Home আঞ্চলিক স্মরণকালের বৃহত্তম গণসমাবেশ সফল করায় খুলনা বিএনপির কৃতজ্ঞতা

স্মরণকালের বৃহত্তম গণসমাবেশ সফল করায় খুলনা বিএনপির কৃতজ্ঞতা

11

 

খবর বিজ্ঞপ্তি।।

পথে পথে বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে সব প্রতিবন্ধকতাকে মোকবেলা করে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক নেতৃবৃন্দ। শত উস্কানি সত্ত্বেও ধৈর্য্যরে পরীক্ষায় উত্তীর্ণ লাখো নেতাকর্মী শান্তিপূর্ণ ভাবে গণসমাবেশ সম্পন্ন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একই সাথে কর্মসূচি পালনে সোনালী ব্যাংক চত্বর ব্যবহারে অনুমতি প্রদান করায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, মাইক ব্যবহার সহ আনুসাঙ্গিক বিষয়ে অনুমতি দেয়ায় মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।
বিশাল এ কর্মযজ্ঞে সম্পৃক্ত শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক বাহিনী, পানি ও খাবার সরবরাহে সম্পৃক্ত কর্মীবাহিনী, চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত চিকিৎসক দল, সাউন্ড সিস্টেমের সাথে সম্পৃক্ত টিম, সারা রাত জেগে কাজ করা মঞ্চ নির্মান কর্মী, জীবনের ঝুঁকি নিয়েও যে সব সড়ক ও নৌ পরিবহন যানবাহন বিএনপির কর্মীদের আনা নেয়ায় সম্পৃক্ত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিশেষ করে সমাবেশ মঞ্চ থেকে শীর্ষ নেতৃবৃন্দের দেয়া বক্তব্য গণমাধ্যমে অতি গুরুত্বের সাথে যথাযথভাবে তুলে ধরার জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়।

বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, প্রত্যেকের ভূমিকা, আত্মত্যাগ, শ্রম ও অবদানকে মনে রাখা হবে। আগামী দিনে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার অবসানে গণতন্ত্রের মুক্তি ও জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি প্রত্যেককে যথাযথভাবে মূল্যায়ন করবে।

বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর ও আবু হোসেন বাবু।