Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

33

খালিশপুর থানা বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু ২১ জুন
।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২১ জুন থেকে নগরীর খালিশপুর থানায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু হবে। রবিবার (১৯ জুন) খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক টিমের সাথে খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক টিমের প্রধান ও মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক কাজী মোঃ রাশেদ, সাংগঠনিক টিমের সদস্য সচিব ও মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদস্যবৃন্দ শেখ জাহিদুল ইসলাম, সাহিনুল ইসলাম পাখি, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লুবুর রহমান কুদ্দুস, জহর মীর, হাসান উল্লাহ বুলবুল, কাজী শাহনেওয়াজ নিরু,আব্দুর রহমান ডিনো ও মোঃ জাহিদ হোসেন। সভায় আগামী ২১ জুন-১০ নং ওয়ার্ড, ২২ জুন ১১ ও ১৩ নং ওয়ার্ড, ২৩ জুন ৯ নং ওয়ার্ড, ২৬ জুন ১৫ নং ওয়ার্ড এবং ২৭ জুন ১৪ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসুচি গ্রহন করা হয়।

সংগ্রাম সমন্বয় কমিটির মোটর শোভাযাত্রায় খুলনা উন্নয়ন আন্দোলনের একাত্মতা
খবর বিজ্ঞপ্তি
২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ শে জুন সকাল ১০ টায় শহীদ হাদিস পার্ক হতে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মোটরসাইকেল শোভাযাত্রায় একাত্মতা ঘোষণা জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, মহাসচিব মোঃ গোলাম মোস্তফা সজীব মোল্লা, ভাইস চেয়ারম্যান মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, মোঃ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মোঃ তরিকুল ইসলাম কাবির, মোহাম্মাদ মিলন, মিরাজ আল সাদি, মোহাম্মদ হোসেন মুক্ত, মোঃ বাবু, ডাঃ অনুপ কুমার মিত্র, আইন বিষয়ক এ্যাডভোকেট কামাল, মোঃ জামাল হোসেন, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এসকে নাজমুল হাসান, এম হাসিব গোলদার, এসহাক ফরীদি, আব্দুল্লাহ আল নোমান, মোঃ নজরুল ইসলাম, ডাক্তার শামিমুল ইসলাম, মোঃ কামাল হোসেন, শেখ আজিজুল ইসলাম, শেখ ওবায়দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিবৃতিতে খুলনাবাসীকে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দাকোপ বিশেষ বর্ধিত সভা
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
পদ্মা সেতু নিয়ে অপ্রচারকারী ও স্বাধীনতা বিরোধী অপশক্তির মুখে আজ চুন কালি লেগেছে এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন একটি ভুখন্ড, একটি লাল সবুজের পতাকার স্বাধীন বাংলাদশ, আজ তারই সুযোগ্য কন্যা দেশের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়নে সাজাচ্ছেন এদেশ। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ব্যথিত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছেন। তৎকালিন বিএনপি জামায়াত জোট সরকার সন্ত্রাসের রাম রাজত্ব কায়েমের মাধ্যমে এদেশের জনগনের সম্পদ লুটপাট করেছেন। আজ এদেশে যা কিছু অর্জন এবং উন্নয়ন তার সবই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এসেছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে স্বাধীনতা যুদ্ধের স্ব পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকার একের পর এক উন্নয়নে জাতির কাঙ্খিত স্বপ্ন পুরণে কাজ করে যাচ্ছেন। ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নয়ন শীল বাংলাদেশ নির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি ১৯ জুন রবিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশ সফল করতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তৃতীয় তলা ভবনে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ১ আসনের সাকেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, দীপংকর রায়,সরোজিত রায়, রনজিত কুমার মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ অসিত বরণ সাহা, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রাণী সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, মানস মুকুল রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মুরারী মোহন মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, ইউপি আওয়ামী লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জ, অধ্যাপক সুপদ রায়, অপরাজিত মন্ডল অপু, স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, নিত্যরঞ্জন কবিরাজ, জ্যোতি শংকর রায়, জি এম জুলফিকার আলী জুলু, মৃনাল কান্তি মল্লিক, ক্ষিতিষ চন্দ্র রায়, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, মোঃ ইউনুচ আলী জুমাদ্দার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নিতাই বাছাড়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, উত্তম রায়, উপজেলা যুবলীগের আব্দুল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, মাসুম হাওলাদার প্রমুখ।

উৎসব মুখর পরিবেশে চলছে আটরা গিলাতলায় ‘জনশুমারি ও গৃহগণনা’ কার্যক্রম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নে গত ১৫ জুন থেকে জন শুমারি গৃহ গননা ২০২২ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত এ জনশুমারি ও গৃহগণনা চলবে। খুলনার ফুলতলা উপজেলার ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন জোন-৩ জোনাল অফিসার মোঃ জাহিদ হোসেন এর নেতৃত্বে গত ১৫ জুন থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ২১ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে । জোনাল অফিসার মোঃ জাহিদ হোসেন সুপার ভাইজার ও গননাকারীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে কাজ করে চলেছেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রতি ১০ বছর পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। জোনাল অফিসার মোঃ জাহিদ হোসেন ইউনিয়নের সকল নাগরিককে প্রয়োজনিয় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সবার অংশগ্রহণে এই শুমারি সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন।

আটরা গিলাতলা করোনার টিকা শতভাগ নিশ্চিত করতে কাজ করে চলেছে কেয়ার বাংলাদেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আটরা গিলাতলা ইউনিয়নসহ ফুলতলা উপজেলার সকল মানুষকে কোভিড ১৯ ভ্যাকসিন এর আওতায় আনার জন্য কাজ করে চলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ। করোনা মহামারীতে আটরা গিলাতলা ইউনিয়নসহ ফুলতলা উপজেলার সকল ইউনিয়নের ২০২১ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে আসছে কেয়ার বাংলাদেশ। উপজেলার সকল ইউনিয়নের অসংখ্য মানুষকে তাদের করোনার টিকা আওতায় এনেছে । ২জন ইউনিয়ন ফ্যাসিলিটেটর এবং ৩ জন ভলেন্টিয়ার এর সমন্বয়ে মোট ৫ জন এই উপজেলায় কর্মরত আছে । করোনায় স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার ,লিফলেট বিতরণ , বিনা মূল্যে মাস্ক বিতরন,স্বাস্থ্য শিক্ষা সেশন সহ সংস্থাটি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন ও টিক্কা গ্রহণে সহায়তা করে আসছে । এছাড়া উপজেলার ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়, আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় , শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় সহ ফুলতলা উপজেলার সকল স্কুল ও কলেজ গুলোতে ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও টিকা রেজিস্ট্রেশন এর কাজে সহায়তা করে এবং শতভাগ রেজিস্ট্রেশন এর আওতায় আনার জন্য কাজ করে। স্কুলের ছাত্র-ছাত্রী যারা টিকা গ্রহণ করলেও অনলাইনে রেজিস্ট্রেশন আওতায় আসেনি তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন নিশ্চিত করা। যেসব ছাত্রছাত্রী টিকা গ্রহণ করেনি তাদেরকে খুঁজে বের করতে কাজ করে চলেছে এই সংস্থাটি । কেয়ার বাংলাদেশের ফুলতলা উপজেলা প্রজেক্ট অফিসার শামসুন্নাহারের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।

দিঘলিয়ায় ব্যাটারি চালিত ভ্যানের চাকার সাথে বোরখা পেঁচিয়ে কলেজ পুড়ুয়া ছাত্রীর মৃত্যু
দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় গতকাল ব্যাটারি চালিত ভ্যানের চাকার সাথে বোরখা পেঁচিয়ে শানজিদা আক্তার (২২) নামের এক কলেজ পুড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে যানা যায়, গতকাল রাত ৮ টার দিকে খালিশপুর নিবাসী মৃত রইজন হোসেনের মেয়ে শানজিদা আক্তার দৌলতপুর খেয়া ঘাট পার হয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে চন্দনীমহল বগদিয়া এলাকায় মামার বাড়ি যাওয়ার পথে ফরমাইশখানা ফায়ার সার্ভিসের সামনে তার আরহিত মটর ভ্যানের চাকার সাথে বোরখা পেঁচিয়ে গেলে সে ভ্যান থেকে নিচে পড়েমাথায় আঘাত পায় এবং মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরন হয়। পরবর্তীতে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করে। শানজিদা খুলনা বিএল কলেজের বি কম ফাইনাল বর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাংবাদিক আলমগীর হোসেনের পিতার তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত
কেশবপুর (যশোর)প্রতিনিধি:
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলমগীর হোসেনের পিতা মৃতঃ মোঃ আব্দুস সাত্তার সরদার (৬৫) এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামে তার নিজস্ব বাসায় রবিবার মাগরিবের নামাজ বাদ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুর মাদ্রাসা মোড় মসজিদের ইমাম হাফেজ মোঃ আজিজুর রহমান। উল্লেখ্য মৃতঃ মোঃ আব্দুস সাত্তার সরদার তার ৬৫ বছরের জেন্দেগীতে চলাফেরা আচার ব্যবহারে এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন সকলে তাকে ভালো বাসতেন। তাকে ২০১৯ ইংরেজি সালের ১৭ই জুন হৃদ রোগ জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯ জুন রাত ৩ টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আই, সি, ও তে মৃত্যুবরণ করেন।

ফকিরহাটে স্বর্ণালোংকার ও টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে প্রতারক আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রতারনার মাধ্যমে নগদ টাকা ও স্বর্ণালোংকার হাতিয়ে নেওয়ার অপরাধে আবুল কালাম খান (৫৪) নামের একজন প্রতারককে স্থানীয় জনতা কর্তৃক আটক করে পুলিশে সোর্পাদ করা হয়েছে। রবিবার দুপুরে লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডে এঘটনা ঘটে। স্থাানীয়রা জানান, বরিশাল জেলার গৌরনদী উপজেলার তরকির চর এলাকার মৃতঃ আব্দুল করিম খানের পুত্র প্রতারক আবুল কালাম খান ও মরদারীপুর জেলার কালকিনি এলাকার দিপু শেখ (৫০) খাজুরা ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম এর স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে যায়। এসময় উক্ত দু’প্রতারক মানতের সিন্নির চাউল দাবী করেন। তখন তিনি চাউল দিলে সেই চাউলে আগুন ধরিয়ে দিয়ে নানা কথা বলতে থাকেন এবং বোতলে পানি আনার অনুরোধ করেন। সে সময় তিনি বোতল ভরে পানি আনলে সেই পানি পড়া খেতে দিলে তা খেয়ে গৃহবধু অসুস্থ্য হয়ে পড়লে তার কানের স্বর্নের দুটি দুল ও নগদ ১০,১০০টাকা নিয়ে দুপ্রতারক পালিয়ে যায়। এসময় গৃহবধুর চিৎকারে স্থানীয় লোকজন দু’কিলোমিটার ধাওয়া করে প্রতারক আবুল কালাম খান-কে আটক করলেও অন্য প্রতারক স্বর্ণালোংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতারক আবুল কালাম খান-কে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মডেল থানা পুলিশের কাছে সোর্পাদ করা হয়। প্রতারক ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

পদ্মা সেতু মোংলা বন্দরের ব্যবসায়ীদের সময় বাঁচাবে ১২ ঘন্টা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পদ্মা সেতুকে ঘিরে উচ্ছ্বসিত মোংলা বন্দরের ব্যবসায়ীরা। কারণ সেতুর সাথে সাথে সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে এ বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবকাঠামোগত যেমন উন্নয়ন হবে তেমনি শিল্প কলকারখানা গড়ে উঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক প্রসার ঘটবে।
মোংলা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনায় জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর এ বন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহণে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা। যা আগে লাগতো ৮ থেকে ৯ ঘন্টা। এখানে তাদের সময় বাঁচবে ৬ ঘন্টা। আর মোংলা বন্দর থেকে সরাসরি চট্রগ্রাম বন্দরে পণ্য পরিবহনে সময় লাগত ১৪ ঘন্টা। সেতুর কারণে তা কমে এখন হবে ৭ থেকে ৮ ঘন্টা। এখানেও সময় বাঁচবে ৬ ঘন্টা। সব মিলিয়ে ব্যবসায়ীদের সময় সাশ্রয়ী হবে ১২ ঘন্টা। যা তাদের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের পুঁজি তো বটেই অর্থনৈতিকভাবে লাভবানও হবেন তারা।
মোংলা বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের সংগঠন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস বলেন, অহেতুক সময় নষ্ট হওয়া তাদের ব্যবসায় বড় ধরণের সমস্যা। পণ্য নিয়ে ঢাকা বা চট্রগ্রামে গেলে পদ্মার ফেরীতেই আটকে থাকতো হতো কয়েক ঘন্টা। এতে একদিকে যেমন সময়, অর্থ ও পণ্য
নষ্ট হতো, অন্যদিকে ভোগান্তিতে পড়তে হতো তাদের। এখন পদ্মা সেতু চালু হওয়ার পর তাদের ব্যবসা-বাণিজ্যে বহুগুনে ত্বরান্বিত হবে। এ এলাকার কৃষি পণ্য দিনে দিনে ঢাকায় সরবারহ ও বিক্রি সম্ভব হবে।
মোংলা বন্দর বার্থ-শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন, বন্দর ব্যবহারকারী এসএম মোস্তাক মিঠু ও মশউর রহমান বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের বড় বড় মেগা প্রকল্প নির্মাণের মালামাল এই বন্দরের মাধ্যমে আমদানী ও পরিবহণ হচ্ছে, ভবিষ্যতে সেতুর সুবাদে যা আরো বেশি পরিমাণ হবে। আমরাই আবার এখান থেকে আমদানী হওয়া পণ্য খালাস করে নদী ও সড়ক পথে সংশ্লিষ্ট প্রকল্পে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু পদ্মায় সেতুর অভাবে সে সব মালামাল দেরিতে পৌঁছেছে। মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌ ফেরীতে ঘন্টার ঘন্টার পর তা আটকে থাকত। কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার পর সেই সমস্যায় আর পড়তে হবেনা। তাই পণ্য আমদানী-রপ্তানী ও পরিবহণে অনেক সময় বাঁচবে আমাদের। তাতে উপকৃত হবে সংশ্লিষ্ট প্রজেক্টও। খুবই স্বল্প সময়ে মোংলা বন্দর থেকে যে কোন পণ্য খালাস হওয়ার পর তা খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণের অর্থনৈতিক দ্বারকে খুলে দেবে। ফলে এ অঞ্চলে গড়ে উঠবে বিভিন্ন ধরণের ভারী শিল্প কলকারখানা।
এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালুর পর এ বন্দরের গতিশীলতা আরো অনেক বেড়ে যাবে। একই সাথে সড়ক পথে কম সময়ে দ্রুত পণ্যবাহী কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং করা সম্ভব হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সংগঠন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকিএমইএ) মোংলা বন্দর ব্যবহারে তার কাছে আগ্রহ প্রকাশ করেছেন। পদ্মা সেতু চালু হওয়ার পর তারা এ বন্দর বয়বহার করবেন এবং তারা এখানে নতুন করে বিনিয়োগও করবেন। তারা এই বন্দরের সক্ষমতা সম্পর্কে অবহিত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বড় ব্যবসায়ী কোম্পানীও যোগাযোগ করেছেন।
মোংলা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, সেতু চালু হওয়ার পর ব্যবসায়ীদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এখানকার বিনিয়োগকারীদের কাঁচামাল পণ্য আগে যেখানে জাহাজে করে আসতো এখন আসবে সড়ক পথে। সেতুটি চালু হলেই এই ইপিজেডে বিনিয়োগকারীও বাড়বে বলে জানান তিনি। সেই সাথে বিনিয়োগকারীদের চাহিদানুযায়ী সেবা দিতে নতুন আরো ৬২ টি প্লটও প্রস্তুত করা হচ্ছে।

খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ সম্পন্ন করেছে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা ১৯ জুন (রবিবার) সকাল সাড়ে ৯টায় কলা ও মানবিক স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলা ও মানবিক স্কুলের ডিন এবং বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুবেল আনছার, ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস এর পরিচালক প্রফেসর ড. নাজিমুল হকসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

শ্যামনগর প্রতিনিধি

১৯ জুন (রবিবার) সকাল ১০:৩০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স আশাশুনি শাখা অফিসে ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য তুলে ধরেন ফোরামের কোষাধ্যক্ষ মিনতী রানী সরকার, প্রচার সম্পাদক বনমালী দাস, সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন অধিকারী সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে আমাদেরকে নিসার্থভাবে কাজ করতে হবে। সকলে এক সাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।

উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন। আগামী তিন মাসে উক্ত ফোরামের একটি পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, খুলনায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এই রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালনের বিকল্প নেই। করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণে সবাইকে উৎসাহিত করতে হবে। করোনার লক্ষণ দেখা মাত্রই রোগ নির্ণয়ে নমুনা পরীক্ষা করাতে হবে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে ডাঃ শামছুল আরফিন জানান, খুলনা জেলায় কোরবানির উপযোগী প্রায় ২৪ হাজার গরু বা মহিষ এবং ৯৫ হাজার ৫৬৯ টি ছাগল বা ভেড়া রয়েছে। যা জেলার মোট চাহিদার চেয়ে ৪০ হাজার বেশি। তাই খুলনায় আসন্ন ঈদে কোরবানির পশুর কোন সংকটের সম্ভাবনা নেই। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন জানান, চলমান বোরো মৌসুমে সরকারিভাবে খুলনা জেলায় ১৯ হাজার ১৪০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সাত হাজার ১৩৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে এবং দুই হাজার ৯৫০ মেট্রিক টন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন সভায় জানান, আগামী ১৮ জুলাই থেকে খুলনায় বিভাগীয় পর্যায়ে বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। সুন্দরবনে কার্যকর ব্যবস্থাপনার অংশ হিসেবে কম্যুনিটি প্যাট্রোলিং চালু করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। চিংড়ি মাছে অপদ্রব্য পুশকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন খুলনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, লেজার শো, আতশবাজি প্রদর্শনীসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন থাকবে। খুলনা জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়ায় অনিয়মের কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পরে সকল মার্কেট দোকন বন্ধ রাখতে হবে। এছাড়া সরকারি নিদের্শনা অনুযায়ী সকল সরকারি দপ্তরের ওয়েব সাইট হালনাগাদ থাকা দরকার।

সভায় কেডিএ’র সচিব মোঃ তবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুন (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলা ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ)। পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান, উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, হাওলাদার আলমগীর হাদি, শেখ আরিফ নেওয়াজ, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মো. রফিকুল ইসলাম (বাবু), মো. মিজানুর রহমান, মিয়া মুহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক বিমান সাহা ও সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।
মানববন্ধনে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর প্রেরিত ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ, কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশন ১৯ জুন রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন করেছে। কুয়েট অফিসার্স এসোসিয়েশনে সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালীনসময়ে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, লাইব্রেরীয়ান মোঃ আক্কাস উদ্দিন পাঠান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তৈয়েবুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ এবিএম মামুনুর রশিদ। এসময় বক্তারা, পাবলিক বিশ^বিদ্যালয়ে দির্ঘদিন চলমান সংকটগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমাধান হয়ে বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রায়হানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রুবেল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী আবীর, আইন বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ট্রেজারার শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বাগেরহাটে ৩ গরুচোর আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গরু চুরি করে পালানোর সময় নারীসহ তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শনিবার (১৮ জুন) দুপুরে ওই তিন চোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে। যার ম্যল্য প্রায় এক লাখ টাকা। আটক চোরেরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী হালিমা বেগম (৩৫), ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের নূরুল ইসলামের ছেলে ছরোয়ার হাওলাদার (৪০) ও ইদ্রিস হাওলাদার (৩২)। শুক্রবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গরুর মালিক হালিম মোল্লাসহ গ্রামবাসী তাদেরকে আটক করেন। পরে ওই তিন চোরকে গরুসহ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, শরণখোলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। আটক তিন জন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। চক্রের সদস্য হালিমা বেগম ইনস্যুরেন্স কম্পানির কর্মী পরিচয়ে গ্রামে গ্রামে ঘুরে কার গরু কোথায় থাকে সেই খবর সংগ্রহ করেন। এর পর দলের পুরুষ সদস্যদের কাছে জানালে তারা সময় সুযোগ বুঝে চুরি করেন। পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান, আটক তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।

বাগেরহাটে ফেসবুকে ধর্ম অবমাননা যুবক গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় চন্দন হালদার (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মন্তব্যকারী যুবক রাজাপুর গ্রামের অজিত হালদারের ছেলে। গ্রেফতারকৃত চন্দর হালদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সরকারি এসএম কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। উত্তেজনার খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক তারা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে লোকজনকে সরিয়ে দেন। ওই হিন্দু পরিবারের বাড়িঘরে পরবর্তী হামলার আশঙ্কায় যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে পিজেপি নেত্রী নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় শরণখোলার রাজাপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় সন্ধ্যার দিকে চন্দন হালদারকে তার বাড়ি থেকে ধরে রাজাপুর বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা। এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদারসহ কয়েকজন ওই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করেন। এর পর মাগরিবের নামাজ শেষে শত শত মানুষ জড়ো হয়ে রাজাপুর বাজারে বিক্ষোভ করে ওই যুবকের শাস্তি দাবি করা হয়। শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, চন্দন হালদার নামে এক যুবক তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে আনার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে ওই যুবক রক্ষা পায়। পরে ওই যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এবং বাজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু পরিবারটির বাড়িঘরে হামলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইবির প্রকৌশলীর বাসা থেকে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় একটি বাসা থেকে রুবিয়া (১৫) নামের এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন তারেকের বাসার দরজা ভেঙে ওই গৃহকর্মীর লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় মাস দুই আগে রাজবাড়ী জেলার পাংশা এলাকার মো. নবী’র মেয়ে রুবিয়া কাজ করতে আসেন তারেকের বাসায়। রোববার সন্ধ্যার দিকে জানালা দিয়ে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ইবির প্রধান প্রকৌশলী তারেকের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ফোনে ঘটনাটি জানতে পেরেছি। ঘটনার সময় তিনি তার কর্মস্থলে ছিলেন বলে দাবি করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, শহরের আব্দুল জব্বার সড়কের একটি বাসা থেকে কিশোরী মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রূপসা স্ট্যান্ড রোডের ব্যাংক গলির মৃত. আব্দুল মালেক গাজীর ছেলে মো. কামাল গাজী (৪৫), নতুন বাজার এ্যাপ্রোচ রোডের মৃত. সলেমান হাওলাদারের ছেলে ইছাহাক হাওলাদার (৫৪) ও গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ার বানীয়ারা খুসলা বাজার এলঅকার নুর আলমের ছেলে জাহিদুল ইসলাম(২৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৩০০ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে র্যাবের অভিযানে প্রতারক চক্রের দু’সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর কেসিসি সুপার মার্কেটে অভিযান চালিয়ে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামাদিসহ দু’প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
দু’আসামী হলেন নগরীর পশ্চিম হাসপাতাল রোডের হামিদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩০) ও ৭, বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড়ের শরীফ এর বাড়ির ভাড়াটিয়া হাজারী লাল রায়ের ছেলে দীপক রায় (৩৮)।
র্যাব-৬ জানায়, ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেসিসি সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় এনআইডি কার্ডসহ বিভিন্ন প্রকার সনদপত্র তৈরি করে জনসাধারণের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে রিয়াজ উদ্দিন ও দীপক রায়কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় প্রতারণা মামলা রুজু হয়েছে।

নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে লোহাগড়ার পটু হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন আড়িয়াবো এলাকায় অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পটু মোল্লা (৫৫) কে হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
১৮ জুন দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামের মৃত. ছালেহ মোল্যার ছেলে মো. বোরহান উদ্দিন মোল্যা (৫৫), মৃত. আফজাল মোল্যার দু’ছেলে মো. ইকরাজুল মোল্যা (২৫) ও মো. ছাব্বির মোল্যা (১৯)।
র্যাব-৬ জানায়, ১৮ জুন দিবাগত রাত আড়াইটার দিকে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন আড়িয়াবো এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৩ জুন আসামী বোরহান উদ্দিন মোল্যাসহ তার সহযোগী আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম পটু মোল্লা (৫৫) কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। তখন আসামীরা ভিকটিমের ছোট ভাই কচি মোল্লাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ভাই জসিম উদ্দিন মোল্লা বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।