ক্ষেত্র রয়েছে। চারুকলা থেকে পাস করে সরকারি সব দপ্তরে চাকরি করতে পারেন। খুলনা আর্ট একাডেমির একাধিক শিক্ষার্থী সরকারি হাই স্কুলে এবং পি টি আই ট্রেনিং সেন্টারে চারুকারু বিষয়ে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন। এতে আমরা অত্যন্ত গর্বিত নবীনদের এই পথের নির্দেশনা দিতে পেরে। সর্বশেষ আজকের প্রধান অতিথি এ এইচ এম জামাল উদ্দিন নবীনদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে সংগীত শিল্পী চন্দ্রিমা মন্ডল, ইংরেজি শিক্ষক সবিনয় মন্ডল, নারায়ণগঞ্জ থেকে আগত শিল্পী শিব শংকর মন্ডল,জয়া বৈরাগী, শম্পা মুনী,পার্থ হালদার,রিপন ঢালী, সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস প্রমুখ। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ব্যাচটি পরিচালনা করার জন্য আশীর্বাদ চেয়ে অনুষ্ঠানটি শেষ করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।
দাকোপে মোটরসাইকেল এক্সিডেন্টে বৃদ্ধার মৃত্যু
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার পারচালনা গ্রামের পারুল বিশ্বাস নামে এক ৬০ বছর বয়সী বৃদ্ধার মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও দাকোপ হাসপাতাল সুত্রে জানা যায়, চালনা পৌরসভার ৭নংওয়াডের ৫সন্তানের জননী পারুল বিশ্বাস নামের বৃদ্ধা ৩ই জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিহতের বাড়ির সামনে রাস্তার উপর ধান শুকাতে থাকা অবস্থায় বাধন নামের দ্রুত চলা মটর সাইকেল চালক এক্সিডেন্ট করে গুরুতর আঘাত করে। পরর্বতীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রতিমধ্যেই মৃত্যু বরণ করে। হাসপাতালে কতব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করলে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পয়ন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
আলো ফুঁটবেই মোঃ সালেহীন প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ
রূপসা প্রতিনিধি ঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে রূপসা আলো ফুঁটবেই মোঃ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সভাপতি ও নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়কারী ও উপজেলা যুবলীগ সদস্য নোমান ওসমানী রিচি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবনের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত জেলা মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য রেহেনা পারভিন রিনা, নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,
নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ, সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার ও উপজেলা যুবলীগ সদস্য সামছুল আলম বাবু, ইউপি সদস্য রেশমা আক্তার, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, মহিলা লীগ নেতা রিক্তা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা এহতেশামুল হক অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ তালুকদার, সাবেক ইউপি সদস্য জোসনা বেগম, হানিফুর রহমান হিরন, মিজানুর রহমান প্রমুখ।
চুলকাটি বাজারের রাস্তায় সিসি ঢালায় কাজের শুভ উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা ঐতিহ্যবাহী চুলকাটি বাজারের রাস্তায় সিসি ঢালায় কাজের শুভ উদ্ভোধন মঙ্গলবার (৩রা জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বাজারে অনুষ্ঠিত হয়েছে। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক শিশির শিকদার, বাজার বর্নিক সমিতির সাবেক সভাপতি মুরারী কুমার নন্দী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা পারভীন বেগম,ইউপি সদস্য প্রদীপ সাহা বাপ্পি, বিপুল আর্চায, মোঃ কবির হাওলাদারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। উল্লেখ্য হাট-বাজার উন্নয়ন তহবিল হতে চুলকাটি বাজারের উন্নয়নে প্রায় ৮লক্ষ টাকা ব্যায়ে ৮টি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ শুরু করা হচ্ছে। যার মধ্যে রাস্তায় সিসি ঢালায়, ইটের সলিং নির্মাণ, বাজার চান্দিনা মেরামত ও ড্রেন ব্যবস্থার উন্নয়ন। এ সমস্ত প্রকল্পের কাজ অচিরেই শেষ করা হবে বলে ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন সংবাদকর্মিদের জানিয়েছেন।
দৈঃ পূর্বাঞ্চলের বার্তা সম্পাদকের মৃত্যুতে কপিলমুনি প্রেসক্লাবের শোক
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা)
দৈঃ পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন, সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, কোষাধ্যক্ষ এ কে আজাদ, ক্রিড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান ইমাম, কার্যকরী সদস্য এস এম লোকমান হেকিম, এস এম আব্দুর রহমান, সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, শেখ আব্দুল গফুর, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন কপিলমুনিতে কর্মরত দৈনিক প্রজন্ম একাত্তরের আঃ সবুর আল আমীন, দৈনিক সকালের সময়ের শেখ সেকেন্দার আলী, দৈনিক পূর্বাঞ্চলের পলাশ কর্মকার, দৈনিক দেশ সংযোগের এস কে আলীম প্রমুখ।
কপিলমুনিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি(খুলনা)
কপিলমুনিতে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কপিলমুনি জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির নেতা সাদেক সেখ, বিশেষ অতিথি ছিলেন সরদার ফরিদ আহম্মেদ, মাফিজুল মোড়ল, পলাশ হরিসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোঃ এরশাদের আত্মার মাগফেরত কামনা করা হয়।
১০ বছর পর ঘুম ভাঙলো কর্তাদের! # উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সখ্যতার অভিযোগ
তথ্য গোপন করে খুলনায় হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি হয়েও বহাল তবিয়তে শিক্ষক ফারুক
মোঃ জামাল হোসেন
ফারুক শেখ ওরফে মো. ফারুক ইসলাম (৪৫)। বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের পুত্র। কর্মরত আছেন উপজেলার ১৫ নম্বর হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পদবী- সহকারী শিক্ষক। সবকিছুই ঠিকঠাক চলছিল।
কিন্তু ঈদের দিন প্রকাশ্যে ঘটে যাওয়া এলাকার একটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত আসামি হন শিক্ষক ফারুক। টানা ৩৮ দিন কারাগারেও ছিলেন। বিধি অনুযায়ি তার সাময়িক বরখাস্ত হওয়ার কথা থাকলেও হতে হয়নি। এমনকি চারবার আদালতে দাখিলকৃত চার্জশিটে নাম থাকলেও পড়তে হয়নি কোন বিড়ম্বনায়। কারণ : উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগসাজসে পুরো বিষয়টিই ধামাচাপা দিতে সক্ষম হন ফারুক।
এদিকে, ধামাচাপা পড়ে যাওয়া বিষয়টি দীর্ঘ ১০ বছর পর ফাঁস হয়েছে। স্কুল পরিচালনা কমিটির একজন সদস্যের অভিযোগের সূত্র ধরে ঘটনার সত্যতা পেয়েছে জেলা শিক্ষা অফিস। তবে, শিক্ষক ফারুক শেখের বিরুদ্ধে মামলা এবং কারাগারে যাওয়াসহ সংশ্লিষ্ট প্রমাণপত্র যাচাই করে দ্রুত তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম।
অনুসন্ধানে জানা গেছে, ২০১২ সালের ২০ আগষ্ট ছিল পবিত্র ঈদুল ফিতরের দিন। রমজান মাস শেষে সবাই ঈদের জামাতে শরীক হতে খুশি মনে ঈদগাহের দিকে যাচ্ছিলেন। স্থানীয় পদ্মবিলা গ্রামের ওলিয়ার মুন্সিও (৩০) স্বজনদের সঙ্গে ঈদগাহের দিকে রওনা হন। তিনি স্থানীয় রফিক দারোগার বাড়ির কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর সশস্র হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার তিনদিন পর ২৩ আগষ্ট নিহতের কন্যা দোলেনা বেগম বাদি হয়ে ২৩জনের নাম উল্লেখ পূর্বক দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৭।
ওই মামলায় হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক শেখ ওরফে মো. ফারুক ইসলামকে ১৩ নম্বর আসামি করা হয়। পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মো. আলী নওয়াজ, জেলা গোয়েন্দা (ডিবি) পরিদর্শক মো. মামুনুর রশিদ, সিআইডি পরিদর্শক প্রবীর কুমার বিশ^াস এবং সর্বশেষ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ বদিউজ্জামান তদন্ত পূর্বক ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি বর্তমানে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে, আলোচিত এ হত্যা মামলার সব অভিযোগপত্রেই শিক্ষক ফারুকের নাম থাকলেও না জানার ভান করে রহস্যজনক কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, শিক্ষক ফারুক ইসলাম উল্লিখিত মামলায় ২০১৮ সালে ৩৮ দিন খুলনা জেলা কারাগারে ছিলেন। এর আগে তিনি একই বছরের ২৫ ফেব্রুয়ারি ছয় সপ্তাহের মেডিকেল ছুটি চেয়ে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে তৎকালীন খুলনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার সবুজ সাহা স্বাক্ষরিত মেডিকেল সনদ দাখিল করা হয়। যাতে ফকিরহাটের বেতাগা বাজারের তৈয়েবুর রহমান মার্কেটের ‘হেমা মেডিকেল হল’ নামক একটি ফার্মেসীর প্যাড ব্যবহার করা হয়। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে তিনি বহাল তবিয়তে শিক্ষকতা করে আসছেন।
এদিকে, ঘটনা ফাঁস হওয়ার প্রেক্ষিতে শিক্ষক ফারুকের বিরুদ্ধে অভিযোগের সকল প্রমাণপত্রসহ ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে উপজেলা শিক্ষা অফিসারকে গত ৬ ডিসেম্বর চিঠি দেন জেলা শিক্ষা অফিস । সে মোতাবেক তাড়াহুড়ো করে শুধুমাত্র মামলার কাগজ পাঠালেও কারাগারে থাকার কাগজ পাঠাননি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, মামলা ও কারাগারে থাকার বিষয়টি অনেক আগের ঘটনা, বিষয়টি আমার জানা ছিল না। কিন্তু সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ায় জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষক ফারুক ইসলামের মামলা ও কারাগারে থাকার বিষয়ে তার কাছে কাগজপত্র চাওয়া হয়। মামলার কিছু কাগজপত্র ইতিমধ্যেই জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। তবে কারাগারে থাকার কাগজটি দ্রুত প্রেরণ করা হবে।
তিনি আরো উল্লেখ করেন, শিক্ষক ফারুক ইসলাম ২০১৮ সালে কারাগারে ছিলেন, কিন্তু তিনি এই তথ্য গোপন করে মেডিকেল সনদ জমা দিয়ে ছুটি গ্রহণ করেন। ফলে বিষয়টি গোপন থেকে যায়। শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ তথ্য ফাঁস হয়। তবে অভিযুক্ত শিক্ষক ফারুক ইসলামের সঙ্গে তার সুসম্পর্ক বা তাকে কোন ধরনের সেল্টার দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বিষয়টি জানার পর শিক্ষক ফারুক ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার কপি এবং কারাগারে থাকার প্রমাণপত্র চেয়ে দিঘলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছ। সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়ার পরই শিক্ষক ফারুক ইসলামকে সামরিক বরখাস্ত করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। আর হত্যা মামলায় তিনি দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তবে তিনি হত্যা মামলা থেকে খালাস পেলে অভিযোগ থেকেও অব্যাহতি পাবেন। তবে তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
কেশবপুরে সবজি উৎপাদন খরচ উঠছে না কৃষকের
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:
দক্ষিন-পশ্চিাাঞ্চলের সবজি খ্যাত যশোরের কেশবপুরে গত কয়েক দিন ধরে সবজির দাম ব্যাপক কমেছে। প্রায় প্রতিদিনই কমছে সবজির দাম। এ কারনে সবজি উৎপাদন খরচ উঠছে না কৃষকের। অতিকষ্টে উৎপাদন করা সবজির ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে।
সরেজমিনে গতকাল রবিবার (১ জানুয়ারী) কেশবপুর পাইকারী কাচা বাজার ঘুরে দেখা যায়, জমিতে চাষ করা টাটকা সবজি বিক্রি করতে এসে সস্তায় বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছে কেশবপুরসহ পর্শ্ববর্তি মনিরামপুর উপজেলার দক্ষিন-পশ্চিাাঞ্চলের হাজার হাজার কৃষকরা। প্রতিটা আড়ৎ এ রয়েছে সবজি আর সবজি। দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা সবজি গন্তব্যে নিতে ব্যাটারি চালিত ভ্যান, নসিমন, করিমন ও আলম সাধু নিয়ে এসেছেন এ বাজারে। এখানে বাধা কপি প্রতি পিচ ৫ থেকে ৬ টাকা, বেগুন ৫ থেকে ১০ টাকা কেজি, সিম ৮ টাকা থেকে ১০ টাকা কেজি, কাচ কলা ২ টাকা থেকে ৩ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৮ টাকা থেকে ১০ টাকা কেজি, ফুলকপি ২ টাকা থেকে ৩ টাকা কেজি, ওলকপি ২ টাকা থেকে ৩ টাকা কেজি, লাল শাক ২ টাকা থেকে ৩ টাকা কেজি, সবুজ শাক ৪ টাকা থেকে ৫ টাকা কেজি, লাউ ৫ টাকা থেকে ৭ টাকা পিচ, পেঁয়াজের কালি ৫ টাকা থেকে ১০ টাকা কেজি দরে পাইকারী বিক্রি হচ্ছে। অতিকষ্টে উৎপাদন করা সবজি এ দামে বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছে কৃষকরা।কেশবপুর পাইকারী কাচা বাজারে বেগুন বিক্রি করতে আসা নাম প্রকাশ করার শর্তে এক কৃষক জানান, বেগুন ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এই দামে সবজি বিক্রি করে হাটে আনতে ভ্যান ভাড়া এবং জমি থেকে বেগুন উঠানোর খরচ উঠছে না। তারপরও খাজনা দিতে হচ্ছে কেজিতে ১ টাকা।
উপজেলার বড়েঙ্গা গ্রামের সবজি চাষি শাহজাহান বলেন, তিনি ওলকপি চাষ করেছেন। দাম না থাকায় উঠানোর খরচ না ওঠার ভয়ে আগামীতে আড়ৎ এ আনতে সাহস পাচ্ছেন না।
পৌর এলাকার সরফাবাদ গ্রামের জব্বার মোড়ল জানান, তিনি কেশবপুর পাইকারি কাচা বাজারে ৩টাকা কেজি দরে ফুল কপি করেছেন। সবজির দাম না থাকায় উঠানোর খরচ না ওঠার ভয়ে আড়ৎ এ আনতে সাহস পাচ্ছেন না তিনি।
কেশবপুর পাইকারী কাচা বাজারের সবজির আড়ৎ মেসার্স ভাই ভাই বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান বলেন, কেশবপুর পাইকাহরী কাচা বাজারে সবমিলে প্রতিদিন ৬শ মণ সবজি বিক্রিয় হয়। কেশবপুর খুচরা কাচা বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের এক হাজারেরও অধিক খুচরা বিক্রেতারা এ কাচা বাজার থেকে সবজি ক্রয় করে। তিনি আরো বলেন, গত বছর সবজির প্রচুর দাম ছিল। এ কারনে এলাকায় সবজির ব্যাপক চাষ হয়েছে।
মহেশপুরে অসহায়-দুস্ত মানুষের মাঝে এম,পি চঞ্চলের ২ হাজার কম্বল বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এলাকার অসহায়-দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। গতকাল মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এলাকার অসহায়-দুস্ত মানুষের মাঝে ২ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মহেশপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যার ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র অব্দুর রশিদ খাঁন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দিন, নাটিমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন,বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি: নিতাই রায় চৌধুরী
ঝিনাইদহ প্রতিনিধি-
এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, আগামী ১০০ বছরেও আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রুপরেখা বিষয়ে ব্যাখা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা আছে কি না ? সেটাও আমাদের প্রশ্ন। রাষ্ট্রকাঠামো কি ?, স্টেট মেশিনারিটা কি ? আমরা কাঠামো বলতে কি বুঝায় ? আমরা কি বলতে চেয়েছি আমার মনে হয় যে উনাদের নেতারা ওবাইদুল কাদেরসহ নেতারা বলছেন এই সম্পর্কে তাদের জ্ঞান বুদ্ধি নেই। তাদের একটাই ধারনা তা হলো জোর করে ক্ষমতায় থাকতে হবে।
জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা।
খুবির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হলেন আতিয়ার রহমান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রথম পরিচালক নিযুক্ত হয়েছেন একই বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান। জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেডের পরিচালকের এ পদে তিনি সরাসরি নিয়োগলাভ করে ১ জানুয়ারি যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে যোগদান করে ২০০৫ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০০৭ সালে উপ-পরিচালক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। ২০১৪ সাল থেকে তিনি জনসংযোগ ও প্রকাশনা বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জনসংযোগ বিভাগ ছাড়াও তিনি রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল ও প্রশাসন শাখারও দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে প্রায় একটানা ২৫ বছর তিনি জনসংযোগ বিভাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি সমাবর্তনে তিনি প্রকাশনাসহ অন্যান্য বিভিন্ন প্রকাশনা কমিটিতে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত সকল উপাচার্যের সান্নিধ্যে তিনি কাজ করার সুযোগ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ে চাকরিতে প্রবেশের আগে তিনি প্রায় এক দশক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করেন। ১৯৬৩ সালের ৭ই মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. ফজলুর রহমান ও মাতার নাম জোবেদা বেগম। ১৯৭৮ সালে রসায়নে লেটার নম্বরসহ তিনি প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮০ সালে এইচএসসি ও ১৯৮৮ সালে স্নাতক এবং বাংলা ও ভাষা সাহিত্যে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কেশবপুরে সবজি উৎপাদন খরচ উঠছে না কৃষকের
কেশবপুর প্রতিনিধি:
দক্ষিন-পশ্চিাাঞ্চলের সবজি খ্যাত যশোরের কেশবপুরে গত কয়েক দিন ধরে সবজির দাম ব্যাপক কমেছে। প্রায় প্রতিদিনই কমছে সবজির দাম। এ কারনে সবজি উৎপাদন খরচ উঠছে না কৃষকের। অতিকষ্টে উৎপাদন করা সবজির ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে।
সরেজমিনে গতকাল রবিবার (১ জানুয়ারী) কেশবপুর পাইকারী কাচা বাজার ঘুরে দেখা যায়, জমিতে চাষ করা টাটকা সবজি বিক্রি করতে এসে সস্তায় বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছে কেশবপুরসহ পর্শ্ববর্তি মনিরামপুর উপজেলার দক্ষিন-পশ্চিাাঞ্চলের হাজার হাজার কৃষকরা। প্রতিটা আড়ৎ এ রয়েছে সবজি আর সবজি। দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা সবজি গন্তব্যে নিতে ব্যাটারি চালিত ভ্যান, নসিমন, করিমন ও আলম সাধু নিয়ে এসেছেন এ বাজারে। এখানে বাধা কপি প্রতি পিচ ৫ থেকে ৬ টাকা, বেগুন ৫ থেকে ১০ টাকা কেজি, সিম ৮ টাকা থেকে ১০ টাকা কেজি, কাচ কলা ২ টাকা থেকে ৩ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৮ টাকা থেকে ১০ টাকা কেজি, ফুলকপি ২ টাকা থেকে ৩ টাকা কেজি, ওলকপি ২ টাকা থেকে ৩ টাকা কেজি, লাল শাক ২ টাকা থেকে ৩ টাকা কেজি, সবুজ শাক ৪ টাকা থেকে ৫ টাকা কেজি, লাউ ৫ টাকা থেকে ৭ টাকা পিচ, পেঁয়াজের কালি ৫ টাকা থেকে ১০ টাকা কেজি দরে পাইকারী বিক্রি হচ্ছে। অতিকষ্টে উৎপাদন করা সবজি এ দামে বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছে কৃষকরা।কেশবপুর পাইকারী কাচা বাজারে বেগুন বিক্রি করতে আসা নাম প্রকাশ করার শর্তে এক কৃষক জানান, বেগুন ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এই দামে সবজি বিক্রি করে হাটে আনতে ভ্যান ভাড়া এবং জমি থেকে বেগুন উঠানোর খরচ উঠছে না। তারপরও খাজনা দিতে হচ্ছে কেজিতে ১ টাকা।
উপজেলার বড়েঙ্গা গ্রামের সবজি চাষি শাহজাহান বলেন, তিনি ওলকপি চাষ করেছেন। দাম না থাকায় উঠানোর খরচ না ওঠার ভয়ে আগামীতে আড়ৎ এ আনতে সাহস পাচ্ছেন না।
পৌর এলাকার সরফাবাদ গ্রামের জব্বার মোড়ল জানান, তিনি কেশবপুর পাইকারি কাচা বাজারে ৩টাকা কেজি দরে ফুল কপি করেছেন। সবজির দাম না থাকায় উঠানোর খরচ না ওঠার ভয়ে আড়ৎ এ আনতে সাহস পাচ্ছেন না তিনি।
কেশবপুর পাইকারী কাচা বাজারের সবজির আড়ৎ মেসার্স ভাই ভাই বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান বলেন, কেশবপুর পাইকাহরী কাচা বাজারে সবমিলে প্রতিদিন ৬শ মণ সবজি বিক্রিয় হয়। কেশবপুর খুচরা কাচা বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের এক হাজারেরও অধিক খুচরা বিক্রেতারা এ কাচা বাজার থেকে সবজি ক্রয় করে। তিনি আরো বলেন, গত বছর সবজির প্রচুর দাম ছিল। এ কারনে এলাকায় সবজির ব্যাপক চাষ হয়েছে।
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ট্রাক্টর চালককে ৫ হাজার টাকা জরিমানা
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সোমবার(২ জানুয়ারী) পড়ন্ত বিকালে খোর্দ্দ টু কাজীরহাট সড়কে ধানঘোরা নামক স্থানে অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে দরবাসা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকে সহায়তা করেন বেঞ্চ সহকারী বেনজির রহমান সহ থানা পুলিশ কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গতঃ কলারোয়ার সচেতন মহল ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ
ঢাকা অফিস
দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা বন্ধ এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহার রোধের লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসকদের সঙ্গে বিশেষ সভা করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সচিব ড. ফারহিনা আহমেদ সভাপতিত্ব করেন।
সভায় সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ইটভাটায় কৃষিজমির মাটির ব্যবহার, কৃষি জমি বিনষ্টকরণ বন্ধ করতে হবে। ইটভাটার জ্বালানি হিসাবে গাছপালা কেটে কাঠ পোড়ানো বন্ধ করাসহ অবৈধ ও পরিবেশ দূষণকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
তিনি এ সময় সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ সব সরকারি কাজে ১০০ ভাগ পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। ইটাভাটাসহ বিভিন্ন ধরনের দূষণ রোধের লক্ষ্যে সব অংশীজনকে সংশ্লিষ্ট করতে জরুরিভিত্তিতে দেশের সব জেলায় অবহিতকরণ সভা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার এবং মোড়ক বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন পরিচালিত নিয়মিত এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কঠিন বর্জ্য সুব্যবস্থাপনার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও উপকূলীয় অঞ্চলের ১২ জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রণীত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা জরুরিভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরা ও পরিবেশ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় ইটভাটার দূষণজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অবৈধ ইটাভাটার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসহ সভার কার্যপত্র উপস্থাপন করেন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ শাখার উপসচিব ডক্টর সৈয়দ শাহজাহান আহমেদ।
এবার বিএনপির সঙ্গে হাত মেলাল গণতান্ত্রিক বাম ঐক্য
ঢাকা অফিস
এবার বিএনপির সঙ্গে হাত মেলাল গণতান্ত্রিক বাম ঐক্যও। সরকার পতনের যুগপৎ আন্দোলনে রাজপথের কর্মসূচিতে থাকার ঘোষণা দিয়েছে তারা। মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম রাজপথে থাকার কথা ঘোষণার একদিন পর আরও একটি জোটের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করে গণতান্ত্রিক বাম ঐক্য।
পরে সংবাদ সম্মেলনে বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কবাদী-লেলিনবাদী) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন, আমরা রাজপথে যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে তৃতীয়বারের মতো বিএনপির সঙ্গে বৈঠক করেছি। এ বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে রক্ষা করার জন্য বিএনপির সঙ্গে এ আলোচনা। দেশের স্বার্থে আমরা আগামী দিনে বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামের সঙ্গে থাকব।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো ‘যুগপৎ আন্দোলন’ শুরু করেছে। এ আন্দোলনে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও ১১ দলের জাতীয়তাবাদী সমমনা জোট রয়েছে। আরও আছে এলডিপি ও জামায়াতে ইসলামী।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কবাদী-লেলিনবাদী) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল মিলে ২০১৭ সালে গণতান্ত্রিক বাম ঐক্য নামে জোট গঠন করে।
আজ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণতান্ত্রিক বাম ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাম ঐক্যের প্রতিনিধি দলে ছিলেন- সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কবাদী-লেলিনবাদী) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ।
বৈঠক শেষে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, আগামী দিন চলার পথ যত কঠিনই হোক, আমরা সেখানে পিছপা হব না। আমরা রাষ্ট্র রূপান্তরের ২৭ দফা এবং আগামী দিনে ১১ ডিসেম্বর যে অবস্থান কর্মসূচি হবে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।
তিনি বলেন, চূড়ান্ত আন্দোলন পর্যন্ত আমরা পিছপা হব না- বিএনপির সঙ্গে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। কাজেই এ সরকারকে পরাজিত করব। আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করব। সেই নির্বাচনে বিএনপিসহ এই জোট এদেশে জয়লাভ করবে। জনগণের সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে।
বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা সম্পর্কে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বলেন, ২৭ দফা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে একটা বিশ্বাস হয়েছে- বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য যে ২৭ দফা দিয়েছে, সেটা কৃষক-শ্রমিক-মজুর-ছাত্র-নারী-পুরুষ প্রত্যেকের জন্য কথাগুলো আছে। সেই কথা আমরা বিশ্বাস করেছি। আগামী দিনে ক্ষমতায় আসতে পারলে তারা (বিএনপি) এ মেরামতগুলো করবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির ফলপ্রসূ বৈঠক হয়েছে। তারা বলেছেন, আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকবেন।
তিনি বলেন, আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেখানে ক্ষমতায় গিয়ে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করে ২৭ দফা বাস্তবায়নের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি আনতে হবে।
খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ গঠন শুনানি ২৬ জানুয়ারি
ঢাকা অফিস
দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
‘ভুয়া’ জন্মদিন উদযাপন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মানহানির পৃথক দুই মামলায় এ শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এ দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া।
‘ভুয়া’ জন্মদিন উদযাপনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
২০১৮ সালের ৩১ জুলাই এ দু’মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
চার্জ গঠনের আগের রাতে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে একটি হত্যা মামলার চার্জ গঠনের আগের রাতে মামলার আসামির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, আদালতে বালিদিয়া গ্রামের আবু সাইদ হত্যা মামলার চার্জ গঠনের তারিখ দেওয়া ছিল মঙ্গলবার। তার আগের রাতে খবর পাই ওই মামলার আসামি মোশাররফ হোসেন মৃধার লাশ তার বাড়ির সামনের রাস্তায় পড়ে আছে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই মামলায় বালিদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মফিজ মিনহাসহ ৩১ জনকে আসামি করা হয়েছিল।
তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
নিহত মোশাররফ হোসেন মৃধার ভাতিজা জিনারুল মৃধা বলেন, সোমবার রাতে আমার এক চাচা তবিবার রহমানের চিৎকারে বের হয়ে দেখি বাড়ির সামনে রাস্তার পাশে চাচার (মোশাররফ হোসেন) রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জিনারুল মৃধা আরও জানান, আমরা বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তাদের সঙ্গে মীমাংসার জন্য চেষ্টা করেছি। হাজি কমিটির লোকদের মাধ্যমেও চেষ্টা করেছি। তারা বলছে খুনের বদলা খুন হবে। তারপর আমার চাচার লাশ পাওয়া গেল।
নিহত মোশাররফ হোসেন মৃধার স্ত্রী সবিতা বেগম জানান, তার স্বামী কৃষিকাজ করতেন। বর্গা জমি চাষ করতেন। কারো সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। আবু সাইদ হত্যার সময় সে ফরিদপুর ছিল। সে এর সঙ্গে জড়িত না। তারপরও তাকে আসামি দেওয়া হয়েছে। মঙ্গলবার মামলার চার্জ গঠনের দিন ছিল। আসামিদের হাজির হতে বলেছিল। গত রাতে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মফিজ মিনা এবং বালিদিয়া গ্রামের ইউনুস শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ২০২০ সালের ১৩ জানুয়ারি বড়রিয়া মেলা থেকে বাড়ি ফেরার পথে বালিদিয়ার ঝিনাইপুকুর এলাকায় প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে জখম হন ইউনুস শিকদার সমর্থক সাবেক পুলিশ সদস্য আবু সাইদ মোল্যা। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
এরপর বর্তমান বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ মিনাসহ ৩১ জনকে আসামি করে নিহতের ভাই ওহিদ মোল্যা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চার্জশিট দাখিল হলেও মামলাটির নিষ্পত্তির জন্য একের পর এক দিন পেছায়। পরে চার্জ গঠন ও দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালত নির্দেশ দেন।
আবু সাইদ হত্যা মামলার বাদীপক্ষের লোকজন জানান, মামলাটিকে প্রভাবিত করার জন্য মোশাররফ হোসেনকে হত্যা করা হতে পারে।
সূর্যের দেখা মেলেনি, শীতে কাঁপছে যশোর
যশোর অফিস
যশোরে সূর্যের দেখা মেলেনি। কনকনে শীতে কাঁপছে যশোর। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। মঙ্গলবার যশোর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল থেকে মৃদু বাতাস বইছে। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
শহরের ঈদগাহ মোড়ের রিকশাচালক আরমান আলী বলেন, আজ যশোরে খুব ঠাণ্ডা পড়ছে। দুপুর পর্যন্ত সূর্য দেখা যায়নি। ঠাণ্ডা বাতাসে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে।
দড়াটানা এলাকার বৃদ্ধা ভিক্ষুক বলেন, খুব ঠাণ্ডা লাগছে। জ্বর সর্দি কাশি লেগেছে। ঘরে শুয়ে থাকার উপায় নেই। পেটের দায়ে রাস্তায় নেমেছি।
পথচারী নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই কুয়াশায় চারপাশ ঢাকা পড়েছে। তারপরও থেমে নেই কাজ। বাধ্য হয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাচ্চারা। এত শীতের মধ্যে স্কুলে যাচ্ছে তারা।
এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। হাঁচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। অপরদিকে শীতের কারণে সারাদিনই গরম পোশাক পরে মানুষজনকে চলাচল করতে দেখা যায়। হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ গরম কাপড় ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছেন। সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলছে।
এ বিষয়ে যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার পিস কম্বল ইতোমধ্যে জেলার ৮ উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলে আবার বিতরণ করা হবে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুস সামাদ বলেন, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। রোগীর চাপ থাকলেও হাসপাতালে চিকিৎসা দিতে কোনো সমস্যা হচ্ছে না।
সমালোচনার মুখে শি জিনপিংয়ের সরকার!
খুলনাঞ্চল ডেস্ক
তৃতীয়বারের মতো চীনের শাসন ক্ষমতা গ্রহণের পর শি জিনপিংয়ের সরকার পূর্বের তুলনায় এখন আরও অনেক ক্ষমতাবান এবং শক্তিশালী হয়েছে। যার ফলে গণমানুষের আন্দোলন এবং অসাম্প্রদায়িক ভাবধারার মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরানোর আর কোনো সম্ভাবনা থাকল না।
তবে শির জিরো কোভিড পলিসি আইন পাশ করার পর থেকে চীনজুড়ে গণমানুষের যে তীব্র আন্দোলন শুরু হয়েছিলো এর ফলে শি জিনপিংয়ের সরকারের প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি আবার নতুন করে সামনে আসছে।
সিঙ্গাপুর পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বিশ্লেষণমূলক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কোভিড সংক্রমণ শূন্যে নামিয়ে আনতে শির সরকারের একক ক্ষমতাবলে জনগণকে ঘরবন্দি করার সিদ্ধান্তের ফলে একদিকে মানুষের হতাশা যেমন ফুটে উঠছিল, অপরদিকে এ সিদ্ধান্তের বিরোধিতায় মানুষের এমন ধৈর্য্যচ্যুতি ঘটেছিল যে, প্রয়োজনে সাধারণ মানুষ জেলে যেতেও প্রস্তত ছিলো- বিষয়টিও বিশ্ব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে।
তবে এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে- এমন আশঙ্কায় আন্দোলন দমনের পরিবর্তে শির সরকার তাৎক্ষণিক জিরো কোভিড আইন প্রত্যাহার করে নেয়।
শি জিনপিং চীনের ইতিহাসের একমাত্র ক্ষমতাবান নেতা যিনি একাধিকারে চীনের সেনাবাহিনী, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জয়েন্ট ব্যাটল কমান্ড এবং প্যারামিলিটারি পুলিশ পরিচালনা করেন।
ক্ষমতার স্থায়িত্বে প্রতিবন্ধক হতে পারে এমন সব সমস্যা থেকে পরিত্রাণ পেতে শি তার প্রথম মেয়াদ সব ভিন্নমত দমন, প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন হাজারো সাংবাদিক, রাজনীতিবীদ এবং সমালোচকদের দূর্নীতি দমনের নামে কারাবন্দী করেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে শি সাংবাদিক, দার্শনিক, ব্যবসায়ীদের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে আদর্শগতভাবে আগ্রাসী ভূমিকা পালন করেছেন।
২০১৩ সালের পর থেকে সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) গণমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমা মূল্যবোধ হিসেবে বিবেচিত সার্বজনিনতা, স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন বিচারিক কার্যক্রম, মানবাধিকার এবং পার্টির ঐতিহাসিক ভুলভ্রান্তির সম্পর্কে আলোচনা নিষিদ্ধ করে।
যেসব পার্টির মেম্বাররা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের ক্লাসে সিসিপির সমর্থনে আলোচনা করতে বলা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে পশ্চিমা পাঠ্যপুস্তক নিষিদ্ধ করা হয় এবং মার্ক্সবাদী পাঠ্যতালিকা সংযুক্ত করা হয়।
চীনা রাজনীতিতে অপ্রত্যাশিত আধিপত্যের পর শির ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং তিনিই চীনা কমিউনিস্ট পার্টির একক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হন। তিনি মনে করেন তার প্রতি আনুগত্য পুরো কমিউনিস্ট পার্টি অথবা সংবিধানের প্রতি আনুগত্যের সমান।
ইতিপূর্বে চীনের সাবেক প্রেসিডেন্ট মাও জেদং সব ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর অন্যান্য কমিউনিস্ট নেতারা এমন একটি সংবিধান প্রণয়ন করতে চেয়েছিলেন যার ফলে কেউই একনায়ক তান্ত্রিক ক্ষমতার অধিকারী হতে পারবে না।
দেং শিয়াও পিংয়ের শাসনামলে নতুনভাবে প্রণয়নকৃত লিডারশিপ রুলস ফল দিতে শুরু করে। ক্ষমতা যাতে একক কারো হাতে না থাকে সেজন্য অফিসের সময়সীমা, অবসর গ্রহণের সময়সীমা, এবং পার্টির পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি এসব কিছুই নির্ধারণ করা ছিল।
পরবর্তীতে জিয়াং জেমিন ও হু জিনতাও এর শাসনামলে এসে এইসব সাংবিধানিক পরিবর্তন প্রাতিষ্ঠানিক সাফল্যে পরিনত হয়। কিন্তু শি জিন পিং ক্ষমতায় এসেই এসব সংবিধান, আইন কানুন মাও সে তুংয়ের আমলে ফিরিয়ে নেন।
বিশেষ করে ১৯তম পার্টির জাতীয় সম্মেলনে যখন প্রেসিডেন্টের ক্ষমতার সময়কাল তৃতীয় মেয়াদে উন্নতি করা হয় তখন আরও ভালোভাবে পূর্বের আইন সংবিধান পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যায়৷
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতিক ও কূটনীতিক বিষয়ক অধ্যাপক গবেষক সুসান লে শেরক বলেন, মাও জেদাং ১৯৭৬ সালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার সুচিন্তিত নিপুণ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে তার পরবর্তী উত্তরসূরিরা কারো একনায়কতান্ত্রিক ক্ষমতার অধিকারী হওয়াকে ঠেকাতে পারবেন বলে আশাবাদী ছিলেন। কিন্তু মাও জেদাংয়ের সে সময়ে অন্যান্য নেতাদের বিরুদ্ধে গিয়ে সাংবিধানিক কিছু অযৌক্তিক পরিবর্তন রাষ্ট্রকে বিপদের মুখে ফেলে দেয়। মাও জেদাংয়ের সহকারী দেং শিয়াও পিং সরাসরি মাও জেদাংকে অভিযুক্ত না করে সমস্যার পদ্ধতিগত উৎসকে দায়ী করে তিনি বলেন, ‘যৌথ নেতৃত্বের মাধ্যমে ক্ষমতাকে অধিক কেন্দ্রীয়করণই আজকের এক নায়কতান্ত্রিক ক্ষমতার জন্য দায়ী।’
২০১২ সালের পর থেকে শি জিনপিংয়ের আমলে তার দল ধারাবাহিকভাবে সব ক্ষমতা এবং সেনাবাহিনী, অর্থনীতি এবং বৈদেশিক ও দেশীয় নীতিমালার ওপর কর্তৃত্ব দখল করে নেয়।
এরপর ২০১৭ ও ২০২২ সালে দলের রেজুলেশনের মাধ্যমে পার্টি শি জিনপিংয়ের সুপ্রিম লিডার মনোনিত করে চীনা নাগরিকদের বৃহৎ সাংবিধানিক কাঠামো এবং কিভাবে একজন ছাত্র ও দলীয় পদপার্থীরা পার্টি এবং প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রদর্শন করবে এর নির্দেশিকা হিসেবে ঘোষণা করে।
বাহ্যত এটি একজন নাগরিককে জোরপূর্বক আনুগত্য প্রদর্শন করানো ছাড়া আর কিছুই নয় বলে মত বিশ্লেষকদের।
শেরক তার বিশ্লেষণে আরও উল্লেখ করেন, কয়েক যুগ যৌথ নেতৃত্বের পর শি জিনপিং চীনকে এক নায়কতান্ত্রিক ক্ষমতায় ফিরিয়ে নিচ্ছেন। তিনি জিয়াং ও হু এর চেয়েও অধিক ব্যক্তিগত ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতা ব্যবহার করে তিনি ২০১৭ এবং ২০১৮ সালে পরবর্তী উত্তরসূরি ঘোষণা না করে দেশের সংবিধান পরিবর্তন করে ফেলেছেন। স্পষ্টই যা ২০২৩ সালের পরও আরও অধিক সময় তার ক্ষমতায় থাকার আগ্রহের দিকে ইঙ্গিত করে।
শীতকালে সরিষার তেলের উপকারিতা
মিলি রহমান
শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়। এর ফলে ত্বক শুষ্ক-খসখসে হয়ে যায়। এই সময় যত্ন না নিলে ত্বক ফেটে যেতে পারে। শীতে ত্বকের যত্নে প্রাচীণ কাল থেকে সরিষার তেলের ব্যবহার হয়ে আসছে। এখনও অনেকে ত্বক ঠিক রাখতে সরিষার তেলের উপরেই ভরসা করেন।
সরিষার তেল শিশু ও বয়স্ক সবার ত্বকের জন্যই উপকারী। বিশেষ করে শীতকালে এই তেল ব্যবহার করলে মৌসুমি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সরিষার তেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-
* সরিষার তেল খুব ভালময়েশ্চারাইজার। গোসল করার আগে কয়েক ফোঁটা সরিষার তেল গায়ে মাখেন অনেকে। এই তেলে এমন অনেক প্রয়োজনীয় উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুব উপকারী। এই তেলে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ পাওয়া যায়। সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে ও গায়ে লাগিয়ে নিলে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে।
* সর্দি-কাশি নিরাময়ে সরিষার তেল কাজে লাগে। সরিষার তেলে কালো জিরা মিশিয়ে হালকা গরম করে বুকে-পিঠে মালিশ করলে উপকার পাবেন।
* অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে ভরপুর সরিষার তেল। এটি অ্যালার্জি ও র্যাশ প্রতিরোধেও সাহায্য করে। এই তেল ব্যবহার করলে ত্বকের দাগও কমে।
* চামড়ার কালো দাগ দূর করতে এক চামচ বেসনে দই মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে অল্প সরিষার তেল মিশিয়ে পেস্ট করে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিময়িত এই ফেসপ্যাক ব্যবহারে মুখের কালো দাগ দূর হবে, পাশাপাশি ত্বক উজ্জ্বলও হবে।
* ত্বকের ট্যান দূর করতে সরিষার তেল খুবই সহায়ক। বাটিতে এক চামচ সরিষার তেল নিয়ে অল্প লেবুর রস মিশিয়ে নিন। লেবুর পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটি মুখে ম্যাসাজ করুন ১০ মিনিট ধরে। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে উপকার পাবেন।
* শীতকালে অনেকেরই পা ও ঠোঁট ফেটে যায়। সে ক্ষেত্রেও রাতে শুতে যাওয়ার আগে সর্ষের তেল লাগালে দারুণ কাজ দেয়।
সাবিলাকে হুমকি দিলেন অপূর্ব!
বিনোদন ডেস্ক
রোমান্টিক ঘরানার নাটকে অভিনয় করে অনেক আগে থেকেই প্রশংসিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি রোমান্টিক গল্পের একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘কদমবনে বৃষ্টি’। এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম।
নাটকের গল্পে দেখা যাবে, বই পড়ুয়া রবীন্দ্রসংগীতপ্রেমী গাঁয়ের মেয়ে পারুল। তার প্রেমে মগ্ন শফিক। দু’জনের পরিবার প্রথমে রাজি না হলেও পরে মেনে নেয়। বিয়ের পর দেখা যায় ভিন্ন চিত্র। শফিকের মা পারুলকে ভয় দেখায় শফিককে আরেকটি বিয়ে করাবে। তার কারণ পারুল কখনো মা হতে পারবে না।
শফিকও একদিন পারুলকে হুমকি দেয়, সে আরেকটি বিয়ে করবে। একপর্যায়ে পারুল রাজি হয়।
কিন্তু শফিক তখন বলে, মজা করেছে। বিয়ে করবে না। তার কথা সবাই যে বাবা-মা হবে বিষয়টি এমন নয়। সন্তান হওয়া যেমন প্রাকৃতিক, না হওয়া প্রাকৃতিক। এতে শফিকের চরিত্রে অপূর্ব ও পারুলের চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ নাটকে অনেক মেসেজ রয়েছে। যেগুলো প্রায়ই আমাদের দেশে হয়ে থাকে। নাটকটি দর্শকের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ এটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
এদিকে বর্তমানে একাধিক একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অপূর্ব। নতুন কয়েকটি ওটিটির প্রজেক্ট তার হাতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চার ডিজি, দুই চেয়ারম্যান নিয়োগ দিল সরকার
ঢাকা অফিস
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশে টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, একজন কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে।
মঙ্গলবার এ রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান বাংলাদেশ টেলিভিশনের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফিউল হক। শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ডিজি হিসেবে বদলি করা হয়েছে।
অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
ফখরুল-আব্বাসের জামিন স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ
ঢাকা অফিস
রাজধানীর পল্টন থানায় করা মামলায় অবশেষে উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে আপিল বিভাগের চেম্বার আদালতে এই জামিন স্থগিত চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ওই মামলায় চার দফায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হয়। পরে গতকাল সোমবার উচ্চ আদালতে অন্তর্র্বতীকালীন জামিন আবেদন করেন তারা।
জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মো. আসাদুজ্জামান, কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান আসাদ প্রমুখ আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, ‘মির্জা ফখরুল ও আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে। শিগগিরই এ আবেদন করা হবে।’
গতকাল সোমবার আসামিপক্ষের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন জানিয়েছিলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের অন্তর্র্বতীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আজ আবেদন করা হয়েছে। এখনো জামিন শুনানির তারিখ ধার্য করেননি আদালত। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে জানা যেতে পারে।
এর আগে গত ২১ ডিসেম্বর বিচারিক আদালতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের অন্তর্র্বতীকালীন জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ। কিন্তু ওই আদেশের সার্টিফাইট কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনজীবীর হাতে না পাওয়ায় এতদিন উচ্চ আদালতে জামিন আবেদন করতে পারেননি বিএনপির এ দুই শীর্ষ নেতা।
গত রোববার ওই আদেশের সার্টিফাইট কপি হাতে পাওয়ার পর আজ উচ্চ আদালতে জামিন আবেদন করলেন ফখরুল ও আব্বাসের আইনজীবী।
পুলিশের করা মামলায় গ্রেপ্তারের পর গত ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম। এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ১২ ও ১৫ ডিসেম্বর আরও দুই দফায় তাদের জামিন আবেদন খারিজ করেন বিচারিক আদালত।
গত ৮ ডিসেম্বর দিনগত রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার বিএনপি নেতাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করে পুলিশ।
এ ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন-বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। এদের মধ্যে আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল জামিনে আছেন।
অপরাধে জড়িয়ে কুয়েত ছাড়তে হলো ৩৫০০ বাংলাদেশিকে
খুলনাঞ্চল ডেস্ক
এক বছরে বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩ হাজার ৫০০ জন।
মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং আইন লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী।
নিজ দেশে ফেরত আসা পুরুষ প্রবাসীদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতীয়, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি এবং ৩ হাজার মিশরীয় নাগরিক। নারীদের মধ্য ৩ হাজার ফিলিপিনো, ২ হাজার শ্রীলঙ্কান, ১ হাজার ৭০০ ভারতীয় এবং ১ হাজার ৪০০ জন ইথিওপিয়ান নাগরিক।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের জনসংখ্যায় ভারসাম্য ও দেশটির শ্রমবাজারে অতিরিক্ত প্রবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া চলতি বছরও দেশটির শ্রমবাজারে প্রবাসী নাগরিকদের ভারসাম্য আনতে প্রয়োজনে আরও প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে দেশটির সরকার।
কুয়েতে প্রবাসী বাংলাদেশি আরমান মিঞা বলেন, কুয়েতের আইন মধ্যপ্রাচ্যে অনেকে দেশের তুলনায় কঠোর। তাই যারা দেশটিতে কর্মরত রয়েছেন, তাদের উচিত দেশের আইন ভালোভাবে মেনে চলা।
কালিয়ায় নৌকাডুবি: তিন দিন পর ভেসে উঠল নিখোঁজ আরও ১ জনের মরদেহ
কালিয়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নৌকাডুবির ঘটনার তিন দিন পর নিখোঁজ মাহামুদ হোসেনের (৪৫) মরদেহ ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে নবগঙ্গা নদীতে মৃতদেহটি ভেসে ওঠে। পরে উপজেলার বড়দিয়া নৌ-ফাড়ি পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই নিয়ে ওই দুর্ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশই উদ্ধার করা হলো। এই নিয়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো. লোকমান হোসেন বলেছেন, নিখোঁজ মাহামুদের ভাসমান লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেছেন, যেহেতু নদীগর্ভে নিখোঁজ সকলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,তাই উদ্ধার অভিযানেরও সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর রাত ৮ টার দিকে স্বামীর বাড়ি বাবুপুর গ্রাম থেকে বাহিরডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-চরবাহিরডাঙ্গা খেয়াঘাটে নৌকাডুবিতে মৃত্যু হয় নাজমা ও তার সন্তান নাসিমের। নৌকার মাঝিসহ ১৫ জন যাত্রীর মধ্যে ৯ জন প্রাণে বেঁচে গেলেও চার জন নদীতে নিখোঁজ হন। এরপর গত ১ জানুয়ারি দ্বিতীয় দফা অভিযান চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থল থেকে বাবুপুর গ্রামের বাসিন্দা ও হামিদপুর ইউপির গ্রাম পুলিশ লাবু শেখ (৩০) ও জোকারচর গ্রামের খানজে শেখের (৪৫) লাশ উদ্ধার করে। তৃতীয় দফায় গত সোমবার (২ জানুয়ারি) বিকালে রয়েল শেখের (২৮) লাশ উদ্ধার করে ডুবুরিদল। মঙ্গলবার সকালে মাহামুদ হোসেনের মরদেহ নদীতে ভেসে ওঠে।
শূন্য থেকে ছয় একর জমির মালিক প্রতিবন্ধী আক্কাস
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার নালিয়াডাঙ্গি গ্রামের কৃষক আওয়াল খানের ছেলে আক্কাস খান। দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে পারেননি। বসতবাড়ি ছাড়া নিজের পৈতৃক জমি ছিল না। তবুও সাহস আর মনোবল কাজে লাগিয়ে আট বছর আগে অন্যের সমাজসেবার আর্থিক সহযোগিতায় এক বিঘা জমি ইজারা নিয়ে সবজি চাষ শুরু করে সফল হন। এরপর আরও জমি ইজারা নিয়ে হাইব্রিড কুমড়া, মরিচ, বেগুন, পেঁয়াজ, রসুনসহ নানা জাতের সবজি চাষ করেন। পরের বছর কুমড়া চাষে আয় করেন দুই লাখ টাকা, কেনেন এক বিঘা জমি। পরে পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেন। এভাবে আক্কাস এখন ছয় একর জমির মালিক।
তবে এ পথচলা মোটেও মসৃণ ছিল না আক্কাসের। কারণ, অজ্ঞাত রোগে মাত্র সাত বছর বয়সে দুটি পা শুকিয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। নিজের তাগিদ ছিল মাথা উঁচু করে দাঁড়ানোর। সেই প্রত্যয় থেকেই প্রতিবন্ধকতা জয় করে তিনি এখন সফল কৃষি উদ্যোক্তা। নিজের জমির সঙ্গে আরও ১০ একর ইজারা নিয়ে সবজি আবাদ করে বছরে আয় করছেন ১০ থেকে ১২ লাখ টাকা।
শুধু কৃষিতেই নয়, আয়ের টাকা দিয়ে পাকা বাড়ি করেছেন আক্কাস। বাড়িতে পাঁচটি গরু ও ছাগল লালনপালন করছেন। কিনেছেন উন্নত কৃষি যন্ত্রপাতি। সরেজমিন নালিয়াডাঙ্গি গ্রামে গিয়ে দেখা যায়, শুকিয়ে যাওয়া দুটি পা নিয়ে ক্র্যাচে ভর দিয়ে ক্ষেতে কাজ করছেন তিনি। এ কৃষি উদ্যোক্তা জানান, শৈশবের দুশ্চিন্তা ও অনেকের অবহেলা তাঁকে আত্মপ্রত্যয়ী হতে সহায়তা করেছে। অকেজো পা নিয়ে কাজ করতে তাঁর অসুবিধা হয় না, মনোবলই মূল শক্তি। কাজে তাঁর বাবা আওয়াল খান সহযোগিতা করেন।
জানা গেছে, দূরের স্থানে যেতে সাবেক সংসদ সদস্য প্রয়াত সিরাজুল আকবরের দেওয়া ট্রাই সাইকেল ব্যবহার করেন আক্কাস। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; ইচ্ছা শক্তি আর মনোবল থাকলে সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।
প্রতিবেশী হাসেম মোল্লা বলেন, অন্য কৃষকের চেয়ে আক্কাসের জমিতে প্রতিটি ফসলের ফলন ভালো হয়। কারণ তিনি জানেন, কখন কোন ফসল চাষ করলে লাভবান হওয়া যায়। তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধীরা অক্ষম নন।
বাবা আওয়াল খান বলেন, ‘আক্কাস যখন পঙ্গু হয়ে যায়, খুব চিন্তায় পড়েছিলাম। এখন সে-ই আমাদের সহায়। এখনকার সমাজে অনেক সুস্থ ছেলে বাবা-মাকে দেখে না।’
মাগুরা কৃষি বিভাগের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, আক্কাসবিভিন্ন জাতের ফসল আবাদ করে আট বছরে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। অন্যরা এক জমিতে দুই ফসল চাষ করলেও তিনি চার ফসল উৎপাদন করেন।
ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার করল র্যাব
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-০৬ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম সোমবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে সাতক্ষীরা পলাশপোল এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকার বাশিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান ও তার কতিপয় সহযোগীরা মিলে ২০১৯ সালে বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খোলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছে থেকে প্রায় কোটি টাকা নিয়ে বেশ কিছুদিন প্রতিষ্ঠান পরিচালনা করার পর হঠাৎ তাদের অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা র্যাব-০৬ এর কার্যলয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।
২২ বছরের শিক্ষাজীবন এক দশকের ভিপি
বাগেরহাটের পিসি কলেজের ভিপি নোমানের রাজত্ব
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অবস্থিত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে ছাত্র সংসদের আড়ালে গড়ে উঠেছে এক অপরাধ জগৎ। এখানে মাদক কারবার, চাঁদাবাজি, যৌন নির্যাতন, শিক্ষার্থীদের মারধর, সিট বাণিজ্য, ভর্তিতে বাড়তি টাকা আদায়, প্রতিষ্ঠানের তহবিলের যথেচ্ছ ব্যবহারসহ নানা অপরাধ সংঘটিত হয়। এ অপরাধ জগতের ডন ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সরদার ইয়াছির আরাফাত নোমান। বয়স ৪১ পেরিয়ে গেলেও ১০ বছর ধরে তিনি অবলীলায় এ পদ দখল করে আছেন। তিনি এ কলেজের শিক্ষার্থী হিসেবে আছেন ২২ বছর ধরে। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের ব্যাপার, কথা বলতেও ভয় পান শিক্ষক-শিক্ষার্থীরা।
নোমান স্বীকার করেছেন, ছাত্র সংসদ এখন আর কার্যকর নেই। অবশ্য তাঁর দাবি, তিনি এখনও ভিপি আছেন। অন্যান্য অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি।
জানা গেছে, বিভিন্ন অনুষ্ঠানের নামে বছরে কলেজের নানা তহবিল থেকে প্রায় কোটি টাকা উত্তোলন করে গ্রাস করেন নোমান ও তাঁর অনুসারীরা। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক সমকালকে বলেছেন, ‘রাজনৈতিক ছায়া আছে তাঁর। ছাত্র সংসদের চাহিদার কোনো শেষ নেই, চাঁদা দিতে দিতে বিভাগগুলোর করুণ অবস্থা। কলেজটা একদম ধ্বংস হয়ে গেছে।’
২০১২ সাল থেকে ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন সরদার নোমান। নির্বাচন না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী ২০১৩ সালেই তৎকালীন অধ্যক্ষের তরফে ছাত্র সংসদ অবৈধ এবং কার্যক্রম বন্ধ করে নোটিশ জারি করা হয়। তবে নোমান তা মানেননি। এখনও ছাত্র সংসদের সর্বেসর্বা তিনি। বিবাহিত ও সন্তানের জনক হয়েও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। নানা অভিযোগের পর গত ডিসেম্বরে এ শাখার কার্যক্রম স্থগিত করে দিয়েছে জেলা ছাত্রলীগ।
নোমান ২০০০ সালে কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। মাধ্যমিক পরীক্ষার সনদ অনুযায়ী জন্মতারিখ ১৯৮১ সালের ২ মার্চ। পাঠ-বিরতির ফলে ২০০৯ সালে প্রাইভেট পরীক্ষা দিতে পিসি কলেজের ছাত্র হিসেবে অন্তর্ভুক্ত হন। ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে নোমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ও এইচএসসি প্রবেশনাল সার্টিফিকেট দিয়ে ২০১২ সালে আবার স্নাতকে (সম্মান) নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি হন। এ সনদপত্র অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৯০ সালের ৫ মার্চ। তবে জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী নোমানের বর্তমানে বয়স ৪১ বছরেরও বেশি।
অভিযোগ উঠেছে, নোমানদের দৌরাত্ম্যে বর্তমানে কলেজ ক্যাম্পাস হয়ে উঠেছে মাদক সেবনের অভয়াশ্রম। মাদক বিক্রি ও সেবন ওপেন সিক্রেট কলেজে। হলগুলোতে নেশাজাতীয় দ্রব্যের উপস্থিতি টের পাওয়া যায়। হোস্টেলের পেছনের বাগান থেকে একাধিকবার ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, কলেজের ছাত্রী হোস্টেলে নোমানের নিজস্ব কক্ষ রয়েছে। সেখানে মেয়েদের বাধ্য করা হয় অনৈতিক কাজে। গত বছরের জানুয়ারিতে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই মাসের বেশি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় কক্ষটি বন্ধ করে দেওয়া হলেও পরে তা আবারও চালু হয়েছে।
কলেজের প্রাক্তন এক শিক্ষার্থী বলেন, ‘নোমান ভাইয়ের আসল চরিত্র জানলে আঁতকে উঠবেন।’ হোস্টেল সূত্রে জানা যায়, গত তিন মাসে অন্তত ১০ জন ছাত্রী নির্যাতনের ভয়ে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে গেছেন। পালিয়েও গেছেন কেউ কেউ।
নোমান ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে শ্নীলতাহানি, মারধর, হামলার অভিযোগ ও জীবনের নিরাপত্তার দাবিতে গত বছরের জানুয়ারিতে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কলেজের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী। তিনি নোমানের একসময়কার সহযোগী এবং ছাত্র সংসদ মিলনায়তন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য নয়নের স্ত্রী।
অর্থের নয়ছয় :প্রতি বছর কলেজটিতে একাদশ, ডিগ্রি অনার্স ও মাস্টার্সে অন্তত চার হাজার শিক্ষার্থী ভর্তি হন। পিসি কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজার। তাঁদের পুনঃভর্তির প্রয়োজন হয়। কলেজের বিভিন্ন বিভাগ এবং ৫০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সাল থেকে প্রতি বছর সংসদ নিয়ন্ত্রিত তথ্যকেন্দ্র থেকে ভর্তির সময় ২০ টাকার ফরম ১০০ টাকা দিয়ে কিনতে হয় শিক্ষার্থীদের।
সূত্র জানায়, অনার্সে ভর্তির সময় বাড়তি ১০০ টাকা করে বছরে ৬ লাখ, চতুর্থ বর্ষের প্রবেশপত্র দেওয়ার সময় ৩০০ টাকা করে সাড়ে ৫ লাখ টাকা, ব্যবহারিক খাতা বেশি দামে বিক্রি করে ১ লাখ টাকা, মসজিদ বা মন্দিরের নামে সব শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ করে অন্তত ২০ লাখ টাকা আদায় করে নোমানের তথাকথিত ছাত্র সংসদ।
অনুষ্ঠানের নামে ছাত্র সংসদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন চাহিদা দেওয়া হয় এবং চাপ প্রয়োগের মাধ্যমে টাকা দিতে বাধ্য করা হয়। ২০২১ সালের একটি হিসাবে দেখা যায়, মার্চে শিক্ষা সফরের জন্য ১ লাখ টাকা, ডিসেম্বরে শিক্ষা সফরে যাওয়ার জন্য দেড় লাখ, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য ৮০ হাজার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার জন্য ১ লাখ, দরিদ্র ছাত্রছাত্রীদের ত্রাণ সহায়তা দেওয়ার নামে দেড় লাখ টাকা এবং ছাত্র সংসদের জন্য ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার কেনার জন্য ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে। ২০২১-২২ সালের ক্রীড়া অনুষ্ঠানে বাজেট ছিল ১৩ লাখ টাকা।
২০১৯-২০ অর্থবছরের একটি তালিকা আসে সমকালের হাতে। এতে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ লাখ টাকা, ঐতিহাসিক ৭ মার্চ ২ লাখ, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ ৫ লাখ, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ৮ লাখ, পহেলা বৈশাখে ৮ লাখ, ১৭ এপ্রিল ২ লাখ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ১০ লাখ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ১০ লাখ, দরিদ্র তহবিল থেকে ২ লাখ, রোভার স্কাউট ও বিএনসিসি থেকে ২ লাখ, শিক্ষা সফর (অনার্স) বাবদ ১০ লাখ, সরস্বতী পূজায় ৪ লাখ, মোটরসাইকেলের তেল বাবদ ৩ লাখ টাকা উত্তোলন করে অকার্যকর ছাত্র সংসদ।
অন্যদিকে টার্ম পেপারসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২ লাখ, অনার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য ৬ লাখ, নবীনবরণের জন্য ২ লাখ, কলেজের পুকুরে মাছ চাষ বাবদ ২ লাখ ও কলেজ ট্রান্সফার বাবদ ১ লাখ টাকা নিয়েছে। এর বাইরেও কারণে-অকারণে অনেক টাকা নেয় ছাত্র সংসদ।
গত বছর জাতীয় শোক দিবসের কর্মসূচি উপলক্ষে সংসদ থেকে সাদা কাগজে ৬ লাখ টাকার একটি বিল পাঠিয়ে তুলে নিয়েছে ছাত্র সংসদ। বিভিন্ন কমিটিতে থাকা শিক্ষকদের সই ছাড়া টাকা উত্তোলন করা যায় না। কিন্তু তাঁদের জীবননাশের হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয় সই করতে। কলেজের প্রতিটি বিভাগের প্রায় সব অ্যাকাউন্টই জনতা ব্যাংকে। এমন কয়েকটি অ্যাকাউন্টের তথ্য যাচাই করেও এসবের সত্যতা পাওয়া গেছে।
২০১৮ সালে শতবর্ষ উদযাপন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর ফান্ডে জমা ছিল ৪১ লাখ টাকা। পরে ১৭টি চেকের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এই অর্থ তুলে নেওয়া হয়। শিক্ষকদের সমন্বয়ে গঠিত কমিটির সই ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর টাকা উত্তোলন সম্ভব না হলেও সূত্র জানায়, তাদের চাপ দিয়ে নোমান এই টাকা তুলে নেন।
ছাত্র সংসদের নামে নোমানের এত দৌরাত্ম্য থাকলেও ২০১২ সালে নির্বাচিত সংসদটির সদস্যদের অনেকেই শিক্ষাজীবন শেষে যোগ দিয়েছেন বিভিন্ন কাজে। ২৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্তত সাতজন সরকারি-বেসরকারি চাকরি করেন, চারজন ব্যবসা করেন, পাঁচজন বেকার। বাকি ছয়জনের তথ্য পাওয়া যায়নি।
নির্যাতনের অভিযোগ :গত বছরের সেপ্টেম্বরে হিন্দু হোস্টেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষ থেকে সুব্রত তরফদার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন দাবি করা হলেও কলেজের একাধিক সূত্র বলছে, সংসদকেন্দ্রিক আর্থিক লেনদেন এবং হলের টাকা উঠিয়েও না দেওয়ার জেরে এই মৃত্যু।
গত বছরের জানুয়ারিতে নোমান অনুসারী বহিরাগতরা কলেজের অধ্যক্ষ আসাদুল আলম খানকে প্রকাশ্যে হেনস্তা ও অপমান করে। অধ্যক্ষের সরকারি গাড়ি এক মাস আটকে রাখে তারা। প্রচণ্ড মানসিক চাপের মধ্যে গত ডিসেম্বরে তিনি তদবির করে অন্যত্র বদলি হন।
জানা গেছে, নোমানের পরিবার ক্ষমতাসীন দলের মধ্যে যথেষ্ট প্রভাবশালী। তাঁর বাবা সরদার বদিউজ্জামান জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক, চাচা সরদার নাসির উদ্দীন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক, ছোট ভাই নাহিয়ান আল সুলতান ওশান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সমকালের প্রশ্নের জবাবে নোমান বলেন, ছাত্র সংসদ বিলুপ্ত হয়েছে। তবে চাইলে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে সহায়তা করে থাকে। কলেজ কর্তৃপক্ষ জানায়, নোমান এখনও নানা উপলক্ষে অর্থের জন্য চাপ দিয়ে থাকেন।
কলেজ থেকে বিভিন্ন অনুষ্ঠানের নামে বিপুল অর্থ তুলে নয়ছয় করার অভিযোগ অস্বীকার করেন তিনি। ছাত্রী হোস্টেলে কক্ষ নেওয়ার কথাও নাকচ করে দেন। তাঁর ভাষ্য, ছাত্রী হোস্টেলে ছাত্ররা তো ঢুকতেই পারেন না। ২০ টাকার ভর্তি ফরম ১০০ টাকায় বিক্রির অভিযোগও অস্বীকার করেন তিনি।
সার্বিক বিষয়ে কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম ফরাজী বলেন, তিনি সবার সহযোগিতা নিয়ে নিয়ম মেনে কলেজ পরিচালনার চেষ্টা করছেন।
শতাধিক জাতের ধান আবাদ চাল মাত্র সাত ধরনের: কুষ্টিয়ার মোকামে প্রতারণা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খাজানগর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম। দেশে চালের চাহিদার বড় অংশ এই মোকাম থেকে সরবরাহ হয়। মোকামে সারাবছর সাত ধরনের চাল বস্তাজাত করে বাজারে ছাড়েন মিল মালিকরা। অথচ কুষ্টিয়া অঞ্চলের ৪৩ ধরনসহ সারাদেশে ধান আবাদ হচ্ছে শতাধিক জাতের। কুষ্টিয়া ছাড়াও এই মোকামে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, রংপুর, নওগাঁ, দিনাজপুর থেকেও ধান আসে। তা থেকে মিল মালিকরা চাল তৈরি করে বিক্রি করেন।
খাজানগর মোকামে বস্তাজাত হয় বাসমতী, মিনিকেট, স্পেশাল মিনিকেট, আটাশ, স্পেশাল আটাশ, কাজললতা ও গুটি স্বর্ণা চাল। এসব চাল কোন জাতের ধান থেকে তৈরি, তা গোপন রাখেন মিল মালিকরা। এভাবে তাঁরা প্রতারণা করছেন। কম দামে ধান কিনে আটাশ, কাজললতা ও মিনিকেটের লোগো ব্যবহার করে অনেক বেশি দামে চাল বিক্রি করছেন তাঁরা।
সম্প্রতি কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে একটি জরিপ হয়। জরিপের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে ‘মিনিকেট’ নাম দিয়ে কীভাবে মিল মালিকরা প্রতারণা করছেন, তা তুলে ধরা হয়।
কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, কুষ্টিয়া অঞ্চলে আউশ, আমন ও বোরো মৌসুমে মোটা ধান আবাদ হয় ১ লাখ ৫২ হাজার হেক্টরের বেশি জমিতে। এর মধ্যে চিকন ধানের আবাদ হয় ২৩ শতাংশ জমিতে। চিকন ধানের মধ্যে আছে বিআর ২৬, ব্রি ধান ৩৯, ব্রি ধান ৫০, ব্রি ধান ৬০, ব্রি ধান ৬৩, ব্রি ধান ৭১, ব্রি ধান ৮১, ব্রি ধান ৮৬, ব্রি ধান ৮৮, ব্রি ধান ১০০, বিনা ধান ১৭ এবং বিনা ধান ১৯। এসব ধানের চাল বাজারে মিনিকেট, নাজিরশাইল, বাসমতী ও সুপার মিনিকেট নামে বিক্রি করেন মিল মালিকরা।
কৃষি বিভাগ, বিএডিসি, বীজ ব্যবসায়ী ও মিল মালিকরা জানান, ব্রি ধান ৫৮, ২৮, ২৯, ৭, ৩৯, ১৭, ২০, ২২, ৮৭, ৫০, ৮১ ও ১০০, ১৭, ৬৩, ৭৫ ও ১৯ জাতের ধান চিকন ও সরু। এসব ধান থেকেই চাল তৈরি করে ‘মিনিকেট’ নামে বাজারে ছাড়া হচ্ছে। এর মধ্যে ৫০ জাতের ব্রি ধানকে ‘বাসমতি’ বলে বিক্রি করা হচ্ছে। আর ব্রি ধান ৬৩ জিঙ্ক সমৃদ্ধ। পাশাপাশি ব্রি ধান ৩৩, ১৬, ৫১, ৫২, ১০, ১১, ২২ ও ২৩ জাতের ধান মোটা।
অন্যদিকে ব্রি ধান ৮৫, ৫৮, ৮৯, ৯২, ৯৩, ৬২, ৮০, ৭১, ৮৬ ও ৮৮ জাতের ধান মাঝারি। এর মধ্যে চিকন বৈশিষ্ট্যের কয়েকটি ধানও আছে। এ ছাড়া ব্রি ধান ৩৪ জাতকে ‘বাদশা ভোগ’ বলে বিক্রি করা হয়, যা পোলাওর চাল হিসেবে প্রচলিত।
খাদ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, ৫১ ও ৯৩ জাতের ধান থেকে ‘কাজললতা’ চাল তৈরি করছেন মিল মালিকরা। তাঁরা মিনিকেটের বস্তায় ২৮ চাল মিশিয়ে বিক্রি করেন। ‘স্পেশাল বা সুপার ২৮’ নামে যা বিক্রি হচ্ছে, তা মাঝারি মানের ধান থেকে প্রক্রিয়াজাত করে তৈরি করা।
চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও একটি অটো রাইস মিলের মালিক জয়নাল আবেদিন ধানের জাত ও চালের নামের প্রতারণার বিষয়টি স্বীকার করে বলেন, ধানের সব জাত সম্বন্ধে তার জানা নেই। কম দামে ধান কিনে চাল তৈরি করে মিশিয়ে বিক্রির ফলে বেশি লাভ করছেন তাঁরা।
বিএডিসির উপপরিচালক (বীজ) আব্দুর রহমান বলেন, কুষ্টিয়ায় তাঁরা ৪০ ধরনের বেশি জাতের ধান বিক্রির জন্য ডিলারদের সরবরাহ করে থাকেন। মিল মালিকরা তা থেকে ‘কাল্পনিক’ নাম দিয়ে মাত্র সাত ধরনের চাল তৈরি করেন।
জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, মিল মালিকরা জেনেশুনেই প্রতারণা করছেন। আইন না থাকায় তাঁরা পার পেয়ে যাচ্ছেন। সরকার নতুন আইন করতে যাচ্ছে। আইনটি হলে ধানের জাতের নামে চাল বিক্রি করতে হবে।
সুন্দরবন ভ্রমণরত অবস্থায় মারা গেলেন সাংবাদিক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুর রহিম মারা গেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সুন্দরবন ভ্রমণরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা অনুষ্ঠিত হবে।
দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, প্রবীণ সাংবাদিক আনিসুর রহিম সপরিবারে সুন্দরবনে যাওয়ার পথে ট্রলারে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোটরসাইকেল চুরির সময় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করলো পুলিশ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তিন চোর। পরে তাদের গণপিটুনি দেন স্থানীয়রা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ঝিনাইদহের মহেশপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে অপু মিয়া (১৯), সদর উপজেলার চোরকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল হোসেন (৪২) ও একই উপজেলার পাগলা কানাই গ্রামের সেকেন্দের আলীর ছেলে আনিছ (৩৬)।
স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া জানান, কয়েকদিন আগে কাঁঠালপোতা গ্রাম থেকে একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। একই ব্যক্তিরা মঙ্গলবারও গ্রামের মাঠে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করেন। পরে স্থানীয়রা দেখে ফেলে তাদের ধাওয়া করেন। জনতার মাথার ওপর লাফ দিয়ে পালাতে গিয়ে ধরা পড়েন তারা। পরে সিসিটিভির ফুটেজ দেখে তাদের মোটরসাইকেলের চোর বলে শনাক্ত করেন এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে তারা মারাত্মক আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল। পরে আহত অবস্থায় পুলিশ তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করে দেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) রফিকবুল ইসলাম জানান, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থানায় তাদের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্ডা নৃগোষ্ঠী আজও পরবাসী
হেদায়েৎ হোসেন
সুন্দরবনে মাছ ধরা থেকে শুরু করে মাঠে শস্যবীজ রোপণ, ধান কাটা, শাকসবজি চাষসহ—সব কাজে পুরুষের চেয়ে বেশি শ্রম দেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুন্ডা নারীরা। এরপরও মজুরি পান পুরুষের অর্ধেক। ফলে সবকিছু বদলালেও ভাগ্য বদলায়নি তাদের। আজও পিছিয়ে আছেন তারা।
খুলনার কয়রার সুন্দরবন সংলগ্ন নদ-নদীর পাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুন্ডাদের বসবাস। আজও পরবাসী হয়ে তাদের বসবাস। নিজস্ব জমি ও স্থান বলতে কিছুই নেই। নদীর পাড়ে কোনও রকমে ঘর তুলে বসবাস করছেন। এই সম্প্রদায়ে পুরুষই সব। নারীরা কোনও সিদ্ধান্ত দিতে পারেন না। তবু পুরুষের পাশাপাশি কৃষিকাজ, নদীতে মাছ ধরা ও দিনমজুরি সবকিছুই তাদের করতে হয়। বর্তমানে কয়রায় মুন্ডা নারী শ্রমিক আছেন ২৭৯ জন।
মুন্ডা কারা?
বাংলাদেশে মুন্ডাদের আগমন ও তাদের বসতি বিন্যাসের প্রকৃত তথ্য এখনও উদঘাটিত হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং উৎখননের ভিত্তিতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত বিহারে ও রাঁচিতে যে তথ্য পাওয়া যায় তাতে তাদের আদি বসতি বিন্যাসের সময়কাল এবং স্থান নিরূপণ করা যায়।
ভারতবর্ষে প্রধানত ১৩টি মুন্ডা জাতিগোষ্ঠীর কথা উল্লেখ রয়েছে। মুন্ডা দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি। ভারতের ঝাড়খণ্ড ও ছত্রিশগড় রাজ্যের ছোটনাগপুর অঞ্চল, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাদের বাস। বাংলাদেশের কোনও কোনও অঞ্চলে বসবাস করেন তারা। কয়রা, ডুমুরিয়া, সাতক্ষীরার দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন গ্রামে বসতি বিন্যাসের এবং সুন্দরবন এলাকায় মুন্ডাদের আদি বসতির চিহ্ন পাওয়া যায়। কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নে মুন্ডা ও মাহাতোর ৩২২টি পরিবার বসবাস করে। শ্যামনগরে মুন্ডাদের ৪২০ পরিবারে দুই হাজার ৭৪০ জন সদস্য রয়েছেন। এসব পরিবারের ৯৫ শতাংশ ভূমিহীন।
ভাষা:
তারা মুন্ডারি ভাষায় কথা বলেন। যা অস্ট্রো-এশীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং ভারতীয় আর্যভাষা থেকেও প্রাচীনতর। এই ভাষা উড়িয়া, অসমীয়া ও বাংলা ভাষার প্রাথমিক ভিত রচনা করেছে। খাসিয়া, গারো, সাঁওতাল, কোল ইত্যাদি উপজাতীয় ভাষার সঙ্গে মুন্ডা ভাষার সম্পর্ক লক্ষণীয়। বাংলা বাগভঙ্গির ওপর মুন্ডা ভাষার প্রভাব আছে। মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি লোক মুন্ডা ভাষায় কথা বলেন। বাংলাদেশে তাদের সংখ্যা ১৫ থেকে ২০ হাজার। তিন-চার হাজার বছর পূর্বে মুন্ডারা পিজিন ভাষা হিসেবে পেশা ও জীবিকার প্রয়োজনে প্রথম মুন্ডা ভাষা ব্যবহার করেন। এখন সেই ভাষা ভুলতে বসেছে তাদের বর্তমান প্রজন্ম। প্রাথমিক পাঠ শেষে শিশুরা ঝরে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে মুন্ডাদের পিছিয়ে পড়ার কারণগুলোর মধ্যে প্রধান হলো—অপ্রতুল স্কুল ব্যবস্থা এবং তাদের নিজস্ব পারিবারিক ও ভাষাগত চর্চায় নিরুৎসাহ করা। তবে বর্তমানে মুন্ডারা বিভিন্ন এনজিও এবং সমাজপতিদের মাধ্যমে সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করেছে। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় দীর্ঘদিনের সংস্কৃতিচর্চা করতে পারছেন না মুন্ডারা।
পেশা-জীবিকা:
আগে তাদের প্রধান জীবিকা ছিল সুন্দরবনে গাছ কাটা, নদীতে মাছ শিকার ও কৃষিকাজ। বর্তমানে অনেকে আদি পেশা ছেড়ে ভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। প্রতিকূল পরিবেশে কঠোর পরিশ্রম করছেন তারা।
কয়রারর পাথরখালী গ্রামে অঞ্জলি মুন্ডার বসবাস। তিনি জানান, কৃষিজমিতে কাজ করে সংসার চলে। নদীর পাড়ে বসবাস করায় যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে তারা পেছনের কাতারে থাকেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়ে নামমাত্র ক্ষতিপূরণ পান।
উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের নিখিল মুন্ডা বলেন, ‘কৃষিজমিতে কাজ করে কোনোমতে সংসার চালাতে হচ্ছে। অভাব লেগেই আছে। প্রাকৃতিক দুর্যোগে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই। পাশাপাশি হাড়ভাঙা পরিশ্রম করে পুরুষের অর্ধেক মজুরি পাই। ফলে ভাগ্যের কোনও পরিবর্তন হয় না।’
সমান কাজ করে পুরুষের অর্ধেক মজুরি পাওয়ার কথা জানিয়েছেন কয়রার নলপাড়া গ্রামের সন্ধ্যারানী মুন্ডা। তিনি বলেন, ‘সারাদিন অন্যের জমিতে কাজ করি। এজন্য একবেলা খাবার ও ২৫০ টাকা মজুরি পাই। মাঠে পুরুষ শ্রমিকের সঙ্গে সমান কাজ করলেও অর্ধেক মজুরি পাই। স্বামীর আয়ে এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে ৬ নম্বর কয়রা গ্রামের মুন্ডাপাড়ার এক নারী বলেন, ‘সংসারে অভাবের কারণে বোরো-আমন মৌসুমে চারা রোপণ, ধান কাটাসহ বিভিন্ন মৌসুমি ফসলের পরিচর্যা, মাটিকাটা, চাতাল-ইটভাটায় এবং রাজমিস্ত্রির কাজ করি। ঝড়বৃষ্টি ও শীত উপেক্ষা করে অনেক কষ্ট করতে হয়। অথচ মজুরি পাই পুরুষ শ্রমিকের অর্ধেক। এটি পরিবর্তন হওয়া উচিত।’
মজুরি বৈষম্যের কথা স্বীকার করে কয়রা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসিমা আলম বলেন, ‘বছরের পর বছর ধরে কয়রায় নারী ও পুরুষ শ্রমিকের মধ্যে মজুরি বৈষম্য চলছে। নারী শ্রমিকরা সবসময় উপেক্ষিত। সামাজিক সচেতনতাই এই বৈষম্য দূর করতে পারে।’
নদীর পাড়ে কোনও রকমে ঘর তুলে বসবাস করছেন তারা:
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর নির্বাহী পরিচালক মেরিনা যুথী বলেন, ‘এই অঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে হবে। এজন্য সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে নারীদের কার্যকর অংশগ্রহণ, মজুরি বৈষম্য দূর, সরকারি প্রণোদনাসমূহে প্রবেশাধিকার বাড়াতে হবে।’
কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, ‘মুন্ডা নারীরা কঠোর পরিশ্রম করেও পুরুষের সমান মজুরি পান না, এটা খুবই দুঃখজনক।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, ‘অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি কোনও প্রকল্প এলেই তাদের সহযোগিতা করা হয়।’
নিজের বুকে নিজেই গুলি চালালেন বিজিবি সদস্য
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক পারভেজ আলম (৩০) নামে বিজিবির এক সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে। মৃত বিজিবি সদস্য নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বিজিবি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আহমেদ আলী ও তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলি লেগে পারভেজ আলমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ১৭ নীলডুমুর বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
ঢাকা অফিস
বাংলাদেশ পুলিশকে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা।’
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনার কারণে দুই বছরের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সশরীরে উপস্থিত হয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন তিনি।
পুলিশ সম্পর্কে জনগণের ভীতি দূর করে বাহিনী হিসেবে জনগণের সেবা এবং ভালো কাজগুলো চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশের প্রতি জনগণের আস্থা অটুট রাখার বিষয়টি নিশ্চিত করুন।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী পুলিশ হবে জনগণের, শোষকের নয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার পুলিশ বাহিনীকে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন সরবরাহ করেছে। পুলিশের গতিশীলতা ত্রিমাত্রিক পর্যায়ে উন্নীতকরণে ইতোমধ্যে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গঠনের প্রক্রিয়া চলছে।’
সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। তার সুফল জনগণ এখন ভোগ করছে। বঙ্গবন্ধু সর্বদা এ দেশের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করতেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনী এখন জনগণের পুলিশ হিসেবেই তাদের সেবা দিয়ে যাচ্ছেন। আগে পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেতো, এখন জানে পুলিশ সেবা দেয় ও তাদের পাশে দাঁড়ায়।’
জনগণের আস্থা অর্জন করা যেকোনও বাহিনীর জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা তা করে যাচ্ছেন। অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকেই আপনারা এই সেবা করে যাবেন। জনগণের মনে পুলিশের প্রতি যে আস্থা সৃষ্টি হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা চাই আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবেই জাতির পিতার সেই আকাঙ্ক্ষা পূরণ করবে।’
তিনি বলেন, ‘যে কোনও প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ-আপদে পুলিশ সবসময় মানুষের পাশে আছে। পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগেও পুলিশের ভূমিকা রয়েছে। মানুষের জান-মাল বাঁচাবার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করেন। যে কোনও ঝুঁকি নিতে পিছপা না হওয়াটাই পুলিশের কাজ এবং সেটা তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই করে যাচ্ছেন।’
এজন্য পুলিশ বাহিনীকে তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ২০১৩, ১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বিএনপি-জামায়াতের ‘আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার সময়’ পুলিশ সদস্যদের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে সময় প্রায় সাড়ে ৩ হাজার মানুষ অগ্নিদগ্ধ এবং ৫শ’ মানুষ নিহত হয়েছিল। পুলিশ বাহিনীও রেহাই পায়নি। ২৯ জন পুলিশ সদস্যও নির্দয় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এবং অনেকে আহত হন। খুব নির্দয়ভাবে পুলিশকে বিএনপি-জামাত-শিবিররা যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে তা কোথাও দেখা যায় না। এদের হামলায় সাড়ে ৩ হাজার বাস-ট্রাক, ১৯টি ট্রেন, ৯টা লঞ্চ পুড়ে ধ্বংস হয়। ৭০টি সরকারি অফিস ও স্থাপনা ভাংচুর করে এবং ৬টি ভূমি অফিস সম্পূর্ণ পুড়িয়ে দেয়।’
পুলিশের সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিয়েছিল এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটে সে বিষয়েও তিনি সকলকে সতর্ক করেন। জনগণের সাথে থেকে এটা প্রতিরোধ করার জন্য তিনি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি জঙ্গি প্রতিরোধে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে হলিআর্টিজন বেকারির জঙ্গি হামলার ঘটনায় আত্মাহুতি দানকারী দুই পুলিশ সদস্যকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার দেশকে জঙ্গিবাদ থেকে রক্ষায় সবরকম ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ বাহিনী জঙ্গি, সন্ত্রাস, মাদক, চোরাচালানি বা মানুষ পাচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের পুলিশ বাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। এজন্য পুলিশের বিশেষ করে মহিলা কন্টিনজেন্ট আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভূয়সী প্রশংসা পাচ্ছেন।’
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ব্যবহার করে এখন খুব সহজেই বিপদাপন্ন মানুষজনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। জনগণ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের সেবা পাচ্ছে এই ‘৯৯৯’ ব্যবহার করে। কক্সবাজারে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া একদল ছাত্রকে ’৯৯৯’ এ ফোন করার পর উদ্ধারের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পুলিশ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সেবা প্রদান সহজ করতে প্রতিটি থানায় নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক স্থাপন করেছে, নারীবান্ধব বিভিন্ন অ্যাপ চালু করেছে। এছাড়া, অনলাইন জিডি কার্যক্রম ও অন্যান্য অনলাইনভিত্তিক সেবা ও মোবাইল অ্যাপ প্রবর্তনের মাধ্যমে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
পুলিশের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে ইতোমধ্যে পুলিশে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গঠন করেছি।
বাংলাদেশ পুলিশে ইতোমধ্যে ডিএনএ ল্যাব, আধুনিক ফরেনসিক ল্যাব, অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন (এএফআইএস) এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে এ ধরনের ল্যাব স্থাপন করা হবে।
তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবেবলায় আমরা সিআইডিতে একটি ‘সাইবার পুলিশ সেন্টার স্থাপন’ করেছি। এছাড়া, ডিএমপির ‘সিটিটিসি’-সহ পুলিশের অন্যান্য ইউনিটও সাইবার অপরাধ দমনে কাজ করছে। অচিরেই আমরা বাংলাদেশ পুলিশে একটি পূর্ণাঙ্গ সাইবার পুলিশ ইউনিট স্থাপন করব এবং জেলা পর্যায় পর্যন্ত এ ইউনিটের শাখা বিস্তৃত করা হবে।
সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং দেশকে উন্নয়নশীল দেশের কাতারে তুলে আনতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনার অভিঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং একে কেন্দ্র করে স্যাংশন ও পাল্টা স্যাংশনের ঘটনা না ঘটলে বাংলাদেশকে তার সরকার আরও অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারতো। তারপরও ২০৪১ নাগাদ সরকার এই বাংলাদেশকে জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তি জ্ঞানে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে লক্ষ্য নির্ধারণ করে কাজ করে যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পুলিশের বিভিন্ন দল বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন করে।
পরে তিনি ১১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সাহসিকতা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা, বিপিএম সেবা এবং পিপিএম-সেবা প্রদান করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তাকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।
বেকারি শিল্পের উপযোগী গমের দুই জাত উদ্ভাবন
ঢাকা অফিস
বেকারি শিল্পের উপযোগী গমের দুটি জাত উদ্ভাবন করলো এসিআই। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বীজ বোর্ডের ১০৮তম সভায় জাতীয় বীজ বোর্ডের সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে এসিআই লিমিটেড উদ্ভাবিত দুটি নতুন গমের জাত এসিআই গম১ ও এসিআই গম২ নামে অনুমোদনের মাধ্যমে অবমুক্ত করেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এসিআই গম১ -এ উচ্চ ফলনশীল গমের সব বৈশিষ্ট্য বিদ্যমান। এ জাতের শীষ লম্বা আকারের হয়ে থাকে। গাছের উচ্চতা ১০০ থেকে ১০৫ সেন্টিমিটার। প্রতি গাছে টিলারের সংখ্যা ৬-৭ টি। গাছের পাতা চওড়া ও পাতার রঙ গাঢ় সবুজ। প্রতিটি শীষে দানার সংখ্যা গড়ে ৫১টি। এই জাতের দানার রঙ অম্বর, চকচকে ও আকারে বড় এবং ১০০০ পুষ্ট দানার ওজন গড়ে ৬৬ গ্রাম। প্রস্তাবিত জাতটি বীজ প্রত্যয়ন এজেন্সির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে বারি গম৩৩ এর চেয়ে ১০ শতাংশের বেশি ফলন পাওয়া গেছে। এ জাতের হেক্টরে গড় ফলন ৪ দশমিক ১৯ টন। তবে উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে এ জাতটি হেক্টরে ৬ দশমিক ৩৬ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।
এসিআই গম২ এ উচ্চ ফলনশীল গমের সব বৈশিষ্ট্য বিদ্যমান। এ জাতের শীষ লম্বা। গাছের উচ্চতা ৯৫ থেকে ১০০ সেন্টিমিটার। প্রতি গাছে টিলারের সংখ্যা ৫-৬ টি। গাছের পাতা চওড়া ও পাতার রঙ গাঢ় সবুজ। এর শীষের দৈর্ঘ্য গড়ে ১৩ দশমিক ২ সে.মি.। প্রতিটি শীষে দানার সংখ্যা গড়ে ৫৫টি। এই জাতের দানার রঙ অম্বর, চকচকে ও আকারে বড় এবং ১০০০ পুষ্ট দানার ওজন গড়ে ৬৪ গ্রাম। প্রস্তাবিত জাতটি বীজ প্রত্যয়ন এজেন্সির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলেই বারি গম৩৩ এর চেয়ে ১০ শতাংশের বেশি ফলন পাওয়া গেছে। এ জাতের হেক্টরে গড় ফলন ৪ দশমিক ৩০ টন। তবে উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে এ জাতটি হেক্টরে ৫ দশমিক ৪৮ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে গমের হেক্টর প্রতি গড় ফলন ৩ দশমিক ০৯ মেট্রিক টন হওয়া সত্ত্বেও মোট চাহিদা পূরণ করতে প্রতি বছর গড়ে ৬ দশমিক ০১ মিলিয়ন মেট্রিক টন গম আমদানি করতে হয়। যার একটি বড় অংশ বেকারি শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। এসিআই গম১ ও এসিআই গম২ জাত দুটি বেকারি শিল্পের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা এই দুটি জাত চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং গম আমদানির ক্ষেত্রে বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পৈতৃক পেশায় সফল সেলিম
খুলনাঞ্চল রিপোর্ট
নিজের ভাগ্য বদলানোর জন্য পৈতৃক পেশা হিসেবে সেলিম মালিথা মাছচাষকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। পিতার মতো মাছচাষ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি।
তার পিতা শুকটা মালিথা ভেড়ামারা উপজেলায় একজন সফল মৎস্যচাষি হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বড় মাছ উৎপাদন করে ভেড়ামারা উপজেলা মৎস্য অফিস কর্তৃক অনেকবার শ্রেষ্ঠ পুরস্কারও পেয়েছেন। পিতার সাফল্যকে আঁকড়ে ধরে রাখতে সেলিম মালিথাও প্রায় আট বছর ধরে মাছ চাষে ঝুঁকে পড়েছেন।
মাছচাষি সেলিম মালিথা জানান, মাছ চাষ করতে প্রতিমাসে তার ২০ হাজার টাকা ব্যয় হয়। মাসে তিনি আয় করেন প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। সেলিম মালিথা উপজেলার বিভিন্ন হ্যাচারি থেকে পোনা কিনে তার ১৬টি পুকুরে ছাড়েন। তিনি পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, বাটা মাছসহ বিভিন্ন জাতের উৎপাদন করেন।
তিনি আরো জানান, তার মাছ বাজারে গিয়ে বিক্রি করতে হয় না। মাছ ব্যবসায়ীরা তার জলাশয়ে গিয়ে মাছ ক্রয় করে নিয়ে যান। তিনি তাদের কাছে প্রতিদিন তিন থেকে চার মণ মাছ বিক্রি করে থাকেন। সেলিম মালিথা ৪০ থেকে ৫০ জন শ্রমিকের সঙ্গে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে মৎস্য চাষ করে আসছেন। অক্লান্ত পরিশ্রম ও সাধনার জন্যে মাত্র কয়েক বছরেই পিতার মতো একজন সফল মাছচাষি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
ভেড়ামারা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার পুকুর ও নদীর পানি মাছ চাষের উপযোগী। অল্প খাবার ও স্বল্প খরচে দেশের অন্যান্য জায়গার তুলনায় খুব সহজে মাছ মোটা-তাজা হয়। এখানকার পুকুর ও জলাশয়গুলোকে চাষের উপযোগী করতে তেমন কোনো খরচ হয় না। ফলে মাছচাষিরা লাভবান হচ্ছেন।










































