কালিগঞ্জ প্রতিনিধি।।
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ফতেপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর লুটপাট কালিগঞ্জ থানায় গত ১৯ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ফতেমা খাতুন (৪৫) বাড়ী ভাঙচুর নগদ অর্থ স্বর্ণ অলংকার সহ লুটপাট করে।
একই গ্রামের রুহুল কুদ্দুসের পুত্র নূর হোসেন (২৫), রুহুল আমিনের পুত্র আবুল হোসেন (২৮), রুহুল কুদ্দুসের পুত্র জাহিদ গাজী (২২), মৃত মালেক গাজীর পুত্র রুহুল কুদ্দুস (৫৫) ও রুহুল আমিন (৬০)। ঘটনা সূত্রে জানা যায় পৈত্রিক প্রাপ্ত জমি-জমা ভাগ-বন্টন নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে ফতেমা খাতুনের গত (১৪ ই সেপ্টেম্বর দুপুর ১টায় সময় বিবাদীরা লাঠি সোডা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে ঘরের থাকা জিনিসপত্র ভাঙচুর করে।১ লক্ষ্য ৫০ হাজার টাকা নগদ অর্থ লোপাট করে ও আসবাবপত্র সহ স্বর্ণ অলংকার নিয়ে যায়।
বিবাদী নূর হোসেনের কাছে জানতে চাইলে প্রতিনিধিকে মোবাইল মুঠোফোনে ০১৭৩৫ ২২ ০০৪৪ সম্পূর্ণ ঘটনাটি এড়িয়ে যান, এ ধরনের কোন বিরুপ ঘটনা ঘটেনি।বিষয়টি সত্যতা জানার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।











































