যশোর প্রতিনিধি।।
খুলনা বিভাগের দশ জেলার মধ্যে যশোর কোতয়ালী থানা শ্রেষ্ঠ ওসি (অফিসার ইনচার্জ) নির্বাচিত হয়েছেন আগষ্ট- ২০২২। অপরাধ দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখায় খুলনা রেঞ্জ ডিআইজি ( বিভাগীয় পুলিশ কমিশনার) মুহাম্মাদ মুহিত উদ্দিন তাকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করেন।
আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় ওসি তাজুল ইসলামকে এ উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম) নিজামুল হক মোল্যাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন।
যশোর কোতয়ালী থানার পুলিশ মো. তাজুল ইসলাম স্বাধীন আলোকে এতথ্য নিশ্চিত করেছেন।











































