ঢাকা অফিস।।
সকল হত্যাকাণ্ড, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবান্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। যেসব জেলায় পুলিশ ও আওয়ামী আক্রমণ চালিয়েছে সেই সব জেলাগুলোতে আহত নেতা-কর্মীদের দেখ ভাল করার জন্য সিনিয়র নেতৃবৃন্দকে পাঠানোরও সিন্ধান্ত নিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব সিন্ধান্ত হয়। সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠক আরও উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্ব চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি আয়োজিত অনুষ্ঠান ও র্যালির ওপর আওয়ামী ও পুলিশের যৌথ হামলা, ভাংচুর, হয়রানীমূলক মিথ্যা মামলা বিশেষ করে নারায়গঞ্জে শাওন হত্যা এবং অসংখ্য নেতা-কর্মীদের আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওযায় সরকারের পদত্যাগ দাবি করা হয়।
দেশের চরম অর্থনৈতিক সংকটের মাঝে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার চালাতে জনগণের ১৩২ কোটি টাকার অর্থ অপচয়ের এলইডি প্রকল্প গ্রহণের তীব্র সমালোচনা করা হয়। সভা মনে করে শুধমাত্র দূর্নীতি ও নির্বাচনের পূর্বে ফায়দা নেওয়ার জন্য এই ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।











































