ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ সহ বিভিন্ন বিষয়ে শ্রমিক নেতাদের দাবি দাওয়া উথাপনের পরিপেক্ষিতে গত ১৮ এপ্রিল খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিতে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ২১০ (৩)(৮) বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি ২০৩ অনুযায়ী ত্রি পক্ষীয় নিস্পত্তিনামা সাক্ষরিত হয়। সে অনুযায়ি প্রতিষ্টানের সকল শ্রমিক কর্মচারীদের হিসাব বিবরনী প্রস্তুত করে গত ২২ মে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর থেকে হুগলী বিস্কুট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালককে গত ১৫ জুন এর মধ্যে শ্রমিকের চুড়ান্ত পাওনার হিসাব বিবরনী প্রেরন করার জন্য বলা হলেও হুগলী বিস্কুট কোঃ কতৃপক্ষ কোন হিসাব দাখিল করেনি। ত্রি পক্ষীয় হিসাব যাচাই বাছাই কমিটি গত ১৩ জুন সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ জুন এর মধ্যে হিসাব বিবরনী শ্রম দপ্তরে নির্ধারিত ফরমেট অনুযায়ী দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হলেও কোম্পাণী কর্তৃপক্ষ কোন তথ্য উপাত্ত শ্রম অধিদপ্তরে দাখিল করেনি। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর ৭ দিনের মধ্যে শ্রমিক কর্মচারীদের ফরমেট অনুযায়ি হিসাব বিবরনী প্রেরন এবং শ্রমিকদের সমস্যার নিস্পত্তিনামার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হলেও কোন জবাব বা হিসাব বিবরনী দাখিল করেনি হুগলী বিস্কুট কোঃ কতৃপক্ষ। খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন বাংলদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর (২১০) (৩) (৮) এবং বাংলাদেশ শ্রম বিধিমালায় বিধি ২০৩ অনুযায়ি সাক্ষরিত ত্রি- পক্ষীয় নিস্পত্তিনামার শর্ত ভঙ্গ এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ২৯২ এবং ২৯৩ ধারার বিধান মতে দন্ডনীয় অপরাধ , যেহেতু মালিকপক্ষ শ্রম দপ্তরে অনুষ্ঠিত ত্রি পক্ষীয় নিস্পত্তিনামার শর্ত ভঙ্গ করেছেন এজন্য গত ২৯ সেপ্টেম্বর হুগলী বিস্কুট কোঃ কর্তপক্ষকে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবেনা তার জন্য কারন দর্শানোর নোর্টিশ প্রেরন করা হয়েছে, তিনি আরও বলেন যদি কোন শ্রমিক নেতা শ্রমিক স্বার্থ বিরোধী কাজ করে , মালিক কতৃপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহন করে থাকে এবং তার যদি তথ্য প্রমানদী থাকে তাহলে তার বিরুদ্ধে প্রচলিত শ্রম আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।











































