Home আঞ্চলিক শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আহত-২

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আহত-২

10
All-focus

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবার সুত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উত্তর রাজাপুর গ্রামের স্লুইজ গেট সংলগ্ন মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা পাইনিয়র কলেজের ছাত্র ও উত্তর রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আরিফ হাওলাদারের সাথে প্রতিবেশী রাসেল হাওলাদারের কথার কাটাকাটির এক পর্যায় আরিফ (১৮)কে রাসেল (৩০), শাহ আলম (৫০), মাসুদ (২০) বেদম মারপিট করে। এ সময় আরিফকে বাঁচাতে প্রতিবেশী শাহ আলমের ছেলে জেলে শাহিন হাওলাদার (২৮) ও জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৩৭) এগিয়ে আসলে তাদেরও প্রতিপক্ষরা লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং জেসমিনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে আরিফ ও শাহিনকে মূমূর্ষ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।