Home আঞ্চলিক ১০ দিনের মধ্যে উঠে যাচ্ছে পিচ পাথর: কালীগঞ্জে মহাসড়ক জোড়াতালি দিয়ে চালানোর...

১০ দিনের মধ্যে উঠে যাচ্ছে পিচ পাথর: কালীগঞ্জে মহাসড়ক জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা

16

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

অনেক দিনের খানাখন্দের ঝুঁকিপূর্ণ সড়ক। যে কারনে সব ধরনের যানবাহনের মালিক শ্রমিক ও এলাকার পথচারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল সড়কটির সংস্কারের। অবশেষে সড়ক বিভাগের উদ্যোগে কাজও শুরু হয়। কিন্ত সংস্কারের ১০ দিনের মধ্যেই নিম্নমানের কাজের জন্যই অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ সড়কটির পিচ পাথর উঠতে শুরু করেছে। যা এলাকার মানুষের কাছে হাসি তামাশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটি রাস্তার কাজ চলাকালীন সময়ে কর্তৃপক্ষের নজরদারিতে না আসলেও এখন লোক মুখের আলোচনা সমালোচনায় সড়কের ক্ষত স্থানগুলোতে পটি,পুটিং আর জোড়াতালি দিয়ে চালানোর জন্য চেষ্টা চলছে। নির্মানাধীন সড়কের এমন অবস্থা কালীগঞ্জ ভায়া জীবননগর -চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জের অংশে। তবে কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডের শহরের অংশে কিছুটা মানসম্মত কাজ করা হলেও কাশিপুর থেকে ঈশ^ররা গ্রাম পর্যন্ত অংশের অবস্থা খুবই নিম্ন মানের। এ অংশের বেশির ভাগ জায়গার পিচ পাথর এখই উঠতে শুরু করেছে। ইতোমধ্যে বড় বড় গর্তের জন্য এ অংশের ঈশ^রবা মেসার্স এ.এম.বিএম ব্রিকস ইটভাটার সামনে থেকে ওই গ্রামের চৌরাস্তা পর্যন্ত নির্মানের পরের দিনই মানুষের পায়ে পায়ে উঠে যাওয়ায় স্থানীয়দের প্রতিবাদে সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান পূন সংস্কারের জন্য পিচ পাথর উঠিয়ে ফেলেছে। কিন্ত এলাকাবাসীর দাবি রাতের আধারে অত্যন্ত নিম্ন মানের কাজ করা হয়েছে। ফলে এখন অংশ বিশেষে খানাখন্দ হয়ে গেছে। আর দুই এক দিনের লাগাতর বৃষ্টি হলে বাকি অংশের পিচ পাথরও উঠে যাবে।

 

এলাকাবাসীর ভাষ্য,দীর্ঘদিন এ সড়কে চলাচলকারীরা অনেক কষ্ট করেছে। প্রত্যাশা মতে যদিও সংস্কারের কাজ শুরু করে সেই নতুন সড়কও ভেঙে যাচ্ছে। চলাচলকারীদের ভাঙ্গাচুরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। যে কোন কারনে দেখভালের দায়িত্বশীল কর্মকর্তারা নিম্ন মানের এ কাজ মেনে নিলেও যে ঠিকাদারী প্রতিষ্ঠানটির এত নিম্নমানের কাজটি সত্যিই দুঃখজনক। এখন নতুন সংস্কার করা সড়কটি পটি পুটিং আর জোড়াতালি দিতে চেষ্টা করা হলেও এলাকার মানুষের দাবি সমস্ত সড়কের কাজই নিন্মমানের। এমন অবস্থার মধ্যদিয়ে গত ১০/১১ আগে শেষ হয়েছে শেষ হয়েছে জেলার কালীগঞ্জ-জীবননগর ভায়া খালিশপুর সড়ক উন্নয়নের কাজ।

সড়ক বিভাগ সুত্রে জানাগেছে, সড়কটিতে ওয়্যারিংকোর্স (অভারলে) কাজ করা হয়েছে। ৪০ মিলি পিচপাথর দিয়ে কার্পেটিং করা হয়েছে। গত ১০ পেপ্টেম্বর শনিবার কাজ শেষ করে ঠিকাদার তার যন্ত্রপাতি আর মালামাল ফেরত নিয়ে গেছেন। ১৪ সেপ্টেম্বর বুধবার থেকেই সড়কটি ভাঙ্গতে শুরু করেছে, ইতিমধ্যে বেশ কিছু স্থানে পিচ-পাথর উঠে গেছে। ঠিকাদার বলছেন তারা দ্রুত মেরামত করে দেবেন।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানাগেছে, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ড হতে একটি সড়ক চুয়াডাঙ্গা জেলা শহরে মিলেছে। এটি একটি আঞ্চলিক মহাসড়ক। এই সড়ক দিয়েই যশোর-চুয়াডাঙ্গার পরিবহন যোগাযোগ চলে। এই সড়কের ঝিনাইদহ অংশে ১৫ কিলোমিটার আর চুয়াডাঙ্গা অংশে ১০ কিলোমিটার ওয়্যারিংকোর্স (অভারলে) করার সিদ্ধান্ত নেন সড়ক বিভাগ। ৪০ মিলি কার্পেটিং করার কথা। পাশাপাশি সড়কে রং এর কাজ, পাশে পিলার গাড়া ও মাটির কাজ রয়েছে। এর জন্য ১৭ কোটি ৩০ লাখ ৩২ হাজার টাকা বরাদ্ধ দেন সংশ্লিষ্ট বিভাগ। বরাদ্ধের পর দরপত্র গ্রহনসহ অন্যান্য কাজ শেষ করেছেন কর্তৃপক্ষ। দরপত্রে কাজটি পান মেহেরপুর জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জহিরুল লিমিটেড। কাজ করছেন চুয়াডাঙ্গার রনজু আহম্মেদ। তিনি দাবি করেছেন জহিরুল ইসলামের লাইসেন্স তিনি ব্যবহার করছেন।

এদিকে গত আগষ্ট মাসের শেষ দিকে ঝিনাইদহ অংশের কার্পেটিং কাজ শুরু হয়। পেভার মেশিনে কাজ করায় দ্রুত শেষ হয়েছে। চলতি মাসের গত শনিবার কাজ শেষ করেছেন ঠিকাদার। এখন পাশের মাটির কাজ, পিলার বসানো ও রং এর কাজ বাকি রয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে সড়কে গিয়ে দেখা যায় অনেক স্থানেই কার্পেটিং ফেটে গেছে। তবে কাশিপুর, ঈশ^রবা, পাতিবিলা এলাকার অনেক স্থানে পিচ পাথর উঠে গেছে। ঈশ^রবা এলাকার বাসিন্দা আজগর আলী জানান, পাঁয়ের আঙ্গুল দিয়ে নাড়া দিলেই পাথর উঠে যাচ্ছে। আরেক বাসিন্দা আয়ূব হোসেন জানান, ২ দিন ভালো ছিল উন্নয়ন কাজ। তারপর দিন থেকেই উঠতে শুরু করেছে। পাতিবিলা এলাকার বাসিন্দা আসলাম হোসেন জানান, কাজে মানসম্পন্ন পিচ দেওয়া হয়নি। তাছাড়া ভালোভাবে জ¦ালানোর কাজটিও করা হয়নি, যে কারনে কাজ শেষ হতে না হতেই পিচপাথর উঠে যাচ্ছে। তিনি আরো বলেন, এই স্থানগুলো এখন মেরামত করলেও সেটা তবে তালিপটি মারা। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে ঠিকাদার রনজু আহম্মেদ জানান, কাজটি তিনি যথেষ্ট ভালো করেছেন। কিন্তু পেভার মেশিনের কাজ না হওয়ায় কয়েকটি স্থানে কিছুটা সমস্যা হয়েছে। খারাপ হয়ে যাওয়া স্থানগুলোতে পেভার মেশিনের তেল পড়েছিল। তেল পড়া জায়গায় পিচ ধরেনি, যে কারনে উঠে যাচ্ছে। তবে ২/১ দিনের মধ্যে মেরামত করে দেবেন বলে জানান।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এস.ডি) মুকুল জ্যোতি বসু জানান, কয়েকটি স্থানে এই সমস্যা দেখা দিয়েছে। ঠিকাদারকে ইতিমধ্যে জানানো হয়েছে। তিনি পুনরায় মেরামত করে দেবেন বলে জানিয়েছেন।

প্রকাশ থাকে যে, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা থেকে ডাকবাংলা ভায়া গোপালপুর ২৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের মাত্র ৩ কিলোমিটারের কাজ শেষ হতে না হতেই চাক চাক হয়ে পিচ-পাথর উঠে গিয়েছিল। দেড় বছর পূর্বে শেষ হওয়া এই কাজের জন্য ২০ কোটি ৫৪ লাখ ৩৯১ টাকা চুক্তি ছিল ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে। যা নিয়ে দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ঠ বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সে সময়ে একাধিক বিশেষজ্ঞ দল এসে বিষয়টির তদন্ত করেন। কাজটিও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুনরায় কাজ শেষ করেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি।