Home আঞ্চলিক ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার করল র‌্যাব

ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার করল র‌্যাব

11

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৬ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সোমবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে সাতক্ষীরা পলাশপোল এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকার বাশিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান ও তার কতিপয় সহযোগীরা মিলে ২০১৯ সালে বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খোলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছে থেকে প্রায় কোটি টাকা নিয়ে বেশ কিছুদিন প্রতিষ্ঠান পরিচালনা করার পর হঠাৎ তাদের অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা র‌্যাব-০৬ এর কার্যলয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।