মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয় সমাজের অবহেলিত প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের লোকজনকে। এ সময় সকল রোগীকে চাহিদানুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদাণ করা হয়। পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাইর বাড়ীতে এ চক্ষু সেবার আয়োজন করেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন, সাইট সেভার্স ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আর সেবা প্রদাণ করেন বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতাল। এ ক্যাম্পটি পরিচালনা করেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম। ফ্রি এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুস সালাম।











































