শেখ ফারুক হোসেন’র বাড়ি উচ্ছেদের ঘটনায় খুলনা মহানগর বিএনপির উদ্বেগ ও নিন্দা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফারুক হোসেন’র নিউ মার্কেটের পার্শ্বে কেডিএ’র বন্দোবস্তকৃত বাড়ি উচ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
বুধবার (২০ জুলাই) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ নিয়ম মেনে বন্দোবস্তকৃত সম্পত্তিতে বিএনপি নেতা বাড়ি নির্মান করেন। কিন্তু কেডিএ কর্তৃপক্ষ বাড়িটি উচ্ছেদের নামে ভাঙচুর করে ক্ষমতার অপব্যবহার ও শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে প্রতিহিংসার পরিচয় দিয়েছেন। বিবৃতিদাতারা এ ধরনের প্রতিহিংসা মুলক কর্মকান্ড পরিহার করে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার ক্ষতিপুরন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।
সারাদেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর যুব শ্রমিক লীগের বর্ধিত-সভা
খবর বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ব্যহত করার জন্য, সারাদেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সারাদেশে জীবন নাশের হুমকি সহ ভয়ভীতির প্রতিবাদে আজ বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর যুব শ্রমিক লীগের উদ্যেগে এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মল্লিক নওশের আলী, সহ-সা: সম্পাদকদ্বয় মোল্যা আজাদ আলী, কিংকর সাহা। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আজিম উদ্দিন।
উক্ত বর্ধিত-সভায় নেতৃবৃন্দ বলেন, এই সকল ঘৃনতম ঘটনা খুলনার সাধারন মানুষ এবং শ্রমিক সমাজ মেনে নেবে না। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের দাবি জানাচ্ছি, সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার বিকাল- ৫:০০ ঘটিকায়, সোনাডাঙ্গা মটর শ্রমিক ইউনিয়ন অফিস চত্তরে উপস্থিত থেকে সোনাডাঙ্গা থানা যুব শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করার জন্য যুব শ্রমিক লীগের নেতৃবৃন্দ’সহ সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুব শ্রমিক লীগের সহ সভাপতিদ্বয় প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব রায়, খোকন শীল কুটি, বায়েজিত সরদার, মোঃ মহিউদ্দিন, সঞ্জিত ঘোষ, সজ্ঞয় কুমার ঘোষ, মানু রায়, আ: রহিম হাওলাদার, মো: আইনুল ইসলাম, ফয়সাল হাসান বাবু, শহীদ কাজী, মো: ফারুখ হোসেন, শাকিল, কামরুল ইসলাম, মিজানুর রহমান, টিপু, ওয়াদুদ, আরিফ হোসেন অনিক, শরিফুল ইসলাম, বিজয় পোদ্দার, মো: হিরা, মো: শাওন, দেলোয়ার, ফরিদ তালূকদার, ফিরোজ সহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমানকে বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সহ সভাপতি ও কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমানের বদলী জনিত কারনে খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সন্ধা সাড়ে ৬ টায় খুলনা ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে সমিতির সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুলাহ পিইঞ্জ । এ সময় উপস্থিত ছিলেন আফরোজা খানম মিতা , সৈয়দ জাকারিয়া বুলবুল, জুবায়ের হোসেন , মোঃ নুর হোসাইন লিটন প্রমুখ । অনুষ্ঠানে সমিতির সকল সদস্যবৃন্দ খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সহ সভাপতি ও কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমানকে সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলতলা উপজেলার ৪ টি ইউনিয়নের হালনাগাদ ভোটার নিবন্ধনের ছবি তোলার কার্যক্রম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামি ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে ফুলতলা উপজেলার ৪ টি ইউনিয়নের হালনাগাদ ভোটার নিবন্ধনের ছবি তোলার কার্যক্রম । ফুলতলা উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আগামি ২৪ জুলাই দামোদার ইউনিয়ন পরিষদে ১ ও ২ নং ওয়ার্ড ২৫ জুলাই ৩ নং ,২৬ জুলাই ৪,৫,ও ৬ নং ওয়ার্ড ২৭ জুলাই ৭ নং ২৮ জুলাই ৮ নং, ২৯ জুলাই ৯ নং ওয়ার্ড এছাড়া আটরা গিলাতলা ইউনিয়নে ৩০ জুলাই ১ নং ওয়ার্ড , ৩১ জুলাই ২ নং, ১ আগষ্ট ৩ নং , ২ আগষ্ট ৪নং , ৩ আগষ্ট ৫ নং , ৪ আগষ্ট ৬ নং, ৫ আগষ্ট ৭ নং, ৬ আগষ্ট ৮ নং, ৭ আগষ্ট নং এবং ৮ আগষ্ট ইউনিয়নের সকল ওয়ার্ডের বাদপড়া দের ছবি তোলা হবে। ফুলতলা ইউনিয়ন পরিষদে ১০ আগষ্ট ১,২ ও ৩ নং ওয়ার্ড ১১ আগষ্ট ৪ নং ,১২ আগষ্ট ৫ ও ৬ নং ১৩ আগষ্ট ৭ ও ৯ নং ১৪ আগষ্ট ৮ নং ওয়ার্ডে এছাড়া জামিরা ইউনিয়নে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ১৬ আগষ্ট ৪,৫ নং ওয়ার্ডে ১৭ আগষ্ট ,৬,৭ নং ওয়ার্ডে ১৮ আগষ্ট এবং ৮ ও নং ওয়ার্ডে ১৯ আগষ্ট ছবি তোলা হবে।
খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলা সহকারী সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম। খানজাহান আলী থানা জামায়াতের আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানা সেক্রেটারি গাজী মোরশেদ মামুন, থানা কর্মপরিষদ সুরা সদস্য আবুল কালাম মহিউদ্দিন প্রমুখ। এসময় সাধারণ মানুষদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নর্ব-নির্বাচিত কমিটির পরিচিতি ও কর্মী সভা আজ বৃহস্পতিবার। ১৬নং ওয়ার্ডের বয়রা বাজার বাস ষ্ট্যান্ড চত্বরে বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ এবং পরিচালনা করবেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু।
শহর রক্ষা বাঁধের কারণে মরছে শত বিঘা বনায়ন
বাবুল আক্তার পাইকগাছা
পাইকগাছায় শহর রক্ষা বাঁধের কারণে শত বিঘা বনায়ন মরে যাচ্ছে। জোয়ার ভাটা না থাকায় ওই শহররক্ষা বাঁধের ভিতরের বনায়ন মরে যাচ্ছে বলে বন কর্মকর্তা জানান। সে কারণে বনায়ন বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধ সরিয়ে নেয়ার জন্য বুধবার ৭ দিনের সময় দিয়েছে পৌরসভাকে। জানাগেছে, ২৩ এপ্রিল পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর এর উদ্বোধন করে। ১৯৯৭ সালে খুলনা জেলার পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভা শিবসা নদী কোল ঘেষে অবস্থিত। এ পৌর সভার দির্ঘ ২৫ বছর নেই কোন শহর রক্ষা বাঁধ। সে কারণে পৌর সদরের বাজার গুলো পূর্নিমা ও অমাবশ্যা গোনে পানি বৃদ্ধি পেলে জোয়ারের পানিতে ডুবে থাকে। এ কথা চিন্তা করে ২৩ এপ্রিল শহর রক্ষা বাঁধের উদ্বোধন করা হয়। পরে ২৫ মে প্রায় ১ মাস পরে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকাবাল মন্টু ৯শ মিটার বাঁধের আনুষ্ঠানিকভাবে রুপদেন। এলাকাবসী অভিযোগ করেন বাঁধ দেয়ার কারণে বনায়ন মরে যাচ্ছে। এ বিষয় বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, শিবসা নদীর চর ভরাটি জায়গায় বনায়ন করা হয়েছে। এ গাছগুলো জোয়ার-ভাটার সঙ্গে সম্পর্ক। যদি বাঁধ দিয়ে জোয়ারভাটা বন্ধ করে দেয়া হয় তা হলে সব গাছগুলো মারা যাবে। ইতি মধ্য গাছ মরা শুরু করেছে। পৌরসভার প্যনেল মেয়র শেখ মাহাববুর রহমান রজ্ঞু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধ অপসরণের কথা বলেছে আমরা বাঁধ খুব তাড়া তাড়ি সোজা করে দিবো। গাছ বা বনায়ন আমরা মারতে চাইনা। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, নদীর জায়গা দখল করে শহর রক্ষা বাঁধ দেয়া যাবে না। শহর রক্ষাবাঁধের দরকার রয়েছে তবে সেটি হবে শহরের পাশদিয়ে। বনায়ন ও নদী মেরে এমন ভাবে বাঁধ দেয়া যাবে না। অমি পৌরসভাকে ৭ দিনের সময় দিয়েছি। যদি বাঁধ অপসররণ না করে তাহলে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ভেঙ্গে দেয়া হবে। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, অমি শহর রক্ষা বাঁধ উদ্বোধন করেছিলাম কিন্তু নদীর মধ্যেদিয়ে বাঁধটি করতে হবে আমি বলেনি। তবে শহর রক্ষা বাঁধেরও দরকার কিন্ত বনায়ন ও নদী মেরে নয়।
পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন পদোন্নতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
প্রতিনিধি পাইকগাছা
পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন জেলা রেজিস্ট্রারের পদোন্নতি পাওয়ায় দলিল লেখক সমিতির পক্ষে তাকে বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বুধবার সকালে দলিল লেখক সমিতিতে সমিতির সাধাররণ সম্পাদক গাজী বজলুর রহমানের সভাপতিত্বে বিদয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার অফিসের মোহরার জিনায়েদ হোসেন, অফিস সহকারী খুকুমণি, মোরার মীহির কুমার রায়, সুবোধ কুমার চক্রবর্তি, এস এম মুক্তার হোসেন, সুভাষ চন্দ্র রায়, মিলন রায় চৌধুরী, প্রশান্ত কুমার রায়। বিদয় অনুষ্ঠানে বক্তরা বলেন, মোহম্মদ কামাল হোসেন খান ২০২২ সালের ১৪ জুন পাইকগাছা সাবরেজিস্টার অফিসে যোগদান করেন। ১ মাস ৭ দিন পর তিনি পদোন্নতি নিয়ে পটুয়াখালী জেলা রেজিস্ট্রার হিসাবে যোগদান করছেন।
পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন পদোন্নতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
প্রতিনিধি পাইকগাছা
পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন জেলা রেজিস্ট্রারের পদোন্নতি পাওয়ায় দলিল লেখক সমিতির পক্ষে তাকে বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বুধবার সকালে দলিল লেখক সমিতিতে সমিতির সাধাররণ সম্পাদক গাজী বজলুর রহমানের সভাপতিত্বে বিদয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার অফিসের মোহরার জিনায়েদ হোসেন, অফিস সহকারী খুকুমণি, মোরার মীহির কুমার রায়, সুবোধ কুমার চক্রবর্তি, এস এম মুক্তার হোসেন, সুভাষ চন্দ্র রায়, মিলন রায় চৌধুরী, প্রশান্ত কুমার রায়। বিদয় অনুষ্ঠানে বক্তরা বলেন, মোহম্মদ কামাল হোসেন খান ২০২২ সালের ১৪ জুন পাইকগাছা সাবরেজিস্টার অফিসে যোগদান করেন। ১ মাস ৭ দিন পর তিনি পদোন্নতি নিয়ে পটুয়াখালী জেলা রেজিস্ট্রার হিসাবে যোগদান করছেন।
সীমাহীন লুটপাটের কারণে দেশ পরিচালনায় চরম ব্যর্থতার চিত্র এখন চারিদিকে দৃশ্যমান: বকুল
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, রাতের আঁধারে ভোটডাকাতি করে নিশিরাতের অবৈধ আওয়ামী সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশ পরিচালনায় চরম ব্যর্থতার চিত্র এখন চারিদিকে দৃশ্যমান। নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের অগ্নিমূল্য, বিদ্যুৎ-জ্বালানী সংকট, রেকর্ড বৈদেশিক ঋণের বোঝা ও চরম রিজার্ভ সংকট, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্তঃসার শূণ্যতায় আজ প্রমাণ করে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার মতোই দেওলিয়াত্বের পথে। অন্যদিকে, সরকারি দলের নেতাকর্মীরা লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ অবস্থায় প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলনের। দেশ ও দেশের জনগনের প্রয়োজনে খুলনা মহানগর যুবদলকেই সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মঙ্গল ও বুধবার দু’দিন ব্যাপী নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত পাঁচটি থানার ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় এ দুইদিন বেলা ১১টা থেকে গভীর রাত অবধি চলে মতবিনিময়। আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীদের মাঝে প্রাণঞ্জাল্যের সৃষ্টি হয়েছে। খুলনায় বিএনপির রাজনীতিতে টানা দু’দিন মতবিনিময়ের কোন সাংগঠনিক সভা এটাই প্রথম।
মতবিনিময়কালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তৃণমূল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে খুলনা থেকে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার পতন আন্দোলনের সূচনা করবে ইনশাআল¬াহ্। সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। এটা শহীদ জিয়ার আর্দশের লড়াই, এটা সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের লড়াই। দেশ ও জনগনের স্বার্থে ভোট ও ভাতের অধিকার আদায়ে এই লড়াইয়ে জিততেই হবে। খুলনা মহানগর যুবদলকে সুসংগঠিত করতে পরীক্ষিত-ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে আগামী ১৫দিনের মধ্যে খুলনা মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। খুলনা মহানগর যুবদলের সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবদল পরিচালিত হবে। কোনো গ্র“পিং মেনে নেয়া হবে না। তারেক রহমান ব্যতীত দলে কোনো ভাই নেই। আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে থানা ও মহানগর যুবদল পরিচালিত হচ্ছে, হবে।
নড়াইলের ঘটনার বিচার করে প্রমান করতে হবে এদেশে উগ্র ধর্মান্ধদের স্থান নেই
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ নেতারা বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি উগ্র সাম্প্রদায়িক গােষ্ঠী দেশে অস্তিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। নড়াইলে ধর্মীয় সংখালঘু ও তাদের মন্দিরে অগ্নি সংযোগের ঘটনার বিচার করে প্রমান করতে হবে এদেশে উগ্র ধর্মান্ধদের স্থান নেই । বুধবার শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে নাগরিক সমাজ কর্তৃক আয়ােজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভকেট আবু বক্কার সিদ্দিকির সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তিতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এইচ এম আমির হােসেন, নাগরিক সমাজের সদস্য সচিব আজিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, সিপিবি নেতা মফিজুর রহমান নানু, উন্নয়ন কর্মী বাবর আলী গােলদার , ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খান, উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হােসেন, সাংবাদিক আশরাফুজ্জামান, এস আর সাঈদ, দলিত নেতা সুজন দাস প্রমুখ।
তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শামীম স্কয়ার দোকান মালিক সমিতির বিবৃতি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৎ, যোগ্য ও জনকল্যানে নিবেদিত নেতা রনজিত কুমার ঘোষ’কে জড়িয়ে, যে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত দালিলিক প্রমান ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে-তথ্য প্রচার হয়েছে এবং তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি ও জীবন নাশের হুমকি সহ ভয়ভীতি প্রদান করায়, এর তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকনেতা রনজিত কুমার ঘোষ করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে খুলনা’র জেলা প্রশাসক ও শ্রম অধিদপ্তর খুলনা এর শ্রম পরিচালক’দের সহায়তায় ২০০ জন দোকান কর্মচারীদের’কে ও সাধারন মানুষের মধ্যে কয়েকধাপে যেভাবে ত্রান সহায়তা দিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্মরনীয় হয়ে থাকবে। অসত্য মনগড়া মিথ্যা সংবাদ প্রচার করে, শ্রমিকনেতা রনজিত কুমার ঘোষ’র রাজনৈতিক গৌরব উজ্জল ইতিহাসে কালিমা লেপন করা যাবে না। বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি ও কাউন্সিলর জেড এ মাহামুদ ডন, সাধারণ সম্পাদক নিয়ামুল হোসেন কচি, আব্দুল মান্নান খান, হাফেজ মোঃ শামিম, শাহাবুদ্দিন সাবু, অরুন কুমার সাহা, গফফার মোড়ল, মোঃ ফারুখ হোসেন, কামাল আহমেদ, সংগ্রাম, হুমায়ুন সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।
রামপালে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ভষ্মিভূত প্রায় কোটি টাকার ক্ষতি
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের গৌরম্ভা বাজারের ৮ টি দোকান মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় অগ্নিকাণ্ডে ভষ্মিভুত হয়েছে। দোকান মালিক মো. মোস্তাক শেখ জানান, কিভাবে এমন করে আগুন লাগল তা তিনি বুঝতে পারছেন না। তবে তিনি বলেন দোকান গুলো সব ভাড়া দেওয়া ছিল। ভাড়া দেওয়া দোকান গুলোর মধ্যে ২ টি গ্যারেজ, ১ টি ডেকোরেটরের দোকান, ১ টি হোটেল ও চায়ের দোকান ছিল। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সেটি নিরূপণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন বৈদ্যুতিক সর্ট সার্কিটের ত্রুটির কারণে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে প্রায় কোটি টাকার মত ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। এ বিষয়ে রামপাল উপজেলা ত্রাণ দপ্তরের পিআইও মো. মতিউর রহমান জানান, রামপাল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে এবং ক্ষতি নিরূপণ শেষে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর বক্তব্যেকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে খুলনা মহানগরীরতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখা। নগর সভাপতি একরামুল হক হেলালের ও সাধারণ সম্পাদক ফারুক হিলটনের নেতৃত্বে বুধবার বিকাল চারটায় বিক্ষোভ মিছিলটি নগরির পাওয়ার হাউজ মোড় থেকে শুরু হয়ে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে পরবর্তী সমাবেশে নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল বলেন ‘শিষ্টাচার আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমান মহোদয়ের কাছে ক্ষমা না চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর জবাব রাজপথে দেবে।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হিল্টন, শফিকুল ইসলাম শাহীন, কেএম মাহবুবুল আলম, শেখ জাকির হোসেন, মোবাশ্বের হোসেন শ্যামল, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম মল্লিক, খায়রুজ্জামান সজীব, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, কামরুল ইসলাম, হেলাল ফরাজী, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, আলামিন সরদার রতন,মোঃ নজরুল ইসলাম, কাজী মাহবুবুর রহমান, মঞ্জুর শাহিন রুবেল, এম এম শফি, মোঃ সিরাজুল ইসলাম, মেহেদী হাসান ইবু, রফিকুল ইসলাম বাবু, রিপন শিকদার, মোঃ আলামিন, মিজান সরদার, মেহেদী হাসান মামুন, এমদাদ মোড়ল, মোঃ জুলফিকার আলী, সাইফুর রহমান জাহিদ, নজরুল ইসলাম বাবু, জামাল হোসেন ভুট্ট, কবির গাজী, হাবিবুর রহমান স্বপন, আলাউদ্দিন জমাদ্দার, মোঃ জাহিদুল ইসলাম, নওয়াব শাহজাদা, মাহাবুবুর রহমান নোমান, রাসেল হাওলাদার, মোঃ এজাজ মোল্লা, সুমন শিকদার, রিপন সেখ, সাইদুর রহমান তুহিন, এম এম জয়, মুন্সি ইদ্রিস হাওলাদার, রাকিব হাসান, মাসুম বিল্লাহ, নুর ইসলাম নুরু, শাকিল আহমেদ, আম্মার মোড়ল, মোঃ রবিউল ইসলাম, ইকবাল হোসেন বাবু, জহীর শেখ, মোঃ আলমগীর শেখ, মোঃ আব্দুল হালিম, মোঃ কালাম, মাহামুদুর হাসান পলাশ, জাকারিয়া হোসেন শিমুল প্রমূখ।
বাগেরহাটে জজশীপের প্রসেস সার্ভরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জজশীপের প্রসেস সার্ভার নজরুল ইসলামের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসি। মিথ্যা মামলা, চাকুরী দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে সরকারি ও স্থানীয়দের জমি দখলসহ নানা অভিযোগ তুলে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে এলাকাবাসির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ রানা আরিফ। এসময় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য মোঃ মাসুদ রানা আরিফ উল্লেখ করেন, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের মৃত শাহাজান শেখের ছেলেঃ নজরুল ইসলাম বাগেরহাট জেলা জজ আদালতের প্রসেস সার্ভারের চাকুরী করেন। এই নজরুল ইসলাম একজন ভূমি দস্যূ, দূর্নীতি ও মামলাবাজ। সে তার ক্ষমতা অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সরকারি ৮২ শতাংশ জমি আত্নসাৎ করিয়া নিজ নামে রেকর্ড করে নিয়েছে। (ধনপোতা ৫৪ নং মৌজায় বি.আর.এস দাগ নং ১৮৭ ও ১৩৫ দুইটি দাগে মোট জমির পরিমান ৮২ শতাংশ)। নজরুল ইসলামের আপন চাচা মৃত লিয়াকতের পৈতিক সম্পত্তিসহ অনেক শরীকের সম্পত্তি সুকৌশলে নিজের নামে রেকর্ড নিয়েছেন। তিনি বিভিন্ন ভাবে বাগেরহাট জেলা জজ আদালতের ভয় দেখিয়ে ২০০২ সাল হতে এলাকার সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন ও অত্যাচার করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। তিনি ফকিরহাট সহকারি জজ আদালতসহ অনেক আদালতে সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। যেসব মামলার কোন নোটিশ বিবাদীর কাছে পৌছায় না। সুকৌশলে এক তরফা রায় করা করা হয়। এমন ভাবে তিনি অনেক লোককে হয়রানী করেই চলেছেন।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, সে অনেক মানুষের কাছে জমি বিক্রির কথা বলে টাকা নেয়, কিন্তু পরে তাদের জমি দেয়না। ধনপোতার মাদ্রাসার জমি দুর্নীতি করিয়ে তার নামে নিয়ে নেয়। (যার দাগ নং ১৮৫ ও ১২৬)। সে এই ভাবে দুর্নীতি করে অনেক সম্পদের মালিক হয়েছে। বাগেরহাট জেলা সদরে মেঘনি তলা কাঁঠাল গ্রামে তার বাড়ী আছে। নজরুল ইসলাম তার গ্রামে পেটুয়া বাহিনী তৈরী করেছে। যারা ঐ এলাকার মানুষের উপর নির্যাতন চালায়।
সংবাদ সম্মেলনে, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, কামরুজ্জামান, যায়েদ আলী শেখ, মো: আলতাফ হোসেনসহ অনেকেই তাদের উপর নির্যাতনের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
অত্যাচারী, নির্যাতন ও জুলুমকারী প্রসেস সার্ভারের হাত হতে এলাকাবাসীকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও বাগেরহাট জেলা জজের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বাগেরহাটে হাবিব কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার হাবিব শেখের বিরুদ্ধে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড,হামলা, চাদাবাজ, নারী নির্যাতন, চুরি, মিথ্যা মামলাসহ একাধিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (২০ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ কনফারেন্স রুমে এলাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম মিন্টু। এ সময় বাদে কাড়াপাড়ার শেখ জাহিদুর রহমান ও শেখ লোকমান হাকিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের হাবিব শেখ ও তার পরিবার এলাকায় সমাজ বিরোধী, আইনবিরোধী কার্যকলাপ করার জন্য গ্রামের জনগনকে জিম্মি করে। এলাকার জনগন তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ট হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে জানান, হাবিব শেখ ও তার পরিবার এলাকার নিরীহ মানুষের সাথে প্রতারনা করে মিথ্যা মামলায় জড়ায় ও বিভিন্ন মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট। কোন আইন কানুনের তোয়াক্কা না করে সে তার অসামাজিক, অপরাধ মূলক কর্মকান্ড নিরবিছিন্ন ভাবে পরিচালনা করে যাচ্ছে। সে এলাকায় বিভিন্ন নারী নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে যার নং ১১৬/২০২২ বর্তমানে মামলাটি পি. বি আইতে তদন্তনাধীন রয়েছে। সে চুরি করায় বাগেরহাট ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে, যার কেস নং জি আর ৩২৬/৯৪ মাননীয় আদালত তাকে ৪ বছরের চুরির দায়ে দন্ড প্রদান করেন। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ জামিন মঞ্জুর করলেও সে আদালত অবমাননা করে, অদ্যবধি সে আইন ভঙ্গকারী আজও আদালতে উপস্থিত হয়নি। লিখিত সংবাদ সম্মেলনে আরো জানান,সে তার বাবার বিক্রয়কৃত সম্পত্তি যারা ক্রয় করেছে, তাদের কে বিভিন্ন উপায়ে মিথ্যা মামলা নিয়ে হয়রানি করে, তাদের সম্পত্তি জোর পূর্বক দখল করে তাদের সম্মানহানি করে, তাদের কাছ থেকে কৌশলে অর্থ আদায় করে। এই হাবিব ও তার পরিবারের অত্যাচারের হাত থেকে বাচতে বাগেরহাট মডেল থানায় একাধিক অভিযোগ দারে করেছেন।
এ বিষয়ে হাবিব শেখ জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা,বানোয়াট । তারা নিজেদের স্বার্থস্বিদ্ধির জন্য আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনেছে।
কুয়েট ও বিসিএসআইআর এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বুধবার বিসিএসআইআর এর সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে কুয়েট এবং বিসিএসআইআর মধ্যে টেকনিক্যাল এবং সায়েন্টিফিক তথ্য ও প্রকাশনার বিনিময়, অনলাইন ডাটাবেজ এবং জার্নাল বিনিয়ম সুবিধা, যৌথভাবে সায়েন্টিফিক, টেকনিক্যাল সেমিনার, সিম্পোজিয়া এবং কনফারেন্সের আয়োজন, আন্ডারগ্রাজুয়েট ও পোষ্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের এ্যাডভান্স রিসার্স টপিকের যৌথ তত্ত্বাবধায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা করা সম্ভব হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং বিসিএসআইআর এর পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আফতাব আলী শেখ। এসময় কুয়েটের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বাদল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, প্রফেসর ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন এবং বিসিএসআইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. ম. আব্দুল গফুর ও রিসার্চ কো-অর্ডিনেটর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ অহেদুল আকবরসহ বিসিএসআইআর এর সদস্য, ডিরেক্টর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিস্ট ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
জমিসহ নতুন ঘর পেয়ে খুশি ভিক্ষুক, প্রতিবন্ধী ও দিনমুজরসহ ৫৫টি অসহায় পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, দিনমজুর ও অন্যের বাড়ীতে কাজ করা আয়া-বুয়ার মত অসহায় পরিবারের মানুষগুলোর কাছে জমি কিনে পাকা ঘর করে থাকাটা রীতিমত দু:স্বপ্নই। আর এ সকল মানুষের কাছে সেই দু:স্বপ্ন এখন কোন স্বপ্ন নয় বাস্তবেই ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে স্বপ্নপূরণ হয়েছে অসহায় এসব মানুষগুলোর। যারা এক সময়ে সরকারী জায়গায়, ভাড়াবাড়ী, দয়ায় অন্যের রান্নাঘর ও বারান্দায় থাকতেন তারা এখন প্রত্যেকেই এক টুকরো জমি ও একটি আধাপাকা ঘরের মালিক। তারা এখন সেখানে ভবিষ্যৎতের নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। আগের চেয়ে অনেক ভালো আছেন এখন, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা জানাতে ভুলে যাননি তারা। মোংলা থেকে আবু হোসাইন সুমনের রিপোর্ট
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোংলায় ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন শেখ হাসিনার উপহারের ঘর। প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘর। ঘরে বিদ্যুৎ সংযোগও রয়েছে। প্রকল্প এলাকায় রয়েছে মিষ্টি পানির পুকুর, প্রত্যেক ঘরের সাথে তিন হাজার লিটারের পানির ট্যাংকি ও টিউবওয়েলও। উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাছমারা-নারকেলতলা এলাকায় নির্মাণ করা হয়েছে এ ঘরগুলো। ঘরগুলো গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আর্ন্তজাতিক নৌ ক্যানেলের পাড়ে। উপজেলার চাঁদপাই, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের মাঝখানে পড়েছে এ আশ্রয়ণ প্রকল্পটি। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩’শটি ঘর হস্তান্তর করা হয়েছে এখানকার দরিদ্র পরিবারগুলোর মাঝে। আর তৃতীয় পর্যায়ে নতুন করে দেয়া হয়েছে আরো ৫৫টি ঘর। ইতিমধ্যে এ সকল ঘরে উঠে পড়েছেন সুবিধাভোগীরা। সমাজের খুবই নিচু স্তরের অসহায় মানুষগুলোর চোখে মুখে এখন শান্তির ছাপ। ঘর পেয়ে আনন্দে আত্মহারা সকলেই। সারাজীবন সাধনা করেও জমি ও ঘরের ব্যবস্থা করার সামর্থ্য যে নেই তাদের। তাই এতো খুশির মধ্যেও প্রধানমন্ত্রীকে কর্তৃজ্ঞতা জানাতে ভুলে যাননি তারা।
তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় জমিসহ ঘর পাওয়া হাসিনা বেগম (৪৮) বলেন, আমি পরের বাড়ীতে কাজ (বুয়া, আয়া) করে খাই। কোনদিন চিন্তাও করিনি জমিসহ একটি নতুন পাকা ঘর পাবো। খুব খুশি ও আনন্দ লাগছে ঘর পেয়ে। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করি।
করিমন বেগম (৫০) বলেন, আমি ভিক্ষা করে খাই। সেই টাকা দিয়ে ভাড়া থাকতাম এর ওর রান্নাঘর ও বারান্দায়। তাদেরকে ভাড়ার টাকা ঠিক মতো দিতে না পারলে নামিয়ে দিতো। কাদতে কাদতে নেমে যেতে হতো। আমি ঘর পেয়ে খুব খুশি, যা বলার মতো না। এমন ঘর করার সামর্থ্য তো কোনদিন হতো না। সরকারের প্রতি শুকরিয়া, সরকার ভাল থাকুক দোয়া করি।
শারিরীক প্রতিবন্ধী নজরুল ইসলাম (৪১) বলেন, আগে ভাড়া থাকতাম, অনেক কষ্ট হতো। এখন ঘর পেয়ে খুব খুশি, ধন্যবাদ ইউএনও স্যার ও প্রধানমন্ত্রীকে।
এদিকে এর আগে যারা আশ্রয়ণের জমিসহ ঘরে উঠেছেন তারাও এখন ঘুরে দাড়িয়েছেন। কারণ মুল আয় থেকে এখন আর ঘরভাড়া দিতে হয়না তাদের। বেচে যাওয়া সেই টাকা দিয়েই তারা তাদের ঘরের পাশের জমিতে সবজির চাষাবাদ ও পশুপালনও করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের দেয়া অনুদানের টাকা দিয়ে নতুন নতুন কাজের মধ্যদিয়ে আয় বাড়িয়ে এখন সুখে শান্তিতেই আছেন তারা।
আশ্রয়ণের পুরানো বাসিন্দা ইউসুফ শেখ ও মো: মনির বলেন, আমাদের ঘরের চারপাশে সবজি চাষ, হাস-মুরগী ও ছাগল পালন করছি। আগের মত আর কষ্ট নেই। ঘরের মহিলারাও শেলাই মেশিন দিয়ে ও হাতের কাজ করে আয় করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের জমি ও ঘর দিয়েছেন, তাই খেয়ে পরে ভাল আছি। আমরা আশ্রয়ণবাসী তার জন্য দোয়া করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঘরগুলো অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। ভাল মানের মালামাল ব্যবহার করা হয়েছে ঘরগুলোতে। জমির দলিল ও ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে তা তুলে দেয়া হচ্ছে সুবিধাভোগীদের হাতে। মুলত যাচাই বাছাই করেই ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, দিনমজুর, অন্যের বাড়ীতে কাজ করে এমন লোকজনকেই দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘরগুলো। ঘরগুলোতে রয়েছে বিদ্যুৎ সংযোগ, ঘরের সাথে মিষ্টি পানি সংরক্ষণের তিন হাজার লিটারের পানির ট্যাংকিও দেয়া হয়েছে। আর আগে যারা আশ্রয়ণে গিয়েছেন তারাও ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে নতুন নতুন ঘর নিমার্ণ করা হচ্ছে, যা দেয়া হবে সমাজের অবহেলিত-অসহায় ভূমি ও গৃহহীনদের মাঝে। প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশের একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকা পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের এই কার্যক্রম চলমান থাকবে।
ভৈরব সেতুর জমি অধিগ্রহণ এর আড়ালে চলছে সরকারি টাকা আত্মসাৎ এর কলাকৌশল
আসাদ, দিঘলিয়াঃ
খুলনার দিঘলিয়া উপজেলার নগর ঘাটে নির্মানাধীন ভৈরব সেতু জমি অধিগ্রহণ বাবদ বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে অবৈধভাবে রাতের অন্ধকারে নির্মিত ভবন গুলোর মালিকেরা এক শ্রেনীর অসাধু কর্মকর্তার সহযোগিতায় গোপনে টাকা উঠিয়ে নেওয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে।
অবৈধভাবে নির্মিত এ ভবন গুলো নিয়ে ২০২০ সালের নভেম্বরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্হির চিত্র সহ একটি তালিকা তৈরি করে এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে আগে থেকে একটি ভিডিও ক্লিপ তৈরি করা ছিল। তারা তখন সুধি সমাজকে আস্বস্ত করে বলেছিল যে, এসব অবৈধভাবে নির্মিত ভবন মালিকেরা কোন ক্ষতিপূরণ পাবে না। জেলা প্রশাসকের এল এ শাখায় খরর নিয়ে জানা যায়, আগামী সপ্তাহ হতে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা তাঁদের ক্ষতিপূরন পাবে। যার মধ্যে এসব অবৈধভাবে ভবন নির্মানকারী মলিকও রয়েছে।
সরকারি টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে এলাকার গন্যমান্য অনেকে আবার রাতারাতি ছাগলের ফার্ম, গরুর ফার্ম, মুরগির ফার্ম এর মালিক বনে জান। খবর নিয়ে জানা যায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মিন্টু ও একটি ছাগলের ফার্মের মালিক এবং এটা প্রমান করার জন্য তিনি একটি নতুন ঘর তৈরি করেছেন এবং জেলা প্রানি সম্পদ অফিস হতে সারর্টিফিকেট নিয়েছেন। আবার যাদের জমি আছে কিন্তু ঘর করার টাকা নেই, একটি সিন্ডিকেট চক্র জমির মালিকের সাথে চুক্তি করে নিন্মমানের কাঁচা-পাকা ঘর করে দিচ্ছেন, কেউ কেউ ৪/৫ তলা বাড়িও করছে।
এবিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, যখন এসব অবৈধ ভবন গুলো নির্মিত হয়, তখন স্থির চিত্র সহ একটি তালিকা আমি জেলা প্রশাসকের নিকট প্রেরন করি কিন্তু আমাদের কাছে তখন জমি অধিগ্রহণের কোন কাগজপত্র না থাকায় আইনগতভাবে স্থাপনা নির্মাণে বাধা দিতে পারি নাই। তবে মৌখিক ভাবে প্রস্তাবিত ব্রিজ নির্মান এলাকায় ভবন নির্মান না করার জন্য বলি। অবৈধভাবে নির্মিত এসব ভবন খুবই নিন্ম মানের উপকরণ দিয়ে তৈরি, শুধুমাত্র সরকারি টাকা আত্মসাৎ করাই তাদের উদ্দেশ্য।
এবিষয়ে কথা বলার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছাঃ শাহনাজ পারভীন এর সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য খুলনার দিঘলিয়া উপজেলার নগর ঘাটে নির্মানাধীন ভৈরব সেতু জমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন ধরে থমকে আছে। ২০২০ সালের নভেম্বরে টেন্ডার প্রক্রিয়া শেষ হলে ওয়াহিদ কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান ২ বছরের মধ্যে কাজ শেষ করার জন্য সরকারের সংশ্লিষ্ট ডিপার্ট্মেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়। প্রকল্পের মেয়াদ প্রায় শেষের দিকে কিন্তু কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ। সরকারি আমলাতান্ত্রিক জটিলতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে ধীরগতিতে।
পাটকেলঘাটায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া, গোয়েন্দা বিভাগের আটকের নেই কোন মাথা ব্যাথা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া। গোয়েন্দা বিভাগের আটকের নেই কোন মাথা ব্যাথা। বিভিন্ন ধরনের মাদক নিয়ে এসব ব্যবসায়ীদের ঘোরাফেরা। এদের নামে কোটে ১০/১২টা করে মামলা ঝুলছে। তারপরও এদের ব্যবসা থেমে নেই। পত্রিকায় লেখা লিখি কয়েকবার হলেও এরা ধরা ছোয়ার বাইরে। মাঝে মধ্যে দু একটা চুনো পুঠি আটক হলেও বাঘা বাঘারা গা ঢাকা দিয়ে থাকে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে পাটকেলঘাটা সরকারী কবর স্থানের প্রাচীরে নির্জন স্থানে এদের কারবার। কালি বাড়ী কপোতাক্ষ নদের ওয়াপদায় কেশবলাল মহাশ্মশানের পাশে নির্জন স্থানে এছাড়া প্যান্টের পকেটে পুরে ফেরি করে ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাজার টুপলা বিক্রয় করে থাকে। এদের চেনা খুবই কঠিন। পুরাতন ব্যবসায়ীরা ছাড়া নতুন ব্যবসায়ীদের আনাগোনা বলে একটি সূত্রে জানায়। এদিকে দেশে মহামারী করোনা ভাইরাস বিরাজমান কিন্তু তারপরও এদের ব্যবসা থেমে নেই। সন্ধ্যা নামার সাথে সাথে নদীর ধার, কবর স্থানের নিকট এদের দখলে। এদিকে সরকারী কবর স্থানের পাশে বাসা বাড়ীর ভদ্র লোকেরা এসব মাদক ব্যবসায়ীদের ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করিতে পারে না। এলাকার যুব সমাজ থেকে মধ্য বয়সের লোকজন এই মরন নেশায় আসক্ত হচ্ছে। এছাড়া এসব নির্জন স্থানে নতুন নতুন লোকের আনাগোনা এতে করে এলাকার প্রায় ছোট খাট চুরি সংগঠিত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে এসব মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন।
পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর যাত্রী ছাউনির ব্যাপারে নজর পড়েনি কর্তৃপক্ষের
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
গত ২ মাস পূর্বে পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর ছোট খাট স্টলগুলি ভেঙ্গে চুরমার করে দেয় সড়ক জনপদ বিভাগের বুলডোজার। আশ্রয় নেই যাত্রীদের। শুধু আশ্রয় নই মাথা গোজার কোন ঠাই ও নেই এ নিয়ে কয়েকবার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির পরও আজ পর্যন্ত জেলা পরিষদ অথবা সংশ্লিষ্ট কর্তপক্ষের অন্তর গলেনি। এই মুহুর্তে উক্ত স্থানে একটি যাত্রী ছাউনি জরুরী প্রয়োজন বলে সচেতন মহলের দাবী।
উক্ত ওভার ব্রিজের উপর বাস স্টপিজ একটি গুরুত্বপূর্ণ স্থান। তাছাড়া এখানে মটরসাইকেল, ইজিবাইক, মটরভ্যান, ইঞ্জিন ভ্যানে করে ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীরা বিভিন্ন দূর দুরান্তে যাতায়াত করে। উক্ত স্থানে হাজার হাজার যাত্রী উঠানামা করে থাকে। মার্চ ও এপ্রিল মাসের প্রচন্ড রোদ্রের তাপ ও সামনে আগত বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে যাত্রীদের কষ্টের কথা কেও ভাবে না। ওভার ব্রিজ বাস স্টান্ড থেকে যাত্রীরা যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকা, কিশোরগঞ্জ, টট্টগ্রাম ও কক্সবাজার যাতায়াত করে। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জ, আশাশুনি, শ্যামনগর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন দূর দুরান্তে যাওয়ার জন্য যাত্রীদের এক মাত্র বাস স্টপিজ পাটকেলঘাটা ওভার ব্রিজ। তাই যাত্রীদের কথা চিন্তা করে সাতক্ষীরা জেলা পরিষদ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যাত্রীদের দাবী পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর উত্তর পার্শে একটি যাত্রী ছাউনি নির্মান করার জন্য আহবান জানান।
জাতির পিতার প্রতিকৃতিতে কুয়েটের নবনিযুক্ত রেজিস্ট্রারের শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবনিযুক্ত রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা বুধবার (২০ জুলাই) বিকালে ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। উল্লেখ্য, তিনি ১৭ জুলাই রবিবার রেজিস্ট্রার পদে যোগদান করেন। ইতোপূর্বে তিনি গত ৫ মার্চ ২০২১ইং তারিখ থেকে ১৬ জুলাই ২০২২ইং তারিখ পর্যন্ত কুয়েটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিআইটি সমূহ বিশ^বিদ্যালয়ে রুপান্তরিত হলে তিনি গত ১ সেপ্টেম্বর ২০০৩ইং তারিখ থেকে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি কুয়েটে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়ে গত ১ জুলাই ২০০৭ইং তারিখ থেকে ২৪ মে ২০১৭ইং তারিখ পর্যন্ত উপ-পরিচালক এবং ২৫ মে ২০১৭ইং তারিখ থেকে ৪ মার্চ ২০২১ইং তারিখ পর্যন্ত অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কালীগঞ্জের ৫৯টি গৃহহীন বেদে পরিবার পাচ্ছে পাকা ঘর: নতুন জীবনের স্বপ্নে খুশির বন্যা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
দেশের মধ্যে এই প্রথম ঝিনাইদহের কালীগঞ্জে একই জায়গায় গৃহহীন ৫৯টি বেদে পরিবারের জন্য নির্মান করা হয়েছে পাকা ঘর। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ৩য় ধাপে বেদে সম্প্রদায়ের মাঝে ওই ঘরের চাবি ও দলিল (২১ জুলাই) বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এর আগে দেশের কোথাও এক স্থানে এত বেশি সংখ্যক বেদে সম্প্রদায়ের জন্য পাকা ঘর দেওয়া হয়নি। কালীগঞ্জ শহর থেকে ১৫ কিঃ মিঃ দুরে বারোবাজার মাঝদিয়া বাওড়ের কিনারে নিরিবিলি পরিবেশে নির্মিত ওই পাকা ঘরে নতুন জীবনের স্বপ্ন দেখছেন বেদে সম্প্রদায়ের সদস্যরা। ইতিমধ্যে সেখানে শিশুদের বিনোদনের জন্য করা হয়েছে পার্ক করে বেশ কিছু রাইডও বসানো হয়েছে। আর পরবর্তিতে মসজিদ তৈরি ছাড়াও সেখানে শিশুদের জন্য করা হবে শিক্ষার ব্যবস্থা।
সরেজমিনে উপজেলার বারোবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাজদিয়া বাওড়ের ধারেই নির্মান ৫৯টি পাকা বাড়ি মনোরম এক দৃশ্য। যেখানে প্রায় ৩ শতাধিক বেদে বসবাস করতে পারবেন। গ্রাম বাংলার বেদে সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্যের কথা মাথায় রেখেই ঘরগুলি নির্মান করা হয়েছে জলাধারের পাশেই। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫’শ টাকা। প্রতি পরিবারের জন্য দুইটি রুম, একটি রান্না ঘর ও একটি পাকা টয়লেট নির্মান করা হয়েছে। এছাড়্ওা বিদ্যুৎ সংযোগ প্রস্তুত রাখাসহ স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।
বারোবাজার বেদে পল্লীর সদস্য ফুলমতি বেগম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন আমরা পাকা ঘরে থাকবো। নতুন করে জীবন শুরু করবো।
কাশীপুরের বেদে সদস্য কাঞ্চন বিবি জানান, জীবনে কখনো ভাবতেও পারেননি পাকা ঘরে ঘুমাবো। তাই পাকা ঘরে উঠতে পারবো বলে খুশি। তিনি বলেন, এর আগে যাযাবরের মত বা অন্যের জমিতে ঝুপড়ি ঘর বেধে বসবাস করতেন। এখন পাকা ঘরে সন্তানদের নিয়ে জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন।
কালীগঞ্জ বেদে সম্প্রদায়ের সর্দার রেজাউল ইসলাম জানান, এ উপজেলায় প্রায় ৭’শ বেদে পরিবার রয়েছে। তাদের অনেকেই গৃহহীন ও ভুমিহীণ। তারা জানতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম তাদের বেদে সম্প্রদায়ের জন্য পাকা ঘরের ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, এ উপজেলার কাশিপুর ও বারবাজার এলাকার গৃহহীন ও ভুমিহীন বেদে পরিবার এই ঘরগুলো পাচ্ছেন। এতে তারা সবাই খুশি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কালীগঞ্জে ৫৯টি বেদে পরিবারের জন্য ওই পাকা ঘর নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বেদে সম্প্রদায়ের সদস্যরা অত্যন্ত অসহায়। তারা সমাজে মানবেতন জীবনযাপন করে থাকেন। তাদের পরিবারের জীবযাত্রার মান উন্নয়ণসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে আশ্রায়নের ওই বেদে পল্লীতে।
কলারোয়ায় সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগনেতা আতাউর রহমানের সংবাদ সম্মেলন
সোহাগ হোসেন কলারোয়া
কলারোয়া পৌর প্রেসক্লাবে নিজেকে নির্দোষ দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তিনি বুধবার (২০জুলাই) বিকেলে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বলেন-গত ১৫জুলাই শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য বড়ালীর উত্তর পাড়া জামে মসজিদে উপস্থিত হন। এসময় ওই ৮নং ওয়ার্ড বড়ালী গ্রামের শিবির ক্যাডার ইউপি সদস্য মাহমুদুল আলম তার বাহিনী নিয়ে মসজিদে প্রবেশ করে তারা বিশৃংখলা সৃষ্টি করে। এক পার্যায়ে বলে মসজিদের নতুন কমিটি তৈরী করতে হবে। জবাবে আমি বলি কমিটির মেয়াদ ২ বৎসর অতিক্রম করেছে। মাত্র ৩ মাস অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব মাস্টার আমিনুর রহমান। তিনি মসজিদের জমিদাতা ও অর্থ দিয়ে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি সৎ ও ইউনিয়নের মানুষ তাকে শ্রাদ্ধা করেন। এক পর্যায়ে মাহমুদুল আলম তার দলবল ও চেয়াম্যানের ইন্ধনে সভাপতি সহ আমাকে এবং অন্যান্যে ভাইদেরকে বেদম মারপিট করে জখম করে। আমার ভাইপো আল আমিন কে লোহার রড দিয়ে মেরে হাত ভেঙ্গে দেয়। তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরের দিন কলারোয়া থানায় একটি মামলা হয়। যার এজাহার নং-৩০২৪/১(৩)। এই মামলা থেকে রক্ষা পেতে আসামীরা মেম্বার ও চেয়ারম্যানের ইন্ধনে পরিকল্পিত ভাবে ২নং আসামী শাওন হোসেন নিজের ব্লেড দিয়ে বিভিন্ন খত সৃষ্টি করে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। আসামীরা আল আমিনের দেয়া মামলা থেকে রক্ষা পেতে এমন ঘটনা ঘটিয়েছে। আমি দীর্ঘদিন ছাত্রলীগ করেছি। বর্তমানে উপনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। আমার জনপ্রিয়তা কমানোর জন্য এবং মানহানি করার জন্য তারা উঠেপড়ে লেগেছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য ঘটনা প্রকাশ করে এবং নিরহ মানুষ যাতে হয়রানী শিকার না হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ফকিরহাটে ৮ঘন্টা বন্ধ থাকার পর পুনঃ চালু হলো মাহিন্দ্রা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে স্থায়ী ভাবে মাহিন্দ্রা স্ট্যান্ড না থাকায় জনবহুল ও ব্যস্ততম সড়কের পাশে মাহিন্দ্রা দাড় করিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়ে থাকে। যে কারনে অনেক সময় এসব স্থানে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এ বিষয়টি দৃষ্টি গোচর হয়। ফলে এদিন তিনি সড়কের পাশে দাড়িয়ে থাকা মাহিন্দ্রার চারজন চালকের নিকট থেকে মাহিন্দ্রার চাবি নিয়ে আসেন। এসময় তিনি মাহিন্দ্রা চালকদের বিভিন্ন নির্দেশনা ও বিধিনিষেধ প্রদান করেন। এদিকে পরবর্তীতে মাহিন্দ্রার চাবি নিয়ে আসার কথা জানিয়ে দেন। কিন্তু বুধবার সকাল থেকে চালকরা বিভিন্ন সড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ করে ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সাথে মাহিন্দ্রা মালিক সমিতির এক আলোচনা সাপেক্ষে পুনঃরায় দুপুর ১টার পর থেকে বিভিন্ন সড়কে মাহিন্দ্রা চলাচল শুরু করে। এ সময় মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি শেখ ছরোয়ার হোসেন, লাইন সম্পাদক আ. ছালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্য কোন স্থান নির্ধারন করে মাহিন্দ্রা স্ট্যান্ড করার বিষয় আলোচনা করা হয়। অপরদিকে, প্রায় ৮ঘন্টা মাহিন্দ্রা চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারনের কিছুটা দুর্ভোগ পাহাতে হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে শুধুমাত্র ফকিরহাট মাহিন্দা চালকরা ছাড়া অন্য এলাকার মাহিন্দ্রা চলাচল করেছে বলে ফকিরহাট মাহিন্দ্রা মালিক সমিতির জানিয়েছে।
ফকিরহাটে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণায়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী নিজনিজ কার্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অদিদপ্তরের (এলজিইডি) আয়োজনে বুধবার দুপুর ১২টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা পরিষদেও ভাইচ চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুলাই থেকে শুরু করে আগামী ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে।
ক্ষেতেই কান্নায় ভেঙে পড়লেন কালীগঞ্জের বর্গাচাষী আজগর
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
মাঠে নিজের জমি এক ছটাকও। তাই পরের জমি বর্গা নিয়ে চাষ করেন আজগর আলী। এ বছরও তিনি ফয়লা গ্রামের সাইফুদ্দিন মিয়ার ৪ বিঘা জমি বছরে ৪০ হাজার টাকায় বর্গা নিয়ে কুলগাছ রোপন করেছিলেন। মোট ক্ষেতে এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচের পর গাছগুলো লাভের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্ত রাতের আধারে সেই কুল গাছগুলো কেটে সাবাড় করা হয়েছে। পরের দিন সকালে ক্ষতি দেখে ক্ষেতেই কান্নায় ভেঙে পড়েন হতদরিদ্র এ কৃষক। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ঝিনাইদহ কালীগঞ্জের ভাটপাড়া গ্রামের মাঠে। ক্ষতিগ্রস্থ আজগর আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কৃষক আজগর আলী জানান, জমিটির সীমানা নিয়ে তার জমির মালিকের সঙ্গে পাশর্^বর্তী ইসমাইল হোসেনের সঙ্গে বিরোধ ছিল। এর জের ধরে ইসমাইলের ৩ ছেলে ক্ষেতের ফসলের লাগাতরভাবে ক্ষতি করে আসছে। সবশেষে মঙ্গলবার দিবাগত রাতের আধারে ৩ শতাধিক বাড়ন্ত কুলগাছ কেটে দিয়েছে তারা। এর আগে এ জমি নিয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদ ও স্থানীয়ভাবে বিচার সালিশ হয়েছে। কিন্ত ইসমাইলের ছেলেরা দুষ্ঠু প্রকৃতির হওয়ায় কোন বিচার মানে না। বার বার এ ক্ষেতের ফসলের ক্ষতি করে। কিন্ত এবারের ক্ষতিটি সবচেয়ে বড় হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষেত মালিক আজগর আলী।
যদিও পাশ্ববর্তী জমির মালিক ইসমাইল হোসেন জানান,ছাগল নিয়ে বিরোধ থাকার কারনে ছাগল বিক্রি করে দিয়েছি। কুলক্ষেতের পাশেই আমার বসতবাড়ি। আমার জমি পরিমাপ করে কম হচ্ছে। এ জন্য আমি বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছি। কিন্ত ভরাক্ষেত নষ্ট করার কোন প্রশ্নই ওঠে না।
সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামান ওদু জানান,জমি সংক্রান্ত জটিলতার সমাধান করতে বসলে ইসমাইল সবকিছু মেনে নিলেও পরে আবার গোলমালে জড়িয়ে পড়ে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্যা জনান, ক্ষেত কেটে দেয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিবেন। তিনি বলেন, কৃষকের ক্ষেত নষ্ট মেনে নেওয়া যায় না।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সরোজ সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। গত শনিবার উপজেলা বয়ারসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত সরোজ সরদার ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের বাগাচড়া গ্রামের মৃত প্রফুল্ল সরদারের ছেলে পোনা ব্যবসায়ী সরোজ সরদারের সাথে বয়ারসিং এলাকার নয়ন মন্ডল, জয় মন্ডল, সোহাগ শীলের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শক্ররা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে সরোজ সরদার বাড়ি থেকে বয়ারসিং বাজারে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি ও ইট দিয়ে নয়ন মন্ডল, জয় মন্ডল, সোহাগ শীল তাকে মাথায় আঘাত করে। এসময় তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যব¯’া গ্রহন করা হবে।
সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র- বিশ্ফোরক মাদকসহ পুলিশের খাচায়
শহিদুল ইসলাম দইচ যশোর,।।
যশোরের বহুল আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অপর দুই সহযোগি সাকিব(২৩) ও ইবরাহিম পুলিশের হাতে বটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সটারগান,দুই রাউন্ড গুলি,পাঁচটি ককটেল বোমা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল সদর উপজেলার সুজলপুর এলাকায় নাশকতা মুলক কর্মকান্ড ঘটাতে কয়েকজন সন্ত্রাসী প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভির রাতে পুলিশের একাধিক টিম সেখানে অভিযান চালায়। এসময় যশোরের শংকরপুর এলাকার বহুল আলোচিত অস্ত্রধারী ম্যাসিয়ার খোকনের ছেলে সাব্বির ওরফে গোল্ডেন সাব্বি ও তার অপর দুই সহযোগি আতিয়ারের ছেলে সাকিব ও বাচ্চু মিয়ার ছেলে ইবরাহিম ওরফে ডলারকে আটক করে।
তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সুটারগান,দুই রাউন্ড গুলি,পাঁচটি ককটেল বোমা ও ৪০ বোতল ফেনসিডিল।
এক প্রশ্নর জবাবে মনিরুজ্জামান বলেন,এঘটনায় থানায় অস্ত্র- মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় ডজন একাধক মামলা রয়েছে।
ডুমুরিয়ায় মাগুরাঘোনা ইউপিতে স্থায়ী কমিটির সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকলপের সহযোগিতায় মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ¯’ায়ী কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ বৃক্ষ রোপন ও পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ বিষয়ক ¯’ায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল। ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জীর পরিচালনায় বক্তব্য রাখেন অপরাজিতা প্রকলপের জেলা সমন্বয় কারী দিপ্তী রায়, সুরঞ্জন কুমার ঘোষ, মোঃ হাফিজুর রহমান, আঃ হালিম রাজু,আনিছুর রহমান, শাহানারা বেগম, মোঃ কামরুজ্জামান, আবুল হোসেন গাজী, নূরজাহান বেগম, শাহিদা বিবি ও মাফুজা বেগম।
দাকোপে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাজুয়ায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বুধবার সকাল ১০ টায় এসডিএফ অফিস কক্ষে বাজুয়া ৬ নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে ও কি কি সমস্যা আছে তা নিয়ে আলোচনা করা হয়। সভায় ৬ নং ওয়ার্ড সদস্য দীনবন্ধু মন্ডলের সভাপতিত্বে ও ইউপি সচিব শেখ রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন চেয়ারম্যান মানস কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার রায়, মোঃ শামীম হোসেন, প্রবীর রায় বাপি, সুবোধ গাইন, কুমারেশ মন্ডল, গৌর মালি, সুশান্ত হালদার, রাখাল গাইন, তুষার রপ্তান, অমর হালদার, সুভাষ রায়, গোবিন্দ রপ্তান, বিদ্যুৎ ঢালী, জিকো রায়, সুমন রায়, শিফালী রপ্তান প্রমুখ।
পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে ২০ জুলাই খুলনা এসেছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ২৪ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
শরণখোলায় জমিসহ ঘর পাবেন ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় তৃতীয় পর্যায়ে জমিসহ ঘর পাবেন ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবার। ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে একযোগে ভার্চুয়ালি যোগদিয়ে অনুষ্ঠানিকভাবে শরণখোলার ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর হস্তান্ত করবেন। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী তার কার্যালয়ে এক প্রেসব্রিফিং করার পরে উপজেলার বি-ধানসাগরে নির্মিত ঘর সাংবাদিকদের পরিদর্শন করান তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাই-বাছাই করে ২০জনকে তালিকাভূক্ত করা হয়েছে। বি-ধানসাগরে এ আশ্রায়ন প্রকল্পের প্রত্যেককে দুই শতক করে জমিসহ সেমিপাকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। প্রতিটি ঘরে বারান্দাসহ দুইটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যাবস্থা করে দেয়া হবে। এর আগে শরণখোলায় ২০৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের সন্নিকটে দুই একর জমি ক্রয় করা হয়েছে সেখানে ৮০টি পরিবারকে পূর্নবাসন করার প্রক্রিয়ায় রয়েছে।
বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে মোংলায় পৌর মেয়রের ব্যতিক্রম উদ্যোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারের নির্দেশনা প্রতিপালনে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। তিনি বলেন, জ্বালানী সাশ্রয়ের জন্য আমি আমার পাজেরো গাড়ীতে চলবোনা। পায়ে হেটে বাড়ী থেকে অফিসে যাওয়া আসা করবো। আর পৌর শহরের মধ্যে দূরের পথে ভ্যানে যাতায়াত করবো। পৌরসভার এসি বন্ধ রেখে ও লাইট কম জ্বালিয়ে অফিস পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে। এছাড়া পৌর কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীরাও মোটরসাইকেল ব্যবহার না করে বাইসাইকেল ও ভ্যানে যাতায়াত করবেন। এ সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে। মেয়র রহমান আরো বলেন, সকালে আমি পায়ে হেটে এবং কাউন্সিলেরা বাইসাইকেল ও ভ্যানে অফিসে এসেছেন। মুলত বিদ্যুৎ ও জ্বালানী তেলের সাশ্রয়ে সরকারের বিধি নিষেধ প্রতিপালনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রমে পৌরবাসী বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে উদ্ভুদ্ধ হবেন বলে আশা করছি। তিনি আরো বলেন, পৌরবাসীর প্রতি আমার আহবাণ আপনারা আপনাদের বাড়ীঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে মিতব্যয়ী হবেন।
বেনাপোল কাস্টম চেকপোস্ট থেকে ৭২ ভরি স্বর্ন সহ এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকা থেকে ৭২ ভরি স্বর্ন সহ এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বাংলাদেশী এক নারী পাসপোর্ট যোগে বিপুল পরিমান স্বর্ন পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট এলাকায় আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে বুধবার দুপুরে উম্মেসালমা(২৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৭২ ভরি স্বর্ন জব্দ করা হয়। আটক স্বর্নের মূল্য ৫৫ লাখ টাকা বলে শুল্ক গোয়েšদা কর্মকর্তরা জানান। আটক স্বর্ন বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
বেনাপোল চেকপোস্টে ভারত ফেরত নারী পাসপোর্ট যাত্রীর কাছে পাওয়া গেল ৩০ হাজার আমেরিকান ডলার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকান(ইউ এস) ডলারসহ জেরিন সুলতানা(৩৫)নামে এক নারী পাসপোর্ট যাত্রীরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা
যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেরিন সুলতানা দেনডাবর গ্রামের আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে।
৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান গোপন সংবাদে জানতে পারি ভারত ফেরত এক নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহলদল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়।পরে ওই নারী পাসপোর্ট যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে সন্ধ্যার দিকে টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় ফিটেড অবস্থায় ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সাহাপাড়ার ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দির পরিদর্শনে আ.লীগের প্রতিনিধি দল
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বুধবার সকালে প্রতিনিধি দলের নেতারা ঢাকা থেকে সড়ক পথে দিঘলিয়ার সাহাপাড়ায় পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়ি, দোকানপাট ও মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেন।
পরে দিঘলিয়া সাহাপাড়ার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিনিধি দলের প্রধান আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা শিবনাথ সাহা, শিক্ষক তরুণ সাহা ও দিলীপ সাহা।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানয়ারা, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, উপ বন ও পরিবেশ সম্পাদক রাজীব মজুমদার রাজু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজি বনি আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য লিপি খানম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লতিফা পারভীন লেবী প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিনিধি দলের প্রধান আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। তিনিই আমাদের এখানে পাঠিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি কারা বিনষ্ট করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে দেশের একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক হামলা-মামলার ঘটনা ঘটায়। এ ব্যাপারে সবার সর্তক ও সজাগ থাকতে হবে।
সেদিন হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক ক্ষতি পুসিয়ে দেওয়া সম্ভব, কিন্তু হৃদয়ের ক্ষরণ পূরণ করা সম্ভব নয়। তার পরেও আওয়ামী লীগ ও বর্তমান সরকার আপনাদের পাশে সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে।
মতবিনিময় সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, শান্তিপ্রিয় নড়াইলে যারা এ ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হবে। আপনাদের সাহস বাড়াতে হবে। মানসিকভাবে ভেঙে পড়লে হবে না। আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সভা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা প্রদান করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সাম্প্রদায়িক হামলায় দায়েরকৃত মামলায় বুধবার বাগডাঙ্গা গ্রামের হারেজ মীরের ছেলে ওসমান মীরসহ (৩২) বুধবার পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হয়েছে এবং তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ১৫ জুলাই দিঘলিয়া সাহাপাড়ার আকাশ সাহার ফেসবুক থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ লোকজন সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ও ৬টি দোকান ঘরসহ চারটি পূজামন্ডপ ভাঙচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং টিয়ারশেল ও শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে।
হার্ট ছিদ্র অনতুর দায়িত্ব নিলেন ডিসি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জন্ম থেকেই হার্ট ছিদ্র অনতু সরকারের দায়িত্ব নিলেন মাগুরা জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফুল আলম। অনতু সরকারের বয়স সাত বছর।
অনতু সরকার তার মা টুম্পা ও বাবা সুমন সরকারের সঙ্গে মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামের আশ্রায়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করে। অনতুর বাবা পেশায় নরসুন্দরের কাজ করেন।
জানা যায়, আগামী ২১ জুলাই মহম্মদপুর উপজেলায় গৃহহীন পরিবারের দেওয়া আশ্রায়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন এবং প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। সেই উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসক মো. আশরাফুল আলম নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি অনতুর বাবা-মায়ের সঙ্গে কথা বললে তারা জানান, অনতুর সরকারের জন্ম থেকে হার্ট ছিদ্র। তখন জেলা প্রশাসক তার চিকিৎসার দায়িত্ব নেন।
অনতুর বাবা সুমন সরকার জানান, গত ২০১৪ সালে টুম্পা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দুই বছর পর ঘর আলো করে একসঙ্গে দুটি যমজ পুত্র সন্তানের জন্ম হয়। বড় ছেলের নাম রাখা হয় অন্তর সরকার এবং ছোট ছেলের অনতু সরকার। অনতুর জন্মের পর থেকেই অসুস্থ থাকত। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়; কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন বা সুস্থ হয় না। পরে চিকিৎসকের পরামর্শক্রমে মাগুরা শিশু বিশেষজ্ঞ ডা. জয়ন্ত কুমার কুণ্ডুকে দেখালে তিনি বিভিন্ন পরীক্ষা করেন। পরে তিনি রিপোর্ট দেখে অনতুর হার্টে ছিদ্র (ডিএসডি) আছে বলে জানান। এর পর উন্নত চিকিৎসার জন্য যশোর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জয়ন্ত কুমার পদ্দারের কাছে নিলে তিনিও পরীক্ষা-নিরীক্ষা করে একই রোগের কথা জানান।
অনতুর বাবা আরও বলেন, গত সাত বছর ধরে অনতুকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়েছি। সব ডাক্তারই অনতুর অপারেশনের কথা বলেন। অপারেশন করতে সাড়ে চার লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাব। আমি সেলুনে কাজ করে দিন আনি দিন খাই, ছেলের চিকিৎসা করব না সংসার চালাব। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রায়ণের পরিবারগুলোর সঙ্গে কথা বলবে। সেই অনুষ্ঠানের প্রস্তুতির খবর নিতে আমাদের আশ্রায়ণে মাগুরা থেকে ডিসি স্যার এসেছিলেন। তখন আমার ছেলের হার্টে ছিদ্রের কথা স্যারকে বলি। বিষয়টি জেনেই অনতুকে কাছে ডেকে নিয়ে আদর করে এবং অনতুর চিকিৎসার দায়িত্ব নেন। সুমন কেঁদে দিয়ে বলেন, ডিসি স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যারের জন্য অনেক অনেক দোয়া কামনা করছি।
অনতুর মা টুম্পা সরকার জানান, মাগুরা জেলার ডিসি স্যার চিকিৎসার বিষয়ে খোঁজ নেয়। সেই সঙ্গে তিনি শিশুটির চিকিৎসার সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, ওসি মো. আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম প্রমুখ।
শিক্ষক হেনস্থা: নড়াইলের মির্জাপুর কলেজ খোলার তারিখ ফের পেছাল
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্তার ঘটনায় বন্ধ হওয়া কলেজটি আজ বুধবার খোলার কথা থাকলেও তা পিছিয়ে আগামী রোববার খোলা হবে বলে জানানো হয়েছে। এর আগের দিন শনিবার কলেজ ক্যাম্পাসে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত কলেজ খোলার তারিখ তিনবার পেছানো হলো।
গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় মহানবী (সা.)-কে অবমাননা করে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কলেজ খোলার তারিখ পেছানো হয়েছে। তবে দীর্ঘ এক মাসের বেশি ক্লাস বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, আগামী রোববার দ্বাদশ শ্রেণির অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের পাঠদান শুরুর মধ্য দিয়ে কলেজটি খুলবে। নভেম্বর মাসে তাদের বোর্ড পরীক্ষার বিষয়টি মাথায় রেখেই প্রথম অবস্থায় এটি করা হচ্ছে। কয়েকদিন পর একাদশ ও ডিগ্রি পর্যায়ের ক্লাস চালু হবে। ঈদুল আজহার ছুটির পর গত শনিবার কলেজ খোলার কথা থাকলেও পরবর্তী সময়ে তা প্রথমে রোববার, পরে বুধবার ও সর্বশেষ আগামী রোববার কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন সিকদার বলেন, করোনার কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। এখন এক মাসের বেশি সময় ধরে কলেজ বন্ধ রয়েছে। সিলেবাস সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ে কলেজ খোলার দাবি জানান তিনি।
কলেজ খোলার প্রথম দিন থেকেই ক্লাস শুরুর দাবি জানিয়ে একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আরেফিন বলেন, দ্বাদশ শ্রেণির সঙ্গেই আমাদের ক্লাসও চালু করতে হবে। কলেজ বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশ এখন স্বাভাবিক। যেসব নির্দোষ শিক্ষার্থী ভয়ে এলাকার বাইরে চলে গিয়েছিল, তারা বাড়ি ফিরে এসেছে। ক্লাস চালু না হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার চরম ক্ষতি হচ্ছে।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, কলেজ খুললেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাস্থ্যগত কারণে কয়েকদিন ছুটিতে থাকবেন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী বলেছেন, জেলা প্রশাসকের সঙ্গে নতুন করে কথা হয়েছে, কলেজ খোলার প্রথম দিন অধ্যক্ষ কলেজে যাবেন। এ লক্ষ্যে শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর আগে কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে ভারতের বিজেপির বহিষ্কৃত নেত্রী মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে এক পোস্ট দেন। এ ঘটনায় গত ১৮ জুন এক সহিংস ঘটনার পর বিকেলে অভিযুক্ত ছাত্র রাহুল ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কয়েকশ’ মানুষ এবং পুলিশের উপস্থিতিতেই কলেজ ক্যাম্পাসে জুতার মালা পরানো হয়। এর পর কলেজটি বন্ধ ঘোষণা করা হয়।
পাবজি খেলায় ১২০ জন আটক, ২৪ জনের কারাদণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় ১২০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১২ জন আয়োজক এবং ১০৮ জন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রয়েছেন।
বুধবার দুপুরে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ। এর মধ্যে ২৪ জনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালত তাদের দুদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদেরকে পুলিশ পাহাড়ায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে।
জানা গেছে, আটককৃতরা ঢাকা, নারায়ণগঞ্জ, বাগেরহাট, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য চুয়াডাঙ্গায় একত্রিত হয়েছিলেন। তাদের সকলের গায়ে বিভিন্ন রকমের জার্সি দেখা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসেন উঠতি বয়সী শতাধিক কিশোর ও যুবক। এরপর শহরতললীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি গেমস প্রতিযোগিতায় অংশ নেন তারা। এমন খবর পেয়ে বুধবার সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে পাবজি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০৮ কিশোর ও যুবক এবং ১২ আয়োজককে আটক করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর-যুবকরা জানান, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে এসেছেন তারা। এখানে ১৯টি গ্রুপ অংশ নেয়। প্রতি গ্রুপে চারজন করে সদস্য রয়েছে। সবার সঙ্গে সবার খেলা হয়। খেলা শেষে বিজয়ীদের ট্রফি উপহার দেওয়া হয়।
পাবজি টুর্নামেন্টের আয়োজক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আটক করার পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ বছর পূর্ণ হওয়া ২৪ জনকে দুদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ৯৬ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, আটককৃতদের সবাই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবার কাছ থেকে দামি মোবাইলফোন জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এখানে অর্থ লেনদেনের বিষয়টি লক্ষ্যনীয়। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান-প্রদান করেছেন।
স্ত্রীর ধাক্কায় প্রাণ গেলো স্বামীর
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় স্ত্রীকে মারধর করছিল স্বামী। এ সময় স্ত্রী তার স্বামীকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির গ্লাস বুকে ঢুকে প্রাণ হারান। নিহত স্বামীর নাম শাহিন হোসেন (২৫)। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুনকে (২০) আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) উপজেলার সোনাতনকাটি গ্রামে ঘটনাটি ঘটে। শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন ছিলেন মাদকসেবী। মাদকসেবন করে প্রায় স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করতে থাকেন স্বামী। এ সময় মারধরের হাত থেকে রক্ষা পেতে স্বামীকে ধাক্কা দিলে আলমারির ওপর গিয়ে পড়ে। পরে আলমারির গ্লাস ভেঙে বুকে ঢুকে গেলে মারাত্মকভাবে আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে শার্শা থানার ওসি মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদিজাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।











































