Home আঞ্চলিক এবার ষষ্ঠ চালানে বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে...

এবার ষষ্ঠ চালানে বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এম,ভি হোসী ক্রাউন

18

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
এবার ষষ্ঠ চালানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি হোসী ক্রাউন। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের সময় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। এর আগে সোমবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পঞ্চম চালানের মেশিনারী পণ্য নিয়ে আসা জাহাজ এম,ভি থর ফ্রেন্ড।

বিদেশী জাহাজ এম,ভি হোসী ক্রাউন’র শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম জানান, ভিয়েতনামের হাইপং বন্দর থেকে
সিরাজগঞ্জের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে ছেড়ে আসা বিদেশী জাহাজ এম,ভি হোসী ক্রাউন মঙ্গলবার মোংলা বন্দর জেটিতে ভিড়ে। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম শেষে বিকেল পৌনে ৪টার দিকে জাহাজটি হতে এ মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এ জাহাজটিতে ৮৫ প্যাকেজে ২৫০ মেট্টিক টন ওজনের বিভিন্ন ধরণের মেশিনারী মালামাল এসেছে। এ সকল মালামাল খালাস করে বার্জে (নৌযান) রাখার পর তা সাথে সাথেই তা নদীতে পথে পাঠানো হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণধীন বঙ্গবন্ধু রেলসেতুস্থলে।
তিনি আরো বলেন, এর আগে সোমবার বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের ১৬৮ প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্টিক টন ওজনের মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি থর ফ্রেন্ড। পরপর এই দুইটি জাহাজই এসেছে ভিয়েতনাম থেকে বলেও জানান তিনি।