Home বিনোদন ‘অন্য কারও বুদ্ধি শুনে বডি ফিটনেস নষ্ট করছে পূজা’

‘অন্য কারও বুদ্ধি শুনে বডি ফিটনেস নষ্ট করছে পূজা’

13

বিনোদন ডেস্ক।।

 

মাহিয়া মাহির পর এর পূজা চেরিকে নিয়ে মন্তব্য করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। মাহিকে নিয়ে লেখা স্ট্যাটাসের ব্যাখ্যামূলক স্ট্যাটাস লিখেছেন তিনি। সেখানে লিখেছেন উঠতি নায়িকা পূজা চেরি সম্বন্ধে। জানিয়েছেন, অন্য কারো কথা শুনে বডি ফিটনেস নষ্ট করছেন পূজা।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের কমেন্ট বক্সে আজিজ মন্তব্য করেন, ‘মাহি ‘অগ্নি ৩’-এ থাকছেন না। কারণ, এই সিনেমার জন্য যেমন ফিটনেস দরকার, সেটা মাহির নেই। মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।’

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় এক পোস্টের মাধ্যমে তিনি ওই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেন। সেখানে তিনি লেখেন অগ্নি-৩ এ পূজাকে নেওয়া হচ্ছেন না। ওই স্ট্যাটাসে আজিজ লেখেন, হ্যাঁ পূজাকে অগ্নি বানানোর জন্য জাজ প্রশিক্ষক রেখে তার বডি ফ্লাক্সিবল করেছিল। নিয়মিত জিম করত। নিজেকে ফিট রাখত। কিন্তু হঠাৎ করে অন্য কারও বুদ্ধি শুনে, নিজের ওজন বাড়ায় বডি ফিটনেস নষ্ট করে। তাই পূজাকে অগ্নি হিসাবে নেওয়া হচ্ছে না।

তিনি আরও লেখেন, তবে আমার ব্যক্তিগতভাবে পূজার জন্য দুঃখ হয়। কারণ, ১০০টা পোড়ামন-২ বা দহন তাকে ১০০ বছর বাঁচিয়ে রাখবে না, যা একটি অগ্নি দিয়ে সম্ভব। আর হলিউড থেকে অগ্নির সিকুয়াল হবে। তাই যে অগ্নি করবে, সে হয়ে যাবে সারা বিশ্বের স্টার। আর দুঃখটা এখানেই। সবই ভাগ্য।

নিজের এই সমালোচনামূলক স্ট্যাটাস হয়তো আগামীতে আরও দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন এই পরিচালক। তিনি লিখেছেন, এসবই ভাগ্যের ব্যাপার। আর ভাগ্যটা আমরা নিজেরাই তৈরি করি। চলবে…। এই চলবে লিখেই তিনি বুঝিয়েছেন এই ধরনের লেখা তিনি আরও লিখবেন।