Home জাতীয় ৭২ ঘণ্টায় পদ্মা সেতুর টোল ১০ কোটি টাকারও বেশি

৭২ ঘণ্টায় পদ্মা সেতুর টোল ১০ কোটি টাকারও বেশি

8

ঢাকা অফিস।।

ঈদযাত্রা ঘিরে পদ্মা সেতুতে রমরমা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিনদিনে পদ্মা সেতু পারাপার হওয়া গাড়ি থেকো ১০ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে পারাপার হয়েছে ৭৪ হাজার ২২২টি গাড়ি।

গত ৭২ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শনিবার (৯ জুলাই) বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অর্থ আয় হয়। রবিবার (১০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

আর দ্বিতীয় দিন তথা শুক্রবার পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি গাড়ি। এসময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড।

শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।

এই সময়ে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ৪৪ হাজার ৫৭৫টি যানবাহন। এতে এ পথে ৫ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২৯ হাজার ৬৪৭টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।

ঈদ শেষে আবারও রাজধানীতে ফিরতে শুরু করবেন নানান জেলার বাসিন্দারা। তখন আবারও গাড়ি পারাপারের জোয়ার আসবে পদ্মা সেতুতে।