খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে ধর্মীয় ভাবগম্ভীর এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০সেপ্টেম্বর তালা উপজেলার শিবপুর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। পরে তালা উপজেলা জাতীয় পার্টি সহ ১২ ইউনিয়ন পর্যায়ে খন্ড খন্ড মিছিল এর মধ্য দিয়ে হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা কর্মীরা। এরপর সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এবং তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সভাপতি মোঃ আশিকুর রহমান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক শেখ আমিনুর রহমান ফিরোজ, জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোঃ কায়ছারুজ্জামান হিমেল। এ সময় তালা উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাহাঙ্গীর হাসান।উক্ত সম্মেলনে সর্ব সম্মতিক্রমে পুনরায় সাংবাদিক এস এম নজরুল ইসলাম কে সভাপতি এবং এস এম আলাউদ্দিন কে সাধারণ সম্পাদক ও শেখ হাবিবুর রহমান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০৯ সদস্য বিশিষ্ট তালিকা জেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সম্মেলন শেষে তালা উপজেলা জাতীয় পার্টির সতাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামের এর পিতা আধ্যাতিক সাধক এজাহার আলী মারফতি ফকির এর ৩০তম মৃত্যু বার্ষিকতে বিশেষ দোয়া মাহফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।











































