Home আঞ্চলিক অভয়নগরে প্রাইভেট কারের ধাকায় সবজি বিক্রেতার মৃত্যু

অভয়নগরে প্রাইভেট কারের ধাকায় সবজি বিক্রেতার মৃত্যু

5

 

স্টাফ রিপোর্টার||

অভয়নগরের যশোর-খুলনা মহা সড়কের প্রেমবাগ নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় সবজি বিক্রেতা ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন। আজ মঙ্গলবার (১১অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় প্রেমবাগ নিটন টাটার সামনে এই সড়ক দূর্ঘটনায় অভয়নগরের রাজাপুর গ্রামের ননিল মন্ডলের ছেলে সন্যেসি মন্ডল (৫৮) ঘটনা স্থলেই নিহত হন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দীকুর রহমান জানান, আজ বেলা সাড়ে তিনটায় নিটন টাটার সামনে ভ্যানে করে নিহত সবজি বিক্রেতা বাড়ি ফেরছিলেন এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গঃ ১৪-৩৫৪৬) তাকে সজোরে আঘাত করলে তিনি ঘটনা স্থলেই মারা যায়। ঘটনা স্থলে প্রাইভেট কারের চালকে পাওয়া যায়নি। প্রাইভেট কারটি থানা হেফাজতে আছে।