Home আঞ্চলিক শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার বনে অবমুক্ত

শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার বনে অবমুক্ত

9

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। রবিবার ১৯ জুন সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামের মো. মোদাচ্ছের হাওলাদারের বাড়ির নিকট থেকে অজগরটি উদ্ধার করে শরণখোলা ষ্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম জানান, সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামের মো. মোদাচ্ছের হাওলাদারের বাড়ির পাশের কৃষি জমির সীমানার জালের সাথে অজগরটি আটকে থাকার সংবাদ পেয়ে ওয়াইল্ড টিম ও বনবিভাগের সহায়তায় উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, খাবারের সন্ধানে বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর উদ্ধার করে ষ্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।