Home আঞ্চলিক আতঙ্ক নয় করোনায় আক্রান্তের পরিবারের পাশে দাঁড়ান – শেখ সুজন

আতঙ্ক নয় করোনায় আক্রান্তের পরিবারের পাশে দাঁড়ান – শেখ সুজন

12



স্টাফ রিপোর্টার:

“আতঙ্ক নয় করোনায় আক্রান্তের পরিবারের পাশে দাঁড়ান” এই শ্লোগান নিয়ে খুলনা মেডিকেল কলেজের করোনা আক্রান্ত সেবিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে নগর যুবলীগের যুগ্ম আহবায় শেখ শাহাজালাল হোসেন সুজন। বৃহষ্পতিবার করোনা যুদ্ধের অগ্রগামি সৈনিক এই সেবিকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের সাথে অতিউৎসাহী মানুষের অমানবিক আচারনের বর্ননা দেন। এই সংবাদ পাওয়ামাত্র নগর যুবলীগের যুগ্ম আহবায়ক আক্রান্ত এই সেবিকার সাথে ফোনে যোগাযোগ করেন এবং তার পরিবারের সাথে যোগাযোগ করেন। শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ উদ্দিন এর নিকট এই পরিবারের জন্য ১৫দিনের খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
শেখ শাহজালাল হোসেন সুজন জানান, দেখুন করোনা সংক্রমনকে কেন্দ্র করে সারা বিশ্বে গুজব রটছে। কিছু দুষ্কৃতকারী আতঙ্ক ছড়িয়ে অমানবিক ও অস্থিতিকর পরিবেশ তৈরী করছে। আমরা এ ব্যাপারে এলাকায় মাইকিং ও সচেতনতা মূলক কাজ করছি। আমরা সাধারন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করছি। পাশাপাশি করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি। কারন তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। আমি দৌলতপুরের মহেশ্বরপাশায় করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি প্রশাসনের মাধ্যমে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি। যে কোন প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। আমাদের সকলের উচিত আতঙ্কিত না হয়ে আক্রান্ত পরিবারের পাশে থাকা।