অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরে আনসার ভিডিপির সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হেেয়ছে। ১মে শুক্রবার সকালে নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলার আনসার ভিডিপির ৩০০ সদস্যেও মাধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকল সদস্যের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পিরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ রবিউল হাচান, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা আনছার কমান্ডার আজিজুর হক সহ প্রমুখ।











































